Sports
তানজিদের পঞ্চাশ, বাংলাদেশের দারুণ শুরু
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনের শুরুতেই রানের গতি বাড়িয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম
Sports
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনের শুরুতেই রানের গতি বাড়িয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম
সেঞ্চুরির আশা জাগিয়ে ছিলেন তানজিদ হাসান তামিম। তবে তিন অঙ্ক ছোঁয়া হয়নি বাঁহাতি ওপেনারের
চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হওয়ার পথে জিয়ান্নি ইনফান্তিনো। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ভিক্টর মন্তাগলিয়ানি নির্বাচনে না লড়ে কনকাকাফের সভাপতি পদে থাকার সিদ্ধান্ত নেওয়ায় ইনফান্তিনোর পথ অনেকটাই সহজ হয়েছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইএসপিএন।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিরপেক্ষ ভেন্যুতে প্রথমবারের মতো আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আবুধাবির ঐতিহ্যবাহী শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি পরিসংখ্যান এখন সমতার ভিত্তিতে দাঁড়িয়ে। এ পর্যন্ত অনুষ্ঠিত দুই টেস্টের মুখোমুখি লড়াইয়ে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। আবুধাবির এই টেস্টটি মূলত সেই সমতা ভেঙে লাল-সবুজের প্রতিনিধিদের এগিয়ে যাওয়ার বড় সুযোগ।দুই দলের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেবার বাংলাদেশকে ২২৪ রানের ব্যবধানে হারিয়ে বড় চমক সৃষ্টি করেছিল রশিদ খানের দল। পরবর্তীতে ২০২৩ সালে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সুদে-আসলে প্রতিশোধ নেয় স্বাগতিকেরা। সে ম্যাচে আফগানদের ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।আফগানিস্তানের হোম গ্রাউন্ড হিসেবে আয়োজিত এই লাল বলের লড়াইয়ে বড় সংগ্রহের ভিত গড়ে জয়ের পথ সুগম করাই এখন নাজমুল হোসেন শান্তর দলের প্রধান লক্ষ্য।/
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে টসে জিতেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি।
টস জিতেছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
প্রায় পাঁচ সপ্তাহ পর মাঠে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন নেইমার জুনিয়র। ম্যাচের তখন আর বেশি সময় বাকি নেই, ২-০ গোলে পিছিয়ে সান্তোস। এমন কঠিন পরিস্থিতিতে মাত্র ছয় মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে দুটি গোল করে দলকে হার থেকে বাঁচালেন ব্রাজিলিয়ান তারকা।
রনি তালুকদারের বিধ্বংসী ৯৬ রানের পর মাহমুদউল্লাহর ঝোড়ো ব্যাটিং—সবই যেন বৃথা গেল। ২১৮ রান তুলেও ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নসকে আটকাতে পারল না বাংলাদেশ চ্যাম্পিয়নস। চ্যাডউইক ওয়ালটনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা।
দীর্ঘ পাঁচ সপ্তাহ পর মাঠে ফিরেই নিজের জাত চেনালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সান্তোস যখন দুই গোলে পিছিয়ে হারের শঙ্কায়, তখন শেষ দিকে ঠাণ্ডা মাথার দুই পেনাল্টি গোলে দলকে অবিশ্বাস্যভাবে হারের হাত থেকে রক্ষা করেন তিনি। নেইমারের এই জোড়া গোলের সুবাদে লিগের শীর্ষ দল ফ্লামেঙ্গোর সঙ্গে ২-২ গোলে নাটকীয় ড্র নিয়ে মাঠ ছেড়েছে সান্তোস।বাংলাদেশ সময় শুক্রবার (৯ অক্টোবর) ভোরে সান্তোসের হোমগ্রাউন্ড ভিলা বেলমিরোয় ব্রাজিলিয়ান লিগের এই রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হয়। ডান ঊরুর চোটের কারণে গত ২ সেপ্টেম্বরের পর আর মাঠে নামতে পারেননি নেইমার। চোট কাটিয়ে ফেরার ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ফিলিপে কুতিনিয়োর বদলি হিসেবে কোচ কুকা তাকে মাঠে নামান।এর আগে ম্যাচের প্রথমার্ধের ৪৩ মিনিটে পেদ্রোর চমৎকার পাসে গোল করে ফ্লামেঙ্গোকে এগিয়ে নেন দানিলো। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হোর্হে কারাসকালের ক্রসে হেডে গোল করে ফ্লামেঙ্গোর ব্যবধান ২-০ করেন লুকাস পাকেতা।দ্বিতীয়ার্ধে নেইমার মাঠে নামার পর ম্যাচের চিত্র বদলে যায়। ৮১ মিনিটে বক্সে ফ্লামেঙ্গোর জর্জিনিয়োর হ্যান্ডবলের ঘটনায় ভিএআরের (VAR) সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি এবং তাকে লাল কার্ড দেখান। সফল স্পট কিকে ব্যবধান ২-১ করেন নেইমার। এর ঠিক ছয় মিনিট পর বক্সে গাবিগোল ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় সান্তোস। ৮৭ মিনিটে আবারও নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে ২-২ সমতায় ফেরান নেইমার।ম্যাচ শেষে নেইমার বলেন, "আমার মনে হয়, প্রথম গোলের পর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলাম। আরও ভালো ফল পেতে পারতাম।" তবে ফ্লামেঙ্গোকে দেশের সেরা দল উল্লেখ করে তাদের প্রশংসাও করেন তিনি। চোট থেকে মাত্র ফেরায় এ দিন দূরে থেকে জোরালো শট বা লম্বা পাস দেওয়া এড়িয়ে গেছেন বলেও জানান এই তারকা।এই ড্রয়ের ফলে সান্তোস ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে এবং টানা আট ম্যাচ অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখল।/
হেসেখেলেই জয়ের পথে ছিল পাকিস্তান। তবে শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। যদিও সেই চেষ্টা সফল হয়নি, ধাক্কা সামলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে ম্যান ইন গ্রিনরা।
এত দিনে আক্ষরিক অর্থে ‘টাইগারদের’ একটা ‘ডেরা’ তৈরি হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। নাম ‘টাইগার্স ডেন’। টাইগার্স ডেন মূলত বর্তমান ও সাবেক ক্রিকেটারদের আধুনিক ও বিলাসবহুল একটি লাউঞ্জ। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের কার্যালয়ও সেখানে। মোহাম্মদ মিঠুনদের দেওয়া এই ‘উপহারে’ বিসিবির ব্যয় ৮৭ লাখ ৬১ হাজার টাকা।
জাতীয় দলের শিবির ছেড়ে চলে যাওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়তে পারেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশটির ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধি অনুযায়ী, এ ঘটনায় তার সর্বোচ্চ ছয় মাসের নিষেধাজ্ঞা হতে পারে। তবে নিজের ভুল স্বীকার করায় শাস্তির মেয়াদ কমে সর্বোচ্চ তিন মাসে নেমে আসতে...
রাজনীতি ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারতে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে তাদের পরিবর্তে এই টুর্নামেন্টে খেলার বড় সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশের। এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)।
নানা নাটকীয়তার পর আবারও ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পদে তার সম্ভাব্য দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন ও কনকাকাফ প্রধান ভিক্টর মন্তাগলিয়ানি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা নিজ নিজ
সংযুক্ত আরব আমিরাতে তীব্র গরম এবং প্রতিপক্ষের ঘূর্ণি চ্যালেঞ্জ মাথায় রেখে আজ বাংলাদেশ সময় বেলা ১২টায় আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।
২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। যে জার্সি ১৮ বছর বয়সে গায়ে জড়িয়েছিলেন, তা শেষবার পড়বেন ৩৯ বছর বয়সী তারকা। তাকে জমকালো বিদায় দিতে বেনিনের...
। ২৭ অক্টোবর থেকে ভারতের পাঞ্জাবে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে বাংলাদেশ। আগামী বছর চিলিতে অনুষ্ঠেয় অলিম্পিক বাছাইপর্বেও জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই মহাতারকা। দুই ভিন্ন দেশের জার্সিতে, দুই ভিন্ন শৈলীতে বছরের পর বছর ধরে যাদের দ্বৈরথ মাতিয়েছে...
অনেক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জিয়ান্নি ইনফান্তিনোর বিপরীতে ফিফা সভাপতি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিলেন একজন প্রার্থী। আগামী বছরের মার্চে...
Discussion
Please Sign In to join the discussion.