মোদি-শাহ পালাতে পারবেন না : রাহুল
World

মোদি-শাহ পালাতে পারবেন না : রাহুল

ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে ভোট চুরি করে বিজেপি নির্বাচনে জয়ী হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী জোট ইন্ডিয়া। এই প্রক্রিয়া বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গতকাল দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করেছে জোটের শরিক দলগুলো। ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ শীর্ষক এ সমাবেশে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অখিলেশ যাদব, ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি, তেজস্বী যাদবসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে রাহুল গান্ধী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে উদ্দেশ করে বলেন, ভোট চুরির অভিযোগে তাঁদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া শুরু হবে। তাঁরা কোথাও পালিয়ে যেতে পারবেন না।

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

নদীর বালু লুটে ঝুঁকিতে বাঁধ ও সেচ প্রকল্প

নীলফামারী - বোমা মেশিনে ক্ষতি কৃষি ও মৎস্যসম্পদ

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

মেঘনা নদীর ভাঙনে হুমকিতে কৃষি জমি

মেঘনা নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নদী-তীরবর্তী জনপদ। নদীভাঙনে বসতভিটা, প্রায় ২ হাজার বিঘা ফসলি জমি, বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপারের প্রায় ১০ হাজার মানুষ। নদীর পানি ও স্রোত বাড়লে ভাঙনের ঝুঁকি আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা না হলে আগামী কয়েক বছরে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত বালু উত্তোলন, নদীতীর দখল ও ভরাটসহ বিভিন্ন কারণে ভাঙনের ঝুঁকি ক্রমেই বাড়ছে। মালিগাঁও, হাড়িয়া, গোবিন্দী হাড়িয়া, সোনামুই, বৈদ্যেরবাজার ও নুনেরটেকসহ মেঘনা-তীরবর্তী বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই নদীভাঙনের আশঙ্কা বিরাজ করছে। নুনেরটেক গ্রামের সাবেক ইউপি সদস্য কাদির মেম্বার বলেন, নদীপারের মানুষের সবচেয়ে বড় আতঙ্ক বসতভিটা ও কৃষিজমি হারানো। নদী যখন তীরের দিকে এগিয়ে আসে, তখন বছরের পর বছর ধরে গড়ে তোলা ঘরবাড়ি, গাছপালা ও জমি রক্ষা করা কঠিন হয়ে পড়ে। ভাঙনে শুধু জমি হারায় না মানুষ, হারিয়ে যায় তাদের জীবিকা, স্মৃতি ও ভবিষ্যতের নিরাপত্তাও। একই এলাকার শুক্কুর আল মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান অস্থায়ীভাবে বস্তা ফেলে আনন্দবাজার গুচ্ছগ্রাম ও রঘুনারচরসহ ভাঙনকবলিত এলাকা রক্ষায় কাজ করছেন। তবে স্থায়ী গাইডওয়াল নির্মাণ করা না হলে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এসব এলাকার অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী রকিবুল আলম রাজিব বলেন, সোনারগাঁয়ে মেঘনা নদীর ভাঙন রোধে ২০২৪-২৫ অর্থবছরে ২০০ মিটার জরুরি কাজ বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া যেসব এলাকায় ভাঙন রয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। ভাঙনকবলিত স্থানগুলো চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

ভিনদেশি জোকস

✦ একদিন এক মশা গেল চিকিৎসকের কাছে। চিকিৎসক তাকে দেখে জিজ্ঞেস করলেন, ‘কী সমস্যা তোমার?’

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
World

জার্মানিতে জেন জির বিক্ষোভ সহিংসতা, ফ্রাঙ্কফুর্টে লুটপাট

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

অস্ত্র হাতে ভিডিও ভাইরালের ঘটনায় চারজন গ্রেপ্তার

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
World

ইহুদি-আরব যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভ

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

সমঝোতার পথে হাঁটুন

সরকারি কর্মচারীদের বেতন ঢালাওভাবে বৃদ্ধির প্রতিক্রিয়ায় মূল্যস্ফীতি বেড়েছে অস্বাভাবিক হারে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বেসরকারি খাতের চাকরিজীবীরা। বিশেষ করে স্বল্প আয়ের কর্মজীবীরা পড়েছেন মহাসংকটে। এরই প্রতিক্রিয়া হিসেবে ফুঁসে উঠেছেন পোশাক খাতের শ্রমিকরা। মজুরি বাড়ানোর দাবি নিয়ে কয়েক দিন ধরে বিক্ষোভ প্রদর্শন করছেন তাঁরা। শনিবার রাজধানীর মিরপুর, আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈরে ভাঙচুর, সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে কালিয়াকৈরে ১২ কারখানা বন্ধ ও আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পোশাকশিল্প খাতের উদ্যোক্তারা। তাঁদের আশঙ্কা, ইউরোপে আন্দোলন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গ্যাস-বিদ্যুতের সংকট এবং উৎপাদন খরচ বৃদ্ধির চাপের সঙ্গে নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়লে রপ্তানি ও ক্রয়াদেশ ধরে রাখা কঠিন হয়ে পড়বে। শ্রমিক আন্দোলনের কারণে কারখানা বন্ধ হলে ক্ষতি আরও বাড়বে। শ্রমিক নেতারা বলছেন, শ্রমিকদের দাবি মজুরি বাড়ানো, মজুরি বোর্ড গঠন হলে আন্দোলন শ্লথ হয়ে যাবে। সরকার এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। গতকালই শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। গত দুই দিনে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলন ঘিরে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠেন পোশাকশ্রমিকরা। সরকারের আশঙ্কা, পোশাকশ্রমিকদের ক্ষেপিয়ে তোলার পেছনে সরকারবিরোধীদের হাত থাকতে পারে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের মিত্র দলগুলো শ্রমিক অসন্তোষ কাজে লাগানোর চেষ্টা চালাতে পারে। ডিসেম্বর মাস সামনে রেখে তারা দেশে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাতে পারে-এমন আশঙ্কা বোদ্ধাজনদের। এ আশঙ্কার অবসানে পোশাকশ্রমিকদের সামাল দিতে দ্রুত তাঁদের মজুরি কাঠামো ঘোষণা করা হবে-এমনটিই প্রত্যাশিত। পাশাপাশি শ্রমিকদের বুঝতে হবে বৈশ্বিক মন্দার এ সময়ে তারা এমন কোনো হঠকারী পথ বেছে নেবেন না, যা আত্মঘাতী বলে বিবেচিত হতে পারে। শ্রমিক-মালিক দুই পক্ষকে সুবুদ্ধি ও সুবিবেচনার পরিচয় দিতে হবে নিজেদের স্বার্থেই।

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Sports

নিরাপদ রক্ত পরীক্ষার গোড়ায় গলদ

নিরাপদ রক্ত পরিসঞ্চালনে হেপাটাইটিস বি ও সি, এইচআইভি, ম্যালেরিয়া ও সিফিলিস-এই পাঁচটি টেস্ট বাধ্যতামূলকভাবে করার নিয়ম রয়েছে। কিন্তু এসব টেস্টের জন্য প্রয়োজনীয় মানসম্পন্ন কিট কেনার সামর্থ্য নেই দেশের অধিকাংশ সরকারি হাসপাতালের। তদারকি না থাকায় অনেক বেসরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাংকে মানহীন ডিভাইসে চলছে পরীক্ষা। খরচ কমাতে গিয়ে ম্যালেরিয়া টেস্ট কিট কেনে না অধিকাংশ হাসপাতাল। এতে ঝুঁকিতে পড়ছে নিরাপদ রক্ত পরিসঞ্চালন, বাড়ছে রোগ ছড়িয়ে পড়ার ভয়।

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

বিস্তর চাপে আছি

আমার এক ছোটভাই বলল, ব্যয় বাড়তে বাড়তে মাথা নষ্ট অবস্থা। অথচ আয় বাড়েনি। কী যে একটা চাপে আছি! এই চাপে মনে হচ্ছে ভর্তা হয়ে যাব। আমি বললাম, এত ভয়ের কিছু নেই। সবার যে গতি, তোরও সেই গতি। ছোটভাই বললো, এইসব সান্ত্বনা দিয়ে লাভ নেই ভাই। পারলে কিছু টাকা দেন। আমি বললাম, কথায় কথায় মানুষের কাছে হাত পাতা ভালো অভ্যাস না। ব্যয় বেড়ে যাওয়ার কারণে সবাই চাপে আছে। অর্থসংকটে আছে। তাই বলে মানুষের কাছে হাত পাতা উচিত না। ছোটভাই বললো, ঠিক আছে। এখন থেকে আর হাত পাতবো না। ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে রাখবো। অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। আমি এবার রেগে গেলাম। বললাম, আমার সঙ্গে মশকরা হচ্ছে? ছোটভাই বললো, অভাবে স্বভাব নষ্ট ভাই। আচ্ছা ভাই, আয় বাড়ানোর কি কোনো উপায় নেই? আমি বললাম, থাকবে না কেন? অবশ্যই আছে। তুই এক কাজ করতে পারিস। তোর অফিসের ক্যান্টিনে ঝালমুড়ির একটা দোকান দিতে পারিস। কারণ, আমি খেয়াল করেছি, তোর অফিসের অনেকেই বাইরে বের হয় ঝালমুড়ি খাওয়ার জন্য। কিন্তু ক্যান্টিনের ভিতরে তোর ঝালমুড়ির দোকানটা থাকলে হবে কী, কাউকে আর বাইরে যেতে হবে না ঝালমুড়ি খাওয়ার জন্য। এদিকে তোরও আয় বেড়ে গেল। আমার প্রস্তাবে ছোটভাই প্রচণ্ড ক্ষেপে গিয়ে বললো, এইসব আলতু ফালতু প্রস্তাব আমাকে দেবেন না। আয় বাড়ানোর জন্য আমি ঝালমুড়ি বিক্রি করবো? আমি বললাম, ঠিক আছে, তুই যদি ঝালজাতীয় কিছু বিক্রি করতে না চাস, তাহলে মিষ্টি জাতীয় কিছু বিক্রি কর। যেমন-শরবত বিক্রি করতে পারিস। আখের রস বিক্রির ব্যবসাটাও মন্দ না। ছোটভাই এবার এতটাই ক্ষেপে গেল যে, পারলে আমাকে কিল-ঘুসি মেরে বসে। আমি নিরাপদ দূরত্বে সরে গিয়ে বললাম, রাগ করিস না রে পাগলা, রাগ করার মতো কিছুই বলিনি। আয় বাড়াতে চাইলে ঝালমুড়ি আর শরবত বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই। ছোটভাইকে এবার চিন্তিত দেখা গেল। সে কিছুক্ষণ ঝিম মেরে থেকে বললো, এক কাজ করলে কেমন হয় ভাই? শীতকাল আসছে। চিতই পিঠার দোকান দেওয়া যায় না? না মানে কিছু একটা করা দরকার। খরচের চাপ আর সহ্য করতে পারছি না। আমি বললাম, যেহেতু খরচের চাপের কথা আসছে, অতএব এক কাজ করতে পারিস, একটা চাপের দোকান দিয়ে ফেলতে পারিস। যেখানে মুরগির চাপ, গরুর চাপ, খাসির চাপ বিক্রি হবে। ছোটভাই এবার পানসে হাসি দিয়ে বললো, মানুষ যেখানে চাপে আছে, সেখানে আপনি আছেন মুরগির চাপ, গরুর চাপ আর খাসির চাপ নিয়ে। বুঝেছি ভাই, আপনার কাছে ভালো কোনো পরামর্শ পাওয়া যাবে না। এমনিতেই চাপে আছি!

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কে এম মোজিবুল হকের সাক্ষাৎ

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
World

ইয়েমেনে নতুন সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ মানুষ

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

সাক্ষীর বাড়িতে হামলার ঘটনায় মামলা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের দুলাল মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধার ছেলে ও ভুক্তিভোগীর পক্ষে শাল্লা থানায় এ মামলা করা হয়। এতে ৩৩ জনকে আসামি করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে আসামির স্বজন ও প্রতিবেশীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ি ও দোকানে হামলা চালায়। এ সময় ভাঙচুরের পাশাপাশি লুটপাট করা হয়। মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী হওয়ার ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। অভিযুক্তদের দাবি, তালিকাভুক্ত মাদক কারবারি হওয়া এলাকাবাসী অতিষ্ঠ হয়ে হামলা চালায়। পুলিশ সুপার জাকির হোসেন জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

চীনের সানইউয়ানলি যেন এক টুকরো বাংলাদেশ

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

জিবরাইলের বয়ানে জান্নাত-জাহান্নাম

শান্তির খোঁজে হয়রান মানুষ। মানুষ কি জানে শান্তি কোথায় পাওয়া যায়? শান্তি পাওয়া যায় আল্লাহর আশ্রয়ে। যে ব্যক্তি আল্লাহর আশ্রয়ে জীবন পার করেছে তার দুনিয়াও শান্তি আখেরাতও শান্তি। আর যে আল্লাহর আশ্রয় ছেড়ে লোভ হিংসা আর গুনাহের জীবন বেছে নিয়েছে, তার আখেরাত ও দুনিয়া দুটোই অশান্তিতে ভরপুর। আল্লাহতায়ালা বান্দার শান্তির জন্য দুনিয়ায় যেমন প্রেম-ভালোবাসা, মায়ামমতা সৃষ্টি করেছেন। একইভাবে আখেরাতের শান্তির জন্যও সৃষ্টি করেছেন জান্নাত। আবার দুনিয়ায় অশান্তিও সৃষ্টি করেছেন আল্লাহতায়ালা। যেখানে প্রেম নেই লোভ আছে, যেখানে মমতা নেই হিংস্রতা আছে, সেটাই দুনিয়ার জাহান্নাম। একইভাবে আখেরাতেও বান্দার জন্য সৃষ্টি করা হয়েছে অনন্ত অশান্তি জাহান্নামের জায়গা। জান্নাত-জাহান্নাম নিয়ে কুরআনে এবং হাদিসে অনেক বর্ণনা এসেছে। কিছু বর্ণনা স্বয়ং আল্লাহ করেছেন, আর কিছু বর্ণনা করেছেন নবীজি (সা.)। আর কিছু বর্ণনা করেছেন ফেরেশতাদের নেতা জিবরাইল (আ.)। জান্নাত-জাহান্নাম নিয়ে জিবরাইল ফেরেশতার দুটি বর্ণনা তুলে ধরছি আজকের লেখায়।

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Sports

বিকল্প খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছর মেয়াদের মাঝামাঝি সময়ে আগামীকাল ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে কংগ্রেসে দলীয় নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ অবস্থায় তিনি কীভাবে নিজের কর্মসূচিকে এগিয়ে নেবেন সে বিষয়ে এরই মধ্যে নানা বিকল্প নিয়ে পরিকল্পনা করছেন। সূত্র : রয়টার্স, আলজাজিরা

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Technology

আম্বার গ্রুপের চেয়ারম্যান রাসেল কারাগারে

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

দীর্ঘমেয়াদি অর্থায়নে টেকসই রূপরেখা দরকার পুঁজিবাজারে

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

আলোর পথে ৬৫ চরমপন্থি

নতুন পথে প্রত্যাবর্তন সেøাগান নিয়ে চরমপন্থি জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ চরমপন্থি সর্বহারা সদস্য। গতকাল দুপুরে এসআরবির উদ্যোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল এসআরবি-১২ সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠানের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে শান্তিপূর্ণ জীবনযাপনের অঙ্গীকার করেন তাঁরা। এসআরবি-১২ অধিনায়ক আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি। বক্তৃতা করেন- আমিরুল ইসলাম আলিম এমপি, এসআরবির অতিরিক্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ, রাজশাহী বিভাগের ডিআইজি আশিক সাঈদ।

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
World

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আশঙ্কা বাড়ছে অনিশ্চয়তা

Bd-Pratidin • 12 Hours, Nov 2, 2026 12:00 AM
0
• 0 min read
Tue ☀️ 31°
Wed ⛅ 30°
Thu 🌧️ 28°
Fri ⛅ 29°
Sat ☀️ 32°

Trending News

Daily Newspaper