Bangla
শীর্ষেন্দুর স্মৃতিতে ময়মনসিংহ, হৃদয়জুড়ে বাংলাদেশ
‘বাংলাদেশে এলে মনে হয় নিজের বাড়িতেই এসেছি’- কয়েক বছর আগে বাংলাদেশে ঘুরতে এসে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয়
Bangla
‘বাংলাদেশে এলে মনে হয় নিজের বাড়িতেই এসেছি’- কয়েক বছর আগে বাংলাদেশে ঘুরতে এসে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয়
শিক্ষার আধুনিকায়নে এআই ও বৈশ্বিক অভিজ্ঞতার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন...
জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুতের অপচয় কমানো ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে ভবনের সব বাতি সেন্সরের আওতায় আনা, বিদ্যুৎ বিল আদায়ে প্রিপেইড বা
ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের অসন্তোষের জেরে আজ সোমবার ২৬৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই, কালো তালিকাভুক্ত না করাসহ তিন দফা দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি
ইয়েমেনের হাউছি গোষ্ঠীর সাথে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে মক্কা অঞ্চলের আকাশে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার জোটের পক্ষ থেকে জানানো হয়, ড্রোনটি শনাক্ত করার পর ধ্বংস করা হয়েছে।
মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করার লক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী মানবাধিকার ও শান্তি সংক্রান্ত বিষয়ে একটি সংসদীয় ককাস গঠন করা হয়েছে। নবগঠিত এই সংসদীয় ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন...
শিক্ষার্থীদের পেশাভিত্তিক ও ক্যারিয়ারমুখী বহুমুখী দক্ষতা বিকাশ, সৃজনশীল ও প্রয়োগভিত্তিক শিক্ষার প্রসার এবং শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে একটি দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘ক্যানভাস’ (সেন্টার ফর আর্টস, নেটওয়ার্কিং, ভোকেশনাল অ্যান্ড অ্যাপ্লায়েড স্কিলস)।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তাঁর কারামুক্তির পথে আর কোনো আইনি বাধা...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হওয়ায় ফ্যাসিস্ট আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
যশোরের মনিরামপুর উপজেলার ৭০ বছরের ‘ঐতিহ্যবাহী জামাইমেলা’ শুধু একটি মেলা নয়, এটি লোকঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণও বটে।
প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন অভিযোগ করেছেন, শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে একটি চিহ্নিত মহল দেশের গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তার দাবি, শ্রমিকদের বেতনের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে...
ইউক্রেনের জাতীয় জরুরি সতর্কতা মোবাইল অ্যাপে সাইবার হামলা চালিয়ে রাজধানী কিয়েভের বাসিন্দাদের কাছে সম্ভাব্য পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তা পাঠিয়েছে অজ্ঞাতপরিচয় হ্যাকারেরা।
যুক্তরাষ্ট্রে প্রতি দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি সময়ে যে নির্বাচন হয়, তাকে বলা হয় মধ্যবর্তী নির্বাচন বা মিডটার্ম ইলেকশন। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোটাররা কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের সদস্য নির্বাচন করবেন। পাশাপাশি বিভিন্ন অঙ্গ
রাতে ঘুমাতে যাওয়ার পর অনুজ আর ঘুম থেকে ওঠেননি শুনে তিনি হতবাক হয়ে যান। প্রথমে তার ভাইয়ের সঙ্গে কথা বললেও বিস্তারিত জানতে পারেননি। পরে শনিবার অনুজের মা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান। সেখানে জানতে পারেন, ঘুমের মধ্যে খিঁচুনি ওঠার পর তাঁর মৃত্যু হয়েছে।
রাতে ঘুমাতে যাওয়ার পর অনুজ আর ঘুম থেকে ওঠেননি শুনে তিনি হতবাক হয়ে যান। প্রথমে তার ভাইয়ের সঙ্গে কথা বললেও বিস্তারিত জানতে পারেননি। পরে শনিবার অনুজের মা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান। সেখানে জানতে পারেন, ঘুমের মধ্যে খিঁচুনি ওঠার পর তাঁর মৃত্যু হয়েছে।
বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়ার পর প্রশাসনসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা যথাযথ প্রশিক্ষণ শেষ করে কর্মস্থলে যোগ দিলেও, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ক্ষেত্রে সেই সুব্যবস্থা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।তিনি বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া কর্মকর্তারা কোনো ধরনের ওরিয়েন্টেশন বা পরিচিতিমূলক প্রশিক্ষণ ছাড়াই সরাসরি শিক্ষকতায় যোগ দিতে বাধ্য হন। প্রশাসন ও শিক্ষা ক্যাডারের মধ্যে থাকা এই পার্থক্য এবং পরবর্তীতে তৈরি হওয়া নানা বৈষম্যের পেছনে শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব ত্রুটিই প্রধানত দায়ী।সোমবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, প্রশাসন ক্যাডার ও শিক্ষা ক্যাডারের মধ্যে একধরনের দৃশ্যমান পার্থক্য তৈরি হয়ে গেছে এবং এর ফলেই পদে পদে বৈষম্যের শিকার হতে হচ্ছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা চার থেকে পাঁচ মাস মেয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করে কর্মস্থলে যোগ দেন, অথচ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ক্ষেত্রে শুরুতেই এই ধরনের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা রাখা হয় না। আর এই পুরো ব্যবস্থার দায় পুরোপুরি শিক্ষা মন্ত্রণালয়ের ওপর বর্তায়।অন্যান্য ক্যাডারের সঙ্গে তুলনা করে মন্ত্রী আরও বলেন, বিসিএস ক্যাডারে চূড়ান্তভাবে নিয়োগ পাওয়ার পর সাধারণত কর্মকর্তারা প্রথমে প্রশিক্ষণে অংশ নেন এবং প্রশিক্ষণ শেষে কর্মস্থলে যোগ দেন। একইভাবে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিমানবাহিনীতেও নিয়ম অনুযায়ী প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য এ ধরনের কোনো ওরিয়েন্টেশন কর্মসূচি বা প্রাতিষ্ঠানিক বন্দোবস্ত নেই।শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সামাজিক ও পেশাগত অবমূল্যায়নের প্রসঙ্গ টেনে মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অনেক সময় সামাজিকভাবে ছোট করে দেখা হয়। অথচ তারাও কিন্তু অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের মতো সম্পূর্ণ মেধার ভিত্তিতে একই প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার কঠিন বৈতরণী পার হয়েই শিক্ষকতা পেশায় আসেন।দেশের উচ্চশিক্ষার সার্বিক মান নিয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সাধারণত শুধু এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বা বিষয়গুলো নিয়েই বেশি আলোচনা করি। কিন্তু ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের উচ্চশিক্ষা নিয়ে সেভাবে কথা বলা হয় না। আমরা যেন ধরে নিই যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় বা কলেজ পর্যায়ে এসে নিজেরাই সব পড়বে ও শিখবে। অথচ সেখানে শিক্ষার মান আসলে কতটা নিশ্চিত হচ্ছে, সেটিও আমাদের গভীরভাবে দেখা উচিত।আধুনিক যুগে শিক্ষাব্যবস্থার আমূল রূপান্তর ও প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে শিক্ষার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষায় প্রযুক্তির সঠিক ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিশ্বের অন্যান্য উন্নত দেশের শিক্ষাব্যবস্থা ও কারিকুলাম সম্পর্কেও আমাদের স্পষ্ট ধারণা নিতে হবে।শিক্ষা খাতে বর্তমান সরকারের বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতের উন্নয়নে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দিয়েছেন এবং একটি সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রসঙ্গে তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, আমরা একটি সুন্দর আগামী বিনির্মাণের লক্ষ্যেই কাজ করছি এবং প্রধানমন্ত্রী এ জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।যদি কেউ শিক্ষকদের সার্বিক উন্নয়নের কথা চিন্তা না করেন, তবে আপনারা কি তাকে মন্ত্রিত্ব দিতেন, এমন প্রশ্নও রাখেন তিনি।
বরিশাল নগরীঘেষা কীর্তণখোলা নদীর পূর্ব তীরে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে সেখানকার বাস মালিক সমিতি। এসব রুটে তিন চাকার যানবহন চলাচল বন্ধের দাবিতে সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
Discussion
Please Sign In to join the discussion.