Bangla
হাম উপসর্গে আরো ছয় জনের মৃত্যু
দেশে হামের উপসর্গে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করে চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে মারা গেছেন। আর নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০০ জন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্তদের মধ্যে এক হাজার ৩১৮ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬০ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ২০৪ জন।চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন আর উপসর্গে মারা গেছে এক হাজার ১৫৮ জন।একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ৩২ হাজার ৮২৩ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৪ হাজার ৭৩ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৫৬ হাজার ৮৯৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ সাত হাজার ৪২৮ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৯৮ হাজার ৭৫২ জন।সিলেট বিভাগে নতুন ভর্তি ১৪০সিলেট ব্যুরো জানান, সিলেট বিভাগে হামে মৃত্যুহীন আরো একটি দিন কাটলেও মিলছে না স্বস্তি। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে কারো মৃত্যু না হলেও শনাক্ত হয়েছেন ৯ জন এবং হাম উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৪০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০৮ জন। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২৯ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৭২, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
Discussion
Please Sign In to join the discussion.