Business
বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের পরিকল্পনা জাপানের
প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার সমমূল্যের বেসরকারি বিনিয়োগ প্রবাহ নিশ্চিত করার একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে জাপান
Business
প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার সমমূল্যের বেসরকারি বিনিয়োগ প্রবাহ নিশ্চিত করার একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে জাপান
বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্কতার পর টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাইটটি বন্ধ রাখা হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে...
সম্ভাব্য সাইবার আক্রমণের ঝুঁকি এড়াতে জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গত এপ্রিলের শেষ দিকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শনিবার (২৪ অক্টোবর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে যায়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত,...
বিশ্ববাজারে পণ্যের বহুমুখীকরণ ও বাংলাদেশি পণ্যের আধিপত্য বাড়াতে ১৮টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গন্তব্যের জন্য পৃথক কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার
মালয়েশিয়ার বুরসা মালয়েশিয়া এক্সচেঞ্জে অপরিশোধিত পাম অয়েলের আগাম সরবরাহ চুক্তিতে গত সপ্তাহে টনপ্রতি প্রায় ৪ হাজার ৮০০ রিঙ্গিত বা ১ হাজার ১৭৬ ডলারে লেনদেন হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফিলিপস ৬৬ পরিচালিত লেক চার্লস শোধনাগারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এসপিআর থেকে অপরিশোধিত জ্বালানি তেল ছাড়ছে যুক্তরাষ্ট্র।
সাতক্ষীরার সবচেয়ে বড় বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজারে সম্প্রতি ছোলার ডাল খুচরা পর্যায়ে বিক্রি হয় প্রতি কেজি ১২৫ টাকায়।
হিলি বাজার ঘুরে গতকাল দেখা গেছে, প্রতিটি দোকানেই রসুন সরবরাহ স্বাভাবিক রয়েছে।
অঞ্চলভিত্তিক হিসেবে, এশিয়া ও ওশেনিয়া ছিল ইস্পাত উৎপাদনে শীর্ষে।
দীর্ঘ মেয়াদে বাংলাদেশের খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে পাকিস্তানের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি
সিডনির কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে ব্যাজারিস ক্রিকে অবস্থিত নতুন বিমানবন্দরটি দিন-রাত ২৪ ঘণ্টা চালু থাকবে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসনআইকিউর তথ্যানুযায়ী, ১৭ অক্টোবর শেষ হওয়া গত এক মাসে যুক্তরাষ্ট্রে ক্যান্ডি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ কমেছে।
ব্যাংক খাতের চাঙ্গা ভাবে সূচকের বড় ধস রক্ষাদাম কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের এবং কমেছে লেনদেনডিএসইতে ৭১ কোটি টাকার লেনদেন হ্রাস পেয়েছেদুর্গাপূজার লম্বা ছুটি শেষে প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন লক্ষ্য করা গেছে। বাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও ব্যাংকিং খাতের শেয়ারের ইতিবাচক প্রভাবে সূচকের বড় ধরনের ধস ঠেকানো সম্ভব হয়েছে।তবে মূল্যসূচকের পতন কিছুটা রোখা গেলেও লেনদেনের গতি দৃশ্যমানভাবে কমে গেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতনের পাশাপাশি সার্বিক লেনদেনের পরিমাণও বেশ হ্রাস পেয়েছে।১৯ অক্টোবর ছুটি শুরু হওয়ার আগের কার্যদিবসে বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও তার আগে টানা দরপতন ছিল। মাঝখানে ২০ থেকে ২৪ অক্টোবর ছুটির পর রোববার সকালে লেনদেনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বৃদ্ধিতে সূচক ইতিবাচক ছিল। তবে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে চিত্র বদলে যায় এবং বিক্রির চাপে দাম কমার তালিকা দীর্ঘ হতে থাকে, যা দিনশেষ পর্যন্ত বজায় ছিল। ডিএসইতে দিনশেষে মাত্র ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও দর হারিয়েছে ২৮৩টি এবং অপরিবর্তিত ছিল ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। তবে ব্যাংক খাতে দেখা গেছে উল্টো চিত্র; তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে ১৭টির দাম বেড়েছে, বিপরীতে কমেছে মাত্র ২টির।ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩২ পয়েন্টে নেমে এসেছে। ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ১০১ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে। সূচকের পাশাপাশি লেনদেনের সূচকেও মন্দা দেখা গেছে। রোববার ডিএসইতে মোট ৪৩০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের ৫০২ কোটি ৬৩ লাখ টাকার তুলনায় ৭১ কোটি ৯১ লাখ টাকা কম। লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক, যার ৩২ কোটি ৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। এরপর যথাক্রমে স্থান করে নেয় সিটি ব্যাংক ও মতিন স্পিনিং।শেয়ারের শ্রেণিভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া ভালো ‘এ’ ক্যাটাগরির ১৪৫টি কোম্পানির দর কমেছে এবং বেড়েছে ৩২টির। লভ্যাংশ না দেওয়া ‘জেড’ গ্রুপের ৭৪টি কোম্পানির দরপতন হলেও ২৬টির দর বেড়েছে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬৩টি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়ে ৫৯টির দাম বাড়লেও কমেছে ৮৬টির। ফলে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে গেছে এবং বাজারটিতে মোট ১৬ কোটি ১২ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যা আগের দিনের ২১ কোটি ১৭ লাখ টাকার চেয়ে বেশ কম।
একদিকে স্বর্ণের মজুদ কমিয়ে আনছে রাশিয়া ও কাজাখস্তান। অন্যদিকে পোল্যান্ড স্বর্ণ কেনা অব্যাহত রাখছে।
রাজধানীর মোহাম্মদপুরে শরীফ নামে এক মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ ও ১০ লাখ টাকা চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শেরেবাংলা নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শেরেবাংলা নগর থানা-পুলিশ...
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৩৭১ কোটি ডলার।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘প্রতি বছর লাখ লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়। এতে পরিবারগুলো বাসস্থান হারায় ও দারিদ্র্যের ঝুঁকি বাড়ে।
চলতি অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ২৮৫ কোটি টাকার বেশি। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ...
অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion
Please Sign In to join the discussion.