অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্বে ফরিদ
ওমানে অনুষ্ঠেয় ১৩তম এসিসি পুরুষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল ঘোষিত এই স্কোয়াডে যুবা দলের নেতৃত্বভার তুলে দেয়া হয়েছে ফরিদ হাসান ফয়সালের কাঁধে। আর সহ-অধিনায়কের (ডেপুটি) দায়িত্ব পালন করবেন আহসান আল মুমিন। আগামী ৫ই নভেম্বর মহাদেশীয় যুব ক্রিকেটের এই জমজমাট আসরের পর্দা উঠবে। উদ্বোধনী দিনে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবেন ফরিদ-মুমিনরা। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। যথাক্রমে আগামী ৭ ও ৯ই নভেম্বর মাঠে গড়াবে এই দুটি ম্যাচ। বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে। ১২ই নভেম্বর দুই সেমিফাইনাল
Discussion
Please Sign In to join the discussion.