Bangla
ঘরের মাঠে বার্সার ৭ গোলের মহোৎসব
প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানোর ধারাবাহিকতা বজায় রেখে আরও একটি দাপুটে জয় তুলে নিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লা লিগার নবাগত দল রেসিং সানটান্ডারকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে কাতালানরা। দলের পক্ষে অনবদ্য হ্যাটট্রিক উপহার দেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রাফিনিয়া।ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে বার্সেলোনা। অষ্টম মিনিটে ২৫ গজ দূর থেকে জোয়ান কানসেলোর বুলেট গতির শটে এগিয়ে যায় দলটি। ২২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০...
Discussion