Business
Business
আইএমএফের পূর্বাভাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে, অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ
বাংলাদেশের অর্থনীতি ধীরগতির প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে মন্দা ও ব্যাংকিং খাতের ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়েছে। এ পরিস্থিতিকে ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ হিসেবে উল্লেখ করে সংকটের ভয়াবহতা স্বীকার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পানাম ইনস্টিটিউটের...
৫ টাকায় পূজার বাজার, অসহায় মানুষের চোখে আনন্দের অশ্রু
উৎসবের আনন্দ সবার জন্য হলেও সামর্থ্যহীন মানুষের জীবনে তা অনেক সময় অধরাই থেকে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিনে যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খেতে হয় নিম্নআয়ের পরিবারগুলোকে, সেখানে শারদীয় দুর্গাপূজার বাড়তি খরচ যেন তাদের কাছে বিলাসিতা। এমন বাস্তবতায় মাত্র পাঁচ টাকার বিনিময়ে পূজার প্রয়োজনীয় বাজার হাতে পেয়ে মুখে হাসি ফুটেছে ঠাকুরগাঁওয়ের দুই শতাধিক অসহায় ও নিম্নআয়ের হিন্দু পরিবারের সদস্যদের।
লাতিনে রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার
প্রচলিত বাজারের বাইরে রপ্তানি সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে লাতিন বা দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ানোর চেষ্টা জোরদার করা হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দক্ষিণ আমেরিকার ১১টি দেশে ১৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে...
চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনাসদস্যসহ আটক ৬
চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) হতে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছান (৩৬)-কে বাঁশখালী থানার পশ্চিম পুইছড়ি এলাকা হতে উদ্ধার করেছে। পুলিশ অপহরণকারী চক্রের মূলহোতা সাবেক সেনা...
ব্যাংক খাত থেকে ৪০ বিলিয়ন ডলার লুটের অভিযোগ তিতুমীরের
আওয়ামী লীগ সরকার ব্যাংক খাত থেকে ৪০ বিলিয়ন ডলার লুট করে রেখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
দক্ষিণ আমেরিকায় বাড়ছে বাংলাদেশের রপ্তানি, শীর্ষে ব্রাজিল ও চিলি
সুবিধাবঞ্চিত তরুণদের কারিগরি শিক্ষায় প্রাইম ব্যাংক-ইউসেপের চুক্তি
প্রাইম ব্যাংক ও ইউসেপ বাংলাদেশের এ অংশীদারত্বের লক্ষ্য খুলনা ও রাজশাহীর সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করা। পাশাপাশি জাতীয় দক্ষতা উন্নয়ন, লিঙ্গসমতা ও টেকসই যুব ক্ষমতায়নের মতো অগ্রাধিকার বাস্তবায়নেও ভূমিকা রাখবে এ উদ্যোগ।
পিঠা, পুরি, পেঁয়াজু থেকে রেস্তোরাঁ—খাদ্য ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
রাস্তার পাশের পিঠা, পুরি, পেঁয়াজুর দোকান থেকে রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান—নির্ধারিত শ্রেণির সব খাদ্য ব্যবসাকে নিবন্ধনের আওতায় আনছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
পিঠা-পুরি থেকে রেস্তোরাঁ—খাদ্য ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
রাস্তার পাশের পিঠা, পুরি-পেঁয়াজুর দোকান থেকে রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান—নির্ধারিত শ্রেণির সব খাদ্য ব্যবসাকে নিবন্ধনের আওতায় আনছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
রেলওয়ের জমি দখল ও টাকা আত্মসাৎ, সাবেক এমপির বিরুদ্ধে মামলা
বাংলাদেশ রেলওয়ের আড়াই একরের বেশি জমি অবৈধভাবে দখল এবং কোটি টাকার বেশি সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগে মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার ও ভূসম্পদ ব্যবস্থাপনা নীতি লঙ্ঘন করে কারখানা ও অবকাঠামো নির্মাণের অভিযোগে এ আইনি পদক্ষেপ নেওয়া হলো।সোমবার (১৯ অক্টোবর) দুদকের সমন্বিত চট্টগ্রাম-২ কার্যালয়ের উপসহকারী পরিচালক তাপসী বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।দুদকের এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর পরিবেশবান্ধব সিমেন্ট, বালি ও হলো ব্লক কারখানা স্থাপনের উদ্দেশ্যে মিরসরাই উপজেলার পশ্চিম হিঙ্গুলী মৌজায় রেলওয়ের ৩ দশমিক ৭৬৫৪ একর জমি দীর্ঘমেয়াদি লিজ পেতে আবেদন করেছিলেন মাহবুব রহমান রুহেল। তবে লিজ মঞ্জুর হওয়ার আগেই তিনি অবৈধভাবে জমিটি দখলে নেন এবং সেখানে ৬ হাজার ৪৮৯ বর্গফুটের একটি সেমিপাকা কারখানা ও ৯৯০ বর্গফুটের একটি দ্বিতল অফিস ভবন নির্মাণ শুরু করেন।এজাহারে আরও উল্লেখ করা হয়, অন্যের নামে কৃষি ও মৎস্য চাষের জন্য বরাদ্দকৃত লিজের জমি এবং বিএস ৫১২০ দাগের একটি পুকুর ভরাট করে তিনি নিজের দখলে নেন। পরবর্তীতে ২০১৭ সালে ভূসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা শিথিল করে তৎকালীন রেলমন্ত্রীর নির্দেশনায় ‘গ্যাসমিন লিমিটেড’-কে বিএস ৫১১৯ দাগ থেকে ০ (শূন্য) দশমিক ৭৪ একর (৩২ হাজার ১৩০ বর্গফুট) জমি বার্ষিক নবায়নের ভিত্তিতে লিজ দেওয়া হয়।তবে দুদকের সরেজমিন অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। অনুসন্ধানে দেখা যায়, অনুমোদিত শূন্য দশমিক ৭৪ একরের বিপরীতে বিএস ৫১১৯ ও ৫১২০ দাগের মোট ২ দশমিক ২৮ একর (২২৮ শতক) জমি অবৈধভাবে দখলে রেখে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছেন সাবেক এই এমপি। দখল করা এই বিস্তৃত জমিতে বর্তমানে কারখানা, অফিস ভবন, মসজিদ, অজুখানা, পানির ট্যাংক এবং ব্লক শুকানোর ও রাখার জন্য বিশাল মাঠ ব্যবহার করা হচ্ছে।রাজস্ব ক্ষতির হিসাব তুলে ধরে এজাহারে বলা হয়, ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অনুমোদিত শূন্য দশমিক ৭৪ একর জমির বিপরীতে ভ্যাট ও আয়করসহ সর্বমোট ৪৪ লাখ ৯৫ হাজার ৫২৯ টাকা ইজারামূল্য পরিশোধ করা হয়েছে। অথচ তার প্রকৃত দখলে থাকা ২ দশমিক ২৮ একর জমির বিপরীতে সরকারের প্রাপ্য রাজস্বের পরিমাণ ছিল ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৬৪৬ টাকা। ফলে অতিরিক্ত ১৫৪ শতক জমি অবৈধভাবে দখলে রেখে ব্যবহার করার মাধ্যমে তিনি সরকারের ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকার বিপুল রাজস্ব ফাঁকি ও আত্মসাৎ করেছেন।দুদক মামলার বিবরণীতে এই অপরাধের সময়কাল ২০১৬ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করেছে। অভিযুক্ত মাহবুবে রহমান রুহেলের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪২৭ ও ৪৪৭ ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, সম্পত্তি বিনাশ ও অবৈধ দখলের অভিযোগ আনা হয়েছে।এজাহারে স্পষ্ট করা হয়েছে, মামলার তদন্ত চলাকালে এই অনিয়ম ও দখলের সাথে অন্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিবন্ধনের আওতায় আসছে খাবার ব্যবসা
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং খাদ্য উৎপাদন থেকে বিপণন পর্যন্ত জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে
মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-ব্যাংকাররাও
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে প্রতি মাসে ২০ থেকে
এসআরবি-১২ অভিযানে মাদক পরিবহনকালে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১২ সিনিয়র সহকারি পরিচালক মো ফাহাদুজ্জামান আকন্দ জানান গতকাল মঙ্গলবার দুপুরে এসআরবি -১২ এর চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানার তেলকুপি গ্রামে তেলকুপি ঈদগাহ মাঠ সংলগ্ন কাঠেরপুল হইতে চান্দাইকোনা গামী পাকা রাস্তার
রেমিট্যান্স নেয় রাষ্ট্র, জীবনের দায় নেবে কে?
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডসন্তান, পরিবার আর দেশের মানুষের মুখে হাসি ফোটাতে তারা পাড়ি জমান হাজার মাইল দূরে। বুকভরা স্বপ্ন নিয়ে কাটান প্রবাসের কঠিন দিন। ঘাম ঝরান, কষ্ট সহ্য করেন, আপনজনদের ভালো রাখার আশায়। অথচ বিদেশের মাটিতে বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াবে কে? রাষ্ট্র কি শুধু তাঁদের পাঠানো রেমিট্যান্সের হিসাব রাখবে, নাকি তাদের জীবনের দায়ও নেবে? যাদের ঘামে সমৃদ্ধ হয় দেশের অর্থনীতি, বিদেশের মাটিতে তাদের জীবন কি এতটাই অসহায়? এ কেমন নিয়তি! সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা আজ সেই বেদনাবিধুর প্রশ্নই সামনে এনেছে।সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম বাসির ও সুইটি (সিতি) আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের খবর সামনে আসার পর প্রশ্নগুলো আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। গত ১৬ অক্টোবর বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ঘ
রাঁধুনীর পৃষ্ঠপোষকতায় সিলেটে আন্তর্জাতিক শেফ দিবস উদযাপন
‘বিশ্বজুড়ে একদিন, আমাদের গর্বের দিন’ প্রতিপাদ্যে গতকাল সকালে নগরীর মির্জাজঙ্গল এলাকার একটি কনভেনশন সেন্টারে শেফস অ্যান্ড কুকস অব সিলেট ডিভিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমডি নিয়োগে শিথিল হলো যোগ্যতার শর্ত
রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের যোগ্যতার শর্ত শিথিল করেছে সরকার। নতুন সংশোধনী অনুযায়ী এসব ব্যাংকের এমডি
ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশির ক্ষমতা পাচ্ছে প্রতিযোগিতা কমিশন
ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানোর ক্ষমতা পাচ্ছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। বাজারে যোগসাজশ করে দাম বাড়ানো, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে ঠেকানো এবং ডিজিটাল মাধ্যমে প্রতিযোগিতা নষ্ট করার প্রমাণ খুঁজতে ২০১২ সালের প্রতিযোগিতা আইন সংশোধন করে কমিশনকে এ ক্ষমতা দেওয়া হচ্ছে। কমিশনকে আরও কিছু ক্ষমতা দেওয়া হচ্ছে।
ডব্লিউটিওর হিসাব
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হলে কমবে কিছু বাণিজ্য সুবিধা, যার ওপর দেশের রপ্তানি অনেকটাই নির্ভরশীল। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) এক হিসাব অনুযায়ী, এলডিসি হিসেবে পাওয়া শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা উঠে গেলে বাংলাদেশের রপ্তানি আয় ২৬ দশমিক ৬ শতাংশ বা বছরে প্রায় ৬৩৮ কোটি ডলার কমতে পারে।
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেভাবে করবেন আবেদন
তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচিতে আগামী ১ নভেম্বর থেকে দেশের ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহীরা ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
Discussion
Please Sign In to join the discussion.