বার্জার পেইন্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা
Business

বার্জার পেইন্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বার্জার পেইন্টসের পর্ষদ।

BanikBarta • 12 Days, Oct 21, 2026 8:38 PM
0
• 0 min read
Business

এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের বিশেষ সভার তারিখ পরিবর্তন

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা।

BanikBarta • 12 Days, Oct 21, 2026 8:24 PM
0
• 0 min read
Business

ওইমেক্স ইলেকট্রোডের পর্ষদ সভার তারিখ পুনঃনির্ধারণ

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ওইমেক্স ইলেকট্রোডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা।

BanikBarta • 12 Days, Oct 21, 2026 8:07 PM
0
• 0 min read
Business

দুলামিয়া কটনের নগদ লভ্যাংশ ঘোষণা

২০২৪-২৫ হিসাব বছরে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল দুলামিয়া কটনের পর্ষদ।

BanikBarta • 12 Days, Oct 21, 2026 7:57 PM
0
• 0 min read
Business

মীরসরাইয়ে চীনা প্রতিষ্ঠান এসবিএস জিপারের বাণিজ্যিক উৎপাদন শুরু

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১-এ বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে শতভাগ চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানি। মঙ্গলবার এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু করে। এর মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলটিতে শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৪০ জন বাংলাদেশি কর্মী নিয়োজিত রয়েছেন। পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম শুরু হলে এখানে দুই হাজারের বেশি বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বেপজার বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।প্রতিষ্ঠানটির প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ডলার। এর বিপরীতে ইতোমধ্যে ১ কোটি ৫৫ লাখ

ManabZamin • 12 Days, Oct 21, 2026 7:45 PM
0
• 0 min read
Business

ইইউতে বাংলাদেশের বৃহত্তম রফতানি গন্তব্য এখন স্পেন

মাসুদুর রহমান আরো বলেন, ‘বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক সুসংহত করার লক্ষ্যে কাজ করছে।

BanikBarta • 12 Days, Oct 21, 2026 7:41 PM
0
• 0 min read
Business

রাজশাহীতে আইপিডিসি ফাইন্যান্সের নতুন শাখা

আইপিডিসি ফাইন্যান্স কর্তৃপক্ষ বলছে, নতুন এ শাখার মাধ্যমে রাজশাহী ও আশপাশের অঞ্চলের গ্রাহক, উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

BanikBarta • 12 Days, Oct 21, 2026 7:22 PM
0
• 0 min read
Business

এবার খাবার ব্যবসায়ও লাইসেন্স বাধ্যতামূলক

দেশের রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান থেকে শুরু করে রাস্তার পাশের পিঠা, পুরি ও পিয়াজুর দোকান-নির্ধারিত শ্রেণির সব খাদ্য ব্যবসার জন্য নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে। একই সঙ্গে বিশেষায়িত খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে নিতে হবে লাইসেন্স। আগামী ১লা নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। নির্ধারিত ক্ষেত্রে নিবন্ধন বা লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার বিএফএসএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিএফএসএর তথ্য অনুযায়ী, প্রচলিত ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন নিতে হবে। অন্যদিকে, চার

ManabZamin • 12 Days, Oct 21, 2026 6:55 PM
0
• 0 min read
Business

আরচারিতে সোনা জিতলেই তিন লাখ

এশিয়ান গেমসের হতাশা এশিয়া কাপ আরচারিতে পেছনে ফেলতে চায় বাংলাদেশ। ইরাকের সোলেমানিয়ায় ২৪ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, স্টেজ-২ প্রতিযোগিতা। টুর্নামেন্টে অংশ নিতে কাল সকালে দেশ ছাড়বে ১২ সদস্যের দল। এই টুর্নামেন্টে সোনা জিতলেই বাংলাদেশ আরচারি ফেডারেশন বাংলাদেশি খেলোয়াড়দের পুরস্কার দেবে তিন লাখ টাকা।বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন ‘এশিয়া কাপের প্রস্তুতি বেশ ভালো রয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৭ থেকে ১৯টি দেশ অংশ নিচ্ছে। এশিয়ান গেমসের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। খেলোয়াড়দের আরও বেশি উৎসাহিত করতে ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি স্বর্ণপদকের জন্য ৩ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইনশা আল্লাহ, এবার দল থেকে ভালো একটা ফলাফল আসবে।’এশিয়ান গেমসের ফল ভুলে এ

ManabZamin • 12 Days, Oct 21, 2026 6:50 PM
0
• 0 min read
Business

আগস্টে বাংলাদেশিদের কার্ডে বিদেশে ব্যয় ৯৮৭ কোটি টাকা

Ajkalerkhobor • 12 Days, Oct 21, 2026 6:12 PM
0
• 0 min read
Business

আইএমএফের পূর্বাভাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে, অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ

বাংলাদেশের অর্থনীতি ধীরগতির প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে মন্দা ও ব্যাংকিং খাতের ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়েছে। এ পরিস্থিতিকে ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ হিসেবে উল্লেখ করে সংকটের ভয়াবহতা স্বীকার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পানাম ইনস্টিটিউটের...

Ittefaq • 12 Days, Oct 21, 2026 5:41 PM
0
• 0 min read
Business

৫ টাকায় পূজার বাজার, অসহায় মানুষের চোখে আনন্দের অশ্রু

উৎসবের আনন্দ সবার জন্য হলেও সামর্থ্যহীন মানুষের জীবনে তা অনেক সময় অধরাই থেকে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিনে যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খেতে হয় নিম্নআয়ের পরিবারগুলোকে, সেখানে শারদীয় দুর্গাপূজার বাড়তি খরচ যেন তাদের কাছে বিলাসিতা। এমন বাস্তবতায় মাত্র পাঁচ টাকার বিনিময়ে পূজার প্রয়োজনীয় বাজার হাতে পেয়ে মুখে হাসি ফুটেছে ঠাকুরগাঁওয়ের দুই শতাধিক অসহায় ও নিম্নআয়ের হিন্দু পরিবারের সদস্যদের।

Sangbad • 12 Days, Oct 21, 2026 4:29 PM
0
• 0 min read
Business

লাতিনে রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার

প্রচলিত বাজারের বাইরে রপ্তানি সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে লাতিন বা দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ানোর চেষ্টা জোরদার করা হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দক্ষিণ আমেরিকার ১১টি দেশে ১৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে...

Ajkerpatrika • 12 Days, Oct 21, 2026 4:12 PM
0
• 0 min read
Business

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনাসদস্যসহ আটক ৬

চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) হতে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছান (৩৬)-কে বাঁশখালী থানার পশ্চিম পুইছড়ি এলাকা হতে উদ্ধার করেছে। পুলিশ অপহরণকারী চক্রের মূলহোতা সাবেক সেনা...

DeshRupantor • 12 Days, Oct 21, 2026 3:35 PM
0
• 0 min read
Business

ব্যাংক খাত থেকে ৪০ বিলিয়ন ডলার লুটের অভিযোগ তিতুমীরের

আওয়ামী লীগ সরকার ব্যাংক খাত থেকে ৪০ বিলিয়ন ডলার লুট করে রেখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

Bd-Pratidin • 12 Days, Oct 21, 2026 2:56 PM
0
• 0 min read
Business

দক্ষিণ আমেরিকায় বাড়ছে বাংলাদেশের রপ্তানি, শীর্ষে ব্রাজিল ও চিলি

Jobabdihi • 12 Days, Oct 21, 2026 2:42 PM
0
• 0 min read
Business

সুবিধাবঞ্চিত তরুণদের কারিগরি শিক্ষায় প্রাইম ব্যাংক-ইউসেপের চুক্তি

প্রাইম ব্যাংক ও ইউসেপ বাংলাদেশের এ অংশীদারত্বের লক্ষ্য খুলনা ও রাজশাহীর সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করা। পাশাপাশি জাতীয় দক্ষতা উন্নয়ন, লিঙ্গসমতা ও টেকসই যুব ক্ষমতায়নের মতো অগ্রাধিকার বাস্তবায়নেও ভূমিকা রাখবে এ উদ্যোগ।

BanikBarta • 12 Days, Oct 21, 2026 2:41 PM
0
• 0 min read
Business

পিঠা, পুরি, পেঁয়াজু থেকে রেস্তোরাঁ—খাদ্য ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক

রাস্তার পাশের পিঠা, পুরি, পেঁয়াজুর দোকান থেকে রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান—নির্ধারিত শ্রেণির সব খাদ্য ব্যবসাকে নিবন্ধনের আওতায় আনছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

Samakal • 12 Days, Oct 21, 2026 1:46 PM
0
• 0 min read
Business

পিঠা-পুরি থেকে রেস্তোরাঁ—খাদ্য ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক

রাস্তার পাশের পিঠা, পুরি-পেঁয়াজুর দোকান থেকে রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান—নির্ধারিত শ্রেণির সব খাদ্য ব্যবসাকে নিবন্ধনের আওতায় আনছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

Samakal • 12 Days, Oct 21, 2026 1:46 PM
0
• 0 min read
Business

রেলওয়ের জমি দখল ও টাকা আত্মসাৎ, সাবেক এমপির বিরুদ্ধে মামলা

বাংলাদেশ রেলওয়ের আড়াই একরের বেশি জমি অবৈধভাবে দখল এবং কোটি টাকার বেশি সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগে মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার ও ভূসম্পদ ব্যবস্থাপনা নীতি লঙ্ঘন করে কারখানা ও অবকাঠামো নির্মাণের অভিযোগে এ আইনি পদক্ষেপ নেওয়া হলো।সোমবার (১৯ অক্টোবর) দুদকের সমন্বিত চট্টগ্রাম-২ কার্যালয়ের উপসহকারী পরিচালক তাপসী বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।দুদকের এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর পরিবেশবান্ধব সিমেন্ট, বালি ও হলো ব্লক কারখানা স্থাপনের উদ্দেশ্যে মিরসরাই উপজেলার পশ্চিম হিঙ্গুলী মৌজায় রেলওয়ের ৩ দশমিক ৭৬৫৪ একর জমি দীর্ঘমেয়াদি লিজ পেতে আবেদন করেছিলেন মাহবুব রহমান রুহেল। তবে লিজ মঞ্জুর হওয়ার আগেই তিনি অবৈধভাবে জমিটি দখলে নেন এবং সেখানে ৬ হাজার ৪৮৯ বর্গফুটের একটি সেমিপাকা কারখানা ও ৯৯০ বর্গফুটের একটি দ্বিতল অফিস ভবন নির্মাণ শুরু করেন।এজাহারে আরও উল্লেখ করা হয়, অন্যের নামে কৃষি ও মৎস্য চাষের জন্য বরাদ্দকৃত লিজের জমি এবং বিএস ৫১২০ দাগের একটি পুকুর ভরাট করে তিনি নিজের দখলে নেন। পরবর্তীতে ২০১৭ সালে ভূসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা শিথিল করে তৎকালীন রেলমন্ত্রীর নির্দেশনায় ‘গ্যাসমিন লিমিটেড’-কে বিএস ৫১১৯ দাগ থেকে ০ (শূন্য) দশমিক ৭৪ একর (৩২ হাজার ১৩০ বর্গফুট) জমি বার্ষিক নবায়নের ভিত্তিতে লিজ দেওয়া হয়।তবে দুদকের সরেজমিন অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। অনুসন্ধানে দেখা যায়, অনুমোদিত শূন্য দশমিক ৭৪ একরের বিপরীতে বিএস ৫১১৯ ও ৫১২০ দাগের মোট ২ দশমিক ২৮ একর (২২৮ শতক) জমি অবৈধভাবে দখলে রেখে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছেন সাবেক এই এমপি। দখল করা এই বিস্তৃত জমিতে বর্তমানে কারখানা, অফিস ভবন, মসজিদ, অজুখানা, পানির ট্যাংক এবং ব্লক শুকানোর ও রাখার জন্য বিশাল মাঠ ব্যবহার করা হচ্ছে।রাজস্ব ক্ষতির হিসাব তুলে ধরে এজাহারে বলা হয়, ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অনুমোদিত শূন্য দশমিক ৭৪ একর জমির বিপরীতে ভ্যাট ও আয়করসহ সর্বমোট ৪৪ লাখ ৯৫ হাজার ৫২৯ টাকা ইজারামূল্য পরিশোধ করা হয়েছে। অথচ তার প্রকৃত দখলে থাকা ২ দশমিক ২৮ একর জমির বিপরীতে সরকারের প্রাপ্য রাজস্বের পরিমাণ ছিল ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৬৪৬ টাকা। ফলে অতিরিক্ত ১৫৪ শতক জমি অবৈধভাবে দখলে রেখে ব্যবহার করার মাধ্যমে তিনি সরকারের ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকার বিপুল রাজস্ব ফাঁকি ও আত্মসাৎ করেছেন।দুদক মামলার বিবরণীতে এই অপরাধের সময়কাল ২০১৬ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করেছে। অভিযুক্ত মাহবুবে রহমান রুহেলের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪২৭ ও ৪৪৭ ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, সম্পত্তি বিনাশ ও অবৈধ দখলের অভিযোগ আনা হয়েছে।এজাহারে স্পষ্ট করা হয়েছে, মামলার তদন্ত চলাকালে এই অনিয়ম ও দখলের সাথে অন্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad • 12 Days, Oct 21, 2026 1:00 PM
0
• 0 min read
Tue ☀️ 31°
Wed ⛅ 30°
Thu 🌧️ 28°
Fri ⛅ 29°
Sat ☀️ 32°

Trending News

Daily Newspaper