Sports
বিশ্বকাপের শেষ ষোলোয় বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট স্টেজে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে চলমান এই প্রতিযোগিতায় সেশেলসের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।ফিফার প্রকাশিত সর্বশেষ সূচি অনুযায়ী, ‘টিয়ার-ই’ এর অন্তর্ভুক্ত এই ম্যাচে নির্ধারিত সময়ে সেশেলসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।ফিফার এই প্রতিযোগিতার নিয়মানুযায়ী, গ্রুপপর্ব শেষে কোনো দলই সরাসরি টুর্নামেন্ট থেকে বিদায় নেয় না। অংশগ্রহণকারী সব দলকেই শেষ দিন পর্যন্ত খেলার সুযোগ দেওয়া হয়। গ্রুপপর্বে ৬ দলের ‘জি’ গ্রুপে ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজির মুখোমুখি
Discussion
Please Sign In to join the discussion.