Business
ইউরোপে উড়োজাহাজের ভাড়া বাড়তে পারে ২০%
ইউরোপের ইতিহাসে এটি ভাড়া বাড়ার রেকর্ড হতে পারে বলে সতর্ক করেছেন রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লিয়ারি।
Business
ইউরোপের ইতিহাসে এটি ভাড়া বাড়ার রেকর্ড হতে পারে বলে সতর্ক করেছেন রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লিয়ারি।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে সোনার দামে সামান্য পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আগামী সপ্তাহের সুদের হারসংক্রান্ত বৈঠকের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা।
২০১৫ সালে জার্মানিতে ব্যবস্থাপনা পদে নারীর অংশগ্রহণ ছিল ২৯ দশমিক ৩ শতাংশ। গত ১০ বছরে তা বেড়ে ৩০ দশমিক ৩ শতাংশ হয়েছে। একই সময় ইইউর গড় বেড়েছে ৪ শতাংশীয় পয়েন্ট।
বাংলাদেশ ব্যাংকের গবেষণা প্রতিবেদনে বলা হয়, দেশের অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মকাণ্ডের ব্যাপক বিস্তার নগদ লেনদেনের ওপর নির্ভরতা বাড়িয়েছে। এ ধরনের লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণ ও যাচাই করা কঠিন হওয়ায় অনেক ক্ষেত্রে আয় ও ব্যবসায়িক কর্মকাণ্ড করের আওতার বাইরে থেকে যায়
বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দেশের ইস্পাত শিল্প অর্ধেক সক্ষমতাও কাজে লাগাতে পারছে না। এর সঙ্গে যুক্ত হচ্ছে ইউরোপের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি। উৎপাদন ব্যয়, বিনিয়োগ, ব্যবসার পরিবেশ ও নীতিগত সীমাবদ্ধতাসহ ইস্পাত শিল্পের সংকট ও উত্তরণের পথ নিয়ে বণিক বার্তার অন্তর্দৃষ্টিতে কথা বলেছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) পরিচালক প্রকৌশলী সৌমিত্র মুৎসুদ্দি
পোপালের তথ্য অনুযায়ী, বছরের আগের প্রান্তিকগুলোয় মেমরির দাম প্রায় ৫০-১০০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। তৃতীয় প্রান্তিকে এ প্রবৃদ্ধির হার কমেছে। তবে দাম বাড়ার গতি কমলেও সামগ্রিক ব্যয় এখনো অনেক বেশি। ফলে স্মার্টফোন নির্মাতাদের মুনাফার ওপর চাপ অব্যাহত রয়েছে।
নবম পে-স্কেল ২০২৬ কার্যকর হলে সরকারি চাকরিজীবীরা কত টাকা বকেয়া পাবেন, তা নিয়ে আগ্রহ রয়েছে অনেকের। নতুন মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য প্রাসঙ্গিক হিসাব মিলিয়ে সম্ভাব্য বকেয়ার পরিমাণ জানতে ব্যবহার...
নগদ টাকার পরিবর্তে ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে বিপুল ব্যয় সাশ্রয়ের সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, নগদ লেনদেন ব্যবস্থায় বছরে যে ব্যয় হয়, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে তা প্রায় ২৮ ভাগের ১ ভাগ। অর্থাৎ নগদ লেনদেনের ব্যয় ডিজিটাল লেনদেনের তুলনায়...
উপকূলীয় বন্যার ক্ষয়ক্ষতি বর্তমান মাত্রার কাছাকাছি রাখতে বছরে ৯ থেকে ১৯ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। সেই বিনিয়োগে প্রতিবছর ১৭৮ থেকে ৩৬০ বিলিয়ন ডলারের বন্যার ক্ষতি এড়ানো সম্ভব। অন্যথায়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপকূলীয় বন্যার বার্ষিক অর্থনৈতিক ক্ষতি ২০৫০ সালের মধ্যে বেড়ে ১৯৯ বিলিয়ন ডলার এবং ২১০০ সালের মধ্যে ৭৩৯ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। বর্তমানে এই ক্ষতির পরিমাণ বছরে প্রায় ২৭ বিলিয়ন ডলার। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে এই সতর্কবার্তা।
বান্দরবানের বালাঘাটা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক (ডিডি) লিটন দেবনাথের বিরুদ্ধে টিস্যু কালচার উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকের নামে বাণিজ্যিক আনারস বাগান বরাদ্দ
প্রায় ৬১৮ কোটি টাকা মূল্যের হীরাখচিত অন্তর্বাস (ব্রায়) পরে প্রথমবারের মতো ভিক্টোরিয়াস সিক্রেটের বার্ষিক ফ্যাশন প্রদর্শনীতে অংশ নিয়েছেন বিশ্বখ্যাত প্রসাধন
চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদনহীন ড্রেজার ব্যবহার করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অপরাধে জমির মালিক ও ড্রেজার মেশিন মালিককে
চীনের শীর্ষ ব্যাংকগুলোর সামনে বাংলাদেশে কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরতে বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ইনভেস্ট বাংলাদেশের সঙ্গে যৌথভাবে নিজেদের সদর দপ্তরে এ আয়োজন করে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না। এতে প্রধান অতিথি ছিলেন ইনভেস্ট...
এক হাজার টাকার নোটের বান্ডিলের ভেতর ১০০ টাকা বা তার চেয়ে কম মূল্যমানের নোট ঢুকিয়ে ব্যাংক ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাথের চাঞ্চল্যকর ঘটনায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘটনায় জড়িত অভিযোগে অগ্রণী ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা ও তার এক সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ও ওই কার্যালয়ের উপপরিচালক মো. আল আমীন সংবাদমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলায় অভিযুক্ত আসামিরা হলেন–অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং তার সহযোগী ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীর (২৫)।কৌশল ও অর্থ আত্মসাৎদুদকের এজাহার সূত্রে জানা যায়, মো. কামরুল হোসেন শাখাটির ক্যাশ ও ভল্টের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন কৌশলে ভল্ট থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেন।অর্থ আত্মসাতের বিষয়টি গোপন রাখতে তিনি অভিনব পন্থা অবলম্বন করেন। এক হাজার টাকার নোটের বড় বান্ডিলের ভেতরের অংশে ১০০ টাকা বা তার চেয়ে কম মূল্যমানের নোট লুকিয়ে রাখতেন। ফলে বাইর থেকে বান্ডিলগুলো স্বাভাবিক ও পূর্ণাঙ্গ মনে হলেও ভেতরের প্রকৃত হিসাবে বড় অঙ্কের ঘাটতি থেকে যেত।ঘটনা উন্মোচন ও উদ্ধার প্রক্রিয়াগত ৯ আগস্ট ব্যাংকিং লেনদেন শেষে নিয়মিত ক্যাশ ও ভল্টের হিসাব মেলাতে গিয়ে ৪ কোটি ৩৮ লাখ টাকার এই বিরাট ঘাটতি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষের টানা জিজ্ঞাসাবাদে কর্মকর্তা কামরুল কোনো সন্তোষজনক জবাব বা ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।পরবর্তী সময়ে পুলিশি জিজ্ঞাসবাদে কামরুল স্বীকার করেন, ভল্ট থেকে সরানো টাকা তার সহযোগী জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হতো। আত্মসাৎ করা এই অর্থ দিয়ে আসামিরা যৌথভাবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামে একটি গরুর খামার গড়ে তোলেন। বর্তমানে ওই খামারে ৫০ থেকে ৬০টি বিভিন্ন জাতের গরু রয়েছে বলে সূত্রে প্রকাশ।আইনি পদক্ষেপদুদক জানায়, গত ১০ আগস্ট কামরুল ও তানভীরকে কোতোয়ালি থানায় সোপর্দ করে ব্যাংক কর্তৃপক্ষ। প্রাথমিক মামলাটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় পরবর্তীতে এর কেস ডকেট দুদকের কাছে হস্তান্তর করা হয়। পরে দুদকের প্রধান কার্যালয়ের চূড়ান্ত অনুমোদন শেষে ১৯ অক্টোবর নতুন করে মামলাটি রেকর্ড করা হয়।আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ (বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা) ও ১০৯ (সহযোগিতা) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। ভল্টের অর্থ আত্মসাৎ এবং তা দিয়ে খামার গড়ার বিষয়টি এখন পুরোপুরি দুদকের তদন্তের আওতায় এসেছে।
রাতের অন্ধকারে নদীতে জাল ফেলাতো হচ্ছেই। দিনের আলোতেও নৌকা নিয়ে চলছে ইলিশ শিকার। কোথাও আবার নির্দিষ্ট ক্রেতার ফোন পেয়ে ব্যাগে ভরে পৌঁছে দেওয়া হচ্ছে নিষিদ্ধ সময়ে ধরা মাছ। অপরিচিত কেউ ইলিশ কিনতে চাইলে আগে জানতে চাওয়া হচ্ছে নাম-পরিচয়। কোথাও সরাসরি মাছ না দিয়ে নির্ধারিত স্থানে টাকা রেখে যাওয়ার কথ
শরীয়তপুরের ভেদরগঞ্জে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভেদরগঞ্জ থানা ব্রিজসংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। ঘটনার পর থেকে হোটেল মালিক আতাউর রহমান হোসেন পলাত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো খুলেছে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। অন্যদিকে ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রত ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। পূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বিরতি চলবে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত। আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হুথিদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবরের কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।\r\n\r\nমঙ্গলবার আন্তর্জাতিক বাজারে গ্রিনিচ
Discussion
Please Sign In to join the discussion.