সিঅ্যান্ডএ টেক্সটাইলসের উৎপাদন বন্ধ
সিকিউরিটিজ আইনানুসারে কারখানা কার্যক্রম বন্ধ থাকলে সে তথ্য বিনিয়োগকারীদের জানানোর বাধ্যবাধকতা রয়েছে।
সিকিউরিটিজ আইনানুসারে কারখানা কার্যক্রম বন্ধ থাকলে সে তথ্য বিনিয়োগকারীদের জানানোর বাধ্যবাধকতা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান।
বর্তমানে ইউরোপ ও উত্তর আমেরিকাসহ ২০টিরও বেশি দেশে প্রিমিয়াম টেবিলওয়্যার রফতানি করছে প্রতিষ্ঠানটি।
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
রিজার্ভে বিদেশি মুদ্রার ঘাটতি সামলাতে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে যে ঋণ চুক্তি করা হয়েছিল, তা বাতিল করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ।রোববার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে আমির খসরু বলেন, ‘আইএমএফ টাকা দেবে, বিশ্ব ব্যাংক টাকা দেবে—এটা ভুলে যান। আমি আইএমএফের প্রোগ্রাম ক্যানসেল করে দিয়েছি, আপনারা দেখেছেন। তাদের শর্ত আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের ঋণ চুক্তি বাতিল করে আমরা নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। দাতা সংস্থার সাহায্য ছাড়াই ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বাংলাদেশের অর্থনীতি।’বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আইএমএফের মতো দাতা সংস্থার অর্থায়নের ওপর নির্ভর করতে চায় না সরকার বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার, পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচার এবং প্রাইভেট সেক্টরের ফাইন্যান্সিং ব্যবস্থা পরিবর্তন করছি। বিশ্ব ব্যাংক, এডিবি, আইএমএফ টাকা দেবে আর আমরা দেশ চালাব—এটা আর হবে না।’ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণের বদলে কম খরচে অর্থ পেতে পুঁজিবাজার ও বন্ড মার্কেটকে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘ক্যাপিটাল মার্কেট ইজ দ্য আন্সার, বন্ড মার্কেট ইজ দ্য আন্সার।’ভবিষ্যতে অবকাঠামো প্রকল্পের অর্থায়নে পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু ও যমুনা সেতুকেও পুঁজিবাজারে আনার প্রক্রিয়া চলছে।’অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এক বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশের পুঁজিবাজারের চেহারা। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তা বলতে পারব না।’অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে দেশের পুঁজিবাজারকে এ অঞ্চলের অন্য বাজারগুলোর সঙ্গে তুলনীয় পর্যায়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। ’আগামী ১২ মাসে দেশের পুঁজিবাজারে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে জানান তিনি। কনভার্টিবল বন্ড, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (আরইআইটি), ইক্যুইটি স্টক অপশন এবং স্থানীয় মুদ্রায় বন্ডের মতো নতুন পণ্য নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেন, ‘তিন মাসের মধ্যে আমরা আইপিও অনুমোদন দেব। আমাদের টাইম হচ্ছে তিন মাস। তিন মাসের মধ্যে আমরা আইপিও অনুমোদন করবই।’আইপিও আবেদনের পর অনুমোদন পেতে যে দীর্ঘ সময় লাগে, নতুন প্রক্রিয়ায় তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হবে বলেও জানান তিনি।গত আড়াই বছর ধরে বাজারে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে না উল্লেখ করে সেই খরা আর বেশিদিন ‘চলতে দেওয়া যায় না’ বলে মন্তব্য করেন তিনি। পুঁজিবাজারের সংস্কারের অংশ হিসেবে বেক্সিমকো লিমিটেডের পর্ষদ পুনর্গঠনসহ বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দিয়ে মাসুদ খান বলেন, কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বাজারের প্রতি আস্থা পুনর্গঠনের চেষ্টা চলছে।প্যানেল আলোচনায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে যত ধরনের সংস্কারই করা হোক না কেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই এখন ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’।অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বীউনিক) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আর্থিক সংকট সামাল দিতে ২০২২ সাল থেকে কয়েক দফা আলোচনা শেষে ২০২৩ সালের প্রথম দিকে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে ঋণের অঙ্ক বেড়ে সাড়ে ৫ বিলিয়ন ডলারে দাঁড়ায়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পায় বাংলাদেশ। এ পর্যন্ত পাঁচ কিস্তিতে বাংলাদেশ ৩৬৪ কোটি ডলার পেয়েছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের বড় দরপতন হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৮৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪৪৫ দশমিক ২৮ পয়েন্টে নেমে এসেছে।
সেভয় গ্যালারি জানিয়েছে, শুধু আইসক্রিমের মধ্যে মেন্যু সীমাবদ্ধ না রেখে নতুন ও ভিন্নধর্মী ডেজার্ট এবং মিল্কশেকের মাধ্যমে গ্রাহকদের নতুন স্বাদ দেয়াই তাদের লক্ষ্য। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি নতুন দুই ফ্ল্যাগশিপ আউটলেটের ইন্টেরিয়র ডিজাইন করেছে আর্কেডিয়ার আর্কিটেক্টস
দেশের ব্যাংক খাতে গত জানুয়ারি-মার্চ সময়ে ৭৮৯ কোটি টাকা পরিচালন মুনাফা হলেও নিট লোকসান হয়েছে ৮ হাজার ৪১৭ কোটি টাকা। একই সময়ে ২২টি ব্যাংকের পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। মূলত পরিচালন পর্যায়ে মুনাফা হলেও প্রভিশন ও অন্যান্য ব্যয় মেটানোর পর এসব ব্যাংক নিট লোকসানে পড়েছ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাসাবাড়িতে কাজ দেওয়ার কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘদিন আটকে রেখে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে তার
পুঁজিবাজারকে বর্তমান নাজুক অবস্থা থেকে পুনর্গঠন ও শক্তিশালী করতে বাজারসংশ্লিষ্ট সব পক্ষের স্বতঃস্ফূর্ত আত্মনিয়ন্ত্রণ (সেলফ-রেগুলেশন) ও সুশাসন চর্চা প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশ থেকে বিদেশে পান রপ্তানির ক্ষেত্রে পান রপ্তানিকারক সমিতির বাধ্যতামূলক ছাড়পত্র বা প্রত্যয়নপত্র নেয়ার গত ৬ই আগস্ট হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে নির্ধারিত সরকারি শুল্ক ও রাজস্ব দিয়ে যে কেউ স্বাধীনভাবে পান রপ্তানি করতে পারবেন বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রবিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ স্থগিতাদেশ দেন।এর আগে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে রিট পিটিশন নং-৫৪১৯/২০২৬-এর ওপর ৬ই আগস্ট আদেশ দেন হাইকোর্ট। ওই আদেশে বলা হয়, বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না। এর ফলে পান
পুঁজিবাজারে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করতে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপে Beneficiary Owner (BO) অ্যাকাউন্ট খোলার আবেদন সুবিধা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ফাইল খোলা এবং সংক্রান্ত লেনদেনের প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও সহজ করতে ‘এমটিবি স্মার্ট স্টুডেন্ট ব্যাংকিং’ (MTB Smart Student Banking) নামে একটি বিশেষ ডিজিটাল স্টুডেন্ট ফাইল পোর্টাল চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৯ হাজার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগ দিয়েছেন সুপরিচিত ব্যাংকার আহমেদ শাহীন। আজ রবিবার (৪ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন। নতুন এই পদে দায়িত্ব গ্রহণের পূর্বে আহমেদ শাহীন ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর অতিরিক্ত...
স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত (এলডিসি) হিসেবে বর্তমানে বাংলাদেশকে ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে যুক্তরাজ্য। তবে, এই এলডিসি থেকে উত্তরণের পরেও পরবর্তী তিন বছর বাংলাদেশের জন্য এই সুবিধা অব্যাহত রাখবে দেশটি। এমনকি এই মেয়াদের পরও সুবিধা খুব একটা কমানো হবে না। বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যের ক্ষেত্রে বহাল রাখা হবে এই শুল্কমুক্ত সুবিধা, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তৈরি পোশাকও।
ভারতের সরকারি ও সংশ্লিষ্ট শিল্প খাতের কয়েকটি সূত্র জানায়, সম্ভাব্য শুল্ক কমানোর তালিকায় মসুর ডাল ও হলুদ মটরশুঁটি থাকতে পারে। তবে দেশীয় কৃষকদের স্বার্থ সুরক্ষায় ছোলায় আমদানি শুল্ক কমানোর সম্ভাবনা কম। বর্তমানে ভারতে মসুর ডাল ও ছোলা আমদানিতে ১০ এবং হলুদ মটরশুঁটি আমদানিতে ৩০ শতাংশ শুল্ক দিতে হয়।
Discussion
Please Sign In to join the discussion.