অভয়নগরে বাগানে মিলল চরমপন্থীর গুলিবিদ্ধ মরদেহ
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে নিষিদ্ধ চরমপন্থী দলের এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের মোল্যাবাড়ির বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পিস্তলের ব্যবহৃত এক রাউন্ড বুলেট ও লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার ঠোঁটের নিচে গুলি করা হয়েছে।স্থানীয়রা জ...
Discussion
Please Sign In to join the discussion.