মনোহরগঞ্জের নূরুল আমিন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সহ-সভাপতি নির্বাচিত
Technology

মনোহরগঞ্জের নূরুল আমিন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সহ-সভাপতি নির্বাচিত

হামিদুল ইসলাম,  লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মনোহরগঞ্জের কৃতি সন্তান মো. নূরুল আমিন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির নির্বাচনে সর্বোচ্চ...

SorejominBarta • 31 Days, Oct 1, 2026 8:57 PM
0
• 0 min read
Technology

কোয়ান্টাম কম্পিউটিংয়ে বড় সাফল্য, ১৯ সেকেন্ডে তৈরি ১০ লাখ নমুনা

জটিল গণনা ও বিপুল তথ্য প্রক্রিয়াকরণে সুপারকম্পিউটারের সক্ষমতা দীর্ঘদিন ধরেই অসাধারণ বলে বিবেচিত। এবার সেই সক্ষমতার সঙ্গে কোয়ান্টাম কম্পিউটারের পার্থক্য আরও স্পষ্ট করে দিল আইবিএমের একটি পরীক্ষা। গবেষকদের দাবি, আইবিএমের একটি বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটার মাত্র ১৯ সেকেন্ডে এমন একটি হিসাব সম্পন্ন করেছে, যা করতে একটি সুপারকম্পিউটারের প্রায় ১১০ বছর প্রয়োজন হতো।মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লু কিউবিটের পদার্থবিজ্ঞানী টিগ্রান সেড্রাকিয়ানের নেতৃত্বে গবেষক দলটি এই পরীক্ষা চালায়। এতে ব্যবহার করা হয় আইবিএমের ১২০-কিউবিটের নাইটহক আর২ প্রসেসর।বিটের বদলে কিউবিটপ্রচলিত কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বিট ব্যবহার করা হলেও কোয়ান্টাম কম্পিউটিংয়ে এর বিকল্প হিসেবে কাজ করে কিউবিট। জটিল গণনা দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে কিউবিটের সক্ষমতাই এই প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য।পরীক্ষার সময় গবেষকেরা ৩৬টি সাইকেলের একটি নির্দিষ্ট পর্যায় শনাক্ত করেন। ওই পর্যায়ে সার্কিটে ছিল ৯১৮টি টু-কিউবিট গেট বা চৌম্বকীয় পথ।এর পরই নাইটহক আর২ প্রসেসরটি মাত্র ১৯ সেকেন্ডে ১০ লাখ নমুনা তৈরি করতে সক্ষম হয়।হিসাবের আকার ছিল বিপুলএই পরীক্ষায় তৈরি হওয়া বিপুল তথ্য সুপারকম্পিউটারে বিশ্লেষণ করতে কত সময় লাগতে পারে, তা সরাসরি নির্ধারণ করা কঠিন ছিল। এ সময় গবেষকেরা ‘টেন্সর-নেটওয়ার্ক কন্ট্রাকশন’ নামের একটি বিশেষ কৌশল কাজে লাগান।তাঁদের হিসাব অনুযায়ী, পুরো কাজটি সম্পন্ন করতে প্রায় ১ দশমিক ২ সংখ্যার পর ২৮টি শূন্য সমপরিমাণ গণনাসংক্রান্ত অপারেশন প্রয়োজন।বর্তমান বিশ্বের অন্যতম সেরা এক্সাস্কেল সুপারকম্পিউটার ফ্রন্টিয়ারের দীর্ঘস্থায়ী কার্যক্ষমতাকে ভিত্তি করে গবেষকেরা হিসাবটি করেন। সেই হিসাবেই একই কাজের জন্য প্রায় ১১০ বছরের সময়ের কথা উঠে আসে।১১০ বছর কোনো চূড়ান্ত সীমা নয়গবেষকেরা অবশ্য পরিষ্কার করে বলেছেন, ১১০ বছরের এই হিসাবকে ক্লাসিক্যাল কম্পিউটারের গতির কোনো চূড়ান্ত বা মৌলিক সীমা হিসেবে দেখা যাবে না।তবে পরীক্ষাটির বিশেষ দিক হলো, এটি কোনো নির্দিষ্ট গবেষণাগারের পরীক্ষামূলক যন্ত্রে সীমাবদ্ধ ছিল না। বাণিজ্যিকভাবে পরিচালিত ক্লাউড কম্পিউটিং ব্যবস্থায় এই কাজ সম্পন্ন করা হয়েছে।অন্যদের জন্য উন্মুক্ত করা হয়েছে তথ্যগবেষণা পুনরায় যাচাই ও পরীক্ষা করার সুযোগ দিতে গবেষক দল তাদের ব্যবহৃত সার্কিট, নমুনা এবং বিশ্লেষণের কোড উন্মুক্ত করে দিয়েছে। ফলে অন্য গবেষকরাও একই তথ্য ও পদ্ধতি ব্যবহার করে পরীক্ষাটি যাচাই করতে পারবেন।

Sangbad • 31 Days, Oct 1, 2026 6:18 PM
0
• 0 min read
Technology

নভেম্বরে আসছে স্যামসাংয়ের এআই স্মার্ট চশমা

স্মার্টফোনের কিছু কাজ যদি চশমা পরেই করা যায়, সেই অভিজ্ঞতা দিতে বাজারে আসছে স্যামসাংয়ের নতুন স্মার্ট চশমা। ‘গ্যালাক্সি গ্লাসেস’ নামের এই ডিভাইসে থাকবে গুগলের জেমিনি এআই। আগামী নভেম্বর নির্বাচিত আন্তর্জাতিক বাজারে এটি উন্মোচন করা হতে পারে বলে জানা গেছে।জুলাইয়ে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড আয়োজনে চশমাটির নকশা ও বেশ কিছু বৈশিষ্ট্য সামনে এনেছিল স্যামসাং। এর আগে গুগল আই/ও ২০২৬-এ প্রথম স্মার্ট চশমা তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি।জেমিনি এআই দেবে বিভিন্ন কাজে সহায়তাগ্যালাক্সি গ্লাসেসের অন্যতম প্রধান সুবিধা হতে পারে এর এআইনির্ভর কার্যক্রম। চশমাটিতে থাকা ক্যামেরা ব্যবহারকারীর সামনে থাকা দৃশ্য শনাক্ত করে সেই অনুযায়ী তথ্য দিতে পারবে।কোনো বস্তু, স্থান বা দৃশ্য সম্পর্কে জানতে চাইলে ফোন হাতে নেওয়ার প্রয়োজন কমে আসতে পারে। ক্যামেরায় ধরা তথ্যের ভিত্তিতে জেমিনি এআইয়ের মাধ্যমে প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ থাকবে।শুধু তথ্য জানানোতেই এর ব্যবহার সীমাবদ্ধ থাকবে না। প্রকাশিত তথ্য অনুযায়ী, জেমিনির সহায়তায় রেস্তোরাঁয় টেবিল বুক করার মতো দৈনন্দিন কাজও করা যাবে।ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকারগ্যালাক্সি গ্লাসেসে থাকছে বিল্ট-ইন ক্যামেরার পাশাপাশি মাইক্রোফোন ও স্পিকার। ফলে চশমা পরা অবস্থাতেই ফোন কল করা বা গ্রহণ এবং গান শোনা সম্ভব হবে।এর ফলে দৈনন্দিন বিভিন্ন কাজের সময় হাতে ফোন রাখার প্রয়োজন কমতে পারে।স্ন্যাপড্রাগন চিপে চলবে চশমাডিভাইসটির প্রযুক্তিগত ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এআর১ জেন ১ চিপসেট। তাই সাধারণ চশমার তুলনায় এটি হবে প্রযুক্তিনির্ভর একটি ওয়্যারেবল ডিভাইস।গ্যালাক্সি গ্লাসেস তৈরির ক্ষেত্রে স্যামসাংয়ের সঙ্গে কাজ করেছে লাইফস্টাইল ব্র্যান্ড জেন্টাল মনস্টার ও ওয়ারবাই পার্কার।এক চার্জে চলবে ৯ ঘণ্টাব্যাটারি সক্ষমতার দিকেও গুরুত্ব দিয়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটির দাবি, একবার চার্জে গ্যালাক্সি গ্লাসেস সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।এর সঙ্গে থাকা ওয়্যারলেস চার্জিং কেস দিয়ে চশমাটিকে আরও সাতবার পর্যন্ত পূর্ণ চার্জ দেওয়া যাবে।নভেম্বরেই বাজারে আসার ইঙ্গিতদ্য কোরিয়া হেরাল্ডকে দেওয়া স্যামসাংয়ের বক্তব্য অনুযায়ী, গ্যালাক্সি গ্লাসেস নভেম্বরেই লঞ্চ করা হবে। তবে শুরুতে কোন কোন দেশে ডিভাইসটি পাওয়া যাবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।চশমাটির দামও প্রকাশ করেনি স্যামসাং। বাজারে আসার সময়ই মূল্য ও বিভিন্ন দেশে প্রাপ্যতার তথ্য জানানো হতে পারে।এদিকে স্মার্ট চশমার বাজারে স্যামসাংয়ের নতুন ডিভাইসটি অন্যান্য এআই-সমৃদ্ধ পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় পড়বে। বিশেষ করে রে-ব্যান মেটা সিরিজের স্মার্ট চশমার সঙ্গে এর তুলনা করা হবে।

Sangbad • 31 Days, Oct 1, 2026 6:13 PM
0
• 0 min read
Technology

চ্যাটজিপিটির ভেতরেই মিলবে প্রয়োজনীয় অ্যাপ, নতুন উদ্যোগ ওপেনএআইয়ের

চ্যাটজিপিটিকে শুধু প্রশ্নের উত্তর বা তথ্য খোঁজার প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ না রেখে অ্যাপ খোঁজা ও ব্যবহারের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ওপেনএআই। নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা চ্যাটজিপিটির কথোপকথনের মধ্যেই প্রয়োজনীয় অ্যাপের পরামর্শ পাবেন এবং সেখান থেকেই সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহার করতে পারবেন।মঙ্গলবারের ডেভ ডে অনুষ্ঠানে নতুন এআই মডেল ও স্বয়ংক্রিয় এআই সহকারী ‘ডটস’সহ বেশ কয়েকটি সুবিধার ঘোষণা দেয় ওপেনএআই। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, চ্যাটজিপিটির ব্যবহারকারীদের জন্য অ্যাপ খোঁজা ও ব্যবহারের প্রক্রিয়াটি আরও সরাসরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।কাজ অনুযায়ী অ্যাপের পরামর্শওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে ১২০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। এই বড় ব্যবহারকারীভিত্তিকে কেন্দ্র করে কথোপকথনের সময় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপের পরামর্শ দেখানোর ব্যবস্থা করা হবে।কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে কোনো অ্যাপ প্রয়োজন হলে চ্যাটজিপিটি সেটি শনাক্ত করে ব্যবহারকারীকে জানাবে। এরপর আলাদা করে অ্যাপ খুঁজতে না গিয়ে চ্যাটজিপিটির ভেতর থেকেই সংশ্লিষ্ট সেবাটি ব্যবহার করা যাবে।তৃতীয় পক্ষের অ্যাপেও প্রবেশঅ্যাপ ব্যবহারের সুযোগ বাড়াতে চ্যাটজিপিটির সংযুক্তি ব্যবস্থাও সম্প্রসারণ করছে ওপেনএআই। এর মাধ্যমে অ্যাপ নির্মাতারা চ্যাটজিপিটির ভেতরে নিজেদের সেবার জন্য ব্যবহারযোগ্য প্যানেল তৈরি করতে পারবেন।এ ছাড়া ‘চ্যাটজিপিটি দিয়ে প্রবেশ’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের চ্যাটজিপিটি পরিচয় ব্যবহার করে বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাপে প্রবেশ করতে পারবেন। শুরুতে ১৬টি প্রতিষ্ঠান এই সুবিধার সঙ্গে যুক্ত হয়েছে।চার হাজারের বেশি অ্যাপ ব্যবহারের সক্ষমতা ‘ডটস’-এরওপেনএআইয়ের নতুন স্বয়ংক্রিয় এআই সহকারী ‘ডটস’ ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করতে পারবে। এর নিজস্ব কম্পিউটার ও ইন্টারনেট ব্রাউজার থাকবে। প্রয়োজন অনুযায়ী সংযুক্ত বিভিন্ন অ্যাপও এটি ব্যবহার করতে পারবে।প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ডটস’ চার হাজারের বেশি অ্যাপের সঙ্গে যুক্ত হতে পারবে। ফলে কোনো কাজের জন্য প্রয়োজনীয় অ্যাপ খুঁজে নেওয়ার দায়িত্ব ভবিষ্যতে ব্যবহারকারীর পরিবর্তে এআই সহকারীর ওপরও চলে যেতে পারে।অ্যাপ ব্যবহারের নতুন কাঠামোর দিকে নজরনতুন ব্যবস্থায় ব্যবহারকারীকে নিজে থেকে প্রয়োজনীয় অ্যাপ খুঁজে বের করার বদলে এআই সহকারী কাজের ধরন অনুযায়ী অ্যাপ নির্বাচন করে কাজ সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।তবে প্রচলিত অ্যাপ স্টোরের মতো অর্থ পরিশোধ বা আয়ের অংশ ভাগাভাগির কোনো ব্যবস্থা এখনো ঘোষণা করেনি ওপেনএআই। আপাতত অ্যাপ খোঁজা, ব্যবহার ও বিতরণের জন্য নতুন একটি কাঠামো তৈরির দিকেই গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

Sangbad • 32 Days, Sep 30, 2026 8:23 PM
0
• 0 min read
Technology

টাইমসের র‍্যাঙ্কিংয়ে দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মাভাবিপ্রবি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭’-এ ১২০১–১৪০০ ব্যান্ডে স্থান করে নিয়েছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি

ProtidinerSangbad • 32 Days, Sep 30, 2026 5:48 PM
0
• 0 min read
Technology

স্মার্টফোন সারারাত চার্জে রাখা কতটা নিরাপদ?

ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোন চার্জে দিয়ে সকালে তা খুলে নেওয়া বেশ পরিচিত অভ্যাস। এ নিয়ে প্রশ্ন রয়েছে, ফোন পুরোপুরি চার্জ হওয়ার পরও দীর্ঘ সময় চার্জারে লাগিয়ে রাখলে ব্যাটারির ক্ষতি হয় কি না। অনেকেই মনে করেন, এতে ব্যাটারি ‘ওভারচার্জ’ হয়ে নষ্ট হতে পারে। তবে আধুনিক...

Ittefaq • 36 Days, Sep 26, 2026 1:37 PM
0
• 0 min read
Technology

মানবতার জন্য ঝুঁকি হতে পারে এআই, জাতিসংঘে সতর্ক করলেন প্রযুক্তি খাতের নেতারা

আলোচনায় সম্ভাব্য ভবিষ্যৎ ঝুঁকির পাশাপাশি এমন কয়েকটি বাস্তব ঘটনার উদাহরণ এসেছে যেখানে অত্যাধুনিক এআই এজেন্ট পরীক্ষার সময় নির্ধারিত সীমা অতিক্রম করেছে

BanikBarta • 37 Days, Sep 25, 2026 9:40 AM
0
• 0 min read
Technology

৫০০ কোটি বছর আগের হাইড্রোজেন সংকেত শনাক্ত করলেন বিজ্ঞানীরা

আবিষ্কারটি মহাবিশ্বের বিশাল কাঠামোর ত্রিমাত্রিক মানচিত্র তৈরিতে নতুন পথ খুলে দিতে পারে বলে মনে করছেন গবেষকরা।

BanikBarta • 38 Days, Sep 25, 2026 8:07 AM
0
• 0 min read
Technology

তিন-ভাঁজের স্মার্ট ফোন: বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রযুক্তি বাস্তবে আনলো স্যামসাং

স্যামসাং গ্যালাক্সি জেড তিন ভাঁজের বিশেষ স্মার্টফোন উন্মোচন করেছে। এর মাধ্যমে বৈজ্ঞানিক কল্পকাহিনী বাস্তব রূপ লাভ করেছে। এটি একটি যুগান্তকারী ফোল্ডেবল ফোন যার ডুয়াল-ফোল্ডিং স্ক্রিন রয়েছে যা পকেটেবল ডিভাইস থেকে বিশাল ১০ ইঞ্চি ডিসপ্লেতে প্রসারিত হয়।

Sangram • 38 Days, Sep 25, 2026 7:49 AM
0
• 0 min read
Technology

এআই বিতর্কে বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ারে বড় পতন

দক্ষিণ কোরিয়ার বাজারে এআই অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ চিপ নির্মাতা এসকে হাইনিক্সের শেয়ার ৬ দশমিক ৪ শতাংশ কমেছে।

Sangram • 38 Days, Sep 25, 2026 6:07 AM
0
• 0 min read
Technology

৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছেন বিজ্ঞানীরা

৪৫০পি-এর মতো বস্তু পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারবেন, সৌরজগতের দূরবর্তী অঞ্চলের বরফাচ্ছাদিত বস্তু কীভাবে ধীরে ধীরে ধূমকেতুতে পরিণত হয়

BanikBarta • 38 Days, Sep 25, 2026 5:34 AM
0
• 0 min read
Technology

স্টারলিংকের প্রযুক্তিতে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

ShomoyerAlo • 38 Days, Sep 25, 2026 4:51 AM
0
• 0 min read
Technology

এআই প্রযুক্তির অপব্যবহার: বাড়ছে প্রতারণা ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সতর্ক বার্তা

মো: আব্দুর রহীম মিঞা, সিনিয়র রিপোটার, টাঙ্গাইলঃ

SorejominBarta • 38 Days, Sep 25, 2026 4:51 AM
0
• 0 min read
Technology

প্রযুক্তিতে নেতৃত্ব দেবে তরুণরা, রূপপুর থেকে শিগগিরই জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) আয়োজিত দিনব্যাপী জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Sangram • 38 Days, Sep 25, 2026 4:45 AM
0
• 0 min read
Technology

তথ্য আপার উঠান বৈঠকে নারীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করলেন ইউএনও

মো: আব্দুর রহীম মিঞা সিনিয়র রিপোটার টাঙ্গাইল:

SorejominBarta • 38 Days, Sep 25, 2026 4:23 AM
0
• 0 min read
Technology

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

মোকছেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অন...

SorejominBarta • 38 Days, Sep 25, 2026 4:07 AM
0
• 0 min read
Technology

গাজীপুরে জেলা পর্যায়ের বিজ্ঞান ও উদ্ভাবন মেলা

হাফিজুর রহমান, গাজীপুর:  ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জেলা পর্যায়ে শিক্ষার্থী...

SorejominBarta • 38 Days, Sep 25, 2026 3:54 AM
0
• 0 min read
Technology

স্মার্টফোন ব্যবহারে দেশের শীর্ষে ফেনী জেলা

এম এ কাজী আজিম -(ফেনী প্রতিনিধি:) ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় স্মার্টফোন ব্যবহারে দেশের শীর্ষ অবস্থানে উঠে এসেছে ফেনী জেলা।  তথ্যপ্রযুক্তি ন...

SorejominBarta • 38 Days, Sep 25, 2026 3:09 AM
0
• 0 min read
Technology

রোবট দিয়েই রোবট তৈরি, উৎপাদন কারখানায় চীনের তাক লাগানো প্রযুক্তি

রোবট দিয়ে রোবট তৈরির ধারণাটি আর কেবল সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের পাতায় সীমাবদ্ধ নেই, তা এখন বাস্তব। চীনের খ্যাতনামা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং জানিয়েছে, তারা এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রোডাকশন লাইন চালু করেছে, যেখানে হিউম্যানয়েড (মানুষের মতো আকৃতির) রোবট...

Ittefaq • 38 Days, Sep 24, 2026 11:33 PM
0
• 0 min read
Technology

বিকল্প স্টোরেজ পাবেন যেভাবে

ফুরিয়ে গেছে গুগল ড্রাইভের ১৫ জিবি ফ্রি স্টোরেজ। ভাবছেন বিকল্প কিছু। স্মার্টফোনে ছবি, ভিডিও, পিডিএফ বা জরুরি ডকুমেন্ট সংরক্ষণে দুশ্চিন্তা বাড়িয়েছে। এ ক্ষেত্রে কাজে আসতে পারে টেলিগ্রাম।

Samakal • 38 Days, Sep 24, 2026 11:23 PM
0
• 0 min read
Tue ☀️ 31°
Wed ⛅ 30°
Thu 🌧️ 28°
Fri ⛅ 29°
Sat ☀️ 32°

Trending News

Daily Newspaper