মোহাম্মদপুরে ভেন্টিলেটর ভেঙে বাসায় ডাকাতি, লুট ৩ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার
Bangla

মোহাম্মদপুরে ভেন্টিলেটর ভেঙে বাসায় ডাকাতি, লুট ৩ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার

রাজধানীর মোহাম্মদপুরে বাসার ভেন্টিলেটর ভেঙে ঢুকে ডাকাতি করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। বাসা থেকে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে তারা। পরিবারের সদস্যরা পাশের কক্ষে ঘুমিয়ে থাকলেও নির্বিঘ্নে লুটপাট চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লে

AmarDesh • 9 Hours, Nov 1, 2026 11:10 PM
0
• 0 min read
Entertainment

মাত্র ১৫ মিনিটে বিয়ে সারলেন ক্যানসার আক্রান্ত হিনা খান

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কঠিন সময়েই জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী হিনা খান। দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে প্রেমিক

ShomoyerAlo • 9 Hours, Nov 1, 2026 11:09 PM
0
• 0 min read
Bangladesh

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে নাসরিন জাহান নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মো. দুলাল (৩৫) নামে এক

ShomoyerAlo • 9 Hours, Nov 1, 2026 11:04 PM
0
• 0 min read
Bangladesh

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে আওয়ামী লীগ

রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের নামে সংগঠিত সহিংসতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি উসকানি ও নাশকতায় জড়িত রয়েছে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। সাধারণ শ্রমিকদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপ

AmarDesh • 9 Hours, Nov 1, 2026 11:04 PM
0
• 0 min read
Bangladesh

মোটরসাইকেল ফেরত চাইলে হামলা, ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুরে ধার নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম আহত হয়েছেন। আজ রোববার রাতে সদর উপজেলার কাজিরদিঘীর পাড় বাজারে এ ঘটনা ঘটে।

Ajkerpatrika • 9 Hours, Nov 1, 2026 11:03 PM
0
• 0 min read
Bangladesh

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। সেখানে বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘ইন্টেরিম গভমেন্টের সময় যে জুলাই জাতীয় সনদ হলো, তার...

Ittefaq • 9 Hours, Nov 1, 2026 11:01 PM
0
• 0 min read
Bangladesh

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। সেখানে বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘ইন্টেরিম গভমেন্টের সময় যে জুলাই জাতীয় সনদ হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? না। কিন্তু এর রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চাইতেও বেশি।’

Ittefaq • 9 Hours, Nov 1, 2026 11:01 PM
0
• 4 min read
Bangladesh

এলডিসি: তিন বছর বাড়ানো ‘ব্যতিক্রমী সিদ্ধান্ত’

সংস্কার এখন প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক দায়’সরকারের প্রেস নোটে ঘাটতি রয়েছে: দেবপ্রিয়‘শর্তসাপেক্ষে’ এই সিদ্ধান্ত, তিন বছরে বাংলাদেশকে তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবেস্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল ‘শর্তসাপেক্ষে’ আরও তিন বছর বাড়ানোর বিষয়টিকে ‘ব্যতিক্রমী সিদ্ধান্ত’ হিসেবে দেখছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।তিনি বলেছেন, এই সময়ের মধ্যে দেশের অভ্যন্তরীণ সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে চিঠি দিয়ে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চাওয়ায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায় এখন সরাসরি সরকারের রাজনৈতিক নেতৃত্বের ওপর বর্তেছে।র‌বিবার ঢাকায় সিপিডির কার্যালয়ে এলডিসি থেকে উত্তরণ ও সরকারের সংস্কার পদক্ষেপ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেবপ্রিয় এসব কথা বলেন।গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে। এর ফলে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের নির্ধারিত সময়সীমা ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ল।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “আগে যেকোনো সময় এটা হয়ত আমলা, মন্ত্রী ইত্যাদির পর্যায়ে ছিল, এখন এটা সরকারের সামগ্রিকতায় রাজনৈতিক দায়দায়িত্বের ভিতরে চলে এসেছে। উনারা (জাতিসংঘ) এটাকে সেইভাবেই কিন্তু বিবেচনা করে নিয়েছেন, কারণ প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিবের কাছে, সেহেতু প্রধানমন্ত্রী এই দায়িত্বটা নিয়েছেন যে উনি এই তিন বছরের ভেতরে নির্দিষ্ট কিছু পদক্ষেপের রেখা পার হবেন।”তিনি বলেন, “এটা আপনারা খেয়াল রাখবেন। এটা যে কোনো সময়ের চেয়ে ভিন্ন রকম কিন্তু। এটা আর কোনো কারিগরি বিষয় বলে বিবেচিত না। কারিগরি বিষয় আছে, বিভিন্ন প্রশাসনিক বিষয় আছে, কিন্তু তার চেয়ে বেশি এটা এখন একটা রাজনৈতিক মালিকানার বিষয়ে পরিণত হয়েছে।”দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সিদ্ধান্তটিতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে উত্তরণের সময় বাড়ানোর মূল মাপকাঠি করা হয়নি। তবে দেশের অর্থনৈতিক ভঙ্গুরতা ও সংস্কারের প্রয়োজনীয়তা বিবেচনায় নেওয়া হয়েছে।তিনি বলেন, “সেহেতু আপনাদের আমি আজকে মূল কথা যেটা বলতে চাই, সেটা হলো এই পুরো প্রক্রিয়ার ভিতর দিয়ে বাংলাদেশের উত্তরণের ক্ষেত্রে রাজনৈতিক মালিকানা, রাজনৈতিক নেতৃত্ব বিষয়টা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে।”শর্তসাপেক্ষেএই সময় বাড়ানোর সিদ্ধান্তকে ‘শর্তসাপেক্ষ’ হিসেবে বর্ণনা করে দেবপ্রিয় বলেন, “দেশের পক্ষ থেকে সংস্কারের যে প্রতিশ্রুতি ও পরিকল্পনার কথা জানানো হয়েছে, তার ওপর আস্থা রেখেই জাতিসংঘ অতিরিক্ত সময় দিয়েছে।”তিনি বলেন, “সেহেতু ওই সংস্কারের বিষয়টিই সবচেয়ে কেন্দ্রবিন্দুতে আছে। যদি সংস্কার আপনি না করেন, তাহলে কিন্তু আপনার কথার বরখেলাপ হবে। তাহলে কিন্তু দেশ হিসেবে আমাদের যে বিশ্বাসযোগ্যতা, সেটাতে আঘাত আসবে—এটা স্পষ্টভাবে বুঝতে হবে।”প্রেস নোটে ঘাটতিজাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সিদ্ধান্তটিকে বাংলাদেশের জন্য ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন’ হিসেবেও বর্ণনা করা হয় সেখানে।তবে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় মনে করেন, ওই বক্তব্যে সিদ্ধান্তটির ব্যতিক্রমী চরিত্র এবং এর সঙ্গে যুক্ত শর্তগুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি। তিনি বলেন, “আমার প্রথম বিষয় হল, যে কথাগুলো বলছি, এটা কি সরকার অনুধাবন করল? যে কথাগুলো আমরা বলছি যে, আপনি প্রতিশ্রুতি দিতে খুবই পারদর্শী, কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে অত দক্ষতা দেখাতে পারেন না। এটার প্রথম আমরা ইঙ্গিত কোথায় পেলাম? আমরা প্রথম ইঙ্গিত পেলাম সরকারের প্রেস নোটে।”দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “দেখেন, সরকারের প্রেস নোট কি বলল? উনার প্রেস নোট বলল, সার্বিক ঐকমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পেয়ে গেছি এবং এটা নভেম্বর ২৯ সাল পর্যন্ত সময় আমাদের দেওয়া হয়েছে। উনারা একবারও উল্লেখ করল না যে এটা একটি ‘ব্যতিক্রমী সিদ্ধান্ত’ হিসেবে ওখানে এসেছে।”দেবপ্রিয়র মতে, সিদ্ধান্তটিকে কেবল সরকারের কূটনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপন করাও যথাযথ নয়। বরং বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছার প্রকাশ হিসেবে বিষয়টিকে দেখা উচিত। তিনি বলেন, “অথচ ঘটনাটা তো হল এই, যে বাংলাদেশের পক্ষে যে একটা বৈশ্বিক সদিচ্ছা, সেটার প্রকাশ পেয়েছে। আপনি মনে করেন যদি বৈশ্বিক সদিচ্ছা না থাকত, তাহলে আপনি যতই দেনদরবার করেন না কেন, এটা তো আপনি পেতেন না।”এ প্রসঙ্গে বাংলাদেশের প্রস্তাবের বিরোধিতা করে কোনো দেশের প্রতিনিধি বক্তব্য না দেওয়ার বিষয়টি তুলে ধরেন দেবপ্রিয়। পাশাপাশি ফ্রান্স, কানাডা ও আয়ারল্যান্ডের প্রতিনিধিদের সমর্থনের কথাও বলেন। আয়ারল্যান্ড জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষে বক্তব্য দিয়েছিল। বাংলাদেশের পাশাপাশি নেপালও যে একই সুবিধা পেয়েছে, সে কথা তুলে ধরে দেবপ্রিয় বলেন, সিদ্ধান্তটিকে এককভাবে বাংলাদেশের কূটনৈতিক অর্জন হিসেবে তুলে ধরার সুযোগ নেই। তিনি বলেন, “আমাদের কাছে প্রথমত মনে হচ্ছে প্রেস নোটের ভেতরে এই পুরো ঘটনাটার তাৎপর্য অনুধাবন করা, আত্মস্থ করা এবং এটাকে প্রকাশ করা, এই ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়ে গেছে বলে আমাদের মনে হয়।”বড় ৩ চ্যালেঞ্জঅতিরিক্ত তিন বছরে বাংলাদেশকে একই সঙ্গে তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন দেবপ্রিয়। এগুলো হল: এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি বাড়ানো। তিনি বলেন, “একটা হচ্ছে যে আমাদের এইটার প্রস্তুতি নিতে হবে। এই উত্তরণের জন্য, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার। একই সাথে আমার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে হবে। এবং সেটার জন্য আমার কর আদায় বাড়াতে হবে, আমার সরকারি ব্যয়ের গুণমান বাড়াতে হবে, ব্যাংকিং খাত ঠিক করতে হবে, জ্বালানি ঠিক করতে হবে এবং প্রবৃদ্ধি বাড়াতে হবে।”অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টাকার বিনিময়মূল্য স্থিতিশীল রাখা এবং সুদের হার কমানোর মতো বিষয়েও নজর দিতে হবে বলে মনে করেন দেবপ্রিয়।তিনি বলেন, একদিকে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিতে হবে, অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে হবে। একই সঙ্গে সেই স্থিতিশীলতার ভিত্তিতে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি বাড়ানোর উদ্যোগ নিতে হবে।তিনি বলেন, “সেহেতু এইটার জন্য আমার ব্যক্তিখাতে বিনিয়োগ বাড়াতে হবে, সুদের হার কমাতে হবে এবং সেটা করতে গিয়ে আমি স্থিতায়নকে নষ্ট করতে পারব না। দেখেন, তিনটে জিনিস কিন্তু একসাথে আসছে।”দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, এই তিনটি লক্ষ্য একসঙ্গে অর্জন করা সহজ হবে না। আগামী তিন বছরে সরকার কতটা সংস্কার করতে পারল এবং অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সফল হলো, তা পরবর্তী নির্বাচনের রাজনৈতিক আলোচনাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং গবেষণা বিভাগের অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান প্রমুখ।

Sangbad • 9 Hours, Nov 1, 2026 11:01 PM
0
• 0 min read
Bangladesh

দেশে বিক্রি হয়নি, আবুধাবিতে ফিরিয়ে নেওয়ার সময় ৬ স্বর্ণের ডিম উদ্ধার

আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিম দেশের বাজারে প্রত্যাশিত দামে বিক্রি করতে না পেরে আবারও আবুধাবিতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় পৃথক দুটি অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের ডিম আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

Samakal • 9 Hours, Nov 1, 2026 10:57 PM
0
• 0 min read
Bangladesh

উপনির্বাচনে জালিয়াতির অভিযোগ / জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ভোট সুষ্ঠু হবে না: জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, জালিয়াতি ও দাঁড়িপাল্লার সমর্থকদের বাড়িঘরে হামলা-ভাঙচুর হয়েছে অভিযোগে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। ঢাকার দুই মহানগরের এই কর্মসূচিতে দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।

Samakal • 9 Hours, Nov 1, 2026 10:53 PM
0
• 0 min read
Bangladesh

বিচার বিভাগের স্বায়ত্তশাসন বিচার ব্যবস্থার জন্য অপরিহার্য

বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন বজায় রাখা এবং বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি দক্ষ বিচার ব্যবস্থার জন্য অপরিহার্য। একটি স্বাধীন, নিরপেক্ষ এবং জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ।

Ajkerpatrika • 9 Hours, Nov 1, 2026 10:53 PM
0
• 0 min read
Bangladesh

সীমান্তের ওপার থেকে শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপার থেকে রাজনৈতিক উদ্দেশ্যে নিরীহ গার্মেন্টস শ্রমিকদের উসকে দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Samakal • 9 Hours, Nov 1, 2026 10:49 PM
0
• 0 min read
Business

নভেম্বরে কত থাকবে জ্বালানি তেলের দাম

নভেম্বর মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম। অক্টোবরের নির্ধারিত দর বহাল রাখায় আজ রোববার (১ নভেম্বর) থেকে আগের দামেই পেট্রোল,

ShomoyerAlo • 9 Hours, Nov 1, 2026 10:43 PM
0
• 0 min read
Bangla

কুড়িগ্রামের চরে সাড়া জাগানো লোকগানের স্কুল

Ajkerpatrika • 9 Hours, Nov 1, 2026 10:43 PM
0
• 0 min read
Sports

ব্যর্থ সাকিবের ক্যারিয়ারসেরা বোলিং, জিতলেন সাইফরা

নেপালের কীর্তিপুর স্টেডিয়ামে আজ জমে উঠেছে বাংলাদেশিদের মিলনমেলায়। সাকিব আল হাসান তো ছিলেনই। মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসানরাও খেলেছেন কাঠমাণ্ডুর এই স্টেডিয়ামে। তবে এই ম্যাচে নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) ক্যারিয়ারসেরা বোলিং করলেও শেষ পর্যন্ত পরাজিত দলেই থেকে গেছেন সাকিব।

Ajkerpatrika • 9 Hours, Nov 1, 2026 10:42 PM
0
• 0 min read
Bangla

‘আমি কামাই তিনশ, বারো’শ টেহা দিয়া ইলিশ খামু কীভাবে’

‘আমি কামাই ৩০০, ১২০০ টেহা দিয়া ইলিশ খামু কীভাবে’

AjkerPatrika • 9 Hours, Nov 1, 2026 10:41 PM
0
• 0 min read
Bangla

আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর রজনীকান্তকে সহযোগিতার আগ্রহ ক্রীড়া প্রতিমন্ত্রীর

Ajkerpatrika • 9 Hours, Nov 1, 2026 10:39 PM
0
• 0 min read
Bangladesh

শ্রমিকদের দাবি যৌক্তিক সহিংসতা সমর্থনযোগ্য নয়

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। গত দুই দিন তা সহিংস রূপ ধারণ করে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক হলেও সেজন্য সহিংস অবরোধ-ধর্মঘট করে উৎপাদন ব্যাহত করাকে সঠিক মনে করছেন না খাত-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বিশেষ করে...

DeshRupantor • 9 Hours, Nov 1, 2026 10:38 PM
0
• 0 min read
Bangla

জবি দিবসে নিরাপত্তার বহুমুখী প্রস্তুতি, চার প্লাটুন পুলিশসহ থাকছে একাধিক গোয়েন্দা সংস্থা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Inqilab • 9 Hours, Nov 1, 2026 10:37 PM
0
• 0 min read
Bangladesh

কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এখনো থানায় কোনো অভিযোগ হয়নি।

Ajkerpatrika • 9 Hours, Nov 1, 2026 10:34 PM
0
• 0 min read
Tue ☀️ 31°
Wed ⛅ 30°
Thu 🌧️ 28°
Fri ⛅ 29°
Sat ☀️ 32°

Trending News

Daily Newspaper