Business
Business
দেশে তিন মাসে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ১২.৭৮ শতাংশ বেড়েছে। এই সময়ে এফডিআই বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬.৯৪ মিলিয়ন মার্কিন ডলার। এই প্রবৃদ্ধির প্রধান উৎস ছিল বিদেশি বিনিয়োগকারীদের পুনর্বিনিয়োগকৃত আয়।
বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি
সংবাদ সম্মেলনে এলপিজি ব্যবসায়ীদের সাত দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পরিবেশকদের কমিশন বাড়ানো, কোম্পানিগুলোর সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও জরিমানার নামে হয়রানি বন্ধ করা।
ক্যাশলেস লেনদেন প্রসারে মিডল্যান্ড ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে মর্মে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। এর আগে, গ্রামীণ টেলিকমের উৎসে কর কর্তন ও জমার চালান দেখিয়ে গ্রামীণ কল্যাণ তাদের অপরিশোধিত আয়কর পরিশোধ হিসেবে দাবি করতে পারে না বলে পর্যবেক্ষণ দিয়ে প্রতিষ্ঠানটির দায়ের করা রিট আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অপরিশোধিত কর আদায়ে অবিলম্বে প্রয়োজনীয় ডিমান্ড নোটিশ জারির জন্য রাজস্ব কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত পূর্বে জারি করা রুল খারিজ করেন এবং অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বাতিল ঘোষণা করেন। মামলার প্রেক্ষাপট: নথি অন
শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজায় টানা ৫ দিন ব্যাংক বন্ধ থাকছে।\r\n\r\nতবে পূজার এই দীর্ঘ
কৃষিজাত পণ্য রপ্তানি ও প্রক্রিয়াকরণের পদ্ধতি নিয়ে এক্সপোর্ট ওয়ার্কশপ অন এগ্রিকালচার নামক দিনব্যাপী কর্মশালা
কৃষিজাত পণ্য রপ্তানি নিয়ে যারা কাজ করতে চায় সেই সব উদ্যমী মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেইবিশেষ আয়োজনএক্সপোর্ট ওয়ার্কশপ অন এগ্রিকালচার নামক
বছরে তিনবার ফলন, কাটিমনে ঝোঁক
আমের মৌসুম শেষ হয়েছে দুই মাস আগে। অথচ রাজশাহীর গোদাগাড়ীর বাগানে এখনো গাছে গাছে ঝুলছে আম। কয়েক দিন পরই এসব আম বিক্রি হবে বাজারে। মৌসুমের বাইরে হওয়ায় দামও মিলছে বেশি। প্রচলিত জাতের আম যেখানে মৌসুমে প্রতি কেজি ২০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়, সেখানে কাটিমন আমের দাম ২০০ টাকা।
উত্তরা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
কক্সবাজারের সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পায়ে গত ১০ অক্টোবর উত্তরা ব্যাংক পিএলসির ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন ও...
এসবিএসি ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া
পেশাদার হিসাববিদ জিয়াউর রহমান জিয়া এসবিএসি ব্যাংক পিএলসির পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকটির একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থায়ন, নিরীক্ষা ও করপোরেট সুশাসন খাতে তার ২১ বছরের বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
ব্যাংককে শুরু আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা: সংস্কার পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ
বাংলাদেশের এ অবস্থানের লক্ষ্য হলো আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগিয়ে অর্থনীতির বিদ্যমান দুর্বলতা দূর করা এবং সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর করা। রাজস্ব আহরণ বাড়ানো, ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠা, বিনিয়োগের বাধা দূর করা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর...
সুদহারের সীমা মানছে না ৫৬ ব্যাংক
ঋণ ও আমানতের সুদহারের গড় ব্যবধান বা স্প্রেড সর্বোচ্চ ৪ শতাংশে সীমিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নির্দেশনা দেওয়ার দুই মাস পরও নির্ধারিত সীমা মানতে পারেনি দেশের অধিকাংশ ব্যাংক। গত আগস্টে ৫৬টি ব্যাংকের স্প্রেড ৪ শতাংশের বেশি ছিল। এর মধ্যে বিদেশি খাতের ৯টি ব্যাংকের একটিরও স্প্রেড
বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা
আজ সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হচ্ছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে সংস্থা দুটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আয়োজন চলবে। বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সভায় যোগ দিচ্ছে।
পরিবেশবান্ধব কংক্রিট ব্লকে ভ্যাট কমছে
পোড়ামাটির ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বাড়াতে এর ওপর ভ্যাট কমানো হচ্ছে। কংক্রিট ব্লকের ওপর ভ্যাট কমাতে ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ব্লক প্রস্তুতকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক দেওয়ান মওদুদ আহমেদ স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হয়। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
তিন মাসে বিদেশি ঋণ ৪০৫ কোটি ডলার বেড়েছে
সরকারি ও বেসরকারি খাতে দেশের বিদেশি ঋণের স্থিতি বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত জুন পর্যন্ত বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় ১১৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৪ লাখ ১৪ হাজার কোটি টাকার বেশি। গত তিন মাসে ঋণ বেড়েছে ৪০৫ কোটি ডলার। এ সময়ে বেসরকারি খাতে কমলেও সরকারি ঋণ বেড়েছে। এর আগে বিদেশি ঋণের সর্বোচ্চ স্থিতি ছিল গত বছরের জুনে ১১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
নতুন ঋণচুক্তির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশিরভাগ শর্তের সঙ্গেই একমত হয়েছে বাংলাদেশ। সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে এ কথা...
যে কারনে পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সরকারি ছুটি এবং এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
নামমাত্র জনবলে শত শত কোম্পানির নিরীক্ষা, গুণগত মান নিয়ে প্রশ্ন
নামমাত্র জনবল দিয়ে শত শত কোম্পানির নিরীক্ষা সম্পন্ন করেছে কয়েকটি অডিট ফার্ম। ২০২৫ করবর্ষে কয়েকটি প্রতিষ্ঠান ৩৫০ থেকে ৬০০টির মতো কোম্পানির অডিট করেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে একের অধিক কোম্পানির নিরীক্ষা সম্পন্ন করেছে ফার্মগুলো। এর মধ্যে পাবলিক ইন্টারেস্ট এনটিটি (পিআইই) রয়েছে নিরীক্ষা তালিকায়
এবার কমল স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে সোমবার (১২ অক্টোবর) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। তবে দিনের শুরুতে স্বর্ণের দাম এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। চলতি সপ্তাহে প্রকাশিতব্য মার্কিন মূল্যস্ফীতির তথ্য থেকে দেশটির
৩৫ বীমা কোম্পানির কাছে পাওনা ৪৬৬০ কোটি টাকা
গ্রাহকদের সঞ্চয়ের নিরাপদ আশ্রয় হওয়ার কথা থাকলেও দেশের বীমা খাতে আস্থার সংকট এখন তীব্র। মেয়াদপূর্তির পরও বছরের পর বছর ঘুরে নিজেদের জমানো টাকা পাচ্ছেন না বহু গ্রাহক। ২০২৬ সালের জুন শেষে দেশের ৩৫টি জীবন বীমা কোম্পানির কাছে গ্রাহকের অনিষ্পন্ন দাবির পরিমাণ দাঁড়িয়েছে ৪,৬৬০ কোটি টাকা। সাধারণ বীমা
Discussion
Please Sign In to join the discussion.