বিদেশে পলাতক অপরাধীদের ফেরত আনতে আইনি প্রক্রিয়ার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর
Bangla

বিদেশে পলাতক অপরাধীদের ফেরত আনতে আইনি প্রক্রিয়ার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধী দলের নীতিগত নানা মতপার্থক্য থাকলেও রাজনৈতিক অঙ্গনে ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ’ প্রতিরোধে সবাইকে এক কাতারে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Sangbad/national • 35d ago, Sep 8, 2026 10:49 PM
0
• 0 min read
Bangladesh

আ.লীগ সরকারের ‘ঋণ’ পরিশোধে বিএনপির রেকর্ড

দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসে বিএনপি সরকার বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে। চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে পরিশোধ করা এই অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ১৬৩ কোটি টাকা।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, এ যাবৎকালে কোনো পাঁচ মাসের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ। গত বছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ১৮৯ কোটি ৭১ লাখ ডলার বা প্রায় ২৩ হাজার ৩১০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ সময়ে সরকারের ঋণ পরিশোধ বেড়েছে ১৫ কোটি ৪ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৮৪৯ কোটি টাকা।ইআরডির তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ১৩৫ কোটি ২৪ লাখ ডলার এবং সুদ বাবদ ৬৯ কোটি ৫২ লাখ ডলার। এ সময়ে গড়ে প্রতি মাসে প্রায় ৪১ কোটি ডলারের বিদেশি ঋণ পরিশোধ করতে হয়েছে সরকারকে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পূর্ববর্তী সময়ে নেওয়া বিদেশি ঋণের ক্রমবর্ধমান কিস্তি পরিশোধ। তবে অর্থনৈতিক চাপ ও নানা চ্যালেঞ্জের মধ্যেও সরকার নিয়মিতভাবে বিদেশি ঋণ পরিশোধের ধারাবাহিকতা বজায় রেখেছে।প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার অবকাঠামো ও মেগা প্রকল্পের নামে ব্যাপকভাবে ঋণ নিয়েছে। কিন্তু এসব ঋণ নেওয়ার সময় প্রকল্পের ‘ভ্যালু ফর মানি’ বা অর্থের বিপরীতে প্রত্যাশিত সুফল এবং ঋণের সুদের হার যথাযথভাবে বিবেচনা করা হয়নি।’বিদ্যুৎ খাতেও ক্যাপাসিটি চার্জসহ বিভিন্ন কারণে বিপুল আর্থিক দায় ও ভর্তুকির বোঝা তৈরি হয়েছে। এখন আগের সরকারের রেখে যাওয়া এসব দায় বর্তমান সরকারকে সামলাতে হচ্ছে বলে জানান তিনি।আগের সরকার যত্রতত্র ঋণ নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা রেখে গেছে উল্লেখ করে উপদেষ্টা তিতুমীর বলেন, ‘বর্তমান সরকার দেশি বা বিদেশি যেকোনো ধরনের ঋণ গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে। আমরা বিনিয়োগ, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতে গতিশীলতা বাড়ানোর জন্য ঋণের ব্যবহারকে গুরুত্ব দিচ্ছি। ঋণ নিলে তার বিপরীতে কী রিটার্ন আসবে এবং কতটা কর্মসংস্থান তৈরি হবে, সেগুলো বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’ইআরডির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি ঋণ পরিশোধের চাপ একের পর এক বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ২৬৭ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে ৩৩৭ কোটি ডলার এবং ২০২৪-২৫ অর্থবছরে ৪০৯ কোটি ডলারে দাঁড়ায়। ২০২৫-২৬ অর্থবছরে এই পরিমাণ আরও বেড়ে ৪৪৯ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন, নিয়মিত ঋণ পরিশোধের মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও ঋণদাতাদের কাছে দেশের দায় পরিশোধের সক্ষমতা এবং আর্থিক বিশ্বাসযোগ্যতা বজায় রাখা সম্ভব হচ্ছে।

Sangbad/national • 35d ago, Sep 8, 2026 10:37 AM
0
• 0 min read
Bangladesh

৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ

Sangbad/national • 36d ago, Sep 8, 2026 8:21 AM
0
• 0 min read
Bangla

বন্দরের ইয়ার্ড থেকে ৩ কোটি টাকার কাপড়সহ কনটেইনার গায়েব

চট্টগ্রাম বন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে থাকা সিসিটি ইয়ার্ড থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের একটি বিশাল কনটেইনার উধাও হয়ে গেছে। ৪০ ফুট দৈর্ঘ্যের ওই কনটেইনারটিতে ৬৬৮ বেল তৈরি পোশাকের কাপড় (ফেব্রিকস) ছিল। আমদানিকৃত এই কাঁচামাল সময়মতো খুঁজে না পাওয়ায় চরম বিপাকে পড়েছে সাভারের শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানা ‘গোল্ড স্টার গার্মেন্টস’। এর ফলে কারখানাটির উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।বন্দর ও আমদানিকারক সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট ‘এমভি এমসিসি ডানাং’ নামক জাহাজে করে কাপড় ভর্তি এমআরএসইউ-৮৬৯২৮২৭ নম্বরের কনটেইনারটি চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ বার্থে নামানো হয়। এরপর আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘এসআরএম সিন্ডিকেট’ গত ২২ আগস্ট কাস্টমসের আসাইকুডা ওয়ার্ল্ড সার্ভারে বিল অব এন্ট্রি দাখিল করে। কাস্টমস ও বন্দরের যাবতীয় শুল্ক ও চার্জ পরিশোধের পর ৩০ আগস্ট কনটেইনারটি খালাসের জন্য বন্দরের সিসিটি ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে আমদানিকারক প্রতিনিধিরা দেখতে পান, নির্ধারিত জায়গায় কনটেইনারটি নেই।পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষ সিঅ্যান্ডএফ এজেন্টকে বিভিন্ন স্থানে কনটেইনারটি খুঁজে দেখতে বলে। গত ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের সম্ভাব্য সব ইয়ার্ড ও টার্মিনালে তল্লাশি চালিয়েও ওই বিশাল কনটেইনারের কোনো হদিস মেলেনি। এ ঘটনায় হতবাক হয়ে পড়েছেন আমদানিকারক ও বন্দর সংশ্লিষ্টরা। পরে বিষয়টি বন্দরের টার্মিনাল ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।ঘটনার গুরুত্ব বিবেচনায় গত ২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন এসআরএম সিন্ডিকেটের মালিক মো. হাফিজুর রহমান। অভিযোগে তিনি উল্লেখ করেন, কনটেইনারে থাকা কাপড়গুলো শতভাগ রপ্তানিমুখী পোশাক তৈরির কাঁচামাল। নির্ধারিত সময়ে কাঁচামাল কারখানায় না পৌঁছালে সময়মতো বিদেশে অর্ডার সরবরাহ করা সম্ভব হবে না, যা দেশের রপ্তানি বাণিজ্যের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমোর ফারুক গণমাধ্যমকে বলেন, 'একটি কনটেইনার নিখোঁজ হওয়ার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বন্দরের ভেতর থেকে একটি পূর্ণ কনটেইনার গায়েব হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে। এটি কি যান্ত্রিক কোনো ভুলের কারণে অন্য কোথাও গেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।'নিশ্ছিদ্র পাহারার মধ্য থেকে ৪০ ফুটের একটি বিশাল কনটেইনার কীভাবে উধাও হলো, তা নিয়ে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Sangbad/national • 36d ago, Sep 8, 2026 2:36 AM
0
• 0 min read
Bangladesh

বিজয় দিবসে যাত্রা শুরু থার্ড টার্মিনালের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।মন্ত্রী জানান, মহান বিজয় দিবসে টার্মিনালটির উদ্বোধন করা হবে এবং প্রথম দিনে এই টার্মিনাল থেকে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। টার্মিনালটি পরিচালনার বিষয়ে তিনি বলেন, এটি থেকে অর্জিত মোট আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ সরকার। এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ কাজ করবে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।পরিদর্শনকালে বিমানমন্ত্রী আরও জানান, ১৬ ডিসেম্বর আংশিকভাবে কার্যক্রম শুরু হলেও টার্মিনালটি যাত্রীসেবায় পুরোদমে সচল হবে আগামী বছরের মে মাস নাগাদ। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই টার্মিনালটি চালু হলে দেশের বিমান যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।\

Sangbad/national • 36d ago, Sep 8, 2026 1:03 AM
0
• 0 min read
Bangla

স্পিকার হাফিজ উদ্দিনের কাঁধে নতুন দুই দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি ‘কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি’ এবং ‘পিটিশন কমিটি’র সভাপতি মনোনীত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মোট চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়। সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিজাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ১২ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ হবে সংসদের ২৬৩ ও ২৬৫ বিধিতে বর্ণিত দায়িত্ব পালন করা। ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই কমিটির সভাপতিত্ব করবেন।কমিটির অন্য সদস্যরা হলেন–ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-৮), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং আখতার হোসেন (রংপুর-৪)।পিটিশন কমিটিনাগরিকদের বিভিন্ন পিটিশন (আবেদন) পর্যালোচনা করার জন্য গঠিত ১০ সদস্যের পিটিশন কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদের কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।এই কমিটির সদস্যরা হলেন–ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), এ. বি. এম আশরাফ উদ্দিন মিজান (লক্ষ্মীপুর-৪), রকিবুল ইসলাম (খুলনা-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), নাহিদ ইসলাম (ঢাকা-১১) এবং মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)।এ ছাড়া সোমবারের অধিবেশনে ‘সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’ এবং ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ও গঠন করা হয়েছে।\

Sangbad/national • 36d ago, Sep 7, 2026 11:01 PM
0
• 0 min read
Bangladesh

রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে দেশের অন্যতম বড় সংকট হিসেবে অভিহিত করে দ্রুততম সময়ে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।বৈঠকে জাপানের বিশেষ দূত উল্লেখ করেন যে তিনি প্রায় ৫০ বছর ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন। রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন অনুদান ও মানবিক সহযোগিতার কথা তুলে ধরে তিনি জানান, বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি পুরোপুরি অবগত।জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের জন্য সাসাকাওয়াকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গা সংকটের কারণে দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর তৈরি হওয়া বাড়তি চাপের কথা স্পষ্টভাবে তুলে ধরেন।নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজ অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখার জন্য জাপানি বিশেষ দূতের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।এ সময় বিশেষ দূত জানান যে মিয়ানমার সরকারের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং তারা এই সংকটের সমাধানে আন্তরিক। তবে রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসনের গতি কিছুটা শ্লথ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সংকটের টেকসই সমাধানের জন্য কেবল দ্বিপক্ষীয় নয়, বরং বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়।আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র তৈরিতে জাপানের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, দেশে একটি আকর্ষণীয় বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির কথা উল্লেখ করে বাংলাদেশ জাপানি বিনিয়োগ পেতে অত্যন্ত আগ্রহী বলে জানান।মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার ক্ষেত্রেও বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Sangbad/national • 37d ago, Sep 7, 2026 7:06 AM
0
• 0 min read
Bangla

১৭ সেপ্টেম্বর দেশজুড়ে কৃষক কার্ডের ‘আনুষ্ঠানিক উদ্বোধন’

বর্তমান সরকারের অন্যতম মেগা উদ্যোগ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১৭ সেপ্টেম্বর। ফেনীর ফুলগাজী উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক শুভসূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উদ্বোধনের দিন দেশের একসঙ্গে ৫০টি জেলায় একযোগে এই কর্মসূচি পালিত হবে এবং সারাদেশের এক লাখ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়া হবে। এর আগে গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনে পরীক্ষামূলক বা প্রি-পাইলটিং পর্যায়ে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল।কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র এবং বহুমুখী কৃষিসেবা পাওয়ার একটি সমন্বিত মাধ্যম হিসেবে এই কার্ড তৈরি করা হয়েছে। প্রি-পাইলটিং পর্বে প্রাথমিকভাবে দেশের ১০ জেলার ১১টি ব্লকে কার্ড বিতরণ করা হয়েছিল। নতুন এই কার্যক্রমে শুধু ফসল উৎপাদনকারী কৃষক নন, বরং মৎস্য ও প্রাণিসম্পদসহ কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত বিভিন্ন শ্রেণির মানুষকে এর আওতায় আনা হচ্ছে।এর সুফল ভোগ করবেন ফসল উৎপাদক, বর্গাচাষি, ইজারা চাষি, মৎস্যচাষি ও প্রাণিসম্পদ খামারিরা। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণে সরকারি ভর্তুকি, সহজ শর্তে কৃষিঋণ, সেচ সুবিধা, আধুনিক কৃষিযন্ত্র, কৃষিবিমা, বিশেষ প্রশিক্ষণ এবং আবহাওয়া ও বাজারসংক্রান্ত জরুরি তথ্য পাবেন।কৃষক কার্ডের কার্যকারিতা আরও গতিশীল করতে যুক্ত করা হচ্ছে আধুনিক কিউআর কোড। কার্ডধারী কৃষকদের সহজেই শনাক্ত করা এবং সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ করতে এই কিউআর কোড যুক্ত করা হচ্ছে, যা স্ক্যান করলেই কৃষকের সব তথ্য চলে আসবে। মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত নিবন্ধনের আওতায় এসেছেন ১৬ লাখ ৩০ হাজার কৃষক।এর মধ্যে এক লাখ কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং উদ্বোধনের দিনই তাদের অ্যাকাউন্টে প্রণোদনার টাকা চলে যাবে। পাশাপাশি ব্যাংক হিসাব খোলার জন্য আরও পাঁচ লাখ কৃষকের তথ্য যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হয়েছে। কার্ডের আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা আড়াই হাজার টাকা নগদ প্রণোদনাসহ নানা সহায়তা পেয়ে থাকেন।বিশ্বব্যাংক, ইফাদ ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের তথ্য অনুযায়ী, নিবন্ধিত কৃষকদের বড় অংশই ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে রয়েছেন। চলতি অর্থবছরে মোট ৪৩ লাখ কৃষককে এই কার্ডের আওতায় নিয়ে আসার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পর্যায়ক্রমে দেশের প্রায় দুই কোটি ২৭ লাখ কৃষকের সবাইকেই এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে।

Sangbad/national • 37d ago, Sep 7, 2026 5:11 AM
0
• 0 min read
Bangladesh

দক্ষ জনশক্তি ও বৈধ অভিবাসন : একযোগে কাজ করবে বাংলাদেশ ও ইতালি

বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং বৈধ পথে কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেছে দুই দেশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর এক সৌজন্য সাক্ষাৎকারে এসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি অবৈধ অভিবাসন রোধ, ভাষা শিক্ষা এবং নগর ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো স্থান পায়।মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, 'বাংলাদেশ ও ইতালির সম্পর্ক পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। এই বন্ধনকে আরও এগিয়ে নিতে আমরা সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুঁজছি। বিশেষ করে দক্ষ মানবসম্পদ তৈরি এবং বৈধ পথে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দুই দেশই লাভবান হতে পারে।'বৈঠকে অবৈধ অভিবাসন রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়। মন্ত্রী জানান, শুধু আইন দিয়ে নয়, সচেতনতা তৈরির মাধ্যমে জনগণকে নিরাপদ অভিবাসনে উৎসাহিত করতে হবে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে বিশেষ কর্মশালা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে ইতালীয় ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, 'যদি আমাদের কর্মীরা ইতালীয় ভাষায় দক্ষ হয়ে দেশটিতে যেতে পারেন, তবে তাদের কাজের সুযোগ ও মর্যাদা বাড়বে। এ ক্ষেত্রে ইতালীয় সরকারের পক্ষ থেকে ভাষা শিক্ষার প্রশিক্ষক ও প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করছি।'ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার প্রতিশ্রুতি দেন। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, ইতালির মিলান শহরের সঙ্গে খুলনা সিটি করপোরেশনের খাদ্য নিরাপত্তা ও খাদ্য অপচয় রোধে যৌথভাবে কাজ করার একটি বিশেষ প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশি স্থপতিদের দক্ষতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির বিষয়টিও ইতিবাচকভাবে দেখছে ইতালি।বর্তমানে ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছেন। তাদের অবদান এবং নতুন কর্মীদের বৈধভাবে পাঠানোর প্রক্রিয়া সহজ করতে এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Sangbad/national • 37d ago, Sep 7, 2026 3:03 AM
0
• 0 min read
Bangla

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তিনি অবতরণ করেন।স্টেডিয়ামে পৌঁছালে রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক ও পুলিশ সুপার মো. বেলাল হোসেন। এ সময় নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরাও তাকে স্বাগত জানান। সেখান থেকে রাষ্ট্রপতি সরাসরি জেলা সার্কিট হাউসে যান এবং তাকে সেখানে সশস্ত্র ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।সফরের শুরুতেই রাষ্ট্রপতি পৌর শহরের সেনুয়া কবরস্থানে যান। সেখানে তিনি তার বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন এবং মা ফাতেমা বেগমের কবর জিয়ারত ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এরপর তিনি শহরের কালীবাড়ী এলাকায় তার পৈতৃক নিবাসে যান। দুপুরে সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর বিকেল তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় দীর্ঘ প্রতীক্ষিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দুপুরে সার্কিট হাউসে তাঁকে আবারও গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর দুপুর ২টায় হেলিকপ্টারযোগে তাঁর বঙ্গভবনের উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগের কথা রয়েছে।রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানিয়েছেন, রাষ্ট্রপতির সফরটি সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক তোরণ ও ব্যানারে সাজিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।/

Sangbad/national • 38d ago, Sep 6, 2026 2:15 AM
0
• 0 min read
Bangladesh

পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া রোববার (৬ সেপ্টেম্বর) শপথ নেবেন। বিকেল তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপককে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তকে এই পদে নিয়োগ প্রদান করেছেন। সংবিধান অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া–এর মধ্যে যা আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত থাকবেন।অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া দীর্ঘ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা করছেন। তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব ল-এর ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মডারেটর।শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) থেকে মিডিয়া আইনের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ব্রিটিশ কমনওয়েলথ স্কলারশিপের আওতায় তিনি এই উচ্চতর ডিগ্রি নেন। পেশাগত জীবনে তিনি আন্তর্জাতিক আইন নিয়েও কাজ করেছেন। বর্তমানে তিনি এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর নির্বাহী পরিষদের সদস্য এবং সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতি।পিএসসির সংস্কার ও গতিশীলতা আনয়নে নতুন চেয়ারম্যানের এই নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আজ শপথ গ্রহণের মাধ্যমেই তর দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।\

Sangbad/national • 38d ago, Sep 5, 2026 10:47 PM
0
• 0 min read
Bangla

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল শুরু, ফিরল স্বস্তি

Sangbad/national • 38d ago, Sep 5, 2026 1:17 PM
0
• 0 min read
Bangla

খাদ্য প্রতিমন্ত্রীর গাড়িবহর দুর্ঘটনার কবলে, নারীসহ আহত ২

​বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়িবহর এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

Sangbad/national • 40d ago, Sep 4, 2026 2:48 AM
0
• 0 min read
Bangladesh

ঋণখেলাপিতে যেভাবে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ

Sangbad/national • 40d ago, Sep 3, 2026 11:40 PM
0
• 0 min read
Bangla

‘গুজব’ রটানো থেকে সতর্ক করলেন প্রধানমন্ত্রীর

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র নানাভাবে গুজব রটাচ্ছে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়ে কেউ কেউ মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে। দেশে কোনো রকমের বিদ্বেষ যেন অস্থিরতা সৃষ্টির কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।সনাতন ধর্মের ‘অবতার’ শ্রীকৃষ্ণের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে মথুরায় যখন নিষ্ঠুর ও স্বৈরাচারী শাসক কংসের রাজত্ব ছিল, তখন শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল দুষ্টের দমনে।তিনি বলেন, ‘বাংলাদেশেও জনগণের সব অধিকার কেড়ে নিয়ে কংসের মতো এক নিষ্ঠুর শাসক জনগণের কাঁধে চেপে বসেছিল। দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের গণতন্ত্রকামী মানুষ হাজারো প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে। এখন ভঙ্গুর অর্থনীতি ও আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে দেশ পুনর্গঠনের পালা।’দেশে বর্তমানে ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইউরোপ-আমেরিকা সফরে গেলে আমরা সবাই কিন্তু কথিত সংখ্যালঘু। বর্তমান গ্লোবাল ভিলেজে এই পরিচয় কোনো মুখ্য বিষয় নয়। আমরা সবাই বাংলাদেশি—এটাই হোক আমাদের বড় পরিচয়।’সরকারপ্রধান আরও যোগ করেন, স্বাধীনতার ঘোষকের রাজনৈতিক দর্শন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ রাখার মূল ভিত্তি। তারেক রহমান বলেন, ‘বিএনপি ও বর্তমান সরকার বিশ্বাস করে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা আরও বিশ্বাস করি, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার।’ প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।রাষ্ট্রীয় উদ্যোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সার্বভৌমত্ব সুসংহত রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। সে লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং ধর্মীয় গুরুদের জন্য সম্মানী ভাতা চালুসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নয়জন পুরোহিতের হাতে সম্মানীর চেক তুলে দেন। একই সঙ্গে সারা দেশের পুরোহিত ও সেবাইতদের ব্যাংক অ্যাকাউন্টে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (এফটিএ) মাধ্যমে সম্মানীর অর্থ পৌঁছে দেওয়া হয়। প্রধানমন্ত্রী আসন্ন দুর্গাপূজা উপলক্ষেও সনাতন ধর্মাবলম্বীদের আগাম শুভেচ্ছা জানান।সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করা হয় এবং হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Sangbad/national • 41d ago, Sep 3, 2026 8:37 AM
0
• 0 min read
Bangladesh

ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার

সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে নিজেদের বাংলাদেশি ভাবতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। বৃহস্পতিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজে দল, মত, ধর্ম, বর্ণ ও পরিচয় যেন মানুষের মধ্যে বিভেদ-বৈষম্য সৃষ্টির কারণ না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।কৃষ্ণের জন্ম এবং পৌরাণিক কংস বধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশেও গণতন্ত্রকামী জনগণের সব অধিকার কেড়ে নিয়ে কংসের মতো এক নিষ্ঠুর শাসক জনগণের কাঁধে চেপে বসেছিল। দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের গণতন্ত্রকামী জনগণ হাজারো প্রাণের বিনিময়ে কংসরূপী সেই ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে।বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন এবং অবনতিশীল আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে এবার দেশ পুনর্গঠনের পালা।বর্তমান গ্লোবাল ভিলেজের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্র ও সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলনই বৈচিত্র্যময় সমাজের সৌন্দর্য। আজকের এই অনুষ্ঠানে যারা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে বিবেচিত, ইউরোপ কিংবা আমেরিকা সফরে গেলে আমরা সবাই কিন্তু কথিত সংখ্যালঘু। সুতরাং এসব পরিচয় কোনো মুখ্য বিষয় নয়।রাষ্ট্র ও সমাজে দল, মত, ধর্ম, বর্ণ ও পরিচয় যেন মানুষের মধ্যে বিভেদ-বৈষম্য সৃষ্টির কারণ না হয়; সেই উপলব্ধি থেকেই দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ রাখতে স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন 'বাংলাদেশি জাতীয়তাবাদ'-এর কথা উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সব নাগরিকের গর্বিত পরিচয় আমরা সবাই বাংলাদেশি।সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময়ে সময়ে কংস চরিত্রের মানুষেরা রাষ্ট্র ও সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচেষ্টা চালিয়েছে। সমাজবিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং কেউ যেন বিরাজমান সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে।দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমের আশ্রয় নিয়ে নানাভাবে গুজব ছড়াচ্ছে এবং মানুষকে উসকে দেওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি যেন সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ না হয়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে সবার প্রতি আহ্বান জানান।প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব সুসংহত রেখে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে দেশের নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। সেই লক্ষ্য পূরণেই বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং সব ধর্মের ধর্মীয় গুরুদের জন্য সম্মানী ভাতাপ্রদানসহ যাবতীয় উদ্যোগ বাস্তবায়ন করে চলছে।সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে চায় জানিয়ে তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। এই দেশ আপনার আমার আমাদের সবার উল্লেখ করে আসন্ন শারদীয় দুর্গাপূজা সবাই যেন শান্তিতে, স্বস্তিতে ও নিরাপদে পালন করতে পারেন, সেই কামনা করে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।

Sangbad/national • 41d ago, Sep 3, 2026 3:42 AM
0
• 0 min read
Bangla

নতুন জনপ্রশাসন সচিব কামরুজ্জামান, পরিকল্পনা কমিশনে বদলি এহছানুল হক

দেশের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চুক্তিতে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করা মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া এই দুই শীর্ষ কর্মকর্তাই বর্তমানে চুক্তিতে দায়িত্ব পালন করছেন। সরকারের উচ্চপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতেই এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের মেধাবী কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী চলতি বছরের ৩ মার্চ এক বছরের চুক্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার বর্তমান এক বছরের চুক্তির মেয়াদ আগামী বছরের ৩ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য বিভাগে দায়িত্ব পালনের পর এবার তাকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক মন্ত্রণালয় জনপ্রশাসনের দায়িত্ব দেওয়া হলো।পক্ষান্তরে, মো. এহছানুল হক এর আগে ২০২৩ সালে দুই বছরের চুক্তিতে চুক্তিভিত্তিক নিয়োগ পান। তিনি প্রথমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে গত বছরের অক্টোবর মাসে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছিল। গত ১৭ আগস্ট তার দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের প্রাথমিক মেয়াদ শেষ হওয়ার পর সরকার তার চুক্তির মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করে। সেই বর্ধিত দায়িত্বের অংশ হিসেবেই এবার তাকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হলো।সরকারি এই গুরুত্বপূর্ণ রদবদলের প্রজ্ঞাপন জারির পর থেকেই সচিবালয় ও প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। অভিজ্ঞ এই দুই শীর্ষ কর্মকর্তার হাত ধরে সংশ্লিষ্ট বিভাগগুলোর কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Sangbad/national • 41d ago, Sep 3, 2026 2:08 AM
0
• 0 min read
Bangla

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ধীরগতি, বাড়ছে ডেমারেজ ও লোকসান

Sangbad/national • 41d ago, Sep 2, 2026 2:17 PM
0
• 0 min read
Bangla

ঢাকায় বৃষ্টির আভাস, ৬ জেলায় ঝোড়ো হাওয়ার শঙ্কা

Sangbad/national • 41d ago, Sep 2, 2026 8:53 AM
0
• 0 min read
Bangla

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদী। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই অঞ্চলের জনগণের বৃহত্তর স্বার্থে বিদ্যমান উত্তেজনার দ্রুত অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের দৃঢ় সদিচ্ছা ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন।বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোকপাত করা হয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য ও এর আশপাশের অঞ্চলে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগের বিষয়টিও আলোচনায় স্থান পায়। ইরানের রাষ্ট্রদূত এই অঞ্চলে শান্তি বজায় রাখতে বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।\

Sangbad/national • 42d ago, Sep 2, 2026 2:24 AM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending Stories

Daily Newspaper