পাবনায় শিশু কলি হত্যার মুলহোতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে মানববন্ধন
পাবনা সদর উপজেলার কুলুনিয়া গ্রামে নৃসংশভাবে স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি (১০) হত্যাকাণ্ডের ঘটনায় মুলহোতা মোস্তফা প্রামানিককে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে হত্যার রহস্য সম্পর্কে এই মুহুর্তে কিছূ জানাতে অপারগতা জানিয়েছে পুলিশ।এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।ঘটনার দিন (১৬ সেপ্টেম্বর) আটক প্রতিবেশী মোস্তফা প্রামাণিককে জিজ্ঞাসাবাদের পরে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ...
Discussion