Sports
পদকের লড়াইয়ে আজ নামছেন বাংলাদেশের শুটার ও অ্যাথলেটরা
কামরুজ্জামান হিরু নাগোয়া (জাপান) থেকে : আর মাত্র একদিন পরই জাপানের আইচি-নাগোয়া শহরে পর্দা উঠতে যাচ্ছে এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া উৎসব এশিয়ান গেমসের। ইতিমধ্যে গেমসে অংশ নিতে যাওয়া ৪৫টি দেশের অ্যাথলেট ও কর্মকর্তাদের পদভারে মুখরিত হয়ে উঠেছে শহরটি। গেমসের প্রথা অনুযায়ী আগত দলগুলোকে আয়োজকদের পক্ষ থেকে ওয়েলকাম জানানো হয়ে থাকে আনুষ্ঠানিকভাবে। তারই আনুষ্ঠানিকতা সম্পন্ন করলো আয়োজকরা গতকাল বৃহস্পতিবার। বাংলাদেশকে স্বাগত জানাল আইচি- নাগোয়া এশিয়ান গেমসের আয়োজকরা। এশিয়ান গেমসে যেসব দেশ অংশ নিচ্ছে তাদের গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর যে রেওয়াজ রয়েছে সেই উৎসবই নাগোয়ার গার্ডেন পিয়েরে অ্যাথলেট প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
Discussion
Please Sign In to join the discussion.