World
পশ্চিম সাহারায় সংঘাতের আশঙ্কা, উদ্বিগ্ন জাতিসংঘের মহাসচিব
বিতর্কিত অঞ্চল পশ্চিম সাহারায় সামরিক উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অঞ্চলটিতে ৩৫ বছর
World
বিতর্কিত অঞ্চল পশ্চিম সাহারায় সামরিক উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অঞ্চলটিতে ৩৫ বছর
শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক
দ্য নিউ আরব থাইল্যান্ডে ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদ আরো তীব্র আকার ধারণ করেছে। গত শনিবার ফুকেতে দু’টি পৃথক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডে ইহুদি ধর্মীয় ও সামাজিক সেবা সংগঠন হাবাদ কেন্দ্রগুলো বন্ধ করা এবং ইসরাইলি পর্যটকদের ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপের দাবিই ছিল এই প্রতিবাদের মূল বিষয়।এই জনসভার মূল বক্তা ছিলেন থাইল্যান্ডের প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও সাবেক ইয়েলো শার্টস আন্দোলনের নেতা সন্ধি লিমথংকুল। তিনি এককালীন ভিসায় থাইল্যান্ডে ইসরাইলি পর্যটকদের প্রবেশের মেয়াদ সর্বোচ্চ ১৫ দিনে সীমিত করার দাবি জানান। সন্ধির অভিযোগ, ইসরাইলিরা স্থানীয় ব্যবসার ক্ষতি করছে, এমন সব ব্যবসা পরিচালনা করছে যা কেবল অন্য ইসরাইলিদের সেবা দেয় এবং এর ফলে ইউরোপীয় পর্যটকরা থাইল্যান্ড থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তিনি সরকারকেও ইসরাইলিদের প্রতি নতজানু হওয়ার জন্য অভিযুক্ত করেন এবং ইসরাইলের সাথে সরকারের গোপন চুক্তির ইঙ্গিত দেন। একই দিন দ্বীপে আয়োজিত আরেকটি বিক্ষোভের নেতা সাইচোল নুচোট থাই সরকারের কাছে নাগরিকত্ব পাওয়া ইসরাইলিদের নাগরিকত্ব বাতিল এবং দেশটির সকল চাবাদ প্রতিষ্ঠান বন্ধের দাবি জানান। স্থানীয় প্রতিবাদী দলগুলোর অভিযোগ, ইসরাইলি নাগরিকরা বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছে, স্থানীয় সংস্কৃতিকে অসম্মান করছে এবং বিদেশী মালিকানার বিধিনিষেধ এড়াতে থাই নাম ব্যবহার করছে। থাইল্যান্ডে গঠিত ‘চাবাদ হাউজ’ নামে পরিচালিত কেন্দ্রগুলোর কর্মকাণ্ড সম্প্রতি নজরদারির আওতায় এসেছে। গত জুলাইয়ে এক তদন্ত চলাকালীন এক ইসরাইলি পর্যটক কর্মকর্তাদের সঙ্গে তর্ক করে বলেন, ‘আপনারা কি জানেন না এটি ইসরাইলি ভূখণ্ড?’ ওই ঘটনার পর থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তের পরিধি বাড়ায় এবং সেপ্টেম্বরে দেশজুড়ে অন্তত ৯টি চাবাদ হাউজের লাইসেন্স ও সম্পত্তির মালিকানা নিয়ে তদন্ত পরিচালনা করে। গত সপ্তাহে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল দেশটির চাবাদ প্রধান রব্বাই ইউসেফ চাইম কান্টোরের থাই নাগরিকত্ব বাতিল করেন। ২০১৩ সালে থাই নাগরিকত্ব পাওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ব্যবহার করে ১৬ বার অস্ট্রেলিয়া ভ্রমণ করেছিলেন বলে তদন্তে বেরিয়ে আসে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি ইসরাইলিদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। যেখানে সেনাসেবা শেষ করে অনেকে ঘুরতে যান। তবে ২০২৩ সাল থেকে বিশ্বজুড়ে ইসরাইলবিরোধী আন্দোলন গাজা যুদ্ধের কেন্দ্রিক হলেও থাইল্যান্ডের বিক্ষোভগুলো স্থানীয় পর্যটনকেন্দ্রগুলো দখলে নেয়ার অভিযোগ ও স্থানীয় নানা সমস্যার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
দ্য ডিপ্লোম্যাটইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব ও সহযোগিতা বাড়াতে ২০২৬ সালে নতুন গতি পেয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার চার দেশীয় জোট কোয়াড। বছরজুড়ে তিন দফা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথ অগ্রাধিকার নির্ধারণ, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে অগ্রগতি হয়েছে।আগামী মাসে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠেয় কোয়াড শীর্ষ সম্মেলনের আগে জোটটির কার্যক্রমে এই গতি বিশেষ তাৎপর্য বহন করছে। চলতি বছরের মে মাসে নয়াদিল্লি, জুলাইয়ে ম্যানিলা এবং ৩১ অক্টোবর আটলান্টায় কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। এসব বৈঠকে জোটের কার্যক্রম আরো সুসংহত করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এর ভূমিকা স্পষ্ট হয়েছে। আটলান্টার সর্বশেষ বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুযোগ বাড়াতে ৮ কোটি ৫০ লাখ ডলারের বেশি কারিগরি ও আর্থিক সহায়তার পরিকল্পনা ঘোষণা করা হয়।পাশাপাশি ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলোতে বর্জ্য থেকে গুরুত্বপূর্ণ খনিজ পুনরুদ্ধারের অবকাঠামো গড়ে তুলতে এক কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিশ্চিত করতেও জোটটি কাজ করছে। মে মাসে নয়াদিল্লির বৈঠকে ‘কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক’ ঘোষণা করা হয়। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ খনিজের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। জুলাইয়ে ম্যানিলার বৈঠকে আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকার প্রতি সমর্থন জানায় কোয়াড। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি, উদীয়মান প্রযুক্তি এবং মানবিক সহায়তার মতো বিষয়ে আসিয়ানের সাথে সমন্বয়ের অঙ্গীকারও করা হয়।
দেশের পণ্য রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও রফতানি আয়ের বড় অংশ এখনও তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম
যশোরে রাতের অন্ধকারে শহরের বকুলতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও নাশকতামূলক কার্যক্রমের অভিযোগে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করেছে জেলা পুলিশ। স্থানীয় সূত্রে ও আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার ভোররাতের কোনো এক সময়ে কয়েকটি মোটরসাইকেলে করে ১৫ থেকে ২০ জন মাস্ক পরিহিত দুর্বৃত্ত শহরের বকুলতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আসে। এ সময় তাদের কয়েকজন প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে মূল স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে তারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। জেলা পুলিশ প্রশাসন বলছে, এই ঘটনার নেপথ্যে কারা ছিল তা খুঁজে বের করতে আশপাশের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার সময় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জেরার একপর্যায়ে তিনি ট্রাইব্যুনালকে উদ্দেশ করে রোল ৫৩ প্রয়োগের কথা বলেন। জবাবে ট্রাইব্যুনাল বলেন, ‘আমার মনে হয়, রোল ৫৩ অ্যাপলাই করার সময় এখনো আসেনি।’ আসামি পক্ষ কিভাবে জেরা করবেন তা এই রোলে বলা আছে।
হ্যালোইন উৎসবের আনন্দ ছাপিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। উৎসবের রাত ও সপ্তাহান্তে একের পর এক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার (নন রেসিডেন্ট) ডেরেক লোহ।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যুগোপযোগী শিক্ষাক্রম ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নতুন শিক্ষা কমিশন গঠনের দাবি জোরালো হলেও এই দাবিকে নাকচ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নিজেই। শিক্ষা কমিশন গঠনের বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে গতকাল সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যদিও চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয়ের কারণ হিসেবে অনেকেই শিক্ষা ব্যবস্থায় সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বারবার শিক্ষাক্রম পরিবর্তন ও প্রশ্নপত্র প্রণয়নে অভিজ্ঞতার ঘাটতির কথা উল্লেখ করেছেন। পরপর দু’টি পাবলিক পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী ফেল করায় এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা সমালোচনাও শুরু হয়েছে। বিশেষ করে গ্রামে ও শহরের শিক্ষার্থীদের মধ্যে এবারের এইচএসসির ফলাফলে চরমভাবে বৈষম্যের চিহ্ন ফুটে উঠেছে। এরই মধ্যে শিক্ষা কমিশন গঠনের বিষয়ে শিক্ষামন্ত্রীর নেতিবাচক মন্তব্য শিক্ষাবিদদের মধ্যে হতাশাও তৈরি করেছে। শিক্ষাবিদদের মতে, দেশের শিক্ষাব্যবস্থায় নানা সঙ্কট ও অসঙ্গতি দীর্ঘদিনের। শিক্ষাক্রমের ঘন ঘন পরিবর্তন, শিক্ষার মানের অবনতি, শিক্ষক সঙ্কট, নিয়োগে অনিয়ম, শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্য, ঝরে পড়া এবং কারিগরি ও উচ্চশিক্ষায় দক্ষতাভিত্তিক শিক্ষার অভাব- সব মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে। এসব সমস্যা সমাধানে একটি স্বাধীন, শক্তিশালী ও কার্যকর শিক্ষা কমিশন গঠনের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে। শিক্ষাবিদদের অনেকেই মনে করেন, সরকার পরিবর্তনের সাথে সাথে শিক্ষানীতি ও শিক্ষাক্রমে পরিবর্তন আনার প্রবণতা বন্ধ করতে হবে। শিক্ষা কোনো স্বল্পমেয়াদি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান হাতিয়ার। অথচ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে শিক্ষা ক্ষেত্রে নেয়া অনেক উদ্যোগই ধারাবাহিকতা হারাচ্ছে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। সংশ্লিষ্টদের মতে, একটি শিক্ষা কমিশনের প্রধান দায়িত্ব হওয়া উচিত দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে বাস্তবভিত্তিক সুপারিশ প্রণয়ন করা। একই সাথে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা আনা, শিক্ষকসঙ্কট নিরসন, শিক্ষা বাজেট বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত বৈষম্য দূর করার বিষয়ে সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে হবে। বিশেষ করে শহর ও গ্রামের শিক্ষার মানের পার্থক্য, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার বৈষম্য এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ চিহ্নিত করা জরুরি। পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা এবং কর্মবাজারের চাহিদার সাথে শিক্ষার সমন্বয় ঘটানোর বিষয়টিও কমিশনের বিবেচনায় থাকতে হবে। তবে শুধু কমিশন গঠন করলেই সমস্যার সমাধান হবে না। কমিশনে অভিজ্ঞ শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক, অর্থনীতিবিদ, প্রযুক্তিবিদ, অভিভাবক ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং সুপারিশ বাস্তবায়নের জন্য কার্যকর কর্মপরিকল্পনা নিতে হবে। শিক্ষাবিদদের অভিমত, অতীতের শিক্ষা কমিশনগুলোর সুপারিশ পর্যালোচনা করে বাস্তবায়িত না হওয়া প্রস্তাবগুলোও বিবেচনায় নেয়া প্রয়োজন। একই সাথে শিক্ষা সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, একটি গ্রহণযোগ্য শিক্ষা কমিশনের সুপারিশের ভিত্তিতে দীর্ঘমেয়াদি জাতীয় শিক্ষাপরিকল্পনা প্রণয়ন করা গেলে শিক্ষাক্ষেত্রে বারবার পরীক্ষা-নিরীক্ষা বন্ধ হবে। শিক্ষার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার পথও সুগম হবে। তাই সময়ের দাবি- শুধু নতুন শিক্ষানীতি নয়, তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে দ্রুত একটি শক্তিশালী ও সর্বজনগ্রাহ্য শিক্ষা কমিশন গঠন। শিক্ষা সেক্টরে দেশে এই যখন অবস্থা ঠিক সেই মুহূর্তে শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে শিক্ষা কমিশন গঠনের পরিকল্পনা থাকলেও তা করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যারা শিক্ষা কমিশনের সদস্য হবেন, তাদের জ্ঞান ও অভিজ্ঞতা অতীতের ওপর নির্ভরশীল। অথচ শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ভবিষ্যতে শিক্ষা কোন দিকে যাবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। গতকাল সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কমিশন করার কথা ছিল, কিন্তু আমি তা করিনি। আমি করতে চাচ্ছি না। আমি একটি এডুকেশন কমিশন গঠন করলাম। কিন্তু যাদের দিয়ে কমিশন গঠন করব, তারা আজকের অবস্থানে জ্ঞানী ব্যক্তি। আজকের অবস্থানে যিনি জ্ঞানী, তিনি অতীতের অভিজ্ঞতার ওপর নির্ভর করে জ্ঞানী হয়েছেন। কিন্তু শিক্ষাব্যবস্থা যেভাবে রূপান্তরিত হচ্ছে, ভবিষ্যতে এটি কোন দিকে যাবে, তা তো আমরা জানি না। শিক্ষাক্রম পরিবর্তনের প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষাক্রম পরিবর্তনের দাবি উঠেছে। তবে অন্যান্য দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে ধারণা নেয়া প্রয়োজন। প্রযুক্তির মাধ্যমে বিদেশের শিক্ষাব্যবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব।
কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে জনতা ব্যাংক থেকে এক হাজার ১২১ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ৬৯ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সরকারি সফরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে রোববার তুরস্ক ছেড়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিচ্ছে। তিনি বলেছেন, শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি পক্ষ। সোমবার বিকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে কলকারখানা, বিদ্যুৎ, সার ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তিনি বলেন, এরপরও সামাজিকভাবে অস্থিরতা তৈরির নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক সহনশীলতার নীতি অনুসরণ করেই সরকার পরিস্থিতি মোকাবিলা করছে। যারা চাঁদাবাজি, মাস্ত
Discussion
Please Sign In to join the discussion.