Bangladesh
কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালীর কবিরহাটে মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে মুভি বাংলা টেলিভিশনের কবিরহাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহাদাত হোসেনকে হেনস্থা, মারধর...
Bangladesh
নোয়াখালীর কবিরহাটে মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে মুভি বাংলা টেলিভিশনের কবিরহাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহাদাত হোসেনকে হেনস্থা, মারধর...
নিজের ব্যবসা শুরু, ভালো চাকরি পাওয়া কিংবা বিদেশে উচ্চশিক্ষার পথ খোঁজা– তরুণদের এমন নানা স্বপ্ন পূরণে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে এআই অ্যান্ড বিয়ন্ড ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে। জেসিআই ঢাকা ফাউন্ডার্সের উদ্যোগে এতে অংশ নেন তিন শতাধিক শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও তরুণ পেশাজীবী।
ঢাকার সাভারের আশুলিয়াসহ আশপাশের অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে মালিক পক্ষ। আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিল্পাঞ্চলে ২৪ ঘণ্টা নিরাপত্তাব্যবস্থা বহাল থাকবে।
সামাজিক মাধ্যম এখন যেন কারসাজির অবাধ অখড়া। বিশ্বাসের সুযোগ যেন নেই বললেই চলে। চারপাশে প্রতারক চক্রের অন্তহীন ছলচাতুরীর কৌশলের ছড়াছড়ি। বিশেষজ্ঞরা বলছেন, আগের চেয়ে অনেক বেশি সতর্ক না হলে যে কোনো সময় পড়ে যেতে পারেন অপ্রত্যাশিত ফাঁদে।
সাতক্ষীরার তালা উপজেলার উদীয়মান নারী ফুটবলার প্রতিমা মুণ্ডা। অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের জার্সিতে দেশের পাশাপাশি বিদেশের মাঠেও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। ফুটবলকে ঘিরেই আবর্তিত হচ্ছিল তার জীবনের সব স্বপ্ন। কিন্তু অনুশীলনের মাঠে পাওয়া গুরুতর চোট এবং পরিবারের চরম আর্থিক অনটনে এখন থমকে গেছে সেই স্বপ্নযাত্রা। সুচিকিৎসা ও পড়াশোনার খরচ জোগাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তার দরিদ্র পরিবারটি।প্রতিমা তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার খলিশখালী ইউনিয়নের গাছার দুর্গাপুর গ্রামের শ্রীকান্ত মুণ্ডার ছোট মেয়ে। বসতভিটাহীন এক অতি দরিদ্র দিনমজুর পরিবারের সন্তান হয়েও ছোটবেলা থেকে ফুটবলের প্রতি তীব্র টানে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি।পরিবারের সূত্র জানায়, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়ই ফুটবলের সঙ্গে প্রতিমার পথচলা শুরু হয়। তৎকালীন প্রধান শিক্ষক অজয় কুমার সরকারের তত্ত্বাবধান ও সহযোগিতায় নিয়মিত খেলাধুলায় যুক্ত হন তিনি। পরে সাতক্ষীরা ক্রীড়া কমিটির তত্ত্বাবধায়ক আরিফুল হাসান প্রিন্সের দিকনির্দেশনায় তার ফুটবল দক্ষতা আরও বিকশিত হয়। একপর্যায়ে কঠোর পরিশ্রমের জোরে তিনি জাতীয় অনূর্ধ্ব-১৭ দলে খেলার সুযোগ পান।বর্তমানে একাদশ শ্রেণির ছাত্রী প্রতিমা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) থেকে নিবিড় প্রশিক্ষণ নিচ্ছিলেন। সম্প্রতি সেখানে প্রশিক্ষণরত অবস্থায় তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে। এই আঘাতের পর থেকে তার স্বাভাবিক অনুশীলন সম্পূর্ণ বন্ধ রয়েছে। একদিকে পায়ের সুচিকিৎসা, অন্যদিকে বিকেএসপির বকেয়া পাওনা—সব মিলিয়ে পরিবারে এখন গভীর অন্ধকার নেমে এসেছে।পরিবারের সদস্যরা জানান, দুর্গাপূজার ছুটিতে প্রতিমা বাড়িতে আসার সময় বিকেএসপির পক্ষ থেকে বকেয়া বাবদ ৪৬ হাজার ৮৪০ টাকা পরিশোধের একটি নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য তাকে এক সপ্তাহের ছুটি দেওয়া হয়। কিন্তু দিনমজুর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।প্রতিমার মা সুনিতা মুণ্ডা বলেন,
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। একমাত্র প্রার্থী হওয়ায় এ আসনে
কখনও চোখের চাহনিতে প্রেমের জাদু ছড়িয়েছেন, কখনও খলনায়কের ভয়ংকররূপে আবার কখনও অ্যাকশন হিরো হয়ে পর্দা কাঁপিয়েছেন। চরিত্র বদলেছে, বদলেছে সময়, বদলেছে বলিউডের সিনেমার ধরন; কিন্তু শাহরুখ খানের তারকাখ্যাতিতে এতটুকুও ভাটা পড়েনি; বরং প্রতিটি বাঁকে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তিনি।
লালমনিরহাট সদর উপজেলার বাহাদুর মোড় এলাকায় অবস্থিত ‘নিউ অতিথি’ ক্লিনিকে মোছাঃ আদরি বেগম (৩৫) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় ওই প্রসূতির মৃত্যু হয়েছে এবং ঘটনার পর
ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের পর তার দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে
বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় দৈনিক নয়াদিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ আর নেই (ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...
ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে বিনোদন জগতের হাজারের বেশি নতুন কনটেন্ট। সুপরিচিত বিনোদন সংস্থা শিমারুর সঙ্গে অংশীজন হয়ে এসব কনটেন্ট দর্শকের কাছে পৌঁছে দেবে টফি। নতুন সংযোজনের মধ্যে রয়েছে জনপ্রিয় পুরোনো সিনেমা, ব্লকবাস্টার ওয়েব সিরিজ ছাড়াও বেশ কিছু প্রিমিয়াম কনটেন্ট। দর্শকের ভিন্নধর্মী পছন্দ বিবেচনা করে এসব কনটেন্ট যুক্ত করা হয়েছে।
নওগাঁর পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ থেকে চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০ পরীক্ষার্থী। তাদের জন্য কলেজটিতে কর্মরত রয়েছেন ১৭ জন শিক্ষক। তবে ওই ১০ পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। প্রতিষ্ঠানটিতে খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সালে কলেজটি...
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতায় দুটি পৃথক ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) প্রকাশিত পুলিশের বিবৃতির বরাতে রয়টার্স এক খবর জানিয়েছে। রাজ্যের নোনে জেলায় শনিবার ‘অজ্ঞাত সশস্ত্র দুষ্কৃতকারীদের’ মধ্যে...
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।...
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে চিকিৎসক, নার্স ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অংশগ্রহণ ঐতিহাসিকভাবেই তুলনামূলক কম। কিন্তু এবার চিত্রটি বদলেছে। দেশটির মধ্যবর্তী নির্বাচনে অন্তত ১২৫ জন চিকিৎসক, নার্স ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রার্থী হয়েছেন, যা রেকর্ড সংখ্যক বলা যায়।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর অনেকের মনেই হয়তো নেমে এসেছে নিরাশার ছায়া। প্রকাশিত ফলে দেখা গেছে, বিশাল একটি অংশ আশানুরূপ ফল করতে পারেনি। এই কঠিন বাস্তবতার মু
জার্মানির একাধিক শহরে সহিংসতা ও ফ্রাঙ্কফুর্টে লুটপাটের ঘটনায় অভিবাসীদের দুষছেন রাজনীতিবিদরা। কেন্দ্রীয় ও হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনার দায় সরাসরি অভিবাসী পরিবারগুলোর ওপর দিয়েছেন। আর ডানপন্থি দল এএফডি সহিংসতার জন্য অনিয়ন্ত্রিত অভিবাসনকে দায়ী করেছে।
উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য বরাবরই বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, উন্নত গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক পরিবেশে পড়াশোনার অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্ব
প্রকৌশল জ্ঞান, সৃজনশীলতা ও বাস্তবভিত্তিক দক্ষতার সমন্বয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০’। বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের উদ্যোগে ৩ অক্টোবর আয়োজিত এ কার্নিভালকে ঘিরে দিনব্যাপী উৎসবমুখর হয়ে ওঠে রুয়েট প্রাঙ্গণ।
গত ৩০ অক্টোবর গাজীপুরের হোতাপাড়ায় অবস্থিত বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে এক মানবিক ও আনন্দঘন দিন কাটিয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের প্রায় ১৫০ জন সদস্য। ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘অনু
Discussion
Please Sign In to join the discussion.