রাজস্ব আদায়ে করদাতাদের বাড়ি বাড়ি এনবিআরের চিঠি
Business

রাজস্ব আদায়ে করদাতাদের বাড়ি বাড়ি এনবিআরের চিঠি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

ShomoyerAlo • 2 Days, Oct 30, 2026 10:46 PM
0
• 0 min read
Business

ডলারের দাম বাড়ায় রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের

মার্কিন ডলারের বিপরীতে আবারও দুর্বল হচ্ছে বাংলাদেশি টাকা। আন্তঃব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকে ডলারের দাম বাড়ার প্রভাব পড়েছে কার্ব মার্কেট বা

ShomoyerAlo • 2 Days, Oct 30, 2026 10:40 PM
0
• 0 min read
Business

৯ মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৮%

ব্যাংকটির ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে একক নিট মুনাফা ছিল ১ হাজার ৫৫ কোটি টাকা।

BanikBarta • 2 Days, Oct 30, 2026 10:24 PM
0
• 0 min read
Business

চট্টগ্রাম বন্দরের আয় বেড়েছে ৪০ শতাংশ, কমেছে ব্যয়ও

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) দাবি, ট্যারিফ বৃদ্ধির পাশাপাশি পরিচালন দক্ষতা বাড়ানো, ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ ও ব্যয় সংকোচনের ফলে এ সাফল্য এসেছে।

BanikBarta • 2 Days, Oct 30, 2026 10:17 PM
0
• 0 min read
Business

জনতা-অগ্রণীতে বেসরকারি ব্যাংকার নিয়োগে অসন্তোষ

জনতা ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বেসরকারি ব্যাংকের দুই কর্মকর্তাকে মনোনয়ন দেওয়ায় ব্যাংক দুটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন সরকারি ব্যাংকে চাকরি করেও শীর্ষ পদে যাওয়ার সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন তারা। তাদের মতে, এ...

DeshRupantor • 2 Days, Oct 30, 2026 10:10 PM
0
• 0 min read
Business

মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর ২২ দিনে ২১২ অভিযান

৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম জব্দমা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ ২১২টি অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী। এ সময় ৬১ কোটি ১৮ লাখ টাকার বেশি অবৈধ জাল, মাছ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। যার মধ্যে ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার অবৈধ জাল, ১৬৬টি বিভিন্ন ধরনের জাল, চারটি বোট, ৫৭০ কেজি মা ইলিশ রয়েছে। এছাড়াও ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।নৌবাহিনী জানায়, গত ৮ অক্টোবর শুরু হওয়া ২২ দিনব্যাপী এ অভিযান ২৯ অক্টোবর শেষ হয়। দেশের নয়টি জেলায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। এ সময় প্রতিনিয়ত সাতটি জাহাজ, উল্লেখযোগ্য সংখ্যক বোট, কন্টিনজেন্ট এবং মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফটের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হয়। নৌবাহিনীর অভিযানে জব্দ করা এসব অবৈধ জাল, মাছ ও অন্যান্য সরঞ্জামের সর্বমোট ভিত্তিমূল্য ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা।অভিযানে জব্দ করা অবৈধ জা

ManabZamin • 2 Days, Oct 30, 2026 8:55 PM
0
• 0 min read
Business

মহাসড়কে গাছের গুঁড়ি রেখে জনদুর্ভোগ, নকলায় ৫ জনের জরিমানা

শেরপুরের নকলা উপজেলায় মহাসড়কে অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে সড়ক দখল ও জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির অপরাধে পাঁচজনকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার চন্দ্রকোনা-নারায়ণখোলা মহাসড়কে অভিযান চালিয়ে মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী তাদের এ অর্থদণ্ড...

DeshRupantor • 2 Days, Oct 30, 2026 7:20 PM
0
• 0 min read
Business

পদ্মা সেতুতে ১১ দলের ৭৭৮ গাড়ির টোল আদায় ৭.৭৬ লাখ টাকা

JanaKantha • 2 Days, Oct 30, 2026 6:49 PM
0
• 0 min read
Business

এলডিসি উত্তরণে আরো ৩ বছর সময় পেল বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরো তিন বছর সময় দিয়েছে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)। একই সময় পেয়েছে নেপালও।

NayaDiganta • 2 Days, Oct 30, 2026 6:26 PM
0
• 0 min read
Business

জাপানি গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত তারেক রহমানের জাপান সফর

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফর (২৬-২৯ অক্টোবর ২০২৬) জাপানের মূলধারার গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে, বেসরকারি টেলিভিশন চ্যানেল টিভি আসাহি, প্রভাবশালী সংবাদপত্র সানকেই, সংবাদ সংস্থা কিয়োদো ও জিজি প্রেসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচি, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো স্থান পেয়েছে।শুধু সংবাদমাধ্যমেই নয়, জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা এবং বিভিন্ন ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সংবাদমাধ্যমেও প্রধানমন্ত্রীর সফর ও সংশ্লিষ্ট বৈঠকগুলো গুরুত্ব পেয়েছে।২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শীর্ষ বৈঠক ছিল জাপানি গণমাধ্যমের অন্যত

ManabZamin • 2 Days, Oct 30, 2026 6:25 PM
0
• 0 min read
Business

এআইয়ের কারণে গুগলের ৫০০ বিলিয়ন ডলার লোকসান

JanaKantha • 2 Days, Oct 30, 2026 6:19 PM
0
• 0 min read
Business

এলডিসি উত্তরণের সময় বাড়ায় দ্রুত এফটিএ সম্পাদনের তাগিদ ব্যবসায়ীদের

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার ওপর গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

NayaDiganta • 2 Days, Oct 30, 2026 5:45 PM
0
• 0 min read
Business

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও জাপান।

Inqilab • 2 Days, Oct 30, 2026 5:42 PM
0
• 0 min read
Business

পর্যটকশূন্য খাগড়াছড়ি, দিনে ক্ষতি আড়াই কোটি টাকা

পাহাড়ের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে স্থানীয় কয়েকটি সংগঠনের ডাকা টানা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের জেরে চরম ধস নেমেছে খাগড়াছড়ি ও সাজেকের সামগ্রিক অর্থনীতিতে। পর্যটকশূন্য হয়ে পড়ায় খাগড়াছড়ি শহরজুড়ে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন এবং ক্ষুদ্র ব্যবসা খাত পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।আয়ের পথ বন্ধ থাকায় ব্যাংক ঋণ ও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শত শত ব্যবসায়ী ও পর্যটনকর্মী। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাজেক ও এর সংযোগ সড়কগুলোতে এই অচলাবস্থার কারণে পর্যটন খাতে প্রতিদিন গড়ে প্রায় আড়াই কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। সাজেকে যাতায়াত বন্ধ থাকায় খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও এর মারাত্মক প্রভাব পড়েছে। শহরের আদালত সড়কের কাপড় ব্যবসায়ী বিকিরণ রোয়াজা জানান, তার দোকানের মূল ক্রেতাই ছিলেন পর্যটকরা। তিনি আক্ষেপ করে বলেন, “মাসের কিস্তি দিতে হয় ৩৫ হাজার টাকা। দোকানভাড়া ও কর্মচারীর বেতন বাবদ খরচ আরও ১৭ হাজার টাকা। কিন্তু গত কয়েক দিন ধরে বেচাকেনা একেবারেই শূন্যের কোঠায়। এ অবস্থা চলতে থাকলে পরিবার নিয়ে পথে বসতে হবে।” একই চিত্র জুমলাইন মার্কেটের ‘পাহাড়িকা’ দোকানের কর্মচারী মেকি চাকমার মুখেও। তিনি জানান, সোম ও মঙ্গলবার সারা দিন দোকান খোলা রাখলেও এক টাকার পণ্যও বিক্রি হয়নি। শাপলা চত্বর এলাকার ‘সাদামাটা’ হোটেলের মালিক দিদারুল আলম জানান, সাজেক বন্ধ থাকার কারণে তার প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। মিলনপুর এলাকার ‘গাইরিং’ হোটেলের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা জানান, তাদের হোটেলের অর্ধেকের বেশি কক্ষ ফাঁকা পড়ে আছে। স্থানীয় পর্যটনকেন্দ্রগুলোর অবস্থাও ভিন্ন নয়। পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের কর্মী মনতোষ ত্রিপুরা জানান, যেখানে আগে প্রতিদিন চার থেকে পাঁচ শ টিকিট বিক্রি হতো, সেখানে এখন কদাচিৎ ৪০-৫০ জন স্থানীয় দর্শনার্থী আসছেন। পর্যটকের অভাবে পার্কের ভেতরের জিপ লাইন ও জায়ান্ট সুইংয়ের মতো বিনোদন রাইডগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে। বেকার ৩ হাজার শ্রমিক সাজেক রুটে যাতায়াতকারী চাঁদের গাড়ি (জিপ), পিকআপ এবং সিএনজিচালিত মাহিন্দ্র চালকরা পড়েছেন সবচেয়ে বড় বিপাকে। পাহাড়ি পরিবহন মালিক ও শ্রমিক সমিতির তথ্যমতে, সাজেক ও খাগড়াছড়িতে প্রায় তিন হাজার পরিবহন শ্রমিক ও চালক কাজ হারিয়ে অলস সময় কাটাচ্ছেন। পর্যটন মৌসুমের শুরুতে এমন অবরোধের কারণে গাড়ি এবং ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। টানা অবরোধের কারণে শুধু পর্যটন নয়, স্থানীয় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। সাজেক ও এর আশপাশের পাহাড়ি জনপদে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও জরুরি ওষুধের সরবরাহ বিঘ্নিত হওয়ায় একধরনের মানবিক সংকট তৈরি হয়েছে। উৎপাদিত কৃষিপণ্য (মিষ্টিকুমড়া, লাউ, কাঁচা শাকসবজি ইত্যাদি) সময়মতো সমতলের বাজারে নিয়ে বিক্রি করতে না পেরে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন স্থানীয় প্রান্তিক কৃষকরা। সূত্রমতে, সাজেক থেকে নির্দিষ্ট একটি সংগঠনের সশস্ত্র সদস্যদের অপসারণসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর ডাকে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের এই অবরোধ শুরু হয়। এর আগে গত ১১ ও ১৫ অক্টোবর কয়েক দফায় অবরোধ পালিত হয়। দুর্গাপূজা উপলক্ষে তা কিছুদিন স্থগিত থাকলেও ২১ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে পুনরায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়। নিরাপত্তাঝুঁকি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাঙামাটি জেলা প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর মধ্যে সাজেক থেকে ফেরার পথে উজোবাজার এলাকায় পর্যটকবাহী গাড়িবহরে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং পর্যটনশিল্প ও সাধারণ মানুষের জীবনযাত্রা রক্ষায় দ্রুত একটি স্থায়ী রাজনৈতিক বা প্রশাসনিক সমাধান চান স্থানীয় ব্যবসায়ী, চালক ও সাধারণ বাসিন্দারা।

Sangbad • 2 Days, Oct 30, 2026 5:38 PM
0
• 0 min read
Business

যশোর কোতোয়ালী ও পোর্ট থানার ওসি পরিচয়ে চাঁদা দাবি, সতর্ক করল জেলা পুলিশ

যশোর কোতোয়ালী মডেল থানা ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জের (ওসি) পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধভাবে টাকা ও

ProtidinerSangbad • 2 Days, Oct 30, 2026 5:37 PM
0
• 0 min read
Business

সুদ ও জামানত ছাড়াই ৩০ লাখ টাকা বিতরণ করল বসুন্ধরা ফাউন্ডেশন

BangladesherKhabor • 2 Days, Oct 30, 2026 5:12 PM
0
• 0 min read
Business

আড়াই কোটি টাকার সেতু, ব্যবহার করবে কারা?

পটুয়াখালীর কুয়াকাটার ধূলাসার ইউনিয়নের গঙ্গামতী তেত্রিশকানি এলাকায় খাল ও সংযোগ সড়কের অস্তিত্ব না থাকলেও প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে একটি গার্ডার সেতু। সেতুটি নির্মাণের যৌক্তিকতা ও জনসাধারণের উপকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের...

DeshRupantor • 2 Days, Oct 30, 2026 4:57 PM
0
• 0 min read
Business

খুলনা বিভাগে পুলিশের শুদ্ধি অভিযানে একযোগে পুলিশে ২৮ ক্যাশিয়ার ক্লোজ

পুলিশ সদস্যদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর অন্যতম উদ্দেশ্য হলো তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করা। কিন্তু আর্থিক সুবিধা বৃদ্ধির পরও যদি কোনো সদস্য অনৈতিক উপায়ে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে তা শুধু ব্যক্তিগত অসততার বিষয় থাকে না; বাহিনীর শৃঙ্খলা ও জবাবদিহির কাঠামোর দুর্বলতাকেও সামনে নিয়ে আসে

BanikBarta • 2 Days, Oct 30, 2026 3:35 PM
0
• 0 min read
Business

নভেম্বর থেকে হলুদ-মরিচের গুঁড়া ও চা বিক্রি করবে টিসিবি

ভোক্তাদের জন্য পণ্যের পরিসর বাড়ানো, বাণিজ্যিক আয় বৃদ্ধি এবং সরকারি ভর্তুকির ওপর নির্ভরতা কমাতে আগামী নভেম্বর থেকে প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রি শুরু করার পরিকল্পনা নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

AmarDesh • 2 Days, Oct 30, 2026 3:02 PM
0
• 0 min read
Business

জাপান-বাংলাদেশ অংশীদারত্বে জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

আয়োজকরা জানান, এ উদ্যোগের মূল লক্ষ্য বাংলাদেশের তরুণ-তরুণীদের, বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর যুবসমাজকে জাপানি ভাষায় দক্ষতা, প্রাসঙ্গিক পেশাগত যোগ্যতা এবং জাপানের কর্মক্ষেত্রের সংস্কৃতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা।

BanikBarta • 2 Days, Oct 30, 2026 12:12 PM
0
• 0 min read
Tue ☀️ 31°
Wed ⛅ 30°
Thu 🌧️ 28°
Fri ⛅ 29°
Sat ☀️ 32°

Trending News

Daily Newspaper