Sports
এনওসি পাননি চার টাইগার ক্রিকেটার, ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজি মালিক
আবুধাবি টি-টেন লীগআবুধাবি টি-টেন লীগের আসন্ন মৌসুমে খেলার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পাননি চার বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন— শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী ও হাবিবুর রহমান সোহান। ফলে টুর্নামেন্টটিতে তাদের খেলা হচ্ছে না।এবারের আসরে একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে বাংলাদেশি ক্রিকেটারদের দলে নিয়েছিল ‘ইউনাইটেড টাইগার্স’। টুর্নামেন্ট শুরুর মাত্র ১৫ দিন আগে বিসিবি’র এনওসি না দেয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক জাফির ইয়াসিন চৌধুরী। এক বিবৃতিতে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সময়ে আন্তর্জাতিক কোনো খেলা না থাকা সত্ত্বেও বিসিবি’র এনওসি না দেয়ার সিদ্ধান্ত দুঃখজনক। খেলোয়াড় সংগ্রহ, দল গঠন ও আর্থিক বিনিয়োগের পর টুর্নামেন্ট শুরুর মাত্
Discussion
Please Sign In to join the discussion.