Sports
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় স্বর্ণ ভারতের
এশিয়ান গেমসের ক্রিকেটে টানা দ্বিতীয়বার স্বর্ণপদক জিতেছে ভারত
Sports
এশিয়ান গেমসের ক্রিকেটে টানা দ্বিতীয়বার স্বর্ণপদক জিতেছে ভারত
এশিয়ান গেমস ক্রিকেটের গত আসরে দুটো ব্রোঞ্জ পদক পেয়েছিল বাংলাদেশ। তবে এবার নারী এবং পুরুষ- দুই দলই ব্যর্থ হয়েছে। পুরুষ ক্রিকেটে গত আসরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল টাইগাররা। তবে এবার পূর্ণ শক্তির দল পাঠিয়েও কোনো পদক পায়নি বাংলাদেশ। স্বর্ণ জয়ের আশা দেখিয়ে ব্রোঞ্জটাও জিততে পারলেন না লিটন দাসরা
অভিষেক শর্মা আর তিলাক ভার্মার ঝড়ো ফিফটিতে দুইশর্ধো সংগ্রহ পেল দল। পরে হাসান নেওয়াজের দুর্দান্ত ইনিংসে কেবল লড়াইটাই করতে পারল পাকিস্তান। চিরপ্রতিদ্বিন্দ্বীদের হারিয়ে এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটেও সোনা ধরে রাখল ভারত।
টা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
মেয়েদের পর শূন্য হাতে এশিয়ান গেমস শেষ করলো বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। শনিবার (৩ অক্টোবর) সকালে জাপানের নিশিনে ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে প্রথমবারের মতো এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে টাইগাররা। ম্যাচ শেষে দলের...
ফুটবলে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আরেকবার প্রমাণ করলেন রবার্ট লেভানদোভস্কি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে উয়েফা নেশনস লিগের মঞ্চের রেকর্ড বইয়ে নতুন ইতিহাস গড়লেন পোল্যান্ডের এই অভিজ্ঞ স্ট্রাইকার। রোমানিয়ার বিপক্ষে ৬-০ গোলের দাপুটে জয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন তিনি। নেশনস লীগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার কীর্তি এখন এই পোলিশ মহাতারকার দখলে।ওয়ারশতে রোমানিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পোল্যান্ড। ২৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করার পর, ৪৭ ও ৮৬ মিনিটে আরও দুই গোল করে ক্যারিয়ারের সপ্তম আন্তর্জাতিক হ্যাটট্রিক পূর্ণ করেন লেভা। ৩৮ বছর ৪২ দিন বয়সে এই হ্যাটট্রিক করে তিনি ভেঙে দেন ২০১৯ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩৪ বছর ১২০ দিন বয়সে হ্যা
স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল পাঠিয়েছিল বাংলাদেশ। স্বর্ণ না হোক, অন্তত আগের আসরের ব্রোঞ্জ ধরে রাখার প্রত্যাশা ছিল। কিন্তু জাপানের আইচি-নাগোয়ায় সেই প্রত্যাশার কিছুই পূরণ হয়নি।
এশিয়ান গেমসেও বদলালো না চিত্র। ভারত-পাকিস্তান দ্বৈরথে আবারো একই গল্প। শেষ হাসি ম্যান ইন ব্লুদের। নিশিনের করোগি স্পোর্টস পার্কে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে পুরুষ ক্রিকেটে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জিতেছে ভারত।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়ে তুলনামূলক কম শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে খেলতে গেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দলে প্রথম সারির ক্রিকেটার আছেন হাতেগোনা কয়েকজন। ব্রোঞ্জের লড়াইয়ে এমন একটা দলের কাছে ৬৩ রানে হেরেছে লিটন দাসরা। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছে লজ্জাজনক হারের পর ক্ষমা চাইলেন প্রধান কোচ মোহাম
পর্তুগাল কোচের সঙ্গে রোনালদোর সাম্প্রতিক বিরোধের আবহে পর্তুগালের স্বায়ত্তশাসিত অঞ্চল মাদেইরার প্রেসিডেন্ট মিগেল আলবুকের্ক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কোচের পরিচয় মুছে গেলেও রোনালদোর নাম টিকে থাকবে।
'সত্যি বলতে, আমরা দেশবাসীর কাছে আসলে খুবই লজ্জিত। কোচ হিসেবে মনে হচ্ছে, আমরা ব্যর্থ হয়েছি। আমরা দেশবাসীকে যে আশা দিয়েছিলাম, সেখানে কিছু করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী,' এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হারের পর এভাবেই দেশবাসীর কাছে ক্ষমা চ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ক্রোয়েশিয়ার মাঠে নেমে যেন রীতিমতো তাণ্ডব চালায় ইংল্যান্ড! শুরু থেকেই একের পর এক আক্রমণে স্বাগতিকদের রক্ষণ ছিন্নভিন্ন করে দেয় তারা। শেষ পর্যন্ত নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হার দেখে ক্রোয়াটরা।
শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অবশ্য কোনো অজুহাত দিতে চাননি লিটন। তার সরল স্বীকারোক্তি, ‘আমরা বাজে ক্রিকেট খেলেছি।’
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। নিশিনের করোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাট করছে শ্রেয়াশ আইয়ারের দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে সনি টেন ১, ৩ ও ৪। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
মেসির মালিকানায় আসার মাত্র একদিন পরেই দুর্দান্ত এক জয় দিয়ে নতুন অধ্যায় শুরু করল স্প্যানিশ ক্লাব এলদেনসে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রিয়াল ওভিয়েদোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাবটি।বৃহস্পতিবার এলদেনসের মালিকানা ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির হাতে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এর পরের দিনই শুক্রবার রাতে লা লিগা হাইপারমোশনের ম্যাচে মাঠে নেমেছিল তারা।নতুন যাত্রার শুরুটা অবশ্য কিছুটা ধাক্কা দিয়েই হয়েছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটে আলবার্তো রেইনার গোলে এগিয়ে যায় সফরকারী ওভিয়েদো। প্রথমার্ধ ১-০ গোলে পিছিয়ে থেকেই শেষ করে এলদেনসে।তবে বিরতির পর পুরো ম্যাচের চিত্রই বদলে দেয় স্বাগতিকরা। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রবার্তো লোপেজ। এর ১২ মিনিট পর পাওয়া আরেকটি পেনাল্টি থেকে ফিদেল লক্ষ্যভেদ করলে লিড নেয় মেসির ক্লাব। ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণ পুরোপুরি চুরমার করে দেয় তারা। ৯০ মিনিটে আইমার ওলাবারিয়েতা ব্যবধান ৩-১ করেন এবং যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জাভি রাসত্রোহোর গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নিজের নতুন দলের পারফরম্যান্স নজর এড়ায়নি মেসির। ম্যাচ চলাকালে খেলা দেখার একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টাইন তারকা।৩৯ বছর বয়সী মেসি এলদেনসের মূল শেয়ারহোল্ডারের অংশ কিনে ক্লাবটির সিংহভাগ নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। অবশ্য এই লেনদেন পুরোপুরি কার্যকর হতে স্পেনের হায়ার স্পোর্টস কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন রয়েছে। ১৯২১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি বর্তমানে স্পেনের পেশাদার লিগের দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছে।স্পেনে মেসির ক্লাবের মালিক হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছরের এপ্রিলে কাতালান ক্লাব ইউই কর্নেলিয়ার মালিকানা নিয়েছিলেন এই ফুটবল তারকা। তবে এলদেনসের মাধ্যমে স্পেনের পেশাদার ফুটবলে প্রথমবারের মতো কোনো দলের মালিক হলেন আটবারের ব্যালনে ডি'অর জয়ী এই মহাতারকা।\
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মালিবঙ্গুয়ে মাকেতা। আগামী দুই বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাউদ্দিনের স্থলাভিষিক্ত হয়ে অক্টোবর ২০২৬ থেকে নভেম্বর ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ৪৬ বছর বয়সী এই কোচ।
চারপাশে সবুজায়ন। মাঝে করোগি অ্যাথলেটিক পার্ক। চোখ ধাঁধানো এই গ্রাউন্ডেই কিনা বাংলাদেশের ক্রিকেটের ব্যর্থতার প্রতিচ্ছবি। এশিয়ান গেমসে যে ক্রিকেটকে ঘিরে পদকের স্বপ্ন ছিল, বাইজ গজের সেই লড়াইয়ে লিটন কুমার দাসরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। নারী ক্রিকেট দলের পর ছেলেরাও এশিয়াডে ব্রোঞ্জ জিততে পারেনি।
মেসিকে ছাড়াও ছন্দেই আছে আর্জেন্টিনা। নতুন অধ্যায়ে প্রতি ম্যাচেই গোল উৎসব করছে আলবিসেলেস্তারা। বলিভিয়ার বিপক্ষে ৪ গোলের পর এবার বুরকিনা ফাসোর জালে ৭ গোল দিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
Discussion
Please Sign In to join the discussion.