১০০ কোটি ডলারে ইস্টার্ন রিফাইনারির নতুন যাত্রা
Bangla

১০০ কোটি ডলারে ইস্টার্ন রিফাইনারির নতুন যাত্রা

চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার। ১০০ কোটি ৪০ লাখ ডলার ব্যায়ের এই প্রকল্পে অর্থায়নের জন্য ৩ সেপ্টেম্বর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সঙ্গে ১০০ কোটি ৪০ লাখ ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।বর্তমানে ইস্টার্ন রিফাইনারির বার্ষিক তেল শোধনক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন। নির্মাণাধীন নতুন ইউনিটটি চালু হলে এর সক্ষমতা আরও ৩০ লাখ টন বাড়বে। অর্থাৎ প্রকল্পটির কাজ শেষ হলে দেশের মোট তেল শোধনক্ষমতা দাঁড়িয়ে ৪৫ লাখ মেট্রিক টনে পৌঁছাবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১০ সালে। পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির ২০০ একর জায়গার এক পাশে ৭০ একর জমিতে নতুন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত হয় এবং প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার কোটি টাকা। ২০১৭ সালে ফ্রান্সের ‘টেকনিপ’ কোম্পানির সঙ্গে একটি চুক্তি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। তবে দীর্ঘদিন বৈদেশিক ঋণ না পাওয়ায় থমকে যায় কার্যক্রম। বারবার সংশোধনের পর প্রকল্প ব্যয় বেড়ে ৩৫ হাজার ৪৬৫ কোটি টাকাই ঠেকলেও সম্প্রতি তা কমিয়ে প্রায় ৩১ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আইডিবি অর্থায়ন নিশ্চিত করায় প্রকল্পে নতুন গতি এসেছে।নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটির বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০৩০ সালের নভেম্বর পর্যন্ত। তবে ২০২৯ সালের মধ্যেই নতুন ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা রয়েছে।সার্বিক বিষয়ে বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম জানান, প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে এবং ইতিমধ্যে প্রকল্প পরিচালক (পিডি) চট্টগ্রামে কার্যালয় খুলে কার্যক্রম শুরু করেছেন। তিনি বলেন, 'বিদেশ থেকে পরিশোধিত তেল কেনা বিপিসির জন্য বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে প্রণালী ও সমুদ্রপথে জাহাজ চলাচলেও নানা জটিলতা দেখা দিচ্ছে। এ অবস্থায় দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই ইউনিটটি বড় ভূমিকা রাখবে।'

Sangbad/national • 28d ago, Sep 16, 2026 4:07 AM
0
• 0 min read
Bangladesh

জাপান সফরে সেনাপ্রধান, অংশ নেবেন এশিয়ান গেমসের উদ্বোধনীতে

দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও গতিশীল করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেনাপ্রধানের এই সফর দেশের ক্রীড়া কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।আইএসপিআর জানায়, সফরকালে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে অংশ নেবেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রীড়াবিদদের মনোবল বাড়াতে এবং পুরো প্রতিযোগিতার পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করতে তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টেও উপস্থিত থাকবেন।জাপান অবস্থানকালে জেনারেল ওয়াকার-উজ-জামান শুধুমাত্র গেমস উপভোগেই সীমাবদ্ধ থাকবেন না, বরং অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন।সফরসূচি অনুযায়ী, তিনি এশিয়ান গেমসের আয়োজক কমিটি এবং বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে ক্রীড়া খাতের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণ আরও বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হওয়ার কথা রয়েছে। চার দিনের এই সরকারি সফর সফলভাবে শেষ করে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

Sangbad/national • 28d ago, Sep 16, 2026 4:00 AM
0
• 0 min read
Bangladesh

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, চিকিৎসাসংক্রান্ত এই সফরে তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও রয়েছেন।দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে সম্প্রতি গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। স্বদেশে ফেরার পরদিনই তিনি সংসদ অধিবেশনে অংশ নেন। ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করলেও এতদিন অসুস্থতার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো অধিবেশনে উপস্থিত হতে পারেননি তিনি।/

Sangbad/national • 28d ago, Sep 16, 2026 2:09 AM
0
• 0 min read
Bangladesh

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে সভাটি শুরু হয়।বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা, যেখানে মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত মোট খরচের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা এবং বাকি ৭২ কোটি ৪৭ লাখ টাকা সংস্থার নিজস্ব বা অন্যান্য উৎস থেকে জোগান দেওয়া হবে। উপস্থাপিত ১৬টি প্রকল্পের মধ্যে ১২টি নতুন এবং ৪টি সংশোধিত প্রকল্প। \

Sangbad/national • 28d ago, Sep 16, 2026 12:17 AM
0
• 0 min read
Bangla

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

Sangbad/national • 28d ago, Sep 15, 2026 1:23 PM
0
• 0 min read
Bangladesh

রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে রিজভীর সহকারী একান্ত সচিব জাহেদুল আলম সংবাদমাধ্যমকে জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতার পরিধি আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোকপাত করা হয় বৈঠকে। একই সঙ্গে দুদেশের যৌথ উন্নয়ন প্রকল্পগুলোর গতি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন, রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব কাজী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এর আগের দিন সোমবার গুলশানে একই কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

Sangbad/national • 29d ago, Sep 15, 2026 1:34 AM
0
• 0 min read
Bangla

শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। তিনি বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তদের এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। যেকোনো প্রয়োজনে সরকার ও সেনাবাহিনী শহীদদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের নিজ গ্রামে একটি করে বাড়ি নির্মাণ, স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মানসম্মত চিকিৎসার পাশাপাশি মাসিক ভাতা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন। সাক্ষাতে দুই শহীদ সেনাসদস্যের স্ত্রী, শিশু সন্তান ও বাবা-মায়েরা উপস্থিত ছিলেন।\

Sangbad/national • 29d ago, Sep 15, 2026 12:15 AM
0
• 0 min read
Bangla

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এক দিনের সরকারি সফরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে সুরমা নদীর তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১১টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর মোটর শোভাযাত্রা নিয়ে তিনি সিলেট সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।সফরের অংশে দুপুরে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবনের সামনে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে সার্কিট হাউজে অবস্থান করবেন এবং রাত ৮টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটজুড়ে নিচ্ছ ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, রাষ্ট্রপতির সুরক্ষায় এক হাজার ২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সিসিকের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির আসনের সংস্থান রাখা হয়েছে বলে জানান প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী। \

Sangbad/national • 29d ago, Sep 14, 2026 9:53 PM
0
• 0 min read
Bangla

১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসির

Sangbad/national • 29d ago, Sep 14, 2026 9:22 PM
0
• 0 min read
Bangladesh

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

Sangbad/national • 29d ago, Sep 14, 2026 1:26 PM
0
• 0 min read
Bangla

গ্যাস সংকটে বিদ্যুতের বেহাল অবস্থা

চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহ ক্রমাগত কমতে থাকার প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতে। দেশীয় খনি থেকে গ্যাস উৎপাদন দিন দিন কমছে।তবে বিদ্যুৎ, শিল্পসহ অন্যান্য খাতে বাড়ছে গ্যাসের চাহিদা। ব্যয়বহুল এলএনজি আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরপরও বিদ্যুতে পর্যাপ্ত গ্যাস দেওয়া যাচ্ছে না। ফলে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতিদিনই কমবেশী লোডশেডিং হচ্ছে। দেশীয় কয়লা মজুদ রেখে আমদানিকৃত কয়লা দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তাও প্রায়ই থমকে যাচ্ছে বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি ও কয়লা আমদানিতে নানা জটিলতার কারণে।ভারতের আদানি থেকে চাহিদার প্রায় আট থেকে নয় শতাংশ বিদ্যুৎ ঠিকমত আসলে পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া যাচ্ছে। কারিগরি ত্রুটিতে সরবরাহ কমে গেলেই লোডশেডিং বেড়ে যাচ্ছে।বিপিডিবি সূত্রে জানা গেছে, শনিবার দেশে মোট বিদ্যুৎ চাহিদা ছিল ১৭ হাজার ৬৩৬ মেগাওয়াট। উৎপাদন হয়েছে ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। লোডশেডিং ছিল ২ হাজার ৭৯৭ মেগাওয়াট।দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। র‌বিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার। গত বুধবার রাত ১২টার দিকে কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে উৎপাদন আরও কমায় দেশে লোডশেডিং বেড়ে যায়। রোববার বন্ধ ইউনিট চালুর পর দুপুর থেকে উৎপাদন বাড়াচ্ছে তারা।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র বলছে, রোববার দুপুর ১২টায় আদানির দ্বিতীয় ইউনিট থেকে সরবরাহ শুরু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি কারণে বন্ধ হয়ে যায় বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। এতে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন কমে অর্ধেকে নেমে যায়।ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রটি কয়লা চালিত। মাঝে কয়লাস্বল্পতায় উৎপাদন কমেছিল। এখন কয়লার মজুত আছে। উৎপাদন হচ্ছিল ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি। এখন এটি ৬০০ মেগাওয়াটের নিচে নেমে গেছে। বিপিডিবি জানায়, রামপালের একটি ইউনিট কী কারণে বন্ধ হয়েছে, তা খুঁজে বের করতে কাজ করছেন সংশ্লিষ্টরা।এর আগে ঝড়ের কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় গত ৭ আগস্ট থেকে আদানির বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমতে থাকে। গত মাসের শেষ দিকে উৎপাদন বাড়িয়ে দিনের বেলায় ৯০০ মেগাওয়াট করে তারা। আর সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত তারা সরবরাহ করছিল। বুধবার রাতে ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়ে যায় উৎপাদন। তবে একটি ইউনিট বন্ধের পর উৎপাদন কমে ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে যায়।২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে বিপিডিবি। ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে এখানে। চাহিদা বুঝে দেড় হাজার মেগাওয়াটের বেশি সরবরাহ করার রেকর্ড আছে এই কেন্দ্রের। আদানি সূত্রে জানা যায়, একটি ইউনিটের বয়লারে সমস্যা হয়েছে। রোববার ভোরে এটি মেরামত করে পুনরায় উৎপাদন শুরুর জন্য তৈরি করা হয়। এরপর দুপুর ১২টার দিকে এটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। এরপর থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়তে শুরু করে।বিপিডিবি ও পিজিসিবি সূত্র জানায়, রোববার সন্ধ্যা ছয়টার দিকে আদানির দুই ইউনিট মিলে বিদ্যুৎ সরবরাহ করেছে এক হাজার ৪৫৩ মেগাওয়াট। এদিন বেলা ২টার দিকে আদানির থেকে সরবরাহ এক হাজার মেগাওয়াট অতিক্রম করে। এর আগে সকালের দিকে সর্বোচ্চ ৭৬০ মেগাওয়াট সরবরাহ করছিল তারা।র‌বিবার সন্ধ্যা ছয়টার দিকে আদানির বিদ্যুৎকেন্দ্রসহ ভারত থেকে মোট বিদ্যুৎ আসে ২ হাজার ৫২৭ মেগাওয়াট। এরমধ্যে ভেড়ামারা এইচভিডিএস থেকে আসে ৯১৪ মেগাওয়াট এবং ত্রিপুরা থেকে আসে ১৬০ মেগাওয়াট। এ সময় দেশে মোট বিদ্যুৎ চাহিদা ছিল প্রায় ১৫ হাজার ২৮০ মেগাওয়াট। লোডশেডিং ছিল প্রায় ৬৭০ মেগাওয়াট।গ্যাস সংকটবিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ি, দেশে মোট বিদ্যুৎকেন্দ্র ১৩৭টি। এর মধ্যে ৬৪টি কেন্দ্র সরকারি, ৭০টি বেসরকারি ও ৩টি কেন্দ্র ভারত ও চীনের সঙ্গে যৌথ উদ্যোগে। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে ১২ হাজার মেগাওয়াটের বেশি। কিন্তু চাহিদা অনুযায়ি গ্যাস না পাওয়ার কারণে অর্ধেকের বেশী গ্যাস বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকে।বিপিডিবি সূত্রে জানা যায়, শনিবার গ্যাস সংকটের কারণে ৫ হাজার ২০০ মেগাওয়াটের বেশী গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র বলছে, দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন কমছে নিয়মিত। স্বাভাবিক সময়ে ২৭০ কোটি ঘনফুট পর্যন্ত সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এর মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির মাধ্যমে সরবরাহ করা হয় ১০৫ কোটি ঘনফুট।পেট্রোবাংলা বলছে, চাহিদার বিপরীতে উৎপাদন কম হওয়ায় বিদ্যুৎ, শিল্প, আবাসিক, বাণিজ্যিক, সিএনজি, সারসহ বিভিন্ন খাতে এই গ্যাস রেশনিং করে সরবরাহ করা হয়। চাইলেও বিদ্যুৎ খাতে পুরো গ্যাস দেওয়া সম্ভব হয় না।বিদ্যুৎ-জ্বালানি খাতের চলমান সংকট থেকে উত্তরণের বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, “সরকারকে চিন্তার ধরন বদলাতে হবে। নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বা উৎপাদনক্ষমতা বাড়ানোকে সাফল্যের মানদণ্ড হিসেবে বিবেচনার ধারা বাদ দিতে হবে।”তিনি বলেন, “প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন কত টাকা ব্যয় হচ্ছে, সেটা আগে বিবেচনা করতে হবে। ভোক্তাকে কী দামে বিদ্যুৎ সেবা দেওয়া হচ্ছে সেটাকে প্রাধান্য দিতে হবে।”এম শাসুল আলম বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কারের প্রধান ভিত্তি হওয়া উচিত- এ খাতের দুর্নীতি শনাক্ত করে আইনী ব্যবস্থা নেওয়া। দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি, জাতীয় সক্ষমতা তৈরি করা। অপ্রয়োজনীয় আমদানি-নির্ভরতা কমানো এবং সরবরাহের প্রতিটি পর্যায়ে ব্যয় হ্রাস করা। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবমুক্ত করা। জনস্বার্থ, জবাবদিহি ও দীর্ঘমেয়াদি জাতীয় জ্বালানি নিরাপত্তার ভিত্তিতে এ খাত পরিচালনা করা।”

Sangbad/national • 29d ago, Sep 14, 2026 11:46 AM
0
• 0 min read
Bangladesh

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বিএনপির মিডিয়া সেল জানায়, দুপুর দুইটায় ব্রিটিশ হাইকমিশনার গুলশান কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। সাক্ষাৎকালে সারাহ কুক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের পক্ষে উপস্থিত ছিলেন তার একান্ত সচিব (পিএস) কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব (এপিএস) জাহেদুল আলম।সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় এক ঘণ্টার এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার তার দেশের প্রত্যয় ব্যক্ত করেন।

Sangbad/national • 29d ago, Sep 14, 2026 9:55 AM
0
• 0 min read
Bangla

প্রথমবার সিলেট সফরে রাষ্ট্রপতি, সাজসাজ রব

Sangbad/national • 29d ago, Sep 14, 2026 9:06 AM
0
• 0 min read
Bangla

দেশজুড়ে সাত ধাপে ইউপি নির্বাচন: প্রথম পর্বের ভোটগ্রহণ ১২ নভেম্বর

দেশের স্থানীয় সরকার ব্যবস্থার তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ নভেম্বর প্রথম দফায় ৮০টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এই ধারাবাহিক নির্বাচন কার্যক্রম। সাত ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশাল নির্বাচনের সময়সূচি ও পরিকল্পনা নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।​সংবাদ সম্মেলনে সার্বিক পরিকল্পনা তুলে ধরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, "সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট হবে ১২ নভেম্বর।" কোন নীতিমালার ভিত্তিতে অঞ্চলগুলো নির্বাচন করা হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি জানান, "চট্টগ্রাম ও কুমিল্লায় তিনটি করে উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ এ দুই জেলায় উপজেলার সংখ্যা বেশি। এছাড়া যেসব জেলায় ১০ বা তার বেশি উপজেলা রয়েছে, সেসব জেলার দুটি করে উপজেলায় প্রথম ধাপে ভোট হবে। এসব মিলিয়ে প্রথম ধাপে ৮০টি উপজেলা হয়েছে।"

Sangbad/national • 30d ago, Sep 14, 2026 5:45 AM
0
• 0 min read
Bangladesh

ভারতে না পাঠিয়ে উল্টো ইলিশ আনছে বাংলাদেশ

ইলিশের ভরা মৌসুম এলে প্রতিবছর ভারতের পশ্চিমবঙ্গে অধীর আগ্রহ তৈরি হয়–বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আসবে কি না। বিশেষ করে দুর্গাপূজার ঠিক মুখে ওপার বাংলায় বাংলাদেশের ইলিশ রপ্তানি নিয়ে ব্যাপক আলোচনা থাকে। কিন্তু চলতি মৌসুমে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত চিত্র। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে তীব্র ঘাটতি ও চড়া দামের কারণে চাহিদা মেটাতে উল্টো ভারত থেকেই ইলিশ ঢুকছে বাংলাদেশে।বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস–জুলাই ও আগস্টেই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি হয়েছে। এর ঘোষিত আমদানি মূল্য প্রায় ৬ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫১০ টাকা। জুলাইয়ে আমদানির পরিমাণ ছিল মাত্র ২৯ হাজার ৪৪০ কেজি (মূল্য ৩৫ লাখ ৪৮ হাজার টাকা)। তবে আগস্টে এসে এক লাফে সেই পরিমাণ পৌঁছে যায় ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজিতে, যার শুল্কায়িত মূল্য দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ৫৭ লাখ টাকা। সব মিলিয়ে দেশের মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এই ইলিশ বেনাপোল দিয়ে খালাস করেছে।ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন ‘হাওড়া পাইকারি ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন’ জানিয়েছে, সাধারণ সময়ে হাওড়ার পাইকারি বাজার থেকে বাংলাদেশে রুই, পারসে বা ট্যাংরা জাতীয় মাছ পাঠানো হলেও এবার সেখানে ইলিশের তীব্র সংকট থাকায় হাওড়া থেকেও ইলিশ পাঠানো হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, এবার গুজরাট থেকেও প্রচুর ইলিশ এসে পৌছেছে বাংলাদেশের বাজারে। গুজরাটের ইলিশের সরবরাহ ভালো থাকায় এবং তুলনামূলক কম দামে মেলায় আমদানিকারকরা তা দ্রুত দেশে আনছেন। এমনকি কিছু মাছের ডিম আলাদা বিক্রি করা হচ্ছে এবং নোনা ইলিশ হিসেবে প্রক্রিয়াজাতও করা হচ্ছে।এদিকে আমদানি বাড়লেও স্থানীয় বাজারে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি। বেনাপোল ও যশোরের পাইকারি ও খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী কম দামের এই ভারতীয় ইলিশ কিনে এনে ‘পদ্মা’, ‘বরিশাল’ কিংবা ‘চাঁদপুরের’ ইলিশ বলে চড়া দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করছেন।দামের দিক থেকেও রয়েছে বিরাট তফাত। বাজারে বর্তমানে ১ কেজি ২০০ গ্রাম থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি দেশি ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৪০০ টাকায়। অন্যদিকে সমপরিমাণ ওমানের বা ভারতীয় ইলিশ মিলছে মাত্র ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকার মধ্যে। ফলে স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতারা কম দামের আমদানি করা মাছের দিকে ঝুঁকছেন, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে দেশি মৎস্যজীবীদের ওপর।মৎস্য বিশেষজ্ঞদের মতে, নদীদূষণ, জলবায়ু পরিবর্তন ও নাব্যসংকটের কারণে সাম্প্রতিক সময়ে নদ-নদীতে ইলিশের অবাধ বিচরণ ও বংশবৃদ্ধি ব্যাহত হচ্ছে। বিশ্বের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হলেও ভরা মৌসুমে বাজার সামাল দিতে প্রতিবেশী দেশের ওপর এমন নির্ভরতা ভবিষ্যতের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

Sangbad/national • 30d ago, Sep 14, 2026 12:58 AM
0
• 0 min read
Bangla

আদানিতে স্বস্তি ফিরলেও রামপালে ধাক্কা

কয়লা সংকট ও কারিগরি জটের ধকল কাটিয়ে ভারত থেকে আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়লেও নতুন করে বিপত্তি ডেকে এনেছে রামপাল বিদ্যুৎকেন্দ্র। বাগেরহাটের রামপালে কারিগরি ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিদ্যুৎ উৎপাদনে ফের হোঁচট লেগেছে। তবে রবিবার দুপুর থেকে আদানির উৎপাদন বাড়ায় কিছুটা স্বস্তি মিলছে জাতীয় গ্রিডে।পাওয়ার গ্রিড কোম্পানি পিএলসির তথ্য অনুযায়ী, রবিবার দুপুর ১টা থেকে আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৮৪৬ মেগাওয়াটে পৌঁছেছে। এর আগে গত বুধবার রাত ১২টার দিকে কারিগরি ত্রুটিতে একটি ইউনিট বন্ধ হওয়ার পর গত কয়েক দিন ধরে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি। এক মাস ধরে চলা সীমিত উৎপাদনের পর রবিবার চালুর পর দুপুর থেকে আদানির সরবরাহ বাড়লেও ঠিক একই সময়ে বড় ধাক্কা খায় রামপাল।রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি কারণে রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে নির্মিত কয়লাচালিত এই কেন্দ্রটিতে পর্যাপ্ত কয়লা মজুত থাকা সত্ত্বেও এবং ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি উৎপাদন হওয়া সত্ত্বেও হঠাৎ ইউনিট বন্ধ হওয়ায় উৎপাদন নেমে এসেছে ৬০০ মেগাওয়াটের নিচে, যা মোট ক্ষমতার প্রায় অর্ধেক।এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, “আদানি থেকে বিদ্যুৎ আসা শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য রামপালের ইউনিট-২ বন্ধ করা হয়েছে।”ইউনিটটি কবে নাগাদ চালু হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইউনিট বন্ধের পর কুল ডাউন করতে হয়। এরপর সম্ভাবত ইন্ডিয়া থেকে দুজন প্রকৌশলী আসবে। আপাতত আইডিয়া করা যাচ্ছে না, দুদিন পর বলা যাবে৷ এখন প্রলিমিনারি পর্যায়ে।”সংশ্লিষ্টদের মতে, আদানির সরবরাহ বাড়ার সুফল কিছুটা মিললেও রামপালের আকস্মিক উৎপাদন হ্রাস গ্রিড ব্যবস্থাপনায় নতুন চাপ তৈরি করেছে। প্রকৌশলীরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন বলে জানিয়েছে পিডিবি।

Sangbad/national • 30d ago, Sep 13, 2026 10:59 AM
0
• 0 min read
Bangladesh

শিক্ষাগত যোগ্যতা ও বয়সের বাধ্যবাধকতা ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বা বয়সের বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এর আগে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি‌ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যেখানে প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চলা বিভিন্ন আলোচনা ও বিভ্রান্তি দূর করতে প্রতিমন্ত্রী বলেন, ‘একটা বিষয় একটু স্পষ্ট করতে চাই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় বিভিন্ন বিষয় ঘুরে শিক্ষাগত যোগ্যতার বিষয় নিয়ে। আমাদের স্থানীয় সরকারের যে পাঁচটি আইন আছে, এর মধ্যে কোথাও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নাই।’বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘অতএব, যারা আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের অনুরোধ করবো, এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। আমি আবারও বলছি, শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নাই। ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর; এসব পদে দাঁড়ানোর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নাই বা প্রয়োজন হবে না।’একই বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘না, কোনো প্রয়োজন নাই। এমপিদেরই তো নাই। আমি যে এমপি হয়েছি, আমারই তো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়নি ফর্মে।’তিনি জানান, সংসদ সদস্য পদের মতো স্থানীয় সরকার নির্বাচনের পাঁচটি আইনেও এই বাধ্যবাধকতা রাখা হয়নি, কারণ এটি সংবিধানে বা আইনে নেই এবং এমন সীমাবদ্ধতা মানবাধিকারের পরিপন্থী হতে পারে।প্রাতিষ্ঠানিক শিক্ষার অনুপস্থিতি মানুষের জনপ্রতিনিধি হওয়ার পথে বাধা হওয়া উচিত নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কারণ আইনে নাই তো, সংবিধানে নাই তো এবং যেহেতু সংসদ সদস্যদের যোগ্যতার প্রশ্ন ওঠে না, তাই স্থানীয় সরকারের যে পাঁচটা আইন করেছি, ওখানেও আমরা রাখিনি। কারণ এটাতে মানবাধিকার লঙ্ঘন হবে। একজন সমাজসেবক তো লেখাপড়া নাও করতে পারেন, স্বশিক্ষিত হতে পারেন।’তিনি আরও যোগ করেন, ‘আনুষ্ঠানিক, মানে প্রাতিষ্ঠানিক লেখাপড়া না করেও তিনি স্বশিক্ষিত হতে পারেন। অথবা কোনোদিন শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি কিন্তু তিনি মেধাবী, আল্লাহ প্রদত্ত জ্ঞান তার মধ্যে রয়েছে। তার তো জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার যোগ্যতা আছে।’পরিশেষে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়সেরও আলাদা কোনো বাধ্যবাধকতা নেই; ভোটার হলেই স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে।

Sangbad/national • 30d ago, Sep 13, 2026 9:29 AM
0
• 0 min read
Bangla

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন

নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত সচেতন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন কোনোভাবেই এক নয় বলে স্পষ্ট মন্তব্য করেছেন তিনি।রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।সংবিধানের ৩৯ অনুচ্ছেদের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রতিটি নাগরিকের মতপ্রকাশ ও গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে। তবে গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন এক নয়।”আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, আইআরআইয়ের টেকনিক্যাল অ্যাডভাইজার রুকসানা হক এবং তরুণ রাজনীতিবিদ ও আইআরআই প্রশিক্ষণার্থী চামন ফারিয়া ও মোহাম্মদ প্রিন্স। বৈঠকে সাইবার অপরাধ, অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।আইআরআই প্রতিনিধিদলের প্রধান জন ফ্লুহার্টি যুব নেতৃত্ব গঠন ও সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চা কর্মসূচির তথ্য তুলে ধরে বলেন, “বাংলাদেশের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা বর্তমানে সাইবার বুলিং এবং সংগঠিত অপপ্রচারের কারণে হয়রানি ও মানহানির শিকার হচ্ছেন।”এ সময় তিনি সরকারি ও বিরোধী দলগুলোর জন্য সর্বসম্মত নীতি ও আইনগত সুরক্ষার আহ্বান জানান।উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, “সরকার নাগরিকের বাক-স্বাধীনতা এবং ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন।”প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন প্রসঙ্গে তিনি জানান, গত দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম ব্যক্তিত্ব, সিনিয়র সম্পাদক এবং সুশীল সমাজের অংশীজনদের মতামত নিয়ে আইনটি পরিমার্জন করা হচ্ছে। ডিজিটাল স্পেসে শালীনতা ফিরিয়ে আনা, নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা এই আইনের মূল লক্ষ্য, যাতে কোনো অপব্যবহার না হয়।সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ এবং ডিজিটাল নিরাপত্তা সুসংহত করতে সরকার আন্তর্জাতিক ও স্থানীয় অংশীজনদের ইতিবাচক পরামর্শ সাদরে গ্রহণ করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান উপস্থিত ছিলেন।

Sangbad/national • 30d ago, Sep 13, 2026 9:01 AM
0
• 0 min read
Bangla

পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ ও নতুন অনুসন্ধানে আগ্রহ শেভরনের

দেশের জ্বালানি খাতের অনুসন্ধান ও উৎপাদনে নতুন গতি আনতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বিশ্বখ্যাত মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন।রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল এ সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।প্রতিষ্ঠানটির বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে আসা প্রতিনিধিদলটি দেশের চলমান জ্বালানি নিরাপত্তা ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এসময় পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে টারশিয়ারি বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের নতুন সম্ভাবনাময় অঞ্চলগুলোতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করে শেভরন কর্তৃপক্ষ। সরকারের নীতিনির্ধারকরাও দেশীয় গ্যাসপ্রাপ্তি নিশ্চিত করতে অনুসন্ধান কার্যক্রম আরও বেগবান করার ওপর জোর দেন।উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক এই জ্বালানি জায়ান্টের সঙ্গে সরকারের এই আলোচনা কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট জ্বালানি বিশ্লেষকরা।

Sangbad/national • 31d ago, Sep 13, 2026 6:10 AM
0
• 0 min read
Bangladesh

ভারতের সঙ্গে সম্পর্কের নতুন ও কার্যকর ভিত্তি তৈরিতে আগ্রহী বাংলাদেশ

ভারতের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি একটি নতুন ও কার্যকর যৌথ কাজের পরিবেশ তৈরি করতে চায় বাংলাদেশ। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই মনোভাবের কথা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি, যেখানে রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় অগ্রাধিকার পাবে।সীমান্তে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ করা এবং সংক্রান্ত জটিলতার স্থায়ী সুরাহা কূটনৈতিক আলোচনার পথেই করা হবে। পাশাপাশি দেশ থেকে অবৈধভাবে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও নিশ্চিত করেন তিনি।অন্য এক প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রসঙ্গে মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, উক্ত পদে তার নিয়োগপ্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল এবং আন্তর্জাতিক কোনো সংস্থার জন্য বিষয়টি বিব্রতকর।

Sangbad/national • 31d ago, Sep 13, 2026 4:41 AM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending Stories

Daily Newspaper