বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে বিজিএমইএ ও পাকিস্তান হাইকমিশনের বৈঠক
Business

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে বিজিএমইএ ও পাকিস্তান হাইকমিশনের বৈঠক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Bd-Bulletin • 28 Days, Oct 5, 2026 11:13 PM
0
• 0 min read
Business

এনআরবিসি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব ছাড়াল ২ লাখ ৭৫ হাজার

সভায় প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. শাহীন হাওলাদার।

BanikBarta • 28 Days, Oct 5, 2026 11:10 PM
0
• 0 min read
Business

ইউরোপে ইভি বিক্রিতে রেকর্ড ৪৫ শতাংশ প্রবৃদ্ধি

সংস্থাটির তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউরোপের বাজারে মোট ১৬ লাখ ৪০ হাজার ইভি বিক্রি হয়েছে।

BanikBarta • 28 Days, Oct 5, 2026 11:10 PM
0
• 0 min read
Business

আড়াইশ কারিগরের হাতে ১৮ ঘণ্টায় তৈরি হয় একটি বারকিন

বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত বিলাসী ব্যাগগুলোর একটি বারকিন। ২৫০ কারিগরের হাতের ছোঁয়ায় ১৮ ঘণ্টার পরিশ্রমে তৈরি হয় একটি ব্যাগ।

BanikBarta • 29 Days, Oct 5, 2026 10:58 PM
0
• 0 min read
Business

এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরে তাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

NayaDiganta • 29 Days, Oct 5, 2026 10:55 PM
0
• 0 min read
Business

ভিয়েতনামে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি

ভিয়েতনামের গড় প্রবৃদ্ধি চলতি বছরের প্রথম নয় মাসে দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ১ শতাংশে।

BanikBarta • 29 Days, Oct 5, 2026 10:46 PM
0
• 0 min read
Business

ক্যাশলেস বাংলাদেশ গড়তে কাজ করছে সোনালী ব্যাংক: শওকত আলী

বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ গড়তে সোনালী ব্যাংক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান।

Samakal • 29 Days, Oct 5, 2026 10:42 PM
0
• 0 min read
Business

ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। ফলে প্রধান মূল্যসূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২০ দশমিক ২৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪২৪ দশমিক ৯১ পয়েন্টে নেমে এসেছে।

NayaDiganta • 29 Days, Oct 5, 2026 10:38 PM
0
• 0 min read
Business

পরিচালকদের ক্ষমতা কমানোর কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব নাকচ

দেশের ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং একক পরিবারের নিয়ন্ত্রণ রোখার লক্ষ্যে ‘ব্যাংক কোম্পানি আইন’-এ বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের সেই কড়া পদক্ষেপ ও প্রস্তাবনাগুলো শিথিল করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।একই পরিবারের মধ্য থেকে পর্ষদে পরিচালকের সংখ্যা কমিয়ে দুইজনে আনা এবং একটানা দায়িত্ব পালনের সময়সীমা ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাব দুটিই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।​সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।সংবাদের কাছে আসা ওই বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশ উপেক্ষা করে এক পর্ষদে একই পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্যকে পরিচালক হিসেবে রাখার বিদ্যমান আইনটিই বহাল রাখার পক্ষে সায় দেওয়া হয়েছে। পাশাপাশি পরিচালকদের টানা মেয়াদের সীমা বাংলাদেশ ব্যাংক ৬ বছর করার কথা বললেও নীতিনির্ধারকরা তা ৯ বছর নির্ধারণের বিষয়ে একমত হয়েছেন। মূলত শেয়ারহোল্ডারদের স্বার্থ এবং ব্যবসার স্থিতিশীলতার দোহাই দিয়ে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও অন্যান্য অংশীজনদের দাবির মুখে ‘ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০২৬’-এর খসড়া পুনরায় সংশোধন করতে বলা হয়েছে। একইসঙ্গে পরিবারকেন্দ্রিক প্রতিনিধিত্ব ও মেয়াদের বর্তমান বিধান বজায় রেখে কেন্দ্রীয় ব্যাংককে নতুন করে খসড়া মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।​মন্ত্রণালয়ের এহেন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর বলেন, "আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সংগতি রেখে সংশোধনীর খসড়া তৈরি করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে তাদের সমর্থক ব্যাংক মালিকরা ব্যবসার সব নিয়ম কানুন তোয়াক্কা না করে সংসদ সদস্যদের মাধ্যমে এমন একটি আইন পাস করিয়ে নিয়েছিলেন, যাতে একই পরিবারের তিনজন সদস্য ব্যাংকের পর্ষদে বসতে পারেন এবং একজন পরিচালক টানা ১২ বছর মেয়াদে থাকতে পারেন। সে সময়ও বাংলাদেশ ব্যাংক একে সমর্থন করেনি।"ব্যাংকে পরিবারতন্ত্র কায়েমের আশঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, "এই সংশোধনীগুলোর মূল লক্ষ্য ছিল এমন সংস্কৃতির অবসান ঘটানো যেখানে কোনো ব্যক্তি বা পরিবার একটি ব্যাংককে নিজস্ব সম্পত্তি মনে করে। এই সংশোধনীগুলো আনা না হলে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। পূর্বে আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীরা ব্যাংক নিয়ন্ত্রণ করতেন, এখন বিএনপি সমর্থিত ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করবেন। ব্যাংকগুলো শেষ পর্যন্ত পরিবারকেন্দ্রিক ব্যাংকে পরিণত হবে।"​কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাবিত খসড়ায় ঋণখেলাপি পরিচালকদের শাস্তির বিধান কঠিন করার কথা বলা হলেও পর্যালোচনা সভায় তা অনেকটাই সহজ করার প্রস্তাব রাখা হয়েছে। পূর্বে কোনো পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান খেলাপি হলেই পদ বাতিলের যে নিয়ম আনার কথা ছিল, তা বাদ পড়ছে। এমনকি পদ হারানোর পর পুনরায় পর্ষদে ফেরার বিরতিকাল বা 'কুলিং-অফ পিরিয়ড' কমিয়ে মাত্র ছয় মাস করার সুযোগ খোঁজা হচ্ছে। এর বাইরে আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দেওয়ার যে সুনির্দিষ্ট ক্ষমতা ৪৭ ধারায় রয়েছে, সেটিও শিথিল করার প্রক্রিয়া চলছে।নতুন বিধানে বলা হচ্ছে, কোনো ব্যাংকে অনিয়ম হলে পুরো পর্ষদ বাতিল না করে বিদ্যমান পর্ষদকে বহাল রেখেই প্রশাসক বসানো যাবে। তবে কৌশলে ভিন্ন সম্পর্কের দোহাই দিয়ে যাতে একই পরিবারের একাধিক স্বজন পর্ষদে আসতে না পারেন, সেজন্য ‘পরিবার’-এর সংজ্ঞাকে আরও স্পষ্ট ও বিস্তৃত করা হচ্ছে।​অন্যদিকে, একাধিক সংকটগ্রস্ত ব্যাংকের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর বিপুল পরিমাণ দীর্ঘমেয়াদি মূলধনের বিষয়টি মাথায় রেখে ব্যাংকে কৌশলগত বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ১০ শতাংশ পরিশোধিত মূলধনের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব বহাল রাখা হয়েছে।এ প্রসঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, "কৌশলগত বিনিয়োগকারীরা বিশাল অঙ্কের দীর্ঘমেয়াদি মূলধন যোগাবে এবং ব্যাংকের সুশাসন ও নীতি-নির্ধারণে সরাসরি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই কারণেই তাদের বিনিয়োগের নির্দিষ্ট কোনো সীমা ধার্য করা হয়নি।"তিনি আরও জানান, কাতারসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী ও মুসলিম দেশগুলোর থেকে বিদেশি বিনিয়োগ টানতেই এই ছাড় দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, দ্রুতই বাংলাদেশ ব্যাংক খসড়াটি চূলচেরা বিশ্লেষণ শেষে চূড়ান্ত করে ফেরত পাঠাবে, যা আইন মন্ত্রণালয়ের ভেটিং ও মন্ত্রিসভার অনুমোদন পেরিয়ে জাতীয় সংসদের আগামী অধিবেশনেই পাস করার জন্য তোলা হতে পারে।

Sangbad • 29 Days, Oct 5, 2026 10:30 PM
0
• 0 min read
Business

দুই বছরে চীন ছেড়েছে ৪১৩৭ জাপানি প্রতিষ্ঠান

কভিড-১৯ মহামারীর সময় বাদ দিলে এটি চীনে জাপানি ব্যবসার সর্বনিম্ন উপস্থিতির রেকর্ড।

BanikBarta • 29 Days, Oct 5, 2026 10:13 PM
0
• 0 min read
Business

বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাবে, ২০২৬ ও ২০২৭ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে থাকতে পারে। তবে ২০২৮ অর্থবছরে তা বেড়ে ৩ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

JanaKantha • 29 Days, Oct 5, 2026 10:05 PM
0
• 0 min read
Business

মেটার ৪ হাজার মাইলের সাবমেরিন কেবল যুক্ত করবে যুক্তরাষ্ট্র-ফ্রান্সকে

মেটা সম্প্রতি ‘পেটাল’ নামে নতুন সাবমেরিন কেবল প্রকল্পটির ঘোষণা দেয়। বিভিন্ন মহাদেশের ডেটা সেন্টার ও ব্যবহারকারীদের মধ্যে বিপুল পরিমাণ তথ্য দ্রুত আদান-প্রদানের সক্ষমতা বাড়ানো এর মূল লক্ষ্য।

BanikBarta • 29 Days, Oct 5, 2026 9:59 PM
0
• 0 min read
Business

নদীতীর রক্ষায় সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদমন্ত্রীর

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

BanikBarta • 29 Days, Oct 5, 2026 9:42 PM
0
• 0 min read
Business

বাংলাদেশের তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

BanikBarta • 29 Days, Oct 5, 2026 9:30 PM
0
• 0 min read
Business

জরুরি সার আমদানিতে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

জরুরি সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা। এ অর্থ দিয়ে ৬ লাখ টন সার আমদানি করা হবে। সারের সরবরাহ নিশ্চিত করে বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের জন্য সার সহজলভ্য রাখা এবং কৃষি উৎপাদন নির্বিঘ্ন করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

Samakal • 29 Days, Oct 5, 2026 9:16 PM
0
• 0 min read
Business

টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

BanikBarta • 29 Days, Oct 5, 2026 9:09 PM
0
• 0 min read
Business

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা

ProtidinerSangbad • 29 Days, Oct 5, 2026 9:03 PM
0
• 0 min read
Business

খাদ্যনিরাপত্তায় বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

রোপণ মৌসুমে কৃষকদের জন্য সার সহজলভ্য করতে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদরে এ অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে একটি ঋণচুক্তি সই হয়েছে। ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চুক্তিতে বাংলাদেশের পক্ষে ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের পরিচালক জ্যঁ পেম সই করেন।‘জরুরি খাদ্যনিরাপত্তা সহায়তা প্রকল্প’ বাস্তবায়নে এই অর্থ দেয়া হবে। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। অর্থ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ কৃ

ManabZamin • 29 Days, Oct 5, 2026 8:58 PM
0
• 0 min read
Business

যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?

Bd-Pratidin • 29 Days, Oct 5, 2026 8:35 PM
0
• 0 min read
Business

চলতি অর্থবছরের ৫ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৯.১০ বিলিয়ন ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে নয় দশমিক ১০৪ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল আট দশমিক ০০৮ বিলিয়ন ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৭০ শতাংশ।

NayaDiganta • 29 Days, Oct 5, 2026 7:55 PM
0
• 0 min read
Wed ☀️ 31°
Thu ⛅ 30°
Fri 🌧️ 28°
Sat ⛅ 29°
Sun ☀️ 32°

Trending News

Daily Newspaper