Business
মেয়ের নির্দেশে ১০ লাখ টাকার হেরোইন বহন, ৬৫ বছরের নারী গ্রেপ্তার
ঢাকার যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাসুমা খাতুন নামে ৬৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি। ডিএনসি জানায়, গ্রেপ্তারকৃত মাসুমা খাতুন দাবি করেছেন, তার মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশনার কারণে তিনি হেরোইন বহন করে যশোর থেকে ঢাকায় নিয়ে আসছিলেন। গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় । এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসযোগে এক নারী হেরোইন নিয়ে ঢাকায় আসছেন। ঐ তথ্যের ভিত্ত
Discussion
Please Sign In to join the discussion.