সমুদ্রের বুকে রানওয়ে: নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Business

সমুদ্রের বুকে রানওয়ে: নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সমুদ্রের ঢেউ ছুঁয়ে তৈরি রানওয়ে আর আন্তর্জাতিক মানের আধুনিক অবকাঠামো নিয়ে একেবারে নতুন রূপ পেয়েছে দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের বিমানবন্দর। বর্ধিত রানওয়ে, দৃষ্টিনন্দন প্যাসেঞ্জার টার্মিনাল এবং বিশ্বমানের আধুনিক নিরাপত্তা ব্যবস্থার ছোঁয়ায় আকাশপথে বিশ্বের আরও কাছাকাছি চলে এসেছে এই পর্যটন নগরী। সবকিছু ঠিক থাকলে ১৬ নভেম্বর আধুনিক এই বিমানবন্দরের সম্প্রসারিত কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর সমুদ্রের মিতালীতে গড়ে ওঠা কক্সবাজার বিমানবন্দর এখন শুধু দেশীয় পর্যটকদের জন্যই নয়, বরং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার মাধ্যমে বিশ্ববাসীর জন্য উন্মোচন করতে যাচ্ছে নতুন এক দিগন্ত।১০ হাজার ৭০০ ফুট রানওয়ে ও আধুনিক টার্মিনালদাপ্তরিক সূত্রে জানা গেছে, সমুদ্রের বুক চিরে রানওয়েকে সম্প্রসারিত করে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। এর ফলে এখন থেকে যেকোনো বড় আকারের উড়োজাহাজ এখানে অনায়াসে ওঠানামা করতে পারবে। প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের নতুন যাত্রী টার্মিনালে যুক্ত করা হয়েছে চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন, আধুনিক স্ক্যানিং ব্যবস্থা, লাগেজ বেল্ট, কনভেয়ার বেল্ট, লিফট, এসকেলেটর এবং বোডিং ব্রিজসহ নানা সুযোগ-সুবিধা।কক্সবাজার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. নূর নবী জানান, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইসিএও) নিয়ম এবং অ্যানেক্স সেভেন্টি রুলস অনুসরণ করে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সকল ধরনের আধুনিক সুযোগ-সুবিধা শতভাগ নিশ্চিত করা হয়েছে।টার্মিনালের সিকিউরিটি সুপারভাইজার মো. সিফাত উল্লাহ জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আদলেই এখানে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, এক্স-রে মেশিন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এছাড়া বহির্গমনে চারটি ও আগমনী অংশে ছয়টি ইমিগ্রেশন কাউন্টার, সিসিটিভি নেটওয়ার্ক, ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে এবং ডিউটি ফ্রি শপের ব্যবস্থা রাখা হয়েছে।অর্থনীতি ও পর্যটনে নতুন সম্ভাবনার হাতছানিনতুন এই সক্ষমতা কক্সবাজারের পর্যটন শিল্প, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশী পর্যটক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সরাসরি কক্সবাজারে যাতায়াত করতে পারবেন। এতে হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহন খাতে বিনিয়োগের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, এই বিমানবন্দর চালুর ফলে শুধু পর্যটকই আকৃষ্ট হবে না, বরং কক্সবাজারের অর্থনীতির চাকা আরও সচল হবে। বিশেষ করে এ অঞ্চল থেকে শুঁটকি ও তাজা শাকসবজির মতো অপ্রচলিত পণ্যগুলো চট্টগ্রাম হয়ে সরাসরি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হবে।কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ.ন.ম হেলাল উদ্দিন মনে করেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক রূপদানের মাধ্যমে কক্সবাজারের পর্যটন সম্ভাবনা এখন পূর্ণতা পাওয়ার পথে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন মানচিত্রে কক্সবাজার এক শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং এই অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব বহুগুণ বাড়িয়ে তুলবে।

Sangbad • 8 Days, Oct 25, 2026 2:44 PM
0
• 0 min read
Business

ঢাকা-টাঙ্গাইলে ডাকাতির চেষ্টা: ৯ গরুসহ পিকআপ ও ৩৪ মামলার আসামি গ্রেপ্তার

টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-গামী মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরুসহ পিকআপ উদ্ধার এবং ৩৪ মামলার

ProtidinerSangbad • 8 Days, Oct 25, 2026 2:36 PM
0
• 0 min read
Business

সাইবার হামলার শঙ্কা / জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। এর ফলে ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে সেবা নিতে পারছেন না গ্রাহক।

Samakal • 8 Days, Oct 25, 2026 2:31 PM
0
• 0 min read
Business

সাইবার হামলার শঙ্কা / জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। এর ফলে ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে সেবা নিতে পারছেন না গ্রাহক।

Samakal • 8 Days, Oct 25, 2026 2:31 PM
0
• 0 min read
Business

একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেল। আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি

AmarDesh • 8 Days, Oct 25, 2026 1:53 PM
0
• 0 min read
Business

অবশেষে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার নিরাপত্তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিন দিন বন্ধ থাকার পর আজ সকাল ৮টায় আবার সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।

ProtidinerSangbad • 8 Days, Oct 25, 2026 1:32 PM
0
• 0 min read
Business

সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকির কারণে বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে হ্যাকারের কবলে পড়েছে। এ রিপোর্ট লেখার সময় রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।

Inqilab • 8 Days, Oct 25, 2026 1:19 PM
0
• 0 min read
Business

আরো ৬ কার্গো এলএনজি কিনছে সরকার

দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর ও কাতার থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

NayaDiganta • 8 Days, Oct 25, 2026 1:14 PM
0
• 0 min read
Business

এইচএসবিসি-বিজিএমইএর উদ্যোগে হংকংয়ে অ্যাপারেল রোডশো

হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় আয়োজিত এ রোডশোয় তৈরি পোশাক খাতের সক্ষমতা নিয়ে উপস্থাপনা, বৈশ্বিক খুচরা বাজারের সম্ভাবনা ও সোর্সিংয়ের নতুন প্রবণতা নিয়ে আলোচনা, প্যানেল আলোচনা এবং পোশাক প্রদর্শনীর আয়োজন থাকবে। এতে উদ্ভাবন ও টেকনিক্যাল অ্যাপারেলের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে

BanikBarta • 8 Days, Oct 25, 2026 1:12 PM
0
• 0 min read
Business

সিঙ্গাপুর ও কাতার থেকে ছয় কার্গো এলএনজি কিনবে সরকার

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যানুযায়ী, সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। আলোচনা শেষে প্রস্তাব দুটি অনুমোদনের সুপারিশ করা হয়

BanikBarta • 8 Days, Oct 25, 2026 1:11 PM
0
• 0 min read
Business

টেকনাফে যৌথ অভিযানে ৩ কোটি টাকার অধিক মূল্যের কারেন্ট জাল জব্দ করে আগুনে ধ্বংস

ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ সংরক্ষণ ২০২৬ ইংরেজি উপলক্ষে বিভিন্ন আইন শৃংখলা বাহীনির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে

Jaijaidin • 8 Days, Oct 25, 2026 12:40 PM
0
• 0 min read
Business

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

বৈশ্বিক সতর্কতার মুখে ঝুঁকি এড়াতে আগে থেকেই বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে ‘স্প্যাম’ বা হামলার চিহ্ন শনাক্ত হওয়ার পর তা ঠিক করতে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা।...

Ittefaq • 8 Days, Oct 25, 2026 12:20 PM
0
• 0 min read
Business

তিন দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

BangladesherKhabor • 8 Days, Oct 25, 2026 12:07 PM
0
• 0 min read
Business

সাইবার ঝুঁকিতে বন্ধের তিন দিন পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর অবশেষে সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। আজ রোববার (২৫ অক্টোবর) ৮টা থেকে ওয়েবসাইটটি পুনরায় চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Ajkerpatrika • 8 Days, Oct 25, 2026 11:58 AM
0
• 0 min read
Business

তিন দিন বন্ধ থাকার পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার আশঙ্কায় তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার সকাল আটটা থেকে ওয়েবসাইটটি ব্যবহার করা যাচ্ছে।

Samakal • 8 Days, Oct 25, 2026 11:18 AM
0
• 0 min read
Business

তিন দিন বন্ধ থাকার পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার আশঙ্কায় তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার সকাল আটটা থেকে ওয়েবসাইটটি ব্যবহার করা যাচ্ছে।

Samakal • 8 Days, Oct 25, 2026 11:18 AM
0
• 0 min read
Business

সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। আজ রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি পুনরায় চালু হয়েছে।

Jobabdihi • 8 Days, Oct 25, 2026 11:02 AM
0
• 0 min read
Business

ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

দুদিন পর ফের বড় দরপতন হলো সোনার দামে। আজ রোববার (২৫ অক্টোবর) দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৫০৮ টাকা, যা গত শুক্রবার ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অর্থাৎ ভরিতে কমেছে ৩ হাজার ৬৭৪ টাকা।

Ajkerpatrika • 8 Days, Oct 25, 2026 10:57 AM
0
• 0 min read
Business

তিন দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। তিন দিন পর আজ রোববার সকাল আটটা থেকে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে। তবে গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং লেনদেন স্বাভাবিক ছিল। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ওয়েবসাইটে কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করা হয়। বিশ্বব্যাপী হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঝুঁকি কেটে যাওয়ায় ওয়েবসাইটটি আবার খুলে দেওয়া হয়েছে।

ManabZamin • 8 Days, Oct 25, 2026 10:57 AM
0
• 0 min read
Business

টানা চার দফায় কমল সোনার দাম, ভরিতে কমল ৩,৩২৪ টাকা

দেশের বাজারে টানা চতুর্থ দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য...

Ittefaq • 8 Days, Oct 25, 2026 10:36 AM
0
• 0 min read
Tue ☀️ 31°
Wed ⛅ 30°
Thu 🌧️ 28°
Fri ⛅ 29°
Sat ☀️ 32°

Trending News

Daily Newspaper