রাশিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত, আরেকজন নিখোঁজ
Bangladesh

রাশিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত, আরেকজন নিখোঁজ

রাশিয়ার আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণে জাকির হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক বাংলাদেশি এবং সাতজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত জাকির হোসেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আতকা পাড়া গ্রামের মৃত রতন মিয়ার ছেলে।মঙ্গলবার (২৫ আগস্ট) রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত এই গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সটিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাকিরের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার মো. আলাল হোসেন রাজুনিহত জাকিরের বাড়িতে এখন শুধুই হাহাকার। দেড় বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। চার বছর বয়সী কন্যাসন্তান তায়্যিবাকে নিয়ে সুখের স্বপ্ন বুনছিলেন স্ত্রী রিপা বেগম। কয়েক মাস আগে কাজের দক্ষতায় সুপারভাইজার হিসেবে পদোন্নতিও পেয়েছিলেন জাকির। নিহতের স্ত্রী রিপা বেগম আর্তনাদ করে বলেন, ‘দুর্ঘটনার দিন সকালে ফোনে ৫ মিনিট কথা হয়েছিল। বলেছিল–সবার জন্য দোয়া করো, আমাদের সুদিন ফিরবে। কিন্তু সেই সুদিন আর ফিরল না।’ ৯ মাস আগে বাবা রতন মিয়া মারা যাওয়ার পর পরিবারের সব দায়িত্ব ছিল জাকিরের কাঁধে। ঋণের বোঝা আর অবুঝ সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখন দিশেহারা এই পরিবার।মস্কোয় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আমুর গ্যাস কমপ্লেক্সটি চীনের সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীনে পরিচালিত। বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া কয়েকটি মরদেহ এতটাই পুড়ে গেছে যে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। নিখোঁজ আলাল হোসেন রাজুও তাদের মধ্যে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।আহত সাত বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্য আমুর থেকে মস্কোর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় দূতাবাস ২৪ ঘণ্টার হটলাইন (+৭৯১৬২৩২৩০১৫ এবং +৭৯৮৯১১৩৯১৬৯) চালু করেছে।

Sangbad/national • 46d ago, Aug 29, 2026 12:46 AM
0
• 0 min read
Bangladesh

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের সুযোগ পেল ৩৩৮ বাংলাদেশি এজেন্সি

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের তালিকায় বড় পরিবর্তন এসেছে। দেশটির বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস (FWCMS) নতুন করে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় প্রথমবারের মতো নাম উঠেছে বাংলাদেশের সরকারি একমাত্র জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল-এর (বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড)।বৃহস্পতিবার (২৮ আগস্ট) মালয়েশিয়া কর্তৃপক্ষ এই নতুন তালিকা প্রকাশ করে। শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ছয় মাসের কূটনৈতিক প্রচেষ্টার পর মালয়েশিয়া সরকার তাদের আগের অবস্থান থেকে সরে এসে এজেন্সির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর আগে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য মাত্র ২৫টি এজেন্সির একটি ‘সিন্ডিকেট’ সক্রিয় ছিল। নতুন তালিকায় বোয়েসেলের অধীনে ৬২টি এবং আগের ২৫টি এজেন্সির অধীনে আরও ২৫০টি সাব-এজেন্সি রাখা হয়েছে। সব মিলিয়ে এখন ৩৩৮টি প্রতিষ্ঠান কর্মী পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে।এবারের নিয়োগ প্রক্রিয়ায় সবচেয়ে বড় চমক হচ্ছে ‘জিরো কস্ট’ বা বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়া কর্তৃপক্ষ প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিমানভাড়াসহ যাবতীয় অভিবাসন ব্যয় ছাড়াই বিশেষ চার্টার্ড ফ্লাইটে বোয়েসেলের মাধ্যমে এসব কর্মী দেশটিতে যেতে পারবেন।তবে এই প্রক্রিয়াটি এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রণালয় থেকে সতর্ক করে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট সরকারি বিজ্ঞপ্তি জারি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়া বা কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। এমনকি মেডিকেল পরীক্ষাও এখন না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।উল্লেখ্য, আগে নেপাল ও বাংলাদেশের জন্য ২৫টি করে এবং ভারত, পাকিস্তান ও মিয়ানমারের জন্য ১০টি করে এজেন্সি নির্ধারিত ছিল। কিন্তু স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সিন্ডিকেটের প্রভাব কমাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এজেন্সির সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়েছিল। মালয়েশিয়ার উচ্চপর্যায়ের একটি যৌথ কমিটি যাচাই-বাছাই শেষে এই ৩৩৮টি এজেন্সিকে অনুমোদন দিয়েছে।

Sangbad/national • 46d ago, Aug 29, 2026 12:00 AM
0
• 0 min read
Bangladesh

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান। স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তিনি তার পরিচয়পত্র পেশ করেন।আইরিন খান এমন এক সময়ে এই দায়িত্ব নিলেন, যখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে। পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আনুষ্ঠানিক সুযোগ পেলেন।আইরিন জুবাইদা খান মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং শরণার্থী সুরক্ষায় দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতাসম্পন্ন। ২০২০ সাল থেকে তিনি মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও প্রসারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন। সংস্থাটির ইতিহাসে তিনিই ছিলেন প্রথম নারী মহাসচিব।দীর্ঘ কর্মজীবনে আইরিন খান আন্তর্জাতিক উন্নয়ন আইন সংস্থা (আইডিএলও)-এর মহাপরিচালক এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মানবাধিকার ও বিশ্বশান্তিতে বিশেষ অবদানের জন্য ২০০৬ সালে তিনি সিডনি পিস প্রাইজ লাভ করেন। আইন বিষয়ে তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড ল স্কুল থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তার এই নিয়োগকে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।/

Sangbad/national • 46d ago, Aug 28, 2026 9:47 PM
0
• 0 min read
Bangla

রংপুরে ৪ খুন: ঘটনাস্থলে নতুন পুলিশ কমিশনার

Sangbad/national • 46d ago, Aug 28, 2026 2:41 PM
0
• 0 min read
Bangladesh

কারিগরি শিক্ষায় নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক

শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ অংশীদারত্বের এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকালে চীনের চিয়াংশি প্রদেশের ‘চিয়াংশি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটি’তে আয়োজিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলন’-এ তিনি এসব কথা বলেন। সম্মেলনে উভয় দেশের মধ্যে ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ স্থাপনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন তার বক্তব্যে উল্লেখ করেন, এই সহযোগিতা কেবল আনুষ্ঠানিক সমঝোতা স্মারকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষাকে দক্ষতায়, দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে সুযোগে পরিণত করা। এর মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের নতুন পথ উন্মোচিত হবে।’তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বমূলক ভবিষ্যতের অঙ্গীকারেরই প্রতিফলন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে আধুনিক কারিগরি ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি পাঠ্যক্রম উন্নয়ন এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অবশ্যই শিল্প এবং কর্মসংস্থান বাজারের প্রকৃত চাহিদার সাথে যুক্ত করতে হবে, যাতে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জন করতে পারে।’সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনটি আন্তর্জাতিক সহযোগিতা প্ল্যাটফর্ম উন্মোচন করা হয়। এরমধ্যে চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার উন্মোচন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও চিয়াংশি প্রাদেশিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ফ্যান হংহুই।বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার উন্মোচন করেন উপদেষ্টা মাহদী আমিন ও প্রফেসর পেই হংওয়েই।বাংলাদেশ চাইনিজ ল্যাঙ্গুয়েজ ও স্কিল ডেভেলপমেন্ট কো-অপারেশন সেন্টার উন্মোচন করেন শিক্ষা সচিব মো. দাউদ মিয়া ও প্রফেসর ঝেং পেংউ।বাংলাদেশের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং চীনের পক্ষে চিয়াংশি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ঝেং পেংউ সমঝোতা স্মারকে সই করেন।এই চুক্তির আওতায় দুই দেশ বৃত্তিমূলক প্রশিক্ষণ, দ্বিভাষিক শিক্ষা উপকরণ তৈরি, গবেষণা কেন্দ্র স্থাপন, শিল্প-শিক্ষা সংহতি এবং বাংলাদেশে বিনিয়োগকৃত চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধিতে কাজ করবে। এছাড়া ডিজিটাল প্রযুক্তি, রোবোটিক্স এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের মতো আধুনিক ক্ষেত্রগুলোতেও সহযোগিতা জোরদার করা হবে।চিয়াংশি প্রাদেশিক সরকার আয়োজিত এই সম্মেলনে ১৯টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চীনা বিশ্ববিদ্যালয় ও কারিগরি ইনস্টিটিউটের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে নানচাং ইউনিভার্সিটি, ইস্ট চায়না জিয়াওটং ইউনিভার্সিটি ও চিয়াংশি মডার্ন পলিটেকনিক কলেজ অন্যতম।চীন সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এই সফর ও সমঝোতা স্মারক বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Sangbad/national • 47d ago, Aug 28, 2026 8:50 AM
0
• 0 min read
Bangladesh

মক্কা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী কিনা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

Sangbad/national • 47d ago, Aug 27, 2026 4:54 PM
0
• 0 min read
Bangla

রংপুরে ৪ খুন, তদন্তের অগ্রগতি নিয়ে যা জানালেন পুলিশ কমিশনার

Sangbad/national • 47d ago, Aug 27, 2026 1:37 PM
0
• 0 min read
Bangladesh

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়, অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই

ManabZamin/Politics • 47d ago, Aug 27, 2026 12:25 PM
0
• 0 min read
Bangla

৬৪ জেলার তদারকিতে ৩০ মন্ত্রী-হুইপ, কার কোন জেলা

Sangbad/national • 47d ago, Aug 27, 2026 10:17 AM
0
• 0 min read
Bangladesh

নেপালে বন্যা ও ভূমিধস : কোনো বাংলাদেশি হতাহতের খবর নেই

নেপাল ও তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে এখনো কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান জানান, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস নেপাল সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার তথ্য মিলেনি।এদিকে কাঠমান্ডু-পোখারা মহাসড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ থাকায় গতকাল কিছু বাংলাদেশি পর্যটক আটকে পড়েছিলেন। পরে সড়ক যোগাযোগ স্বাভাবিক হলে তারা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন বলে জানা গেছে।বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে এবং উদ্ধারকাজে সহায়তার লক্ষ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। উদ্ভূত পরিস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা দ্রুত বাংলাদেশকে জানাতে নেপাল সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।নেপালে এই প্রাকৃতিক দুর্যোগে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহত ও নিখোঁজদের দ্রুত উদ্ধার কামনা করেছে বাংলাদেশ সরকার। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নেপালকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে ঢাকা প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নেপাল-তিব্বত সীমান্তে এই ভয়াবহ দুর্যোগে এ পর্যন্ত দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন এক হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে অনেক বিদেশি পর্যটকও রয়েছেন।\

Sangbad/national • 48d ago, Aug 27, 2026 4:15 AM
0
• 0 min read
Bangladesh

অবকাঠামো ও জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

​বাংলাদেশে অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

Sangbad/national • 48d ago, Aug 27, 2026 2:51 AM
0
• 0 min read
Bangladesh

নেপালে ১৬২ মৃত্যু: শোক প্রকাশ রাষ্ট্রপতির

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক শোকবার্তায় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।এর আগে নেপালে এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। নেপালের বর্তমান পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক ও নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।প্রাথমিকভাবে জানা গেছে, নেপাল-চীন সীমান্তের কাছে লহেন্দে নদীর প্রবাহ তুষারধসে সৃষ্ট ধ্বংসস্তূপে আটকে গিয়ে একটি কৃত্রিম হ্রদ তৈরি হয়। পরে সেই হ্রদ ভেঙে পানি ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত ভোতেকোশি নদীতে নেমে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। এতে নদীসংলগ্ন তিনটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় স্থানীয়ভাবে কোনো বৃষ্টিপাত না থাকায় বাসিন্দারা বন্যার বিষয়ে আগাম কোনো সতর্কবার্তা পাননি।ভয়াবহ এই বন্যায় দেশটিতে অন্তত নয়টি জলবিদ্যুৎ প্রকল্প এবং বাণিজ্যিক ব্যাংকের নয়টি শাখা ধ্বংস হয়েছে। এ ছাড়া ১৯টি সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ক বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো না পাওয়া গেলেও উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে।

Sangbad/national • 48d ago, Aug 27, 2026 1:35 AM
0
• 0 min read
Bangla

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১৬২ মৃত্যু, স্পিকারের শোক

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রাসুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েক শ মানুষ। নেপালের পর্যটন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫৭৯ জন পর্যটক রয়েছেন, যাদের ৪০০ জনের বেশি বিদেশি নাগরিক।এদিকে নেপালে অন্তত ৫৪ জন মার্কিন পর্যটক নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটি বন্যায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নেপালকে জরুরি আশ্রয়, পানি ও স্যানিটেশন সহায়তায় ৫ লাখ ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের গিরং কাউন্টিতে আকস্মিক বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। সেখানে নিখোঁজ রয়েছেন ৫৫৮ জন, যাঁদের মধ্যে অন্তত ২৬০ জন বিদেশি। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ‘সর্বাত্মক’ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।গিরং সীমান্তপথটি চীন ও নেপালের মধ্যে পর্যটক ও পণ্যবাহী যানবাহন চলাচলের অন্যতম প্রধান কেন্দ্র। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সীমান্তবর্তী এলাকায় উদ্ধার তৎপরতা ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Sangbad/national • 48d ago, Aug 27, 2026 1:35 AM
0
• 0 min read
Bangla

চট্টগ্রামে গ্যাসের উন্নতি, তবুও সংকটে শিল্প-আবাসিক

Sangbad/national • 48d ago, Aug 26, 2026 9:27 PM
0
• 0 min read
Bangla

প্রতিশোধ ও বিভেদ জাতিকে শক্তিশালী করে না : রাষ্ট্রপতি

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি ও তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী ভাতা দেওয়া শুরু হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দেশের সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয় এই ভাতার আওতায় আসবে।মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।রাষ্ট্রপতি বলেন, মহানবী (সা.)-এর বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক। সেই ভাষণে সাম্য, ভ্রাতৃত্ব ও ন্যায়বিচারের যে শিক্ষা দেওয়া হয়েছিল, বর্তমান বিশ্বের সংঘাত ও অসহিষ্ণুতা থেকে উত্তরণে তা অনুসরণের বিকল্প নেই।অতীতের শাসনব্যবস্থার সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, ‘অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে। ধর্মের শান্তি ও সম্প্রীতির মর্মবাণী হৃদয়ে ধারণ করে আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে হবে।’বাংলাদেশের ইসলামী সংস্কৃতির উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে মহানবী (সা.) যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমাদের জাতীয় জীবনে অনুসরণীয়।আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজ থেকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস দূর করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিকতায় উদ্বুদ্ধ করতে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার ও সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মাদ আবদুল মালেক। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি ‘সিরাত স্মরণিকা’র মোড়ক উন্মোচন করেন।/

Sangbad/national • 49d ago, Aug 25, 2026 11:17 PM
0
• 0 min read
Bangladesh

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানালেন রাজা

সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগ্যে ওয়াংচুক। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ আগস্ট) ভোরে বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার এই যাত্রাবিরতিকালে দুই দেশের রাষ্ট্রপ্রধান সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান।রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান ভুটানের রাজা। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ভুটানের বিশেষ অবদানের কথা স্মরণ করে বলেন, ‘১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান সবসময় আমাদের হৃদয়ে বিশেষ স্থানে রয়েছে।’ তিনি বর্তমান রাজার পিতা জিগমে সিংগে ওয়াংচুকের মমত্ববোধের কথাও শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ভুটানের রাজা তার উচ্চাভিলাষী ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এই উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এই প্রকল্পের প্রশংসা করে জানান, টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের রূপান্তরমূলক উদ্যোগে বাংলাদেশ ভুটানের সঙ্গে কাজ করতে প্রস্তুত।সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করে।/

Sangbad/national • 49d ago, Aug 25, 2026 10:37 PM
0
• 0 min read
Bangladesh

মহানবীর (সা.) আদর্শে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাণীতে তিনি বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তিনি মানুষকে তাওহিদের পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন। তার পবিত্র জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ।পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বাণীতে বলা হয়, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ মহানবী (সা.) জাতি, বর্ণ ও গোত্র নির্বিশেষে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জোর দিয়েছেন। বিশেষ করে এতিম, অসহায় ও নারীদের অধিকার রক্ষায় তার শিক্ষা অপরিসীম।বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ, সংঘাত ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে মহানবীর ক্ষমা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি আরও বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক, সন্ত্রাস ও উগ্রতা থেকে দূরে রেখে নীতি-নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবীর জীবন হতে পারে শ্রেষ্ঠ প্রেরণা।’পরিশেষে প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ন্যায়বোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।সূত্র: বাসস/

Sangbad/national • 49d ago, Aug 25, 2026 10:02 PM
0
• 0 min read
Bangladesh

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত বেতন, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। মূলত বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে কর্তৃপক্ষের ভূমিকা আরও জোরালো করতে এবং চেয়ারম্যানকে তার দায়িত্ব পালনে বিশেষ সহায়তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে গত ২৩ আগস্ট চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নবগঠিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত একটি সংস্থা, যা দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন সেবাগুলোর মধ্যে সমন্বয় করার ক্ষেত্রে কাজ করে থাকে।আশিক চৌধুরী এর আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।/

Sangbad/national • 49d ago, Aug 25, 2026 9:37 PM
0
• 0 min read
Bangla

স্থানীয় সরকার নির্বাচন পেছালো, শুরু ইউপি নির্বাচনে

Sangbad/national • 49d ago, Aug 25, 2026 7:23 PM
0
• 0 min read
Bangla

রংপুরের পুলিশ কমিশনারকে সরিয়ে নতুন প্রজ্ঞাপন

Sangbad/national • 49d ago, Aug 25, 2026 7:15 PM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending Stories

Daily Newspaper