মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী
Business

মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে। একইসঙ্গে জিডিপির অনুপাতে কর আদায় প্রয়োজনের তুলনায় কম, ব্যাংক খাতে আস্থা ফেরানো এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোসহ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশের অর্থনীতি যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।...

Ittefaq • 31 Days, Oct 3, 2026 10:33 PM
0
• 0 min read
Business

যুক্তরাষ্ট্রে একই সঙ্গে দুটি চাকরি করছে ৮০ শতাংশ জেনজি

বিশ্লেষকদের মতে, এর পেছনে জীবনযাত্রার বাড়তি ব্যয় বড় কারণ হয়ে উঠেছে।

BanikBarta • 31 Days, Oct 3, 2026 10:22 PM
0
• 0 min read
Business

ফিলিপাইনে কমতে পারে চাল উৎপাদন

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে দেশটিতে ছাঁটাই করা চালের (মিলড রাইস) উৎপাদন হতে পারে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার টন। আগের মৌসুমে উৎপাদন হয়েছিল ১ কোটি ২৩ লাখ ৬০ হাজার টন। আবহাওয়ার ঝুঁকি ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকদের ধান চাষের আগ্রহ কমে গেছে।

BanikBarta • 31 Days, Oct 3, 2026 10:13 PM
0
• 0 min read
Business

ইউরোপের ইস্পাত রফতানি হ্রাস পেয়েছে ২০ শতাংশ

যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ আমদানি শুল্ক এ পতনের অন্যতম কারণ।

BanikBarta • 31 Days, Oct 3, 2026 10:08 PM
0
• 0 min read
Business

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ: অর্থমন্ত্রীমূল্যস্ফীতিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মূল্যস্ফীতির চাপের পাশাপাশি কম কর আদায়, ব্যাংক খাতে আস্থা ফেরানো এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো—এসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশের অর্থনীতি যাচ্ছে।

মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মূল্যস্ফীতির চাপের পাশাপাশি কম কর আদায়, ব্যাংক খাতে আস্থা ফেরানো এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো—এসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশের অর্থনীতি যাচ্ছে।

AmarDesh • 31 Days, Oct 3, 2026 10:07 PM
0
• 0 min read
Business

বিকাশ-এ বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভির বিল পেমেন্ট করে প্রতিদিন স্মার্ট টিভি জেতার সুযোগ

বিকাশ দিয়ে ইউটিলিটি বিল পরিশোধ করে প্রতিদিন একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। চলতি অক্টোবর মাসের প্রথমার্ধজুড়ে (১ থেকে ১৫ অক্টোবর) প্রতিদিনের সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধকারী গ্রাহক জিতে নিচ্ছেন এই পুরস্কার। এছাড়া, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম বিল পেমেন্টকারী পাচ্ছেন ক্যাশব্যাক।

Inqilab • 31 Days, Oct 3, 2026 9:54 PM
0
• 0 min read
Business

ভিয়েতনামের কফির বাজারে স্থবিরতা

ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা বর্তমানে প্রতি কেজি কফি বিন বিক্রি করছেন প্রায় ৩ ডলার ৬২ থেকে ৩ ডলার ৬৫ সেন্টে (৯৪ হাজার থেকে ৯৪ হাজার ৮০০ ডং)।

BanikBarta • 31 Days, Oct 3, 2026 9:52 PM
0
• 0 min read
Business

থাইল্যান্ড ভিয়েতনামে স্থিতিশীল থাকলেও ভারতে বাড়ছে চালের দাম

বাজারের তথ্যানুযায়ী, ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম টনপ্রতি ৩৭৮-৩৮৪ ডলারে দাঁড়িয়েছে, যা গত সপ্তাহে ছিল ৩৭৫-৩৮১ ডলার।

BanikBarta • 31 Days, Oct 3, 2026 9:34 PM
0
• 0 min read
Business

বঙ্গোপসাগর সংলাপ: যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্যকে ঔপনিবেশিক যুগে নিয়ে যাচ্ছে

এশিয়ার অর্থনৈতিক উত্থানে বাংলাদেশের বড় সুযোগ আছে: রেহমান সোবহানবঙ্গোপসাগরকে বাহ্যিক সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ: আ ন ম মুনীরুজ্জামানউন্নয়নের স্বার্থে বাংলাদেশ স্থিতিশীলতা চায়: তথ্যমন্ত্রীযুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন প্রভাবশালী দেশগুলো বিশ্ব বাণিজ্যকে আবারও ঔপনিবেশিক যুগে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।তিনি বলেছেন, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় তারা দুর্বল দেশগুলোকে ভয় দেখিয়ে নিজেদের পণ্য কিনতে বাধ্য করছে।শনিবার (৩ অক্টোবর) ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর ‘দ্য নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক ডিসঅর্ডার’ শীর্ষক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, ‘আমরা বাণিজ্যের ঔপনিবেশিক মডেলে ফিরে যাওয়া দেখছি। শুল্কের চাপে পণ্য কিনতে বাধ্য হচ্ছে অনেক দেশ।’তিনি বলেন, ‘আপনার পণ্য কিনতে বাধ্য করার মানে হলো, আপনি আর প্রতিযোগিতামূলকভাবে উৎপাদন করতে পারছেন না। যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যেও শুল্ক ব্যবহার করছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করায় তারা ব্রাজিল, কানাডা, চীন এবং এমনকি ভারতকেও চাপে রাখছে।’তার মতে, এশিয়ার দেশগুলোর উত্থানের বিপরীতে এটি পাশ্চাত্যের ‘বিকৃত’ প্রতিক্রিয়া। তিনি বলেন, উপনিবেশবাদের সময় দেশ দখলের মাধ্যমে বাজার কুক্ষিগত করা হতো। কিন্তু এশিয়ার উত্থান ঘটেছে মূলত ‘বাজারের নিয়মেই’। এর প্রতিক্রিয়ায়, প্রতিযোগিতার বদলে বাজারেই হস্তক্ষেপ করছে পুরোনো শক্তিগুলো।১৮৯০-এর দশকে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি বাজার সুরক্ষার মাধ্যমে মার্কিন শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন। সেই উদাহরণ টেনে এই অর্থনীতিবিদ বলেন, ‘বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনীতির জন্য এটি এখন অচল কৌশল।’রেহমান সোবহান বলেন, তারপরও এশিয়া অর্থনৈতিক বিশ্বের কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। ক্রয়ক্ষমতার দিক থেকে চীন ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। এখন তারা প্রধান অর্থনৈতিক শক্তি হিসেবেও যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে।মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। ইসরায়েলকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ আখ্যা দিয়ে এই যুদ্ধের জন্য তাদের দায়ী করেন তিনি।তিনি বলেন, বাংলাদেশের আমদানি পণ্য এশিয়ার দেশগুলো থেকে এলেও রপ্তানি গুটিকয়েক বাজারের মধ্যে সীমাবদ্ধ। তাই তিনি এশিয়ার ‘ভ্যালু চেইনের’ সঙ্গে বাংলাদেশকে ওতপ্রতভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই আমাদের উৎপাদন প্রক্রিয়াকে এসব দেশের ভ্যালু চেইনে যুক্ত করেছি। কিন্তু সেখানে আমাদের জন্য যেসব সুযোগ তৈরি হচ্ছে, সেগুলোর সঙ্গে আমরা বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাকে মেলাতে পারিনি।’রেহমান সোবহান বলেন, ‘ভবিষ্যতের কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রে আমরা তেমন দক্ষ নই। আর এসব পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আরও বেশি অকার্যকর।’তার মতে, বাংলাদেশের প্রকৃত কৌশলগত গুরুত্ব বঙ্গোপসাগরে নয়, বরং দেশের মধ্যেই নিহিত। পদ্মা ও যমুনা সেতু ব্যবহার করে বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া এবং শেষ পর্যন্ত ইউরোপের সঙ্গে যুক্ত হতে পারে।এর আগে আজ সকালে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এই ফোরামের পঞ্চম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক ফোরামে ১০০টিরও বেশি দেশ থেকে প্রায় ২০০ জন বক্তা, ৩০০ জন প্রতিনিধি এবং ১ হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন।বাহ্যিক সামরিক হস্তক্ষেপমুক্তবাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান সংলাপে অংশ নিয়ে বলেন, বঙ্গোপসাগরকে যে কোনো বাহ্যিক সামরিক হস্তক্ষেপমুক্ত একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলাদেশ।চীন ও ভারতের মধ্যে উত্তেজনা কমাতে এবং ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে প্রশ্ন রাখা হয় মুনীরুজ্জামানের কাছে। জবাবে তিনি বলেন, দক্ষিণ এশিয়া এবং আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ পক্ষ। ভারত ও চীন উভয়কে বাংলাদেশের কাছে অনেক কিছু দেওয়ার আছে।সামুদ্রিক স্থিতিশীলতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বঙ্গোপসাগরের ক্ষেত্রে বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। বঙ্গোপসাগর কেবল এই অঞ্চলের জন্যই নয়, বরং ভারত মহাসাগরের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত মহাসাগর ও ইন্দো-প্যাসিফিক কৌশলগত পরিকল্পনায় এই বিশাল উপসাগরটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল।তিনি বলেন, ‘বাংলাদেশ এখানে সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে, যা ভারত ও চীন উভয়ের জন্যই অপরিহার্য। আমরা বঙ্গোপসাগরকে যে কোনো বাহ্যিক সামরিক হস্তক্ষেপমুক্ত একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চাই।’আঞ্চলিক সংযোগের কেন্দ্রবিন্দু উদাহরণ দিয়ে মুনীরুজ্জামান বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী সেতু হিসেবে কাজ করে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় চীনের ভূ-কৌশলগত স্বার্থ রয়েছে। বাংলাদেশ যদি চীনের ইউনান প্রদেশ থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত একটি স্থলপথ বা করিডোর তৈরি করে, তবে আঞ্চলিক বাণিজ্য ও সংযোগের মাধ্যমে ভারত ও চীন উভয় ব্যাপকভাবে উপকৃত হবে।বাংলাদেশ স্থিতিশীলতা চায়: তথ্যমন্ত্রীতথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ সংলাপে অংশ নিয়ে বলেন, বাংলাদেশ কোনো যুদ্ধ, নিরাপত্তা ইস্যু, ভূখণ্ড দখল বা শোষণের বিষয়ে আগ্রহী নয়। দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার।তিনি বলেন, ‘আমরা বিশ্ব সম্প্রদায়ের একটি অংশ এবং আমরা স্থিতিশীলতা চাই, কারণ আমরা উন্নতি করতে চাই।’আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আমি অবাক হয়েছিলাম যে আপনারা যুক্তরাষ্ট্র ও ইরান নিয়ে কথা বলছেন না। কারণ বর্তমান বৈশ্বিক সংকট শুধু চীনের মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা সবাই এখন বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি নিরাপত্তার ভুক্তভোগী।’তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের সমস্যাটি সহজে শেষ হওয়ার নয়। এর মূল বিষয় হলো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা এবং আমি চাই না তুমি ধনী হও-এমন একটি মানসিকতা।’তিনি আরও বলেন, ‘১৯৮০ বা ১৯৯০-এর দশকে ভারত ও চীন প্রায় একই অবস্থানে ছিল। কিন্তু চীন কৃষি খাত থেকে উৎপাদনমুখী শিল্পে মনোযোগ দেয়, আর ভারত কৃষি থেকে সেবা খাতে চলে যায়। এর ফলে চীন অনেক বেশি এগিয়ে যায় এবং ভারত প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে পড়ে।’তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্ব সম্প্রদায়ের একটি অংশ এবং আমরা স্থিতিশীলতা চাই, কারণ আমরা উন্নতি করতে চাই। আমেরিকা ও চীনের মতো দেশগুলো হয়তো ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব সামলাতে পারবে, কারণ তারা উৎপাদনের দিক থেকে অনেক এগিয়ে। কিন্তু আমরা ভোক্তা পর্যায়ে আছি।’তিনি বলেন, ‘আমাদের প্রতিদিনের চিন্তা হলো খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা। যুদ্ধ বা অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই। দিন শেষে আমরাই এসবের ভুক্তভোগী।’বিশ্বের বিভিন্ন সংঘাতের প্রভাবে জ্বালানি সংকটের কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তার ভাষ্য, যে যুদ্ধের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, সেই যুদ্ধের প্রভাবেও দেশকে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে।আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না। আমরা চাই চীন, যুক্তরাষ্ট্রসহ পরাশক্তিগুলো আমাদের উন্নতি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা করুক।’

Sangbad • 31 Days, Oct 3, 2026 9:34 PM
0
• 0 min read
Business

সপ্তাহের ব্যবধানে হিলিতে দাম বেড়েছে পেঁয়াজের

হিলি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

BanikBarta • 31 Days, Oct 3, 2026 9:24 PM
0
• 0 min read
Business

বিশ্ববাজারে সেপ্টেম্বরে খাদ্যপণ্যের দাম প্রায় চার বছরে সর্বোচ্চে

এফএওর তথ্যানুযায়ী, গত মাসে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের গড় মূল্যসূচক ছিল ১৩৬ পয়েন্ট।

BanikBarta • 31 Days, Oct 3, 2026 9:03 PM
0
• 0 min read
Business

কৃষি অর্থায়নে ব্র্যাক ব্যাংক, পিসিসি অ্যান্ড এমইসি ও এগ্রিপালসের চুক্তি

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের এএমডি সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘দেশের কৃষি খাতের অগ্রগতির জন্য কৃষকদের তুলনামূলক কম ইন্টারেস্টে অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন।

BanikBarta • 31 Days, Oct 3, 2026 8:53 PM
0
• 0 min read
Business

তিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৫৭ কোটি ৮৬ লাখ

ProtidinerSangbad • 31 Days, Oct 3, 2026 8:40 PM
0
• 0 min read
Business

মাল্টার সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

Jobabdihi • 31 Days, Oct 3, 2026 7:10 PM
0
• 0 min read
Business

বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোই সরকারের অগ্রাধিকার

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘চাপের মুখে মানিয়ে নেয়া ও যুক্তি দিয়ে অবস্থান রক্ষা করাই একজন আসল নীতিনির্ধারকের দক্ষতা। যেকোনো নীতি কাগজের সৌন্দর্যে নয়, বরং তথ্যপ্রমাণের ভিত্তিতে বাস্তবায়নযোগ্য হতে হবে।

BanikBarta • 31 Days, Oct 3, 2026 6:22 PM
0
• 0 min read
Business

কৃষি অর্থায়নকে শক্তিশালী করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক, পিসিসি অ্যান্ড এমইসি ও অ্যাগ্রিপালস

জলবায়ু-সহিষ্ণু কৃষি অর্থায়ন ও টেকসই অর্থায়নের প্রসারে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক, পপুলেশন ক্রাইসিস কন্ট্রোল অ্যান্ড ম্যাস এডুকেশন কমিটি (পিসিসি অ্যান্ড এমইসি) এবং অ্যাগ্রিপালস।

Inqilab • 31 Days, Oct 3, 2026 4:52 PM
0
• 0 min read
Business

পিকেএসএফের সহায়তায় চার জেলায় ৩০ হাজার উদ্যোক্তা তৈরি

কারো কারখানায় যুক্ত হয়েছে নতুন মেশিন, কোথাও বাড়ছে উৎপাদন ও কর্মসংস্থান, আবার কোনো কারখানায় উৎপাদন ব্যয় কমাতে বসেছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা।

BanikBarta • 31 Days, Oct 3, 2026 4:08 PM
0
• 0 min read
Business

এমিরার ‘দ্য ওয়েডিং চ্যাপ্টারে’ অংশ নিল ঋতু কুমার বাংলাদেশ

রাজধানীর উত্তরায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এমিরার দুই দিনব্যাপী বিয়ের আয়োজন ‘দ্য ওয়েডিং চ্যাপ্টারে’ বিশেষভাবে অংশ নিয়েছে ঋতু কুমার বাংলাদেশ। ২ ও ৩ অক্টোবর আয়োজিত এ অনুষ্ঠানে ব্র্যান্ডটি বিয়ের পোশাক ও বিশেষ আয়োজনের জন্য নির্বাচিত পোশাকের সংগ্রহ তুলে ধরে।

BanikBarta • 31 Days, Oct 3, 2026 3:40 PM
0
• 0 min read
Business

মাল্টার দাম কেজিতে ৫২০ টাকা, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী

বাজারে আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে মাল্টাসহ বিভিন্ন ফল আমদানির নির্দেশনা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খুচরা বাজারে প্রতিকেজি মাল্টার দাম ৫২০ টাকা হওয়ার কারণ জানতে চেয়েছেন তিনি। শনিবার...

Ittefaq • 31 Days, Oct 3, 2026 3:20 PM
0
• 0 min read
Business

মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

বাজারে মাল্টা, খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানিতে শুল্ক-কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

Samakal • 31 Days, Oct 3, 2026 3:03 PM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper