Bangla
একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের কার্যক্রম শুরু আজ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর)। এ প্রক্রিয়া চলবে মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত।
Bangla
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর)। এ প্রক্রিয়া চলবে মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত।
প্রত্যন্ত গ্রামে গত ২৫ বছর ধরে বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা ছড়িয়ে দিচ্ছে স্পিকার আব্দুল জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি। গল্প, উপন্যাস, ইতিহাস, দর্শন ও সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের পাঁচ হাজারের বেশি বই রয়েছে পাঠাগারটিতে। স্থানীয় শিক্ষার্থী, তরুণ ও বইপ্রেমীদের কাছে
কুষ্টিয়ায় ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় বাড়ছে জনমনে উদ্বেগ। ঋতু পরিবর্তনের সঙ্গে সংক্রমণ কমার প্রত্যাশা থাকলেও পরিস্থিতির উন্নতি হয়নি। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা।কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত এক রোগীর স্বজন জানান, তার সন্তানের সাত দিন যাবৎ ডেঙ্গু হয়েছে। এখানে চিকিৎসা চলছে। কিন্তু খাওয়া-দাওয়া করতে পারছে না। এখান থেকে স্যালাইন ও যাবতীয় ওষুধপত্র দেওয়া হচ্ছে।গত এক সপ্তাহে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ১৬৬ জন। বর্তমানে হাসপাতাল দুটিতে ভর্তি রয়েছেন ৩৩ জন রোগী। সংক্রমণ না কমার কারণে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার চাপ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, প্রাথমিক অবস্থায় সঠিক চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব।২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. ইকবাল হাসান জানান, ‘গত এক সপ্তাহে আমরা মোট ১৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি নিয়েছি। ডেঙ্গু হলে অবশ্যই আমাদের মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গুর যেকোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে অতিদ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমাদের বসতবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। দুই-তিন দিন ধরে কোনো পুরোনো পানি জমতে দেওয়া যাবে না। কোনো ধরনের ব্যথানাশক ওষুধ সেবন না করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হওয়ায় শুধু হাসপাতালভিত্তিক চিকিৎসা দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সক্রিয় সামাজিক অংশগ্রহণ এবং প্রশাসনিক সমন্বয়। আক্রান্ত রোগীদের আলাদা রাখা, পরিবারের অন্য সদস্যদের সুরক্ষা এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে মৃত্যুঝুঁকি কমানো সম্ভব।
নড়াইলের লোহাগড়া উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন অটোভ্যানচালক নিটু জমাদ্দার। তাঁর ভ্যানটিও গায়েব। এ ঘটনায় লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন তাঁর স্ত্রী শরিফা বেগম।
পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা জেলার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন।
কক্সবাজারের উখিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার যোগদানের পর অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। গত তিন মাসে বিভিন্ন অভিযানে ৬০৪ জনকে গ্রেপ্তার ও আটক করেছে থানা-পুলিশ। এ সময় ৩ লাখ ৩১ হাজার ৮৬৮ পিস
বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য উৎসব। প্রতিবছর ২ নভেম্বর প্রিয় তারকাকে একনজর দেখতে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন মান্নাতের সামনে জড়ো হন হাজারো অনুরাগী।
মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে স্পিনের জালে আটকানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকে গেল। প্রথম ইনিংসে লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন স্বাগতিকরা। তাতে আইসিসি টেস্ট...
যুক্তরাষ্ট্রে অবস্থান করে রাজধানীর ওয়ারীর বাসায় কুশ চাষের মামলায় অভিযুক্ত তৌসিফ হাসানকে (২২) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সম্প্রতি দেশে ফেরার পর রবিবার (১ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জানুয়ারিতে একই...
খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে থেমে থেমে চলা অবরোধের গতকাল রোববার ছিল দশম দিন। শুক্রবার দেওয়া বিজ্ঞপ্তিতে এদিন অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছিল আন্দোলনকারী দুটি সমিতি। এই সুযোগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকার বাসিন্দা মিতালী চাকমা অসুস্থ মাকে নিয়ে ঢাকার যাওয়ার প্রস্তুতি নেন।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর)। এ ধাপে আবেদন ও ভর্তি কার্যক্রম চলবে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত। গতকাল রোববার (১ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো...
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী দুলাল মিয়ার বাড়ি ও দোকানে হামলা-লুটপাটের অভিযোগে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) বিকেলে ভুক্তভোগীর মেয়ে উজ্জ্বলা আক্তার বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ জনকে আসামি করে...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ও গাজীপুরে দিনভর সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে। এতে কার্যত অচল হয়ে পড়ে জেলা দুটির কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা। এছাড়া পুলিশের গাড়ি ও পুলিশ বক্সে আগুন দেওয়ার পাশাপাশি সংঘর্ষে
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।
চীন বিতর্ক ছাপিয়ে গোল করলেন কিলিয়ান এমবাপে। জুড বেলিংহামও করলেন মাইলফলক ছোঁয়া গোল। রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ।১১তম মিনিটের পেনাল্টি গোলে এগিয়ে যায় রিয়াল। স্যান্টান্ডারের বক্সের মধ্যে মাত্তেও প্রাতির ফাউলের শিকার হন এমবাপে। নিজেই কিক নেন এবং জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড।২১তম মিনিটে বেলিংহাম রিয়ালের লিড দ্বিগুণ করেন। হাফওয়ে লাইন থেকে বল টেনে এগিয়ে আসা গোলকিপারের মাথার ওপর দিয়ে খালি জালে বল ঠেলে দেন ইংলিশ মিডফিল্ডার। রিয়ালের জার্সিতে এটি ছিল তার ৫০তম গোল।এরপর হাফটাইমের আগে তৃতীয় গোল করেন রিয়ালের রেকর্ড চুক্তি ইয়ান দিওমান্দে। কর্নার কিক হাফ ক্লিয়ারের পর দারুণ ভলিতে ৩-০ করেন তিনি।৫৯তম মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে পোস্টে আঘাত করেন এমবাপে। স্যান্টান্ডার একটি পেনাল্টি পেয়েছিল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি জানান, অরেলিয়েন শুয়োমেনির বুটে লেগে বল দুর্ঘটনাবশত হাতে লেগেছিল।রিয়াল তাদের শেষ পাঁচ ম্যাচের সবগুলো জিতল। আগের ম্যাচেই তারা লিগের সবচেয়ে বড় ম্যাচে বার্সাকে ২-১ গোলে হারায়।এই জয়ে মাদ্রিদ ক্লাব শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামাল। ২৭ পয়েন্ট তাদের। ৩০ পয়েন্ট বার্সার এবং ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ।বেলিংহাম বলেন, ‘আমরা খুব ভালো খেলেছি। ন্যু ক্যাম্পে জয়ের পর এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই আমরা খুব খুশি। রিয়াল মাদ্রিদের হয়ে ৫০ গোল করাটা খুবই বিশেষ একটি ব্যাপার। শুধু আমার ও আমার স্বপ্নের জন্যই নয়, দলের জন্যও।’
লক্ষ্মীপুরের রামগঞ্জে বেপরোয়া গতির একটি বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শাকিব হোসেন (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থী এবছর এইচএসসি সমমান (আলিম) পরীক্ষায় উত্তীর্ণ হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
একই দিনে পৃথিবীতে এসেছে দুই বোন। বেড়ে ওঠা, পড়াশোনাও তাদের একই স্কুল-কলেজে। একই বই ভাগাভাগি করে পড়ে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছিলেন তারা। গত শনিবার প্রকাশিত এইচএসসির ফলেও দুজন পেয়েছেন জিপিএ ৫।
গাইবান্ধায় ধর্ষণ মামলার প্রধান আসামি একটি মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হাসান আলীকে (৬৯) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন
প্রথম ধাপে পৌঁছালো ১৮টির মধ্যে দুটিমালয়েশিয়ার রাজকীয় বিমানবাহিনীর (আরএমএএফ) জন্য দক্ষিণ কোরিয়া থেকে কেনা ১৮টি এফএ-৫০এম যুদ্ধবিমানের মধ্যে প্রথম দুটি যুদ্ধবিমান গত ১ নভেম্বর (রোববার) পাহাংয়ের কুয়ানতান বিমানঘাঁটিতে পৌঁছেছে। রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে মালয়েশিয়ার লাবুয়ান বিমানঘাঁটি থেকে যাত্রা শুরু করে যুদ্ধবিমান দুটি স্থানীয় সময় বিকেল ৩টা ৩৮ মিনিটে কুয়ানতান বিমানঘাঁটিতে অবতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিমানবাহিনীর প্রধান জেনারেল তান শ্রী মুহাম্মদ নোরাজলান আরিস।দেশটির বারনামার প্রতিবেদনের বরাতে দ্য এজ মালয়েশিয়া, দ্য স্টার এবং সাউথ চায়না মর্নিং পোস্টসহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (কেএআই) তৈরি যুদ্ধবিমান দুটি গত ২৯ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সাচেওন থেকে যাত্রা শুরু করে। পরে দ
Discussion
Please Sign In to join the discussion.