Bangladesh
জামালপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, মামলায় কৃষক লীগ নেত্রী কারাগারে
জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পুতুল রানী (২৮) নামে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে
Bangladesh
জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পুতুল রানী (২৮) নামে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
যুক্তরাষ্ট্রের মিশিগানে ইহুদি সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘মিশিগান জুস ফর ডেমোক্রেসি’ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আবদুল আল-সাইয়েদের প্রতি সমর্থন জানিয়েছে। একই সঙ্গে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দেওয়ায় ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্সের সমালোচনা করেছে সংগঠনট
বলিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া এবার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। তবে তিনি একজন সুপারস্টার অভিনেতা হওয়ার স্বপ্নও দেখছেন। সম্প্রতি কমল নাহতার সঙ্গে এক সাক্ষাৎকারে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন হিমেশ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন...
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়া ঝড়টি সোমবার (২ নভেম্বর) রাত নাগাদ
এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট কমে যাবে। এ সময়ে সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
সুনামগঞ্জের তাহিরপুরে থানা থেকে স্বামীকে ছাড়িয়ে দেয়ার কথা বলে এক প্রতিবন্ধী ব্যক্তির স্ত্রীর কাছ থেকে ৪৫ হাজার টাকা নেয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্যে জামাল মিয়া উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং রজনী লাইন গ্রামের রেনু মিয়ার ছেলে। গত রোববার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী প্রতিবন্ধী মো. আছাহাব মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, গত ২৬শে অক্টোবর বড়ছড়া গ্রামের কয়েকজন ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে আছাহাবকে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাহিরপুর থানার অধীন টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরেফিনের কাছে হস্তান্তর করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন দিনের
গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান শ্রম অসন্তোষ নিরসনে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসন
সবুজ পাতার বুকজুড়ে বেগুনি শিমফুলের সমারোহ। গ্রামবাংলার মাঠজুড়ে প্রকৃতি যেন ছড়িয়ে দিয়েছে মায়াবী রঙের ছোঁয়া। ছবিটি সোমবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর এলাকা থেকে তোলা। ছবি: হারুনূর রশিদ
আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা প্রাক্তন শিক্ষার্থী, আমাদের কখনো আয়নার সামনে দাঁড়িয়ে একটি প্রশ্ন করা উচিত—আমাদের শিক্ষার মূল্য কে পরিশোধ করেছে, আর আমরা তার বিনিময়ে দেশকে কী ফিরিয়ে দিয়েছি? আমাদের মেধার পেছনে ব্যয় হওয়া অর্থ কোনো রাজকীয় কোষাগারের উত্তরাধিকার নয়। এর প্রতিটি টাকার সঙ্গে মিশে আছে একজন রিকশাচালকের ঘাম, একজন গার্মেন্টস শ্রমিকের ওভারটাইম, একজন প্রবাসীর নির্বাসিত যৌবন এবং কোটি মানুষের না-পাওয়ার দীর্ঘশ্বাস।বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পেছনে রাষ্ট্রের যে বিনিয়োগ, তার অর্থ এসেছে এই খেটে খাওয়া মানুষের কাছ থেকেই। যে রিকশাচালক নিজের সন্তানকে ভালো স্কুলে পড়াতে হিমশিম খান, তার উপার্জনের অংশ দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বসেছি। যে প্রবাসী বছরের পর বছর পরিবারের মুখ দেখতে পান না, তার পাঠানো বৈদেশিক মুদ্রায় আমাদের শিক্ষার অবকাঠামো দাঁড়িয়ে আছে। অথচ প্রশ্ন হলো, আমরা তাদের কতটুকু প্রতিদান দিতে পেরেছি? নাকি জনগণের অর্থে উচ্চশিক্ষিত হয়ে জনগণের কাছ থেকেই দূরে সরে যাওয়ার সামাজিক লাইসেন্স অর্জন করেছি?একটি স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় ৩.৮৬ সিজিপিএ অর্জন করেছেন একজন শিক্ষার্থী। ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছে। অথচ বিষয়সংশ্লিষ্ট চাকরির সাক্ষাৎকার দিতে লন্ডনে গিয়ে নিয়োগকর্তার কাছ থেকে যা শুনতে হয়েছে তা অপ্রত্যাশিত । এটি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা, কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক শিক্ষাগত সমতুল্যতার সিদ্ধান্ত নয়। তবু অভিজ্ঞতাটি আমাদের শিক্ষাব্যবস্থার সামনে একটি অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়—পরীক্ষার ফলাফল আর বাস্তব দক্ষতার মধ্যে এত দূরত্ব কেন?এই সংকট যে নিছক ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, পরিসংখ্যানও তার সাক্ষ্য দিচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৮ লাখ ৮৫ হাজার এবং উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্বের হার ১৩.৫৪ শতাংশ। আরও উদ্বেগজনক হলো, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ২০২৬ সালে প্রকাশিত প্রতিবেদনে ২০২৪ সালের তথ্য বিশ্লেষণ করে উচ্চশিক্ষিত তরুণদের (১৫ু২৯ বছর) বেকারত্বের হার প্রায় ২৫ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমরা একদিকে ডিগ্রির সংখ্যা বাড়াচ্ছি, অন্যদিকে সেই ডিগ্রিকে কর্মক্ষেত্রের কার্যকর দক্ষতায় রূপান্তর করতে হিমশিম খাচ্ছি। প্রশ্ন জাগে, আমরা কি মানবসম্পদ তৈরি করছি, নাকি শিক্ষিত বেকারত্বের এক বিশাল প্রদর্শনী সাজাচ্ছি?কেউ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে তুলনা করেন, তখন অপমান লাগে, ক্ষোভ হয়। কিন্তু শুধু ক্ষোভের উত্তাপে আয়নাটি ভেঙে ফেললে নিজের মুখ দেখা যায় না। বরং প্রশ্ন করা প্রয়োজন—আমরা কি আমাদের প্রতিষ্ঠানের ঐতিহ্যের সমান যোগ্যতা অর্জন করছি? নাকি বিশ্ববিদ্যালয়ের নামটিকে ব্যক্তিগত দক্ষতার বিকল্প পরিচয়পত্র বানিয়ে ফেলেছি?আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি চিন্তাশীল মানুষ, গবেষক, উদ্ভাবক ও সমস্যা সমাধানকারী তৈরি করছে, নাকি জিপিএর কারিগরি দক্ষতায় পারদর্শী কিছু সনদধারী নাগরিক তৈরি করছে? পরীক্ষার খাতায় নির্ভুল উত্তর লিখতে পারলেই যদি মেধার চূড়ান্ত স্বীকৃতি মেলে, তবে বাস্তব পৃথিবীর অজানা সমস্যার সমাধান করবে কে?অবশ্য দায় শুধু শিক্ষার্থীর নয়। দায় সেই শিক্ষকেরও, যিনি পাঠ্যবইয়ের বাইরে জ্ঞানের জানালা খুলতে ভুলে গেছেন; সেই প্রশাসকেরও, যিনি গবেষণার চেয়ে আনুষ্ঠানিকতাকে বেশি গুরুত্ব দেন; সেই নীতিনির্ধারকেরও, যিনি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ান, কিন্তু শিক্ষার মান ও কর্মমুখী দক্ষতার প্রশ্নে নীরব থাকেন। দায় আমাদেরও—আমরা যারা বিশ্ববিদ্যালয়ের পরিচয় নিয়ে গর্ব করি, অথচ নিজেদের দুর্বলতা নিয়ে কথা বলতে লজ্জা পাই।সবচেয়ে বড় বিদ্রূপ হলো, যে শ্রমিকের ঘামে আমাদের শিক্ষার প্রদীপ জ্বলে, তাকেই আমরা অশিক্ষিত বলে অবজ্ঞা করি। অথচ তার জীবনবোধ, শ্রমের শৃঙ্খলা, প্রতিকূলতার সঙ্গে লড়াই এবং দায়িত্ববোধের কাছে আমাদের অনেক তথাকথিত শিক্ষিত মানুষের শেখার আছে। তিনি হয়তো ইংরেজিতে জীবনবৃত্তান্ত লিখতে পারেন না, কিন্তু জীবনের যে কঠিন পরীক্ষায় প্রতিদিন উত্তীর্ণ হন, তার কোনো জিপিএ আমাদের সনদে লেখা নেই।পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু সমাবর্তনের ছবি, পদকের ঝলক কিংবা বিসিএসের সুপারিশের সংখ্যায় মাপা যায় না। মাপতে হবে গবেষণার মানে, উদ্ভাবনে, কর্মক্ষেত্রে দক্ষতায়, নাগরিক দায়িত্ববোধে এবং সাধারণ মানুষের জীবনে এর অবদানে।আমাদের আত্মসমালোচনা আত্মঅপমান নয়; এটি দায়বদ্ধতার প্রথম পাঠ। ডিগ্রি অর্জন ব্যক্তিগত সাফল্য, কিন্তু সেই ডিগ্রির পেছনে জনগণের বিনিয়োগ একটি সামাজিক আমানত। সেই আমানতের প্রতিদান দিতে না পারলে আমাদের অহংকারের মুকুট আসলে দায়মুক্তির মুখোশ ছাড়া কিছুই নয়।রাষ্ট্র আমাদের শিক্ষিত হওয়ার সুযোগ দিয়েছিল, আমরা কি মানুষ হওয়ার দায়িত্ব পালন করেছি? জনগণ আমাদের পেছনে অর্থ বিনিয়োগ করেছিল মানুষ তৈরির আশায়; আমরা যদি কেবল সার্টিফিকেট তৈরি করি, তবে সমাবর্তনের আলোকসজ্জা যতই ঝলমলে হোক, তার আড়ালে যোগ্যতার জানাজাই অনুষ্ঠিত হবে।রাষ্ট্র মানুষ চেয়েছিল, আমরা সার্টিফিকেট হয়ে ফিরেছি—এই আত্মজিজ্ঞাসার উত্তর খুঁজে পাওয়ার দিনই হবে আমাদের প্রকৃত সমাবর্তন।(লেখকের নিজস্ব মত)[লেখক: গণমাধ্যমকর্মী]
মিশিগান সিনেট নির্বাচনের দুই দিন আগে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেনস নিজ দলের প্রার্থী আবদুল এল-সাইয়েদকে বাদ দিয়ে রিপাবলিকান মাইক রজার্সকে সমর্থন দিয়েছেন।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গতকাল গাজীপুরের সফিপুর ও রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে শ্রমিকদের। ভাঙচুর ও যান চলাচল বন্ধের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। কোনো কোনো কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।মজুরি বাড়ানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে শ্রমিকরা আন্দোলন করছেন। শ্রমিকরা বলছেন, গ্যাস, বিদ্যুৎ, বাড়িভাড়া, খাবারসহ প্রায় সবকিছুর দাম বেড়েছে। সেই তুলনায় তাদের আয় বাড়েনি। ফলে স্বল্প আয়ের শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাদের ন্যায্য মজুরির দাবি উপেক্ষা করার সুযোগ নেই।সংশোধিত শ্রম আইনে শিল্প খাতের শ্রমিকের মজুরি নির্ধারণের সময় পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এটি ইতিবাচক উদ্যোগ।তবে শুধু বোর্ড গঠন করলেই দায়িত্ব শেষ হবে না। সংশ্লিষ্ট সব পক্ষকে আস্থায় নিয়ে বোর্ডকে কাজ করতে হবে। মালিক ও শ্রমিক উভয় পক্ষের বক্তব্য শুনে বাস্তবসম্মত মজুরি নির্ধারণ করতে হবে। একই সঙ্গে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিতে হবে। মজুরি নির্ধারণে দীর্ঘসূত্রতা করা যাবে না। দেশের রপ্তানি আয়ের প্রধান এই শিল্পে এমন অস্থিরতা কারও জন্যই ভালো নয়।সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা কারখানায় হামলা কোনো সমস্যার সমাধান নয়। এতে শ্রমিকদেরই কর্মসংস্থান ও আয় ঝুঁকিতে পড়ে। উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হলে দেশের রপ্তানি বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়। আন্দোলন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করে সেটা নিশ্চিত করতে হবে।শ্রমিকদের ন্যায্য মজুরি এবং শিল্পের স্থিতিশীলতা পরস্পরের বিরোধী নয়। বরং একটির সঙ্গে অন্যটি জড়িত। মালিক, শ্রমিক ও সরকারকে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছাতে হবে। শ্রমিকের সম্মানজনক জীবন নিশ্চিত না করে শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলেও স্বজনদের চেষ্টায় মিলছিল না কোনো রক্তদাতা। এমন পরিস্থিতিতে এগিয়ে এসে নিজেই রক্ত দিয়ে রোগীর জীবন রক্ষায় সহায়তা করেন এক চিকিৎসক। মানবিক এ উদ্যোগ নিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)
এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল দেশের শিক্ষাব্যবস্থার দুর্বল দিকগুলো নতুন করে সামনে এনেছে। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত ২২ বছরের মধ্যে এ হার সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ২৯ হাজার। এমন ফল অবশ্যই উদ্বেগের। কেন এতসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হলো, তা খুঁজে বের করা জরুরি।
২০২২-এর ৩৬ নম্বর বিধি সংশোধন করে বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে নিবন্ধন নম্বর প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটি অনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ। মোটরসাইকেলের নকশা অনুযায়ী একাধিক মাপের বিপরীতমুখী আলো প্রতিফলক নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের জন্য উদ্বেগ তৈরি করেছে। রোববার (১ নভেম্বর) নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়।
রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী ধর্মীয় নৈতিক শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান মাদ্রাসা আবু হুরায়রা রা. এর প্লে-পঞ্চম শ্রেণীতে জেনারেল সহ ৭০ জন হাফেজে কোরআন সেলিব্রেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ অক্টোবর সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত জমকালো
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর)। এ প্রক্রিয়া চলবে মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত।
প্রত্যন্ত গ্রামে গত ২৫ বছর ধরে বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা ছড়িয়ে দিচ্ছে স্পিকার আব্দুল জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি। গল্প, উপন্যাস, ইতিহাস, দর্শন ও সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের পাঁচ হাজারের বেশি বই রয়েছে পাঠাগারটিতে। স্থানীয় শিক্ষার্থী, তরুণ ও বইপ্রেমীদের কাছে
কুষ্টিয়ায় ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় বাড়ছে জনমনে উদ্বেগ। ঋতু পরিবর্তনের সঙ্গে সংক্রমণ কমার প্রত্যাশা থাকলেও পরিস্থিতির উন্নতি হয়নি। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা।কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত এক রোগীর স্বজন জানান, তার সন্তানের সাত দিন যাবৎ ডেঙ্গু হয়েছে। এখানে চিকিৎসা চলছে। কিন্তু খাওয়া-দাওয়া করতে পারছে না। এখান থেকে স্যালাইন ও যাবতীয় ওষুধপত্র দেওয়া হচ্ছে।গত এক সপ্তাহে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ১৬৬ জন। বর্তমানে হাসপাতাল দুটিতে ভর্তি রয়েছেন ৩৩ জন রোগী। সংক্রমণ না কমার কারণে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার চাপ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, প্রাথমিক অবস্থায় সঠিক চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব।২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. ইকবাল হাসান জানান, ‘গত এক সপ্তাহে আমরা মোট ১৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি নিয়েছি। ডেঙ্গু হলে অবশ্যই আমাদের মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গুর যেকোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে অতিদ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমাদের বসতবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। দুই-তিন দিন ধরে কোনো পুরোনো পানি জমতে দেওয়া যাবে না। কোনো ধরনের ব্যথানাশক ওষুধ সেবন না করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হওয়ায় শুধু হাসপাতালভিত্তিক চিকিৎসা দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সক্রিয় সামাজিক অংশগ্রহণ এবং প্রশাসনিক সমন্বয়। আক্রান্ত রোগীদের আলাদা রাখা, পরিবারের অন্য সদস্যদের সুরক্ষা এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে মৃত্যুঝুঁকি কমানো সম্ভব।
Discussion
Please Sign In to join the discussion.