২৫ বছর পর ইংল্যান্ডের ঘরে ব্যালন ডি’অর
Sports

২৫ বছর পর ইংল্যান্ডের ঘরে ব্যালন ডি’অর

দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান। সব অনিশ্চয়তা কাটিয়ে আবারো কোনো ইংলিশ ফুটবলারের হাতে উঠল ব্যালন ডি’অর। ২০২৬ সালে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

NayaDiganta • 6 Days, Oct 27, 2026 10:43 AM
0
• 0 min read
Sports

ব্যালন ডি’অর ২০২৬: কে জিতল কোন পুরস্কার

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান। বিশ্ব ফুটবলের এই মর্যাদাপূর্ণ মঞ্চে পুরুষ ফুটবলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। অন্যদিকে, নারী ফুটবলে যৌথভাবে সর্বোচ্চ তৃতীয়বারের মতো ‘সোনালী বল’ নিজেদের করে নিয়েছেন স্পেনের তারকা ফুটবলার আলেক্সিয়া পুতেয়াস।স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে ঘোষিত এই তালিকায় পুরুষ ও নারী উভয় বিভাগে স্পেন ও ইংল্যান্ডের জয়জয়কার লক্ষ করা গেছে।

Sangbad • 6 Days, Oct 27, 2026 10:35 AM
0
• 0 min read
Sports

টানা তৃতীয়বার সেরা তরুণ ইয়ামাল, বাকি পুরস্কার জিতলেন কারা

ফুটবল বিশ্বের তারকাখচিত এক জমকালো সন্ধ্যার সাক্ষী হলো লন্ডনের প্যালাডিয়াম থিয়েটার। ব্যালন ডি’অর ২০২৬-এর এই আয়োজনে বিশ্ব ফুটবলের মহাতারকাদের ছাপিয়ে আবারও চমক দেখালেন স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল। বার্সেলোনা ও জাতীয় দলের জার্সিতে মাঠ মাতানো ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড...

DeshRupantor • 6 Days, Oct 27, 2026 10:29 AM
0
• 0 min read
Sports

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

বিশ্বকাপের মঞ্চে অবশেষে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল বাংলাদেশ। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। বায়েজিদের দুর্দান্ত জোড়া গোল এবং ফাহিমের এক গোলের সুবাদে এই ঐতিহাসিক জয় পায় লাল-সবুজের দল।আজারবাইজানের বাকুতে সোমবার (২৬ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। এর ঠিক এক মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম। খেলার মাত্র পাঁচ মিনিটের মাথায় জোড়া গোল করে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ। ২-০ গোলের স্বস্তিদায়ক লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে তারা।বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় ফিজি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বাংলাদেশের একটি আত্মঘাতী গোল থেকে ব্যবধান কমায় তারা (২-১)। এতে ম্যাচে ফেরার ক্ষীণ আশা জাগলেও বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় সেই সুযোগ পায়নি ফিজির কিশোররা। এরপর ম্যাচের শেষ মুহূর্তের চার মিনিট আগে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ফিজির কফিনে শেষ পেরেক ঠুকে দেন বায়েজিদ। ফলে ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।ফিফা এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ পর্যায়ে এই বিশ্বকাপের আয়োজন করেছে। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের ১৮৯টি দল ৩২টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজির বিপক্ষে জয়ের আগে ওয়েলসের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এরপর পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারের মুখ দেখলেও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে ঘুরে দাঁড়ায় দল। শেষ ম্যাচে ফিজিকে হারিয়ে অবশেষে বিশ্বকাপের মূল মঞ্চে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশের কিশোররা।/

Sangbad • 6 Days, Oct 27, 2026 10:04 AM
0
• 0 min read
Sports

'হামজা ছাড়াও ম্যাচ জেতার মানসিকতা আছে'

ইতালিতে সান মারিনোর বিপক্ষে খেলেছিলেন ডিফেন্ডার তপু বর্মন। ২ গোল করেছিলেন তিনি। বাংলাদেশি জিতেছিল ২-১ গোলে। তার পর ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে খেলা হয়নি। জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। সাফের ক্যাম্পে আবার ফিরেছেন জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মন। ...

Ittefaq • 6 Days, Oct 27, 2026 9:57 AM
0
• 0 min read
Sports

ব্যালন ডি’অর / সেরা কোচ লুইস দে লা ফুয়েন্তে, ক্লাব পিএসজি

স্পেনের হয়ে অনবদ্য সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে ডি’অর অনুষ্ঠানে বিশ্বের সেরা কোচের পুরস্কার পেয়েছেন লুইস দে লা ফুয়েন্তে। সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Samakal • 6 Days, Oct 27, 2026 9:38 AM
0
• 0 min read
Sports

রেকর্ড ব্যালন ডি’অর জিতে বোনমাতির পাশে পুতেয়াস

বার্সেলোনা ও স্পেনের তারকা ফুটবলার আলেক্সিয়া পুতেয়াস ২০২৬ সালের মর্যাদাপূর্ণ নারী ব্যালন ডি

DainikBangla • 6 Days, Oct 27, 2026 9:29 AM
0
• 0 min read
Sports

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের হৃদয় ভেঙে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার নিজের করে নিয়েছেন এই ইংলিশ ফুটবলার। অন্যদিকে, তৃতীয়বারের মতো নারীদের ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের আলেক্সিয়া পুতেয়াস। সোমবার (২৬ অক্টোবর)...

Ittefaq • 6 Days, Oct 27, 2026 9:16 AM
0
• 0 min read
Sports

ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে তখন পিনপতন নীরবতা। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদোর হাতে থাকা সোনালী খামে মোড়ানো ছিল বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরজয়ীর নাম। খাম খোলার পর নিস্তব্ধতা ভেঙে উল্লাসে ফেটে পড়ে পুরো অনুষ্ঠানালয়। ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ঘোষিত হয় হ্যারি কেইনের নাম। তরুণ সেনসেশন লামিন ইয়ামাল ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে নিলেন ইংল্যান্ডের জাতীয় দলের এই অধিনায়ক।জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের জার্সিতে একের পর এক গোল করে মাঠ মাতানো কেইনের জন্য এটি ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতি। এই মর্যাদাপূর্ণ অর্জনের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডের কোনো পুরুষ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের গৌরব অর্জন করলেন তিনি।পুরস্কার হাতে মঞ্চে উঠে আবেগাপ্লুত হয়ে পড়েন কেইন। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘বাহ, বাহ, বাহ! আমি প্রায় বাকরুদ্ধ। নিজের শহর লন্ডনে এই আয়োজন হওয়ায় মুহূর্তটি আমার কাছে আরও বেশি বিশেষ হয়ে উঠেছে। আজকের এই রাতটি আমার জন্য এক পরম আনন্দের বার্তা নিয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়ে এই সম্মান দিয়েছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।’ভোটার ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কেইন জানান, এবারের ব্যালন ডি’অরের লড়াই অত্যন্ত কঠিন ছিল। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বের সেরা ফুটবলারদের পাশাপাশি সব মনোনীত খেলোয়াড়কেও অভিনন্দন জানান তিনি। তাঁর মতে, নিখাদ অধ্যবসায় ও কঠোর পরিশ্রমই যে সাফল্যের মূল চাবিকাঠি, এবারের এই পুরস্কার প্রাপ্তি তারই এক অনন্য প্রমাণ।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫–২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে হ্যারি কেইনের মোট গোলসংখ্যা ছিল ৭৩টি। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকেই নিজের দুর্দান্ত ধারাবাহিকতায় দলের আক্রমণভাগের প্রধান ভরসা হয়ে উঠেছেন এই ইংলিশ স্ট্রাইকার। বায়ার্নের হয়ে এখন পর্যন্ত ১৫৮ ম্যাচে তার নামের পাশে রয়েছে ১৫৬টি গোল, যা তাঁর অসাধারণ গোল করার প্রতিভারই সাক্ষ্য দেয়। ক্লাবটির ইতিহাসের অন্যতম সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। বুন্দেসলিগায় টানা তিন মৌসুম সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ২০২৫–২৬ মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলেও গোলের হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছেন এই তারকা।/

Sangbad • 6 Days, Oct 27, 2026 9:05 AM
0
• 0 min read
Sports

ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। এই পুরস্কার জিতে ২৫ বছর পর ইংল্যান্ডের কোনো ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করলেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে লন্ডনের প্যালাডিয়ামে কেইনের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। এর আগে ২০০১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের মাইকেল ওয়েন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কেইন। ৬৫ ম্যাচে তার গোলসংখ্যা ৭৩। গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগ তৈরি এবং আক্রমণ সাজানোর দক্ষতাও তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

ManabZamin • 6 Days, Oct 27, 2026 9:03 AM
0
• 0 min read
Sports

তবু জানুয়ারি-ফেব্রুয়ারিতেই সৌদি আরবে হবে এশিয়ান কাপ

চলমান আঞ্চলিক অস্থিরতা ও দেশটির ওপর হামলার আশঙ্কা থাকলেও ২০২৭ সালের এশিয়ান কাপ নির্ধারিত সূচি অনুযায়ী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।

Inqilab • 6 Days, Oct 27, 2026 8:58 AM
0
• 0 min read
Sports

এক নজরে ব্যালন ডি’অর ২০২৬

দারুণ সম্ভাবনা জাগিয়েও ব্যক্তিগত নবম ব্যালন ডি’অর জেতা হলো না লিওনেল মেসির। লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপেদেরও অপেক্ষা বাড়িয়ে বর্ষসেরা ফুটবলারের মর্যাদাকর এই স্বীকৃতির মুকুট এবার উঠেছে হ্যারি কেইনের মাথায়। তাতে শেষ হয়েছে ইংলিশদের ২৫ বছরের অপেক্ষা।

Inqilab • 6 Days, Oct 27, 2026 8:44 AM
0
• 0 min read
Sports

ইয়ামাল-এমবাপ্পের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের

এবারের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের হৃদয় ভেঙে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার পেলেন এই ইংলিশ ফুটবলার। বায়ার্ন মিউনিখের জার্সিতে গোলের পর গোল করে আলোচনায় থাকা কেইনের জন্য এটি ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি। এই অর্জনের মধ্য দিয়ে...

Ittefaq • 6 Days, Oct 27, 2026 8:42 AM
0
• 0 min read
Sports

টিভিতে আজকের খেলা

দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট শুরু আজ। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। নিউজিল্যান্ড–ভারত তৃতীয় টি–টুয়েন্টিও আজ।জাতীয় ক্রিকেট লিগসিলেট–খুলনাসকাল ৯–৩০

ShomoyerAlo • 6 Days, Oct 27, 2026 8:37 AM
0
• 0 min read
Sports

প্রথম টেস্টের আগেই চোট পেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিনই দুঃসংবাদ পেল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

NayaDiganta • 6 Days, Oct 27, 2026 8:10 AM
0
• 0 min read
Sports

টানা তৃতীয়বার সেরা তরুণ ফুটবলার ইয়ামাল

ব্যালন ডি’অর জেতার কথা ছিলো তারই। তবে সেটা না হলেও তৃতীয়বারের মতো বিশ্বের সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি পেলেন লামিনে ইয়ামাল। ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষদের তরুণ প্রতিভার পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেনের এই ফরোয়ার্ড।

AmarDesh • 6 Days, Oct 27, 2026 8:05 AM
0
• 0 min read
Sports

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন কেইন

ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ হাসি হাসলেন হ্যারি কেইন। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো বিজয়ীর নাম ঘোষণা করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত অতিথিরা।

AmarDesh • 6 Days, Oct 27, 2026 7:47 AM
0
• 0 min read
Sports

ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন কেইন

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। ২৫ বছরের মধ্যে প্রথম ইংলিশ পুরুষ ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করলেন তিনি।

Jobabdihi • 6 Days, Oct 27, 2026 7:22 AM
0
• 0 min read
Sports

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্ট। রোববার (২৫ অক্টোবর) বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিজি স্পোর্টস...

Bd-Bulletin • 6 Days, Oct 27, 2026 7:01 AM
0
• 0 min read
Sports

ইংলিশ ফুটবলে ২৫ বছরের অপেক্ষার অবসান, হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৭৩টি গোল করেছেন কেইন। ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে একের পর এক গোলের রেকর্ড গড়েছেন তিনি। বিশ্বকাপেও রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। তার নেতৃত্বে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে ইংল্যান্ড

BanikBarta • 6 Days, Oct 27, 2026 7:01 AM
0
• 0 min read
Tue ☀️ 31°
Wed ⛅ 30°
Thu 🌧️ 28°
Fri ⛅ 29°
Sat ☀️ 32°

Trending News

Daily Newspaper