শ্রমিক বিক্ষোভে ঢাকা-না’গঞ্জে লিংক রোড ৪ ঘণ্টা বন্ধ
Bangla

শ্রমিক বিক্ষোভে ঢাকা-না’গঞ্জে লিংক রোড ৪ ঘণ্টা বন্ধ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বিকেল ৫টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। আধা ঘণ্টা পর তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ওপর অবস্থান নেয়।বেলা আড়াইটার দিকে সড়কের ভূঁইগড় এলাকায় শ্রমিকদের সাথে পুলিশ ও বিজিবি সদস্যদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। তবে হঠাৎ বৃষ্টি শুরু হলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট বৃষ্টির পর কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচল শুরু হয়। পরে শিবু মার্কেট এলাকায় শ্রমিকরা আবার জড়ো হলে যান চলাচল বন্ধ হয়ে যায়।মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিক শহিদুল ইসলাম বলেন, তার মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা। অথচ বাসাভাড়া দিতে হয় সাড়ে পাঁচ হাজার টাকা। এক মাসের বাজারে আরো ১০ হাজার টাকা লাগে। চিকিৎসার একটি পরীক্ষা করাতেই খরচ হয় পাঁচ হাজার টাকা। বাকি খরচ কিভাবে মেটাবেন, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, তাদের একটাই দাবি মজুরি ৩০ হাজার টাকা করতে হবে।হাবিবুর রহমান নামে আরেক শ্রমিক বলেন, চার সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।তিনি বলেন, ‘বাঁচার মতো বেতন দিতে হবে। আমরা কাজ করেই বাঁচতে চাই। কাজ ছাড়া তো টাকা চাই না। শহরে বাসার ভাড়া তো আপনারা জানেন। আমাদের বেতন যদি না বাড়ায়, তাহলে গ্যাস, বিদ্যুতের দাম আর দ্রব্যমূল্য কমিয়ে দিক। নাহলে আমাদের বেতন বাড়িয়ে ৩০ হাজার করতেই হবে। নাহলে আমরা আন্দোলন থামাবো না।’অবরোধের কারণে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। কেউ কয়েক কিলোমিটার হেঁটে, আবার কেউ বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।সিলেট থেকে আসা হাজেরা বেগম সাইনবোর্ড এলাকায় বাস থেকে নামেন। পরে আধা কিলোমিটার ব্যাটারিচালিত রিকশায় যাওয়ার পর তাকে নেমে হাঁটতে হয়। তার গন্তব্য চাষাঢ়া, যা সেখান থেকে অন্তত ছয় কিলোমিটার দূরে। হাজেরা বলেন, ‘একা একজন মহিলা মানুষ আমি দুইটা ব্যাগ নিয়ে এত পথ কেমনে হাঁইটা যামু তাই ভাবতেছি।’অন্যদিকে, ফতুল্লা স্টেডিয়াম এলাকায় গরুবোঝাই পিকআপ ভ্যান নিয়ে যানজটে আটকে পড়েন চালক আব্দুর রহমান। তিনি বলেন, ‘কাঞ্চন ব্রিজ থেকে রওয়ানা হইছিলাম, গরু নিয়ে যাবো গোগনগর। কিন্তু এক জায়গায়ই গত ২ ঘণ্টা ধরে বসে আছি। সামনে কতটুকু যানজট তাও বুঝতেছি না।’ বিকেল সাড়ে ৪টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়কের এক পাশে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। তবে শ্রমিকরা তখনো বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘কেউ উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। সরকার আপনাদের নিয়ে কাজ করছে। আপনাদের বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে।’ শ্রমিকরা এ সময়ও তাদের দাবিমতো মজুরি বাড়ানোর দাবি জানান। ঘটনাস্থলে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, জেলা প্রশাসক মো: রায়হান কবির এবং মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন।বিকেল ৫টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যেতে শুরু করলে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

NayaDiganta • 2 Days, Nov 2, 2026 12:53 AM
0
• 0 min read
Bangla

মনোনয়ন বাণিজ্যে তিন দলের বিরুদ্ধে অভিযোগ, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি

JanaKantha • 2 Days, Nov 2, 2026 12:52 AM
0
• 0 min read
Entertainment

প্রধানমন্ত্রীর বাসের ছবিকে ‘স্নাইপার’ মন্তব্য’ সেই যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

০২ নভেম্বর ২০২৬, ১২:৫১ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ১২:৫১ এএম

Inqilab • 2 Days, Nov 2, 2026 12:51 AM
0
• 0 min read
Bangladesh

খুলনার নেভি অ্যাংকরেজ কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ ২১ জনের

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ অনন্য কৃতিত্ব অর্জন করেছে খুলনার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ। ইংরেজি ভার্সনের এই প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ৬১ জন শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছেন এবং ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছ

AmarDesh • 2 Days, Nov 2, 2026 12:47 AM
0
• 0 min read
Bangladesh

স্ত্রীকে হত্যার অভিযোগ, রাঙ্গাবালীতে যুবদল নেতার গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

প্রতিনিধি, মোঃপারভেজ হাওলাদার  পটুয়াখালীর রাঙ্গাবালীতে দ্বিতীয় স্ত্রী ফারহানা ইয়াসমিন শিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক...

SorejominBarta • 2 Days, Nov 2, 2026 12:41 AM
0
• 0 min read
Bangladesh

গাজীপুরে শ্রমিক আন্দোলনের নেতৃত্বে জবি ছাত্রলীগ নেতা

কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করছেন। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন বেতন কাঠামো নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। কিন্তু এর মধ্যেও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনার নেপথ্যে শ্রমিকদের দাবিকে পুঁজি করে একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে।

NayaDiganta • 2 Days, Nov 2, 2026 12:41 AM
0
• 0 min read
Sports

স্লো ওভার রেটে পাকিস্তানকে জরিমানা

ফাইনালে শিরোপা জয়ের আনন্দের মধ্যেই জরিমানার মুখে পড়েছে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারণে দলটিকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

NayaDiganta • 2 Days, Nov 2, 2026 12:41 AM
0
• 0 min read
Sports

পরীক্ষা পদ্ধতিরই পরীক্ষা অত্যাবশ্যক

যে প্রজন্মের হাতে স্মার্টফোন, আঙুলের ডগায় পৃথিবীর সব তথ্য, ইউটিউব-ইনস্টা-ফেসবুক-টিকটকে অবাধ বিচরণ, সেই প্রজন্মের প্রায় অর্ধেকই এবার এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য! তথ্যপ্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগে এমন ফলাফল আপাতদৃষ্টিতে বিস্ময়কর মনে হলেও এর পেছনে রয়েছে গভীর সামাজিক,...

DeshRupantor • 2 Days, Nov 2, 2026 12:39 AM
0
• 0 min read
Technology

জনআক্ষাংকা বাস্তবায়নে বিলম্ব নয়

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না হলে শাসনব্যবস্থার ভারসাম্য এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার মূল ভিত্তি মজবুত করা দুরূহ। ফরাসি দার্শনিক, বিচারক ও রাষ্ট্রবিজ্ঞানী শার্ল দ্য মন্তেস্কু, যার চিন্তাধারা রাজনীতি ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিত্তি...

DeshRupantor • 2 Days, Nov 2, 2026 12:37 AM
0
• 0 min read
Bangla

বিতর্কিত নয়, ত্যাগী নেতা খোকনকে দর্শনা পৌর বিএনপি'র সভাপতি হিসেবে দেখতে চাই

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দর্শনা পৌর বিএনপি’র সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে উঠে এসেছেন দর...

SorejominBarta • 2 Days, Nov 2, 2026 12:36 AM
0
• 0 min read
Bangladesh

সরকারি চাকরিতে শূন্য পদ সাড়ে পাঁচ লাখ

সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজারের বেশি পদ শূন্য। এর মধ্যে শুধু দফতর-অধিদফতরেই খালি তিন লাখের বেশি পদ। অনুমোদিত পদের

ShomoyerAlo • 2 Days, Nov 2, 2026 12:36 AM
0
• 0 min read
Sports

রেডিটে আসছে ‘ফর ইউ’ ফিড

\u09a6\u09c7\u09b6 \u09b0\u09c2\u09aa\u09be\u09a8\u09cd\u09a4\u09b0 - \u09a6\u09be\u09df\u09bf\u09a4\u09cd\u09ac\u09b6\u09c0\u09b2\u09a6\u09c7\u09b0 \u09a6\u09c8\u09a8\u09bf\u0995 | \u09ac\u09cd\u09b0\u09c7\u0995\u09bf\u0982 \u09a8\u09bf\u0989\u099c, \u09b0\u09be\u099c\u09a8\u09c0\u09a4\u09bf, \u09ae\u09ab\u09b8\u09cd\u09ac\u09b2, \u099c\u09be\u09a4\u09c0\u09af\u09bc, \u0986\u09a8\u09cd\u09a4\u09b0\u09cd\u099c\u09be\u09a4\u09bf\u0995, \u09b8\u09cd\u09aa\u09cb\u09b0\u09cd\u099f\u09b8, \u09ac\u09bf\u09a8\u09cb\u09a6\u09a8, \u09aa\u09cd\u09b0\u09af\u09c1\u0995\u09cd\u09a4\u09bf, \u09a8\u09bf\u0989\u099c \u09aa\u09c7\u09a4\u09c7 \u0986\u09ae\u09be\u09a6\u09c7\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7\u0987 \u09a5\u09be\u0995\u09c1\u09a8

DeshRupantor • 2 Days, Nov 2, 2026 12:36 AM
0
• 0 min read
Sports

ব্যালন ডি’অর : স্বর্ণের বলের সাত দশকের গল্প

একটি সোনালি বল। ফুটবলারের কাছে এটি শুধু একটি পুরস্কার নয়, স্বপ্নের চূড়ান্ত স্বীকৃতি। মাঠের হাজারো গোল, অসংখ্য ট্রফি আর ব্যক্তিগত কীর্তির ভিড়ে যে সম্মান একজন খেলোয়াড়কে আলাদা উচ্চতায় নিয়ে যায়, তার নাম ব্যালন ডি’অর। অথচ এই পুরস্কারের শুরুটা হয়েছিল বেশ ছোট পরিসরে্।

AmarDesh • 2 Days, Nov 2, 2026 12:35 AM
0
• 0 min read
Bangla

অবিশ্বাস্য কম মূল্যে বারডেমে ক্যানসার পরীক্ষা, জানা যাচ্ছে চিকিৎসার ধরনও

বিদেশে যে পরীক্ষার খরচ দেড় লাখ টাকা বা তার বেশি, সেই জিন বিশ্লেষণ পরীক্ষা এখন রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে মাত্র ১২ হাজার থেকে ৬৫ হাজার টাকায় করা সম্ভব হচ্ছে। এর ফলে স্বল্প খরচে ও দেশের ভেতরেই ক্যানসারের জিনগত বৈশিষ্ট্য এবং সুনির্দিষ্ট চিকিৎসার ধরন জানার সুযোগ তৈরি হয়েছে।

AmarDesh • 2 Days, Nov 2, 2026 12:34 AM
0
• 0 min read
Bangla

এইচএসসি পরীক্ষায় উপজেলার সর্বোচ্চ পাসের হার তালা মহিলা...

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি:

SorejominBarta • 2 Days, Nov 2, 2026 12:32 AM
0
• 0 min read
Bangla

তাহাসীফ হ'ত্যা'য় দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

40, Karwan Bazaar Dhaka 1215, Bangladesh

Ittefaq • 2 Days, Nov 2, 2026 12:32 AM
0
• 0 min read
Entertainment

আইফায় ধুরন্ধরের জয়জয়কার, সেরা অভিনেতা রণবীর সিং

ভারতের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম বৃহৎ স্বীকৃতি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে নিরঙ্কুশ আধিপত্য দেখিয়েছে অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা

BD Bulletin • 2 Days, Nov 2, 2026 12:32 AM
0
• 0 min read
Bangladesh

হুইপের ঘোষণায় ক্ষোভ: মহাসড়ক অবরোধে যান চলাচল ব্যাহত

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জেলা সদর থেকে সরিয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর নিজ এলাকা পূর্ব ডামুড্যায় স্থাপনের ঘোষণার প্রতিবাদে আরও উত্তপ্ত হয়ে উঠেছে সদর উপজেলা। জেলা সদরের কাছে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের...

Ajkerpatrika • 2 Days, Nov 2, 2026 12:32 AM
0
• 0 min read
Bangla

টাঙ্গাইলে চাঁদা তুলে খেলার মাঠ / আরও ১২০ শতাংশ জমি ও অবকাঠামো করে দেবে সরকার

নিজ উদ্যোগে চাঁদা তুলে খেলার মাঠের জমি কিনেছিলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের মানুষ। এবার সেই মাঠে অবকাঠামো নির্মাণ ও আরও ১২০ শতাংশ জমি কিনতে সহায়তার আশ্বাস দিয়েছে সরকার।

Samakal • 2 Days, Nov 2, 2026 12:29 AM
0
• 0 min read
Bangla

মশুরীখোলা দরবার শরীফে ১০১তম বার্ষিক উরস অনুষ্ঠিত

রাজধানীর নারিন্দায় অবস্থিত ঐতিহাসিক মশুরীখোলা দরবার শরীফে প্রতিষ্ঠাতা হজরত মাওলানা সূফী শাহ মোহাম্মদ আহসান উল্লাহ ‘হজরত ক্বেবলা’ (রহ.)-এর ১০১তম পবিত্র উরস শরীফ অনুষ্ঠিত হয়েছে।

NayaDiganta • 2 Days, Nov 2, 2026 12:28 AM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper