Business
Business
চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতিতে উদ্বিগ্ন ইউরোপ, সমঝোতা চায় ইইউ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি, কৌশলগত বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং বাণিজ্যিক সম্পর্কে বাড়তে
দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধির ধারায় চার দিনের ব্যবধানে দেশে সোনার দাম ফের বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (৯ অক্টোবর) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে। নতুন কোনো দাম সমন্বয় না হওয়ায় শনিবার (১০ অক্টোবর) একই মূল্যে সোনা বিক্রি হচ্ছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। এর আগে গত ৫ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হলেও বাজারে আন্তর্জাতিক দর সমন্বয়ের কারণে এবার আবারও দাম বাড়াতে বাধ্য হয় বাজুস।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:২২ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা ২১ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা ১৮ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকাউল্লেখ্য, গহনা ক্রয়ের ক্ষেত্রে বাজুস নির্ধারিত এ মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং নূন্যতম মেকিং চার্জ (মজুরি) যুক্ত হবে।
বকেয়া আদায়ে এনবিআরের উদ্যোগেও মিলছে না কাঙ্ক্ষিত সাড়া
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নানামুখী উদ্যোগ সত্ত্বেও বকেয়া রাজস্ব আদায়ে মিলছে না আশানুরূপ সাড়া। বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর পদ্ধতিতে কর বিরোধ মেটানো, বড় করদাতা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক এবং দীর্ঘদিনের মামলা দ্রুত নিষ্পত্তির নানা উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।বিভিন্ন আদালতে মামলা বিচারাধীন থাকায় বর্তমানে ৮২ হাজার ৭৫৭ কোটি টাকার রাজস্ব আটকে আছে। এর মধ্যে প্রায় ৫০ হাজার কোটি টাকা জড়িত এমন ৫০টি বড় মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে এনবিআর।চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত অর্থবছরের আদায়ের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে আদালতে আটকে থাকা রাজস্ব আদায় এবং দীর্ঘদিনের কর বিরোধ নিষ্পত্তিকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তবে আইনি জটিলতা এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক সংকটের কারণে এই উদ্যোগগুলো বাস্তবায়নে বেশ ধীরগতি দেখা যাচ্ছে।এনবিআরের তথ্য অনুযায়ী, আয়কর, মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং শুল্ক-সংক্রান্ত মোট ২৯ হাজার ৫১৯টি মামলায় ৮২ হাজার ৭৫৭ কোটি টাকার রাজস্ব আটকে আছে। এর মধ্যে আয়কর খাতে ৫ হাজার ৫০০টি মামলায় ৩৬ হাজার ৭০০ কোটি টাকা, ভ্যাট খাতে ১১ হাজার ৬৮৪টি মামলায় ৩৬ হাজার ২০০ কোটি টাকা এবং শুল্ক খাতে ১২ হাজার ৩৩৫টি মামলায় ৯ হাজার ৮৫৭ কোটি টাকা জড়িত রয়েছে। ভ্যাট খাতের মামলাগুলোর মধ্যে শুধু উচ্চ আদালতে বিচারাধীন মামলাগুলোতেই আটকে আছে ২৮ হাজার ৮০০ কোটি টাকা। অন্যদিকে, আয়কর খাতের ১৬টি বড় মামলায় জড়িত প্রায় ১৫ হাজার কোটি টাকা, যার তালিকা ইতোমধ্যে অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।বকেয়া কর বিরোধ নিষ্পত্তিতে এডিআর পদ্ধতি কার্যকর করার উদ্যোগ নেওয়া হলেও অর্থবছরের প্রথম তিন মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।এ বিষয়ে এনবিআরের সাবেক সদস্য সৈয়দ আমিনুল করিম জানিয়েছেন, এডিআরের মাধ্যমে বকেয়া কর আদায় করতে হলে রাজস্ব কর্মকর্তা ও ব্যবসায়ী উভয়কেই পারস্পরিক ছাড় দিতে হবে, যার মানসিকতার কিছুটা অভাব রয়েছে। বকেয়া রাজস্ব আদায়ে বুক অ্যাডজাস্টমেন্ট, ব্যাংক হিসাব জব্দ এবং সার্টিফিকেট মামলা দায়েরের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও চলছে।
পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
জাতীয় বাজেট
শেয়ারবাজার
অর্থ সংবাদ
বিশ্ব অর্থনীতি
ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সহজ করতে স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও অশুল্ক বাধা দূর করার জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশি পাটপণ্য ও পেট (পলিইথিলিন টেরেফথ্যালেট) ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি)...
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত মহাসচিব এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ রাজধানীর শাহজালাল
বৈশ্বিক পণ্য বাণিজ্যে প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৩.৯ শতাংশ করেছে ডব্লিউটিও
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিসংক্রান্ত চাহিদা বৃদ্ধি, রেকর্ড বিনিয়োগ এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এ প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে।
পোশাক শিল্পের উন্নয়নে টেকসই প্রযুক্তি ব্যবহারের আহ্বান
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
৫৩ বছর পর জাপানে মাসকটের নাম পরিবর্তন করছে ম্যাকডোনাল্ড’স
৫৩ বছর ধরে দেশটিতে লাল-হলুদ রঙের জনপ্রিয় চরিত্রটির নাম ছিল ‘ডোনাল্ড ম্যাকডোনাল্ড’।
এআইয়ের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ছে বিদ্যুতের চাহিদা
পাশাপাশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে তাপ উৎপাদন এবং পরিবহনের কাজে বিদ্যুতের ব্যবহার বাড়ছে।
যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে জ্বালানি মাশুল বাড়াচ্ছে মায়ের্স্ক
প্রতিষ্ঠানটি বলেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের গতিপ্রকৃতি বিবেচনায় নিয়ে নিয়মিতভাবে এ সারচার্জ পর্যালোচনা করা হবে।
শিল্পকর্ম সংগ্রহে সবচেয়ে বেশি খরচ করছে জেনজি প্রজন্ম
দীর্ঘ সময় ধরে এ শিল্পবাজার প্রবীণ বা ‘বেবি বুমার’ প্রজন্মের দখলে থাকলেও বর্তমানে তরুণদের কারণে সেখানে বড় ধরনের পরিবর্তন আসছে।
প্যারামাউন্ট টেক্সটাইলের ১২৮ কোটি টাকার লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনের ৪ দশমিক ৬০ শতাংশ ছিল কোম্পানিটির দখলে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৪৬%
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৭৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫২ পয়সা।
Discussion
Please Sign In to join the discussion.