Bangla
Top Stories
Bangla
শ্রমিকদের দাবি যৌক্তিক সহিংসতা সমর্থনযোগ্য নয়
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। গত দুই দিন তা সহিংস রূপ ধারণ করে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক হলেও সেজন্য সহিংস অবরোধ-ধর্মঘট করে উৎপাদন ব্যাহত করাকে সঠিক মনে করছেন না খাত-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বিশেষ করে...
জবি দিবসে নিরাপত্তার বহুমুখী প্রস্তুতি, চার প্লাটুন পুলিশসহ থাকছে একাধিক গোয়েন্দা সংস্থা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এখনো থানায় কোনো অভিযোগ হয়নি।
৪ মাদক ব্যবসায়ীসহ চোরচক্রের ২ গ্রেফতার, ৫১৭ মোবাইল উদ্ধার
নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী এবং ভ্যান চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু
আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমানবাহিনী। ‘কোপ সাউথ-২০২৬’ নামের পাঁচ দিনব্যাপী এই মহড়ায় দুই দেশের বৈমানিক, বিমান রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীরা অংশ নিচ্ছেন। গতকাল ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়া শুরু হয়। আগামী ৫ই নভেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান- বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত উপ-মিশনপ্রধান তৃষিতা মাওলা।মহড়ায় সি-১৩০জে
মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানুষের সমন্বয়ের বার্তায় ঢাকায় অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০
মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে দুই দিনব্যাপী আলোচনার মধ্য দিয়ে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে (সম্প্রতি) অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সৌজন্যে
এক সন্ধ্যায় দুই সোনালি প্রজন্ম
জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইটের ঝলমলে আলো। সেই আলোয় উজ্জ্বল সবুজ মাঠে একে একে নামছেন আলফাজ আহমেদ, আমিনুল হক, আরমান মিয়া, এনামুল হক, জাহিদ হাসান এমিলি, মামুনুল ইসলামরা। কারও গায়ে ২০০৩ সালের সাফজয়ী দলের জার্সি, আবার কারও গায়ে ২০১০ সালের এসএ গেমসে সোনাজয়ী দলের। বয়স বেড়েছে, কেউ ফুটবল ছেড়েছেন অনেক দিন,
সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষ, চালকসহ নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের দুই যাত্রী আহত হয়েছেন।রোববার (১
১১ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জেমসের কনসার্ট
প্রতিষ্ঠার ২১ বছর পূর্তি উপলক্ষে উৎসবের আমেজে সাজছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা, শিল্পকর্ম প্রদর্শনী, আলোচনা সভা, নাটক ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উদযাপিত হবে বিশ্ববিদ্যালয় দিবস।
নভেম্বরে দুটি ঘূর্ণিঝড়ের আভাস, ডিসেম্বর-জানুয়ারিতে শৈত্যপ্রবাহ
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু’। এর সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্র উপকূল। এর মধ্যেই চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে আরও একাধিক লঘুচাপ সৃষ্টি এবং এর মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় তরুণীর চার দিনের রিমান্ড
সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় এক তরুণীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি ছিল।এর আগে মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।রিমান্ড আবেদনে পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং উত্তরার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরা এলাকার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন ওই তরুণী। ওই দিন সন্ধ্যায় তারা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসেও যান। এছাড়া একটি মোটরসাইকেল গ্যারেজেও তাহসিফের সঙ্গে তাকে দেখা গেছে।আবেদনে আরও উল্লেখ করা হয়, তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে মোটরসাইকেলে ঘোরাঘুরি করেছিলেন ওই তরুণী। পরবর্তী সময়ে নিহতের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করে তার সঙ্গে দিশার একাধিকবার কথা বলার চাঞ্চল্যকর তথ্যও পাওয়া গেছে। এর আগে এই মামলায় গ্রেফতার হওয়া আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে এই তরুণীর বক্তব্য নিখুঁতভাবে মিলিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।পুলিশের জোরালো দাবি, প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে তরুণীর সরাসরি সংশ্লিষ্টতার গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ মিলছে।তরুণীকে জিজ্ঞাসাবাদের সপক্ষে পুলিশ মোট ছয়টি জোরালো কারণ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে তাহসিফ হত্যার মূল রহস্য উদঘাটন করা, অজ্ঞাতনামা অন্য আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা, মামলার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার এবং হত্যাকাণ্ডের সঠিক স্থান নির্ধারণ করা।এছাড়া অভিযুক্ত তরুণী ও পূর্বে গ্রেফতার হওয়া দীপের বক্তব্যের মধ্যে মিল-অমিল যাচাই এবং তরুণীর দেওয়া বক্তব্যের সত্যতা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার কথাও বলা হয়েছে। তদন্ত কর্মকর্তা আদালতে আশঙ্কা প্রকাশ করেন যে, তরুণী জামিনে মুক্তি পেলে পালিয়ে গিয়ে মামলার তদন্ত কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটাতে পারেন।উল্লেখ্য, গত রবিবার রাত দুইটার দিকে রাজধানীর কাফরুলের নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। মাত্র ১৯ বছর বয়সী এই তরুণীকে নিয়ে এ মামলায় গ্রেফতারের সংখ্যা বাড়ল। এর আগে গত ৩১ অক্টোবর এই মামলার অপর আসামি ও নিহত তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর সাবেক বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি রহস্যজনকভাবে নিখোঁজ হন। এর পরের দিন ২৮ অক্টোবর টঙ্গীর কাছে তুরাগ নদ থেকে তার নিথর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই মর্মান্তিক ঘটনার পর নিহতের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পুরো হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটনে জোর তৎপরতা চালাচ্ছে।
বাংলাদেশকে হারিয়ে কী উপহার পেলেন উইন্ডিজ অধিনায়ক
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজের পারফরম্যান্স এমনই। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দেখিয়েছেন তাঁর ঘূর্ণিজাদু। অলরাউন্ড নৈপুণ্যে কোচের কাছ থেকে পেলেন বিশেষ এক পুরস্কারও।
কঠোরভাবে সহিংসতা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছি যারা সহিংসতার সঙ্গে জড়িত থাকবে, যারা উচ্ছৃঙ্খল আচরণ করবে, অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে...
কৃষিকে আকর্ষণীয় করছেন ভুটানের ‘ফার্মফ্লুয়েন্সার’ নারীরা
রোববার (১ নভেম্বর) নিক্কেই এশিয়া জানায়, পশ্চিম ভুটানের পারো উপত্যকার ২৫ বছর বয়সী কৃষক সোনাম জাম পপ প্রতিদিনের কৃষিকাজের ভিডিও প্রকাশ করেন টিকটকে। জমিতে বীজ বোনা থেকে শুরু করে আলু তোলা—সবই উঠে আসে তাঁর ভিডিওতে। এসব ভিডিও হাজার হাজার মানুষ দেখেন। ইংরেজি ভাষায় পরিচালিত তাঁর ইউটিউব চ্যানেল ‘সোনামস ভিলেজ ডায়েরি’র গ্রাহকসংখ্যাও ২ হাজার ৩০০ ছাড়িয়েছে।
যমজ দুই ভাই পেলেন জিপিএ-৫
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের যমজ দুই ভাই ইমতিয়াজ রহমান তমাল ও ইশতিয়াক রহমান হিমেল এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
ভুলে যাচ্ছেন ছোটখাটো বিষয়? স্মৃতিশক্তি বাড়ানোর ১০ কৌশল
চাবি কোথায় রেখেছেন, জরুরি কাজের কথা কিংবা পরিচিত কারও নাম মনে করতে সমস্যা হচ্ছে? দৈনন্দিন জীবনে এমন ভুলে যাওয়ার ঘটনা
শিক্ষার আলো ছড়ানো দুই গুণী শিক্ষককে সংবর্ধনা
শিক্ষা কেবল জ্ঞান বিতরণের মাধ্যম নয়, বরং একটি আলোকিত, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণের প্রধান হাতিয়ার। সেই শিক্ষার আলো ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, মেধা ও দায়িত্বশীলতার সঙ্গে অবদান
জিজ্ঞাসাবাদে দীপের সংশ্লিষ্টতা মিলেছে ৪ দিনের রিমান্ডে দিশা
তাহসিফের মৃত্যুবিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় ৪ দিনের রিমান্ডে নিয়ে জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে নিবিড় জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তারা। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ, জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্যপ্রমাণে এই ঘটনার সঙ্গে দীপের সংশ্লিষ্টতা পেয়েছে টঙ্গী নৌ-পুলিশ। একই সঙ্গে সেই রাতে তাহসিফের সঙ্গে থাকা তার বান্ধবী জেরিকা তাসনীম দিশা (১৯) কেও আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তারা।এর আগে তাহসিফ হত্যা মামলায় জড়িত সন্দেহে শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর কাফরুলের নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গতকাল দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দিশার বিরুদ্ধে মোট ৬টি গ্রাউ
শামীম ওসমানের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি
নারায়ণগঞ্জে প্রবেশ করলে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
Discussion
Please Sign In to join the discussion.