Business
সুনামগঞ্জে এমপি নুরুলের বিরুদ্ধে চাদা দাবির অভিযোগ ঘিরে বিএনপির বিক্ষোভ
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে
Business
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের
২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো: রাজিব আহসানের সাথে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬২ পয়সা।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ইউসিবির সবচেয়ে বেশি ৯৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দেশের আর্থিক খাতের সুরক্ষাজাল শক্তিশালী করা, তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক খাতের পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, বাজারে তারল্য বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহ দিতে তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের অর্জিত মূলধনি মুনাফার ওপর পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব দিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটি সেন্ট্রাল কাউন্টারপার্টি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়া পর্যন্ত, অর্থাৎ ২০৩০ সাল পর্যন্ত এ কর অব্যাহতি চেয়েছে। গত বুধবার ডিবিএর পক্ষ থেকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এন
২০২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে রেকিট বেনকিজারের আয় হয়েছে ৪২৯ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল প্রায় ৪৩০ কোটি টাকা।
এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীতে ব্যাংকের করপোরেট কার্যালয় প্রাইম ভিউতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাহিদা অনুযায়ী ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা। চাহিদার মাত্র চার থেকে পাঁচ ভাগ ঋণ দিতে চায় ব্যংক। এতে ক্ষুদ্র মাঝারি পর্যায়ের উদ্যোক্তরা ব্যবাসা পরিচালনায় হিমশিম খাচ্ছেন।
সভায় চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ‘গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। এখন নতুন উদ্যমে আরো শক্তিশালী ও সুসংগঠিতভাবে এগিয়ে যেতে হবে।
বিভিন্ন খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠন করা হবে রোববার। শনিবার মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে এ কথা জানান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরিফ।তিনি বলেছেন, ‘গতকাল শ্রমিক সংগঠনের বিশেষ করে গার্মেন্ট শ্রমিকের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ঘোষণা দিয়েছি, আগামীকাল রোববার আমরা মজুরি বোর্ড গঠন করব। কাজেই মজুরি বোর্ড যেহেতু আগামীকাল ঘোষণার পর আমরা গেজেট আকারে প্রকাশ করব; তারপরে আর তো কোনো আন্দোলন থাকার কথা না।’ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকেরা। এর মধ্যে শনিবার রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তারা।মন্ত্রী আরিফ বলেন,
চট্টগ্রামের খাতুনগঞ্জে সড়কের নূর মার্কেটে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটি উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই মূল্যসূচকের বড় পতন ঘটেছে। সূচকের পাশাপাশি পতন হয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দামে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর মোট বাজার মূলধন প্রায় ৭ হাজার ১১১ কোটি টাকা কমে গেছে। তবে এই মন্দাভাবের মধ্যেও আশার আলো দেখা গেছে লেনদেনের গতিতে, যা আগের সপ্তাহের চেয়ে লক্ষণীয়ভাবে বেড়েছে।বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে ২৫০টি প্রতিষ্ঠান এবং ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। দরপতনের এ ধাক্কায় সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধনের পরিমাণ ছিল ৬ লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি টাকা।মূলধন কমার পাশাপাশি বাজারে প্রতিনিয়ত কমেছে সূচকের অবস্থান। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩.১৯ পয়েন্ট বা দশমিক ৬১ শতাংশ কমেছে। অন্যান্য সূচকের মধ্যে ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক ১৯.৭৩ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ এবং বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৬.৫৪ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ হ্রাস পেয়েছে।তবে দরপতনের মধ্যেও শেয়ারবাজারে লেনদেনের সার্বিক পরিধি ও গতি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৪৫০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৩৮৫ কোটি ২০ লাখ টাকা। হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে লেনদেন বেড়েছে প্রায় ৬৪ কোটি ৮৭ লাখ টাকা বা ১৬.৮৪ শতাংশ।টাকার অঙ্কে গত সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শেয়ার। কোম্পানিটির দৈনিক গড়ে ২০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের ৪.৬৬ শতাংশ। প্রতিদিন গড়ে ২০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক এবং ১৩ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে প্রাইম ব্যাংক।এছাড়া লেনদেনের শীর্ষ ১০ তালিকার অন্য প্রতিষ্ঠানগুলো হলো: সিটি ব্যাংক, সায়হাম টেক্সটাইল, মতিন স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা এবং শাহজিবাজার পাওয়ার।
নির্বাচিত দলগুলোর মধ্যে ছয়টি স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ করছে। আরো ছয়টি দলের প্রকল্প জলবায়ু, পরিবেশ ও পরিবেশবান্ধব জ্বালানিসংক্রান্ত। কৃষি ও জীবিকার উন্নয়ন নিয়ে কাজ করছে তিনটি দল। এছাড়া ব্যবসা-বাণিজ্য ও ডিজিটাল অর্থনীতি নিয়ে চারটি এবং প্রযুক্তি, নিরাপত্তা ও শিক্ষাসংক্রান্ত উদ্ভাবন নিয়ে কাজ করছে পাঁচটি দল।
দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের এক ভরি
Discussion
Please Sign In to join the discussion.