Sports
এনপিএলে খেলতে এনওসি পেলেন সাত টাইগার ক্রিকেটার
আসন্ন নেপাল প্রিমিয়ার লীগের (এনপিএল) আগামী আসরে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন- বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, জিসান আলম, আকবর আলী, আরিফুল ইসলাম ও শামীম পাটোয়ারী।পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে এই আসরে একসঙ্গে মাঠ মাতাবেন- সাকিব, সাইফউদ্দিন ও শেখ মেহেদী। এর মধ্যে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আগেই দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেও বিসিবি’র এনওসি’র অপেক্ষায় ছিলেন সাইফউদ্দিন ও মেহেদী। এ ছাড়া, পুরো এনপিএল আসরে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব। পোখারার বাইরে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলবেন বাকি বাংলাদেশি তারকারা। বিরাটনগর কিংসের জার্সিতে দেখা যাবে জিসান আলমকে। কর্নোলি ইয়াকসের
Discussion
Please Sign In to join the discussion.