এশিয়ার বাইরে প্রথম স্থায়ী পোকেমন শপ লন্ডনে
কোম্পানির এ উদ্যোগের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে পোকেমনের ব্যবসা সম্প্রসারণের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
কোম্পানির এ উদ্যোগের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে পোকেমনের ব্যবসা সম্প্রসারণের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৪০ টাকা ৯৬ পয়সা।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ।
চট্টগ্রামের পটিয়ায় ১৬ লাখ টাকা মূল্যের ৩০০ বস্তা চিনিসহ কাভার্ডভ্যান গায়েবের ঘটনায় চকরিয়া থেকে আরও সাড়ে ৭ টন চিনির চালান উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নোনাছড়ি এলাকার হারবাং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেলের একটি বন্ধ টেইলার্সের দোকান থেকে এই চিনি উদ্ধার করা হয়। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত লুণ্ঠিত ৩০০ বস্তার মধ্যে ২৮৪ বস্তা (১৪.২ টন) উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যান চালক মো. আলমগীর পরিকল্পিতভাবে ছিনতাইয়ের নাটক সাজিয়ে ১৫ টন চিনি আত্মসাৎ করে। পরবর্তীতে চকরিয়া ও আজিজনগর এলাকার অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে বাজারমূল্যের চেয়ে কম দামে এসব চিনি বিক্রি করে দেয়া
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সায়হাম টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৭ পয়সা।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এপেক্স ফুটওয়্যার।
বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সতর্কতার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭ পয়সা।
সম্মিলিত ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ব্যাংকের সেবা, ব্যবসা, বিনিয়োগ ও আমানতসহ সার্বিক কার্যক্রমে গতিশীলতা বাড়াতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনদীর্ঘদিনের চ্যালেঞ্জ ও স্থবিরতা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের পূর্ণাঙ্গ ইসলামী ধারার ব্যাংকগুলো। জুলাইয়ের তুলনায় আগস্টে এসব ব্যাংকের আমানত, বিনিয়োগ, প্রবাসী আয় ও আমদানিতে প্রবৃদ্ধি দেখা গেছে। তবে একই সময়ে রপ্তানি আয় কমেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের মাসভিত্তিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশে পূর্ণাঙ্গ ইসলামী ধারার ব্যাংক রয়েছে ১০টি। এগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি
আধুনিক স্থাপত্যশৈলী ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিতব্য ভবনটিতে থাকবে চারটি প্যাসেঞ্জার লিফট, সুপরিসর পার্কিং এবং বিভিন্ন আয়তনের অফিস স্পেস।
নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামী চিন্তাবিদ ও মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ।
সৌদি আরবে ‘অনৈতিক কাজে’ লিপ্ত হওয়ার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে শাহবাগে প্রতিবাদ সমাবেশ হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের সামনে ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ আয়োজিত এই সমাবেশে বক্তারা সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন।সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, ‘প্রবাসীদের বিনা বিচারে, বিনা নোটিসে বিচারের নামে হত্যা করে তাদের লাশ যখন বাংলাদেশে পাঠানোর পরিস্থিতি হয়েছে, তখন বাংলাদেশের মানুষ এদের কাছে যে প্রশ্ন তুলছে এবং একজন মন্ত্রী যে উত্তর দিচ্ছে, তা আগের ফ্যাসিস্ট সরকারগুলোর চাইতে অনেক বেশি নৃশংস।’তিনি সরকারের কাছে সাত দিনের আলটিমেটাম দিয়ে বলেন, ‘এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন, তাদের ব্যাপারে সরকার কী ভূমিকা নেয়, তা আমরা দেখতে চাই। যদি পদক্ষেপ না নেয়, এই সরকারের এই মন্ত্রীদের পদ থেকে অপসারণের জন্য প্রবাসীদের পক্ষ থেকে আমরা লড়াই সংগ্রাম শুরু করব।’প্রবাসীদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রবাসে যারা আছেন, যারা মামলায় ভুগছেন, যারা হয়রানির শিকার হচ্ছেন, তাদের পক্ষে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন, তা আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশকে এবং প্রবাসীদের জানাতে হবে। অন্যথায় প্রবাসীরা রেমিট্যান্স পাঠাবে কিনা সেটা তারা বিবেচনা করবে।’নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’-এর সংগঠক তাসনূভা জেবিন বলেন, ‘সৌদি সরকার বাংলাদেশের দুইজন নাগরিকের শিরশ্ছেদ করার আগে কোনো ধরনের জবাবদিহিতার প্রয়োজন মনে করেনি। আমরা এর তীব্র ধিক্কার জানাই। যে দেশে বাংলাদেশ থেকে যাওয়া নারী শ্রমিককে নির্যাতিত করে দেশে ফেরত পাঠানো হয়, সেই দেশ কোন আইনের আওতায় বাংলাদেশকে না জানিয়ে দুই নাগরিকের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে? এর জবাব বাংলাদেশ সরকারকে চাইতেই হবে এবং আমরা সরকারকে বাধ্য করব সৌদি সরকারের কাছে জবাব চাইতে।’মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওই দুজন জেলে থাকলেও কেন বাংলাদেশের পক্ষ থেকে আইনি সহায়তা পাননি, সেই প্রশ্নও তুলে ধরেন তিনি।শিক্ষক, গবেষক মাহা মির্জা বলেন, ‘প্রবাসী শ্রমিকরা শুধু টাকা বানানোর যন্ত্র নয়। তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এই জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, কারণ আমরা চাই না আগামী চার বছরে আবার ৩০ হাজার কফিন ফিরে আসুক।’তিনি প্রবাসীদের তালিকা তৈরি, দূতাবাসের সহায়তা এবং ভুয়া কাগজপত্রে অর্থ আত্মসাৎকারী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক সামিয়া শারমিন।
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনটি উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন।
সিঙ্গাপুরের পরিসংখ্যান বিভাগের গতকাল প্রকাশিত তথ্যানুযায়ী, সেবা, খুচরা পণ্য ও ব্যক্তিগত পরিবহন খাতে মূল্যবৃদ্ধির গতি কমায় সার্বিক মূল্যস্ফীতি কমেছে।
রংপুরের তিনটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ৬ হাজারের বেশি মামলার বিচার শেষ হচ্ছে না। ১৫ থেকে ১৮ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন বিচারপ্রার্থী নির্যাতিত নারীরা। এর মধ্যে দুই হাজারের বেশি মামলা ধর্ষণের। ৩০০-এর বেশি মামলায় ৫ থেকে ১৮ বছর পার হলেও বিচার শুরুই হয়নি।সরেজমিনে নারী ও শিশু আদালত ঘুরে পাওয়া গেছে এসব চাঞ্চল্যকর তথ্য। নারী ও শিশু নির্যাতন আদালত-২ এর সামনে হাউমাউ করে কাঁদছিলেন রংপুরের পীরগাছা উপজেলার অনন্দনগর গ্রামের শরীফা ইয়াসমিন। ২ লাখ টাকা যৌতুক দিতে না পারায় তাকে স্বামী ও শাশুড়ির বাড়ির লোকজন বাসা থেকে বের করে দেয়।যৌতুক আইনে মামলা করছেন ৬ বছর ধরে, আদালতে আসছেন, কিন্তু বিচার শুরু হয়নি। কবে বিচার পাবেন, জানেন না। ২ মাস পর পর মামলার তারিখ পিছিয়ে যায়। উকিল, মহুরী এবং পেশকারের খরচ জোগাতে গিয়ে গরু, ছাগল, হাঁস-মুরগি বিক্রি করে ফেলেছেন তিনি।একই অভিযোগ পীরগাছার আসমা বেগম, রংপুর সদরের মারিয়ম বেগমসহ অনেকের। বেশিরভাগ মামলাই ধর্ষণের, যা ৬ থেকে ১৮ বছর ধরে বিচার শেষ হচ্ছে না। তাদের অভিযোগ, সহায়-সম্বল যা ছিল বিক্রি করে প্রতি তারিখে আদালতে আসেন, উকিল-মহুরী-পেশকারকে টাকা দেন আর বাড়ি ফিরে যান। মিঠাপুকুর উপজেলার হতদরিদ্র আসমা বেগম জানান, তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে, ৮ বছরেও বিচার শুরু হয়নি। রংপুরের পীরগাছা উপজেলার ভেন্ডাবাড়ি গ্রামের সোহরাব হোসেন অভিযোগ করেন, ১৮ বছর ধরে আদালতে ঘুরছেন একটি ধর্ষণের মামলায়। ঢাকায় রিকশা চালান, ২ মাস পর রংপুরে আদালতে আসেন হাজিরা দিতে, আবার চলে যান। মামলার ধার্য তারিখে না আসলে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তাই বাধ্য হয়ে আসতে হয়। তাদের মতো আরও অনেক নারী ও শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েও বিচার পাচ্ছেন না।দীর্ঘদিন ধরে বিচার সম্পন্ন না হওয়ার জন্য আইনের সঠিক প্রয়োগ না হওয়া, আদালতে সাক্ষী হাজির করার ব্যাপারে পুলিশের দায়িত্বহীনতা এবং রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারীদের দায়িত্বহীনতাকে দায়ী করছেন মানবাধিকারকর্মী, আইন বিশেষজ্ঞ ও বিচারপ্রার্থীরা।রংপুর জেলা মহিলা পরিষদের সভাপতি রুমানা জামান অভিযোগ করেন, নারী ও শিশু নির্যাতন দমন মামলা নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও মাসের পর মাস, বছরের পর বছর বিচারপ্রার্থীরা আদালতের বারান্দায় আসছেন আর ফিরে যাচ্ছেন। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আরও বিচারক নিয়োগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।আরেক নারী নেত্রী মনোয়ারা বেগম বলেন, রংপুরে নারী নির্যাতনের মামলাগুলোর বিচার না হওয়ায় এবং অপরাধীরা শাস্তির আওতায় না আসায় নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এ জন্য বিচারকের সংখ্যা বাড়িয়ে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।নারী ও শিশু নির্যাতন দমন আদালতের রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবীরা দীর্ঘদিন ধরে বিচার না পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তারা বলছেন, মামলার বাদীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। তারা চেষ্টা করছেন, কিন্তু বিচারপ্রার্থীরা কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না।আদালত-১ এর বিশেষ পিপি শফি কামাল জানান, ওই আদালতে প্রায় ২ হাজার মামলা বিচারের অপেক্ষায় আছে। মামলার তারিখে সাক্ষী আসেন না, আবার বাদীও ঠিকমতো আদালতে আসেন না। এতে মামলার জট বাড়ছে। তবে বিচারক ও তারা বিচারপ্রার্থীদের ন্যায়বিচার দিতে চেষ্টা করছেন।আদালত-২ এর বিশেষ পিপি মোকসেদুল হকও একই কথা বলেন। তিনি জানান, দ্রুত বিচারপ্রার্থীদের সেবা দেওয়ার চেষ্টা চলছে।তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, রংপুরের আদালতে নারী নির্যাতনের মামলার বিচার দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা সেল গঠন এবং উচ্চ আদালতের কঠোর মনিটরিং দরকার।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসনসংকট ও শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট-ঘাটতির প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে চলমান এসব আন্দোলনের পেছনে জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি সরকারের ঋণের বোঝা ও সুদ পরিশোধের ব্যয় নিয়েও উদ্বেগ...
সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের (বিবি) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। বাসস জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বার্তায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। তবে কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে এবং ওয়েবসাইটটি কবে নাগাদ পুনরায় চালু করা হতে পারে, সে বিষয়ে...
Discussion
Please Sign In to join the discussion.