চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা
Bangla

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা

NayaDiganta • 2 Days, Nov 2, 2026 3:45 AM
0
• 0 min read
Bangladesh

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও সরকারবিরোধী মিছিল, আটক ৪১

যশোরে রাতের অন্ধকারে শহরের বকুলতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও নাশকতামূলক কার্যক্রমের অভিযোগে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করেছে জেলা পুলিশ। স্থানীয় সূত্রে ও আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার ভোররাতের কোনো এক সময়ে কয়েকটি মোটরসাইকেলে করে ১৫ থেকে ২০ জন মাস্ক পরিহিত দুর্বৃত্ত শহরের বকুলতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আসে। এ সময় তাদের কয়েকজন প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে মূল স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে তারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। জেলা পুলিশ প্রশাসন বলছে, এই ঘটনার নেপথ্যে কারা ছিল তা খুঁজে বের করতে আশপাশের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা

ManabZamin • 2 Days, Nov 2, 2026 3:44 AM
0
• 0 min read
Bangla

শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্ট ইন্ধন রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

NayaDiganta • 2 Days, Nov 2, 2026 3:38 AM
0
• 0 min read
Bangla

প্রসিকিউটরের মন্তব্য কেন্দ্র করে উত্তপ্ত ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার সময় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জেরার একপর্যায়ে তিনি ট্রাইব্যুনালকে উদ্দেশ করে রোল ৫৩ প্রয়োগের কথা বলেন। জবাবে ট্রাইব্যুনাল বলেন, ‘আমার মনে হয়, রোল ৫৩ অ্যাপলাই করার সময় এখনো আসেনি।’  আসামি পক্ষ কিভাবে জেরা করবেন তা এই রোলে বলা আছে।

NayaDiganta • 2 Days, Nov 2, 2026 3:35 AM
0
• 0 min read
Bangla

ইরান যুদ্ধের সুযোগে মার্কিন কোম্পানিগুলোর বিপুল মুনাফা

NayaDiganta • 2 Days, Nov 2, 2026 3:31 AM
0
• 0 min read
World

হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৮

হ্যালোইন উৎসবের আনন্দ ছাপিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। উৎসবের রাত ও সপ্তাহান্তে একের পর এক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা

ShomoyerAlo • 2 Days, Nov 2, 2026 3:29 AM
0
• 0 min read
Bangla

বিরোধীদলীয় নেতার সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার (নন রেসিডেন্ট) ডেরেক লোহ।

NayaDiganta • 2 Days, Nov 2, 2026 3:27 AM
0
• 0 min read
Technology

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

Bd-Pratidin • 2 Days, Nov 2, 2026 3:27 AM
0
• 0 min read
Entertainment

আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

Bd-Pratidin • 2 Days, Nov 2, 2026 3:25 AM
0
• 0 min read
Bangla

শিক্ষা খাতে সঙ্কটের পাহাড় কমিশন গঠনেও অনিশ্চয়তা

দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যুগোপযোগী শিক্ষাক্রম ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নতুন শিক্ষা কমিশন গঠনের দাবি জোরালো হলেও এই দাবিকে নাকচ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নিজেই। শিক্ষা কমিশন গঠনের বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে গতকাল সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যদিও চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয়ের কারণ হিসেবে অনেকেই শিক্ষা ব্যবস্থায় সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বারবার শিক্ষাক্রম পরিবর্তন ও প্রশ্নপত্র প্রণয়নে অভিজ্ঞতার ঘাটতির কথা উল্লেখ করেছেন। পরপর দু’টি পাবলিক পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী ফেল করায় এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা সমালোচনাও শুরু হয়েছে। বিশেষ করে গ্রামে ও শহরের শিক্ষার্থীদের মধ্যে এবারের এইচএসসির ফলাফলে চরমভাবে বৈষম্যের চিহ্ন ফুটে উঠেছে। এরই মধ্যে শিক্ষা কমিশন গঠনের বিষয়ে শিক্ষামন্ত্রীর নেতিবাচক মন্তব্য শিক্ষাবিদদের মধ্যে হতাশাও তৈরি করেছে। শিক্ষাবিদদের মতে, দেশের শিক্ষাব্যবস্থায় নানা সঙ্কট ও অসঙ্গতি দীর্ঘদিনের। শিক্ষাক্রমের ঘন ঘন পরিবর্তন, শিক্ষার মানের অবনতি, শিক্ষক সঙ্কট, নিয়োগে অনিয়ম, শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্য, ঝরে পড়া এবং কারিগরি ও উচ্চশিক্ষায় দক্ষতাভিত্তিক শিক্ষার অভাব- সব মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে। এসব সমস্যা সমাধানে একটি স্বাধীন, শক্তিশালী ও কার্যকর শিক্ষা কমিশন গঠনের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে। শিক্ষাবিদদের অনেকেই মনে করেন, সরকার পরিবর্তনের সাথে সাথে শিক্ষানীতি ও শিক্ষাক্রমে পরিবর্তন আনার প্রবণতা বন্ধ করতে হবে। শিক্ষা কোনো স্বল্পমেয়াদি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান হাতিয়ার। অথচ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে শিক্ষা ক্ষেত্রে নেয়া অনেক উদ্যোগই ধারাবাহিকতা হারাচ্ছে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। সংশ্লিষ্টদের মতে, একটি শিক্ষা কমিশনের প্রধান দায়িত্ব হওয়া উচিত দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে বাস্তবভিত্তিক সুপারিশ প্রণয়ন করা। একই সাথে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা আনা, শিক্ষকসঙ্কট নিরসন, শিক্ষা বাজেট বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত বৈষম্য দূর করার বিষয়ে সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে হবে। বিশেষ করে শহর ও গ্রামের শিক্ষার মানের পার্থক্য, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার বৈষম্য এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ চিহ্নিত করা জরুরি। পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা এবং কর্মবাজারের চাহিদার সাথে শিক্ষার সমন্বয় ঘটানোর বিষয়টিও কমিশনের বিবেচনায় থাকতে হবে। তবে শুধু কমিশন গঠন করলেই সমস্যার সমাধান হবে না। কমিশনে অভিজ্ঞ শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক, অর্থনীতিবিদ, প্রযুক্তিবিদ, অভিভাবক ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং সুপারিশ বাস্তবায়নের জন্য কার্যকর কর্মপরিকল্পনা নিতে হবে। শিক্ষাবিদদের অভিমত, অতীতের শিক্ষা কমিশনগুলোর সুপারিশ পর্যালোচনা করে বাস্তবায়িত না হওয়া প্রস্তাবগুলোও বিবেচনায় নেয়া প্রয়োজন। একই সাথে শিক্ষা সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, একটি গ্রহণযোগ্য শিক্ষা কমিশনের সুপারিশের ভিত্তিতে দীর্ঘমেয়াদি জাতীয় শিক্ষাপরিকল্পনা প্রণয়ন করা গেলে শিক্ষাক্ষেত্রে বারবার পরীক্ষা-নিরীক্ষা বন্ধ হবে। শিক্ষার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার পথও সুগম হবে। তাই সময়ের দাবি- শুধু নতুন শিক্ষানীতি নয়, তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে দ্রুত একটি শক্তিশালী ও সর্বজনগ্রাহ্য শিক্ষা কমিশন গঠন। শিক্ষা সেক্টরে দেশে এই যখন অবস্থা ঠিক সেই মুহূর্তে শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে শিক্ষা কমিশন গঠনের পরিকল্পনা থাকলেও তা করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যারা শিক্ষা কমিশনের সদস্য হবেন, তাদের জ্ঞান ও অভিজ্ঞতা অতীতের ওপর নির্ভরশীল। অথচ শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ভবিষ্যতে শিক্ষা কোন দিকে যাবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। গতকাল সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কমিশন করার কথা ছিল, কিন্তু আমি তা করিনি। আমি করতে চাচ্ছি না। আমি একটি এডুকেশন কমিশন গঠন করলাম। কিন্তু যাদের দিয়ে কমিশন গঠন করব, তারা আজকের অবস্থানে জ্ঞানী ব্যক্তি। আজকের অবস্থানে যিনি জ্ঞানী, তিনি অতীতের অভিজ্ঞতার ওপর নির্ভর করে জ্ঞানী হয়েছেন। কিন্তু শিক্ষাব্যবস্থা যেভাবে রূপান্তরিত হচ্ছে, ভবিষ্যতে এটি কোন দিকে যাবে, তা তো আমরা জানি না। শিক্ষাক্রম পরিবর্তনের প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষাক্রম পরিবর্তনের দাবি উঠেছে। তবে অন্যান্য দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে ধারণা নেয়া প্রয়োজন। প্রযুক্তির মাধ্যমে বিদেশের শিক্ষাব্যবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব।

NayaDiganta • 2 Days, Nov 2, 2026 3:22 AM
0
• 0 min read
Bangla

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে জনতা ব্যাংক থেকে এক হাজার ১২১ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ৬৯ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

NayaDiganta • 2 Days, Nov 2, 2026 3:21 AM
0
• 0 min read
World

দক্ষিণ কোরিয়া সফরে এরদোয়ান, বৈঠকে গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় সম্পর্ক

সরকারি সফরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে রোববার তুরস্ক ছেড়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে

ShomoyerAlo • 2 Days, Nov 2, 2026 3:17 AM
0
• 0 min read
Bangladesh

সামাজিক অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিচ্ছে। তিনি বলেছেন, শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি পক্ষ। সোমবার বিকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে কলকারখানা, বিদ্যুৎ, সার ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তিনি বলেন, এরপরও সামাজিকভাবে অস্থিরতা তৈরির নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক সহনশীলতার নীতি অনুসরণ করেই সরকার পরিস্থিতি মোকাবিলা করছে। যারা চাঁদাবাজি, মাস্ত

ManabZamin • 2 Days, Nov 2, 2026 3:17 AM
0
• 0 min read
Bangladesh

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন কাকলী

নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন কাকলী রানী দাস নামের এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে দুটি কন্যাসন্তান ও একটি ছেলেসন্তান রয়েছে। সিজারিয়ান অস্ত্রোপচারের পর বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছে বলে জানা গেছে।

AmarDesh • 2 Days, Nov 2, 2026 3:10 AM
0
• 0 min read
Business

সিলেট অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ

সিলেট অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কৌশল প্রণয়ন এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে কৌশলগত সভা (স্ট্র্যাটেজিক কনক্লেভ) আয়োজন করেছে ডাচ্-বাংলা

KholaKagoj • 2 Days, Nov 2, 2026 3:09 AM
0
• 0 min read
Bangla

টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টা / মামলার আসামি গ্রেপ্তার, উন্নত চিকিৎসার জন্য শিশুকে ঢাকায় প্রেরণ

টাঙ্গাইলে সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার আসামি বিপ্লবকে (২২) গতকাল রোববার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Samakal • 2 Days, Nov 2, 2026 3:05 AM
0
• 0 min read
Bangla

স্থায়ী মজুরি কমিশন ছাড়া শ্রমিক অসন্তোষ নিরসন হবে না

তিনি বলেছেন, স্থায়ী মজুরি কমিশন গঠন করে শ্রমিক অসন্তোষের সমাধান করা না হলে এ ধরনের অসন্তোষ বারবার মাথাচাড়া দিয়ে উঠবে। পৃথিবীর অন্তত ৯০টি দেশে স্থায়ী কমিশন শ্রমিকদের স্থিতিশীল পরিবেশ কাজের নিশ্চয়তা সৃষ্টি করেছে।

NayaDiganta • 2 Days, Nov 2, 2026 3:05 AM
0
• 0 min read
Sports

নয় দিনেও উদ্ধার হয়নি কলেজছাত্র, মুক্তিপণ দিয়েও মেলেনি সন্ধান

Bd-Pratidin • 2 Days, Nov 2, 2026 3:05 AM
0
• 0 min read
Bangladesh

২৪ পরীক্ষার্থীর ২০ জনই ফেল, পাস করেছেন মাত্র ৪ জন

ঢাকার ধামরাইয়ের যাদবপুর ভবন মোহন স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চরম ফল বিপর্যয় ঘটেছে। প্রতিষ্ঠানটিতে ছয়জন শিক্ষক থাকলেও পরীক্ষা দেওয়া ২৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র চারজন, বাকি ২০ জনই অকৃতকার্য হয়েছেন। এতে প্রতিষ্ঠানটির পাসের হার নেমে দাঁড়িয়েছে মাত্র ১৬ দশমিক ৬৭

AmarDesh • 2 Days, Nov 2, 2026 3:01 AM
0
• 0 min read
Bangladesh

ফ্লোর কেটে রাতভর তল্লাশি, তবুও মিললো না সামিউলের লাশ

ফরিদপুরের সদরপুরে নিখোঁজের দীর্ঘ সাড়ে চার মাস পার হলেও সন্ধান মেলেনি আট বছরের শিশু সামিউলের। অবশেষ শিশুটির লাশের সন্ধানে বসতঘরের পাকা ফ্লোর কেটে রাতভর তল্লাশি চলিয়েছে ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে প্রায় ছয় ফুট গভীর গর্ত খুঁড়েও মেলেনি শিশুটির দেহাবশেষ। নিখোঁজ সামিউল সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের প্রবাসী মিরাজুল মল্লিকের একমাত্র ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ই জুন কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম থেকে সামিউল নিখোঁজ হয়। এ ঘটনায় গত রোববার পিবিআই অভিযান চালিয়ে ফরিদপুর সদর ও কৃষ্ণপুর এলাকা থেকে ৪ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলো- নয়াকান্দি গ্রামের আলামিন (৩৬), মোস্তফা ফরাজী (৫০), নগরকান্দা থানার ফরিদ মাতুব্বর (৩৫) এবং একই গ্রামের সুজন (৩৭

ManabZamin • 2 Days, Nov 2, 2026 3:01 AM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper