রোনালদোর পেনাল্টি মিস, ফেলিক্সের গোলে জিতল আল নাসর
Sports

রোনালদোর পেনাল্টি মিস, ফেলিক্সের গোলে জিতল আল নাসর

সহজ সুযোগ হাতছাড়া আর পেনাল্টি থেকে লক্ষ্যভ্রষ্ট শট–ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য রাতটি কাটল চরম হতাশায়। তবে পর্তুগিজ মহাতারকার এমন নিষ্প্রভ দিনেও শেষ পর্যন্ত জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর। অধিনায়কের ব্যর্থতার রাতে ক্লাবের ত্রাতা হয়ে আবির্ভূত হলেন স্বদেশি তরুণ তারকা জোয়াও ফেলিক্স। তার একমাত্র লক্ষ্যভেদে ঘরের মাঠে সৌদি প্রো লিগের ম্যাচে নিওমকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে আল নাসর।স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই জালের ঠিকানা খুঁজে পায়নি। তবে বিরতির পরপরই গোলের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন রোনালদো। ৪৭তম মিনিটে সাদিও মানের বাঁ দিক থেকে বাড়ানো উঁচু ক্রস নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে কাছ থেকে শট নেওয়ার সুবর্ণ সুযোগ পান তিনি। কিন্তু ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের বাঁ পায়ের শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।কিছুক্ষণ পর দলকে এগিয়ে নেওয়ার আরও একটি সুযোগ আসে রোনালদোর সামনে। ডি-বক্সে ফাউলের কারণে পেনাল্টি পায় আল নাসর। স্পট-কিক নিতে আসেন খোদ পর্তুগিজ তারকা। কিন্তু সেখানেও তিনি হতাশ করেন; তার নেওয়া জোরালো শট পোস্টের বাইরে দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।রোনালদো যখন একের পর এক সুযোগ হাতছাড়া করছিলেন, ঠিক তখনই ম্যাচের মোড় বদলে দেন জোয়াও ফেলিক্স। ম্যাচের ৬১ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে দারুণ এক ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই পর্তুগিজ উইঙ্গার। তার এই একমাত্র গোলেই শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় আল নাসরের।এই জয়ে ৯ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে আল নাসর। অন্যদিকে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে নিওম। লিগে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাদসিয়া এবং ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আল-হিলাল।/

Sangbad • 12 Days, Oct 21, 2026 10:49 AM
0
• 0 min read
Sports

পিছিয়ে পড়েও ৪ গোল দিয়ে জয় লিভারপুলের

শুরুটা ছিল একদম দুঃস্বপ্নের মতো। ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের প্রথম আধা ঘণ্টার মধ্যেই দুই গোল হজম করে বিপদে পড়েছিল লিভারপুল। তবে খাদের কিনারে দাঁড়িয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাতে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে ‘অলরেডস’রা। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে ৪-৩ গোলের নাটকীয় ব্যবধানে হারিয়েছে আন্দোনি ইরাওলার দল।এই জয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে অবস্থান করছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তালিকার শীর্ষে রয়েছে পিএসজি।ম্যাচের চতুর্থ মিনিটেই অ্যানফিল্ডে স্তব্ধতা নামিয়ে আনে ভিয়ারিয়াল। প্রতিপক্ষের একটি সাধারণ ক্রস ক্লিয়ার করতে গিয়ে বড় ভুল করে বসেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। গোলরক্ষক আলিসনকে উদ্দেশ্য করা তাঁর দুর্বল হেড নিয়ন্ত্রণে নিয়ে ফাঁকায় বল পেয়ে জালে জড়ান জর্জিয়ার ফরোয়ার্ড জর্জেস মিকাউতাদজে (১-০)।এরপর ২৯ মিনিটে আরও বড় ধাক্কা খায় স্বাগতিকেরা। দারুণ এক কাউন্টার অ্যাটাকে ন্যাথান স্যালিবায়ের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে নিচু শটে স্কোরলাইন ২-০ করেন স্প্যানিশ ডিফেন্ডার সের্হি কার্দোনা।দুই গোলে পিছিয়ে পড়ার পর তেড়েফুঁড়ে মাঠে নামে লিভারপুল। ৩৬ মিনিটে কস্তাস সিমিকাসের কর্নারে দুর্দান্ত এক হেডে ব্যবধান কমান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (২-১)।এরপর সমতা ফেরাতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিটে) বাঁ দিক থেকে ১৮ বছর বয়সী উদীয়মান উইঙ্গার রিও এনগুমোহার চমৎকার ক্রস দূরের পোস্টে পেয়ে হেডে বল জালে জড়ান বার্সেলোনা থেকে ধারে আসা ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। ফলে ২-২ সমতায় ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় লিভারপুল। মাত্র তিন মিনিটের ঝড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্বাগতিকেরা। ৬৫ মিনিটে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডান দিক থেকে ডি-বক্সে ঢুকে দারুণ এক কাটব্যাক করেন সেই রিও এনগুমোহা, আর প্রথম ছোঁয়ায় বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ম্যাক অ্যালিস্টার (৩-২)।ওই গোলের রেশ কাটতে না কাটতেই ৬৮ মিনিটে ব্যবধান আরও বাড়ায় লিভারপুল। বাঁ দিক থেকে কোডি গাকপোর পাস ডি-বক্সের মাঝামাঝি পেয়ে নিখুঁত নিচু শটে গোলটি করেন জার্মান তারকা ফ্লোরিয়ান ভির্টৎস, যা ক্লাবটির জার্সিতে তার প্রথম গোল (৪-২)।ম্যাচ যখন লিভারপুলের পকেটে, ঠিক তখনই শেষ মুহূর্তে রোমাঞ্চ জাগায় ভিয়ারিয়াল। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে (৮৭ মিনিটে) বদলি ফরোয়ার্ড তানি ওলুওয়াসেই গোল করে ব্যবধান ৪-৩ করে ফেলেন। তবে শেষ পর্যন্ত বাকি সময়টা সতর্ক থেকে আর কোনো বিপদ হতে দেননি আলিসন-ফন ডাইকরা।ম্যাচজুড়ে জোড়া গোল করে ম্যাক অ্যালিস্টার নায়ক হলেও ১৮ বছর বয়সী রিও এনগুমোহার পারফরম্যান্স ছিল সবচেয়ে নজরকাড়া। দুটি অ্যাসিস্ট করে এবং ভিয়ারিয়ালের রক্ষণকে ব্যতিব্যস্ত রেখে এই তরুণই মূলত লিভারপুলের জয়ের পথ তৈরি করে দেন।/

Sangbad • 12 Days, Oct 21, 2026 10:32 AM
0
• 0 min read
Sports

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ : উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল কোথায়?

২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল। ১৬টি দলকে নিয়ে আগামী ২১ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি।

NayaDiganta • 12 Days, Oct 21, 2026 10:01 AM
0
• 0 min read
Sports

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

অধিনায়ক ভার্জিল ফন ডাইকের ভুলে ম্যাচের শুরুতেই গোল হজম, আধা ঘণ্টা পেরোনোর আগেই দুই গোলে পিছিয়ে পড়া—অ্যানফিল্ডে লিভারপুলের রাতটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। তবে সেই ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত নাটকীয় এক জয় তুলে নিয়েছে ইংলিশ ক্লাবটি। সাত গোলের...

Ittefaq • 12 Days, Oct 21, 2026 9:39 AM
0
• 0 min read
Sports

পিএসজির মাঠে হেরে থামল বার্সেলোনার টানা জয়ের রথ

চলতি মৌসুমে একের পর এক জয় তুলে নিয়ে দুর্দান্ত ছন্দে ছিল বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের কৌশল আর তরুণদের ক্ষিপ্রতায় সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জেতার রেকর্ড গড়েছিল তারা। তবে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে এসে সেই নিখুঁত পথচলায় ছেদ পড়েছে। রোমাঞ্চ, গোল উৎসব আর কৌশলের টানটান লড়াইয়ে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজির কাছে ৪-২ গোলে হেরে গেছে বার্সেলোনা।উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচটির গতিপ্রকৃতি বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে ওঠে–এটি কেবল গোলের খেলা ছিল না, ছিল দুই দলের আক্রমণাত্মক কৌশল ও রক্ষণের ভুলের চড়া মূল্য চুকানোর গল্প। পিএসজি এগিয়ে গেছে, বার্সেলোনা সমতায় ফিরেছে; পিএসজি আবারও এগিয়ে গেছে, বার্সেলোনা আবারও ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু ম্যাচের শেষ অঙ্কে অভিজ্ঞতায় ও গভীরতায় ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিক পিএসজি।ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় পিএসজি। বার্সেলোনা রক্ষণের অগোছালো ভাবের পূর্ণ সুযোগ নিয়ে শুরুতেই গোলের সম্ভাবনা তৈরি করে তারা। খিচা কাভারাস্কেইয়ার শট গোলরক্ষক হোয়ান গার্সিয়ার গ্লাভস ছুঁয়ে পোস্টে না লাগলে শুরুতেই পিছিয়ে পড়তে হতো কাতালানদের। ধীরে ধীরে অ্যান্থনি গর্ডন, পেদ্রি ও দানি ওলমোর বাড়িয়ে দেওয়া বলে ম্যাচে ফেরে বার্সা।তবে প্রথমার্ধের টার্নিং পয়েন্ট ছিল চোট। হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে হয় পিএসজির উসমান দেম্বেলেকে, এবং একই সমস্যায় মাঠ ছাড়েন বার্সার ইনফর্ম তারকা দানি ওলমো। চোটের এই ধাক্কা সত্ত্বেও ৩৮ মিনিটে লামিন ইয়ামালের পাস মাঝপথে কেটে নিয়ে বক্সের বাইরে থেকে এক নিচু শটে পিএসজিকে ১-০ গোলে এগিয়ে দেন দেজিরে দুয়ে। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।দ্বিতীয়ার্ধের শুরুতে আশরাফ হাকিমির শট দারুণ ডাইভে সেভ করে বার্সাকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক গার্সিয়া। এর পরপরই তরুণ খেলোয়াড়দের ওপর ভর করে ঘুরে দাঁড়ায় বার্সা। ৫৫ মিনিটে সতীর্থ ফেরমিন লোপেজের সঙ্গে চমৎকার আদান-প্রদান করে পিএসজি গোলরক্ষক সাফোনভকে পরাস্ত করেন তরুণ জাভি এসপার্ত, যা চ্যাম্পিয়নস লিগে তার প্রথম গোল।এরপরই শুরু হয় দুই কোচের ডাগআউটের লড়াই। চোটের কারণে অধিনায়ক মার্কিনিওস ও কাভারাস্কেইয়াকে হারালে পিএসজি কিছুটা ব্যাকফুটে যায়। অন্যদিকে ফ্লিক একসঙ্গে গাভি, রদ্রি ও কারিম আদেয়েমিকে মাঠে নামিয়ে গতি বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু ৭২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে লুকাস এরনান্দেস আবারও পিএসজিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।নাটকের তখনও শেষ হয়নি। ৭৯ মিনিটে ডান প্রান্তে ওয়ারেন জাইরে-এমেরিকাকে কাটিয়ে বুটের বাইরের দারুণ ছোঁয়ায় সাফোনভের ওপর দিয়ে বল জালে জড়ান লামিন ইয়ামাল। স্কোরলাইন ২-২ হওয়ার পর মনে হচ্ছিল ম্যাচটি বার্সেলোনার দিকেই ঝুঁকে পড়ছে। কিন্তু গোল করার ঠিক পরের মুহূর্তগুলোতে বার্সেলোনার পুরোনো দুর্বলতা ফুটে ওঠে। উদযাপনের রেশ কাটতে না কাটতেই আত্মতুষ্টির খেসারত দিতে হয় ফ্লিকের দলকে।৮১ মিনিটে বক্সে ঢুকতে থাকা বল বুকে নামিয়ে দুর্দান্ত এক দূরপাল্লার শটে পিএসজিকে ৩-২ গোলে এগিয়ে দেন ভিতিনিয়া। শেষ দিকে বার্সেলোনা সমতায় ফিরতে সবশক্তি দিয়ে আক্রমণাত্মক হলেও রক্ষণে রেখে যায় বিশাল ফাঁক। ডান প্রান্ত দিয়ে অনবরত চাপ সৃষ্টি করা আশরাফ হাকিমির ক্রস ফাঁকা জায়গায় পেয়ে টোকা দিয়ে পিএসজির চতুর্থ গোলটি করেন ফাবিয়ান রুইস। এতেই নিশ্চিত হয় পিএসজির ৪-২ গোলের জয়।লা লিগায় টানা ৯ জয় এবং চ্যাম্পিয়নস লিগে টানা ২ জয়ের পর এই হার বার্সেলোনার জন্য বড় এক সতর্কবার্তা। দলটিতে যেমন রয়েছে ইয়ামাল কিংবা এসপার্তের মতো অদম্য তারুণ্য, তেমনই বড় ম্যাচে হাই-লাইন ডিফেন্স ও দ্রুত ট্রানজিশনের সময় যে ফাঁক তৈরি হয়–তা পিএসজির মতো প্রথম সারির দলগুলো খুব নির্মমভাবেই কাজে লাগাতে পারে, যা এই ম্যাচে প্রমাণ করে দিল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।/

Sangbad • 12 Days, Oct 21, 2026 9:33 AM
0
• 0 min read
Sports

দুই গোলে পিছিয়েও লিভারপুলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল লিভারপুল। অ্যানফিল্ডে ভিয়ারিয়ালকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে অলরেডরা। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের জোড়া গোলের পাশাপাশি রোনাল্ড আরাউহো ও ফ্লোরিয়ান ভির্টজের গোলে নাটকীয় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

AmarDesh • 12 Days, Oct 21, 2026 9:18 AM
0
• 0 min read
Sports

ম্যান সিটির আর্থিক হিসাব খতিয়ে দেখছে যুক্তরাজ্যের অডিট বিভাগ

ম্যানচেস্টার সিটির আর্থিক হিসাবের অনিয়ম সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্যের অডিট নিয়ন্ত্রক সংস্থা।

Inqilab • 12 Days, Oct 21, 2026 9:11 AM
0
• 0 min read
Sports

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের শেষ দিকে ভিতিনহা ও ফ্যাবিয়ান রুইজের পরপর দুই গোলে জয় নিশ্চিত করে ফরাসি ক্লাবটি। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে বার্সেলোনার টানা ১১ জয়ের ধারায় ছেদ পড়েছে।

Jobabdihi • 12 Days, Oct 21, 2026 9:04 AM
0
• 0 min read
Sports

বার্সেলোনাকে হারিয়ে পিএসজির টানা তৃতীয় জয়

বার্সেলোনার অপরাজিত যাত্রা থামিয়ে চ্যাম্পিয়নস লিগে দাপট ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পার্ক দে প্রিন্সেসে ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে ৪-২ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল। শেষ দিকে ভিতিনিয়া ও ফাবিয়ান রুইজের গোলেই নিশ্চিত হয় প্যারিসের জয়।

AmarDesh • 12 Days, Oct 21, 2026 8:53 AM
0
• 0 min read
Sports

আলভারেজের গোলে ১০ জনের আতলেতিকোর লড়াকু প্রত্যাবর্তন

মৌসুমের প্রথম গোলে পিছিয়ে পড়া দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করলেন হুলিয়ান আলভারেজ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলেই জার্মান ক্লাব স্টুটগার্টের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ।

Inqilab • 12 Days, Oct 21, 2026 8:52 AM
0
• 0 min read
Sports

বার্সেলোনাকে হারিয়ে বড় দুঃসংবাদ পেল পিএসজি

বার্সেলোনার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ম্যাচে ৪-২ গোলের দারুণ জয় পেলেও বিশাল বড় মূল্য পরিশোধ করতে হলো প্যারিস সেন্ট...

AlokitoBangladesh • 12 Days, Oct 21, 2026 7:43 AM
0
• 0 min read
Sports

বাংলাদেশের ম্যাচ ছাড়াও টিভিতে যা যা দেখা যাবে

ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আফগানিস্তানের সঙ্গে খেলছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস লিগে রাতে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ম্যানইউয়ের খেলা রয়েছে ক্রিকেট এনসিএল তৃতীয় রাউন্ডের চতুর্থ দিনময়মনসিংহ-ঢাকা, বরিশাল-রাজশাহী, চট্টগ্রাম-খুলনা, রংপুর-সিলেটসকাল ৯:৩০, বিসিবি ইউটিউব...

DeshRupantor • 12 Days, Oct 21, 2026 7:00 AM
0
• 0 min read
Sports

শেষের রোমাঞ্চে বার্সেলোনার জালে এক হালি গোল পিএসজির

ম্যাচ শেষে কোচ লুইস এনরিকে ভক্তদের সমর্থন ও দলের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘অসাধারণ এক পরিবেশ ছিল আজ মাঠে! আমাদের সমর্থকরা সব সময়ই অবিশ্বাস্য। আমার মনে হয় আজ দুটি দলই অসাধারণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে।

BanikBarta • 12 Days, Oct 21, 2026 6:52 AM
0
• 0 min read
Sports

সাত গোলের রোমাঞ্চ জিতল লিভারপুল

অ্যানফিল্ডে শুরুর ধাক্কায় যেন স্তব্ধ হয়ে যায় লিভারপুল। খেলার আধা ঘণ্টার মধ্যে ভিয়ারিয়ালের কাছে দুই গোলে পিছিয়ে পড়ে বিপদে পড়ে যায় আন্দোনি ইরাওলার দল।তবে খাদের কিনার থেকেই ঘুরে দাঁড়িয়ে অলরেডসরা মাঠ ছেড়েছে নাটকীয় এক জয়ে।

Inqilab • 12 Days, Oct 21, 2026 6:09 AM
0
• 0 min read
Sports

ফোডেনের হ্যাটট্রিকে সিটির গোল উৎসব

চ্যাম্পিয়নস লীগে দুই ইংলিশ জায়ান্টের রাত ছিল ভিন্ন অভিজ্ঞতার।অ্যনফিল্ডে পিছিয়ে পড়া লিভারপুলের জয় ছিল রুদ্ধশ্বাস রোমাঞ্চের।তবে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি ছিল খ্যাপাটে,প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়ে জিতেছে স্কাই ব্লুজরা।

Inqilab • 12 Days, Oct 21, 2026 5:40 AM
0
• 0 min read
Sports

বাভুমার রেকর্ডে দক্ষিণ আফ্রিকার কামব্যাক

টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলে ফেললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এবং টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে প্রোটিয়াদের খাদের কিনারা থেকে টেনে তুলেছেন তিনি। তার এই অবিস্মরণীয় ইনিংসের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা এখন ম্যাচ ও সিরিজ

AmarDesh • 13 Days, Oct 21, 2026 3:37 AM
0
• 0 min read
Sports

পিএসজির বিপক্ষে হারের হ্যাটট্রিক বার্সার

২০২৪ সালে প্যারিসে পিএসজির বিপক্ষে দুর্দান্ত এক জয় নিয়ে ফিরেছিল বার্সালোনা।চ্যাম্পিয়নস লীগ এরপর দুই ইউরোপ জায়ান্টের দেখা হয়েছে আরও তিনবার।পিএসজির বিপক্ষে প্রতিবারই হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে।প্যারিসে আজকের লড়াইয়েও প্যারিসিয়ানদের আক্রমণে অসহায় ছিল কাতালান ক্লাবটি।

Inqilab • 13 Days, Oct 21, 2026 3:04 AM
0
• 0 min read
Sports

পিএসজির বিপক্ষে হারের হ্যাটট্রিক বার্সার

Inqilab • 13 Days, Oct 21, 2026 3:04 AM
0
• 0 min read
Sports

২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড

সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে মাত্র নয় রানের আক্ষেপে পুড়লেও বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাস নতুন করে লিখলেন তরুণ ওপেনার জাওয়াদ আবরার। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মাত্র ২২ বলে ফিফটি স্পর্শ করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের নতুন...

Ittefaq • 13 Days, Oct 21, 2026 2:59 AM
0
• 0 min read
Sports

শিবগঞ্জে বন্ধন যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, মাঠে ফকিরপুর ও শ্যামপুর একাদশ

মোঃ ওসমান গনী, স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার নরপতি রাজার ধাপ মাঠে স্থানীয় বন্ধন যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা...

SorejominBarta • 13 Days, Oct 21, 2026 2:43 AM
0
• 0 min read
Wed ☀️ 31°
Thu ⛅ 30°
Fri 🌧️ 28°
Sat ⛅ 29°
Sun ☀️ 32°

Trending News

Daily Newspaper