অনুমতি ছাড়া ঘুরতে গিয়ে জরিমানার মুখে তিন ক্রিকেটার
এশিয়ান গেমস ক্রিকেটএশিয়ান গেমস ক্রিকেটে মাঠের ব্যর্থতার ক্ষত এখনো দগদগে। তার মধ্যেই নতুন বিতর্কে জড়ালেন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে অন্য শহরে ঘুরতে যাওয়ায় সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেনকে আর্থিক জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলার কথা ছিল বাংলাদেশের। বৃষ্টিতে সেই ম্যাচ পণ্ড হলেও র্যাংকিংয়ের সুবাদে সরাসরি সেমিফাইনালে জায়গা পায় লিটন দাসের দল। তবে এরপরই শুরু হয় ছন্দপতন। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে পদকের দৌড় থেকেই ছিটকে যায় বাংলাদেশ।ব্রোঞ্জের লড়াইয়েও হতাশা পিছু ছাড়েনি। প্রায় দ্বিতীয় সারির শ্রীলঙ্কা দলের বিপক্ষে পূর্ণশক্তির বাংলাদেশ গুটিয়ে যায় ম
Discussion
Please Sign In to join the discussion.