Sports
মেসির বিদায়ী ম্যাচে বেনিনের সঙ্গে ‘চরম অবমাননা’র অভিযোগ
লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী প্রীতি ম্যাচ ঘিরে বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে তৈরি হয় উৎসবের আমেজ। তবে এই জমকালো আয়োজনের অতিথি দল বেনিনের সঙ্গে চরম অবমূল্যায়ন ও বৈষম্যমূলক আচরণের গুরুতর অভিযোগ উঠেছে। ৩-০ গোলে ম্যাচ হারের পর বেনিন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে মাঠের বাইরে যে আচরণ করা হয়েছে, তাতে চরম ক্ষুব্ধ দেশটির ফুটবল ফেডারেশন। ফরাসি অনুসন্ধানী সাংবাদিক রোমেন মোলিনা নিজের এক্স হ্যান্ডলে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি জানান, অতিথি দলটির সঙ্গে এমন আচরণ করা হয়েছে যেন তারা ফুটবলার নন, কেবল বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের ‘প্রপস’। সাংবাদিক রোমেন মোলিনা তার পোস্টে উল্লেখ করেন, “আর্জেন্টিনা ফেডারেশন ও খেলোয়াড়দের কাছ থেকে বেন
Discussion
Please Sign In to join the discussion.