কৃষকের সার যাচ্ছে মিয়ানমারে আসছে ইয়াবা
Bangla

কৃষকের সার যাচ্ছে মিয়ানমারে আসছে ইয়াবা

কক্সবাজারের কৃষকদের জন্য চাহিদার তুলনায় বেশি সার বরাদ্দ দিচ্ছে সরকার। তবুও জেলাজুড়ে সারের জন্য হাহাকার করছে কৃষকরা।কারন ভর্তুকির সার প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে পাচারকারী সিন্ডিকেটেে হাত ধরে চলে যাচ্ছে মিযানমারে। ফলে তৈরি হয়েছে সার সংকট। আর সংকট নিয়েই বেকায়দায় পড়েছে সরকারএ থেকে উত্তোরনের জন্য সীমান্তের দলীয় কর্মীদের নির্দেশনা দিয়েছেন উখিয়া- টেকনাফের সংসদ সদস্য।

JanaKantha/Bangladesh • 20d ago, Sep 23, 2026 4:32 PM
0
• 0 min read
Bangla

‘শ্রাবণের মেঘগুলো’ গেয়ে আলোচনায়, সেই বিউটি পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষক

সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল। গত জুলাইয়ে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গান গেয়ে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন।

JanaKantha/Bangladesh • 20d ago, Sep 23, 2026 3:48 PM
0
• 0 min read
Bangla

লঞ্চ ভাড়া ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব মালিকদের

জ্বালানি তেলের দাম বাড়ায় যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন মালিকরা। এ দাবিতে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ) সংস্থা। এ বিষয়ে বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা রয়েছে।

JanaKantha/Bangladesh • 20d ago, Sep 23, 2026 3:31 PM
0
• 0 min read
Bangla

অপ্রতিম হত্যায় পুরোনো মাদকবিরোধী অভিযানের যোগসূত্র যাচায়ের দাবি মায়ের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানের জেরে তাঁর ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।

JanaKantha/Bangladesh • 20d ago, Sep 23, 2026 3:24 PM
0
• 0 min read
Bangla

২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

চট্টগ্রাম নগরের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

JanaKantha/Bangladesh • 20d ago, Sep 23, 2026 3:09 PM
0
• 0 min read
Bangla

শিয়ালের কামড়ে আহত ৯, জলাতঙ্কের জীবাণু খুঁজতে মাথা পরীক্ষা

গাইবান্ধার সুন্দরগঞ্জে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে কামড়ে আহত করা শিয়ালের শরীরে জলাতঙ্কের জীবাণু ছিল কি না, তা জানতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর শিয়ালটির মাথা থেকে নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠিয়েছে।

JanaKantha/Bangladesh • 20d ago, Sep 23, 2026 2:45 PM
0
• 0 min read
Bangladesh

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

AmarSangbad/National • 20d ago, Sep 23, 2026 7:27 AM
0
• 0 min read
Bangla

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়াও

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বাসের পর এবার নৌপথেও বাড়ল ভাড়া। লঞ্চে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানো হয়েছে ২৩ পয়সা। আর ১০০ কিলোমিটারের ওপরের দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ২০ পয়সা। একই সঙ্গে লঞ্চের সর্বনিম্ন ভাড়াও ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নৌযান মালিকদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম লঞ্চের নতুন ভাড়া নির্ধারণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।নৌপরিবহনমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সার্বিক পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ার অজুহাতে নৌযান মালিকেরা সার্বিক ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে সাধারণ যাত্রীদের আর্থিক চাপ ও দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার ৭.৫৪ শতাংশ ভাড়া বাড়াতে সম্মত হয়েছে।মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘হঠাৎ করে ভাড়া বাড়ানো কখনোই কাম্য নয়। কিন্তু বিশ্ববাজারের বর্তমান অস্থিরতায় তেলের দাম সমন্বয় করা ছাড়া উপায় ছিল না। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে কেউ যাতে বাড়তি ভাড়া আদায় বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর মনিটরিং চালানো হবে।’ তিনি আরও স্পষ্ট করেন যে সিএনজিচালিত কোনো যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি গোলাম নবী আলমগীর জানান, নতুন হার অনুযায়ী প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সায় স্থলে ২ টাকা ৭২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

Sangbad/national • 21d ago, Sep 23, 2026 4:06 AM
0
• 0 min read
Bangladesh

পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮,৫৪২ নিয়োগ, অর্ধেকের বেশি পটিয়ার

কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ও লিখিত পরীক্ষা ছাড়াই জালিয়াতির মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকে ৮ হাজার ৫৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দিয়েছিল বিতর্কিত এস আলম গ্রুপ। ২০১৭ সালে ব্যাংকটির দখল নেওয়ার পর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এসব নিয়োগ দেওয়া হয়। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো–এই অনিয়মপ্রসূত নিয়োগপ্রাপ্তদের বড় একটি অংশই তৎকালীন চেয়ারম্যান সাইফুল আলমের (এস আলম) নিজ এলাকা চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা।বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক উচ্চপর্যায়ের পরিদর্শন প্রতিবেদনে জালিয়াতির এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে দাখিল করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকে মোট ১০ হাজার ৮৩২ জন কর্মী নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ন্যূনতম চাকরির বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া সরাসরি নিয়োগ পান ৮ হাজার ৫৪২ জন। কেবল নিজেদের স্বজন ও এলাকার লোকজনকে নিয়োগ সুবিধা দিতে ওই সময়ে ব্যাংকের দীর্ঘদিনের মানবসম্পদ নীতিমালায় পরিবর্তন আনা হয়েছিল। নীতিমালার জরুরি প্রয়োজনের ধারা শিথিলতার দোহাই দিয়ে বিজ্ঞপ্তি ছাড়াই গণহারে প্রবেশনারি পদ ও অন্যান্য ক্যাডারে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়, যা ব্যাংকিং খাতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।নিয়োগের ক্ষেত্রে ভৌগোলিক ভারসাম্যের বিষয়টি চরমভাবে উপেক্ষিত হয়েছিল। মোট নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৮ হাজার ৯৯ জনই চট্টগ্রাম বিভাগের, যার মধ্যে কেবল পটিয়া উপজেলারই রয়েছেন ৫,১৪৮ জন। এর ফলে ব্যাংকে আঞ্চলিকীকরণের এক বিশাল ঝুঁকি তৈরি হয় এবং দেশের অন্য অঞ্চলের যোগ্য ও মেধাবী প্রার্থীরা বঞ্চিত হন।প্রতিবেদনে আরও জানা যায়, প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহের পদ্ধতিও ছিল অদ্ভুত। এস আলম গ্রুপের চেয়ারম্যানের পটিয়ার বাসভবন এবং চট্টগ্রামের আসাদগঞ্জ অফিসে বিভিন্ন লেবেলযুক্ত ‘বক্স’ রাখা হতো। ‘পটিয়া জেনারেল’, ‘পটিয়া ক্যাশ’, ‘পুরুষ ক্যাশ-সাতকানিয়া-লোহাগাড়া’ ইত্যাদি বক্সে জমা হওয়া সিভি থেকেই সরাসরি নিয়োগপত্র ইস্যু করত ব্যাংকটির তৎকালীন প্রধান কার্যালয়। এমনকি ঢাকার কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শকেরা তৎকালীন কর্মরতদের লিখিত বক্তব্য নিতে গিয়ে জানতে পারেন, অনেকেই কোনো লিখিত বা ভাইভা পরীক্ষা না দিয়েই শুধু সুগন্ধা আবাসিক এলাকার বাড়িতে ভাইভা বা সরাসরি যোগদানপত্র পেয়েছিলেন।অবশ্য কেবল এন্ট্রি লেভেলেই নয়, উচ্চপদেও ছিল চরম জালিয়াতি। এস আলমের ব্যক্তিগত সহকারী (পিএস) আকিজ উদ্দীন মাত্র আট বছরের অভিজ্ঞতা নিয়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদ হাসিল করেন, যেখানে ন্যূনতম অভিজ্ঞতা থাকার কথা ২০ বছরের।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নিয়োগ ব্যাংকের নিজস্ব বিষয় হলেও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কেন্দ্রীয় ব্যাংক অভিভাবক হিসেবে প্রয়োজনীয় নির্দেশনা ও কঠোর ব্যবস্থা নেবে। এদিকে, অনিয়মের অভিযোগ ওঠার পর ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মাধ্যমে সব বিতর্কিত কর্মকর্তার একটি বিশেষ দক্ষতা যাচাই পরীক্ষার আয়োজন করে ব্যাংক কর্তৃপক্ষ। তবে ৫ হাজার ৩৭৩ জনের মধ্যে মাত্র ৪০২ জন পরীক্ষায় অংশ নেন এবং উত্তীর্ণ হন। পরীক্ষায় অংশ না নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, কর্মবিরতি ও ব্যাংকবিরোধী বিভ্রান্তি ছড়ানোর দায়ে ব্যাংকের মানবসম্পদ নীতি অনুযায়ী পরবর্তীতে ৪ হাজার৬৮৫ জন কর্মীকে তিন মাসের বেতন দিয়ে চাকরিচ্যুত করা হয়।ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন জানান, অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মীদের দক্ষতা প্রমাণের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে পরীক্ষা বর্জন করেন ও বিশৃঙ্খলা ঘটান। ফলে শৃঙ্খলার স্বার্থে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তাদের অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

Sangbad/national • 21d ago, Sep 22, 2026 11:29 PM
0
• 0 min read
Bangla

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বারহাম সালিহর এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সমন্বিত ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রীর অবস্থানকালীন হোটেল 'হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল'-এ এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়ে বলেন, সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ বছরের পর বছর ধরে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে বাংলাদেশের সীমিত সম্পদ ও অবকাঠামোর ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব অত্যন্ত উদ্বেগজনক। এই সংকটের একমাত্র স্থায়ী ও টেকসই সমাধান হলো রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন। এই লক্ষ্যে জাতিসংঘের পাশাপাশি বিশ্বনেতাদের আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।আলাপকালে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ সংকট মোকাবিলায় বাংলাদেশের অভূতপূর্ব মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের মৌলিক প্রয়োজন মেটাতে বৈশ্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। প্রত্যাবাসন প্রক্রিয়াকে বেগবান করতে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

Sangbad/national • 21d ago, Sep 22, 2026 9:56 PM
0
• 0 min read
Bangladesh

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, উপকূলে ৩ নম্বর সংকেত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ আকারে একই অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া দপ্তরের জারি করা বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গভীর নিম্নচাপটি ক্রমাগত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত নয়টার তথ্য অনুযায়ী, এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়াবিদেরা ধারণা করছেন, এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়ে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তাল সাগরের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ।

Sangbad/national • 21d ago, Sep 22, 2026 9:46 PM
0
• 0 min read
Bangla

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সংকেত

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে আবহাওয়াবিদেরা এ আশঙ্কার কথা জানান।আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সম্ভাব্য অভ্যন্তরীণ নৌ-দুর্ঘটনা এড়াতে ও সার্বিক নিরাপত্তার স্বার্থে উল্লিখিত সাতটি জেলার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত বহাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

Sangbad/national • 21d ago, Sep 22, 2026 9:44 PM
0
• 0 min read
Bangladesh

বাংলাদেশিদের বিনামূল্যে সাংবাদিকতা শেখাবে ভারত

Sangbad/national • 21d ago, Sep 22, 2026 8:08 PM
0
• 0 min read
Bangladesh

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার

Sangbad/national • 21d ago, Sep 22, 2026 12:01 PM
0
• 0 min read
Bangla

ককটেল ফাটিয়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে, এটি মেনে নিয়েই বিরোধীদের রাজনীতি করতে হবে।সরকার দেশে কোনো ‘রাজনৈতিক সংকট’ দেখছে না উল্লেখ করে তিনি বলেন, কেবল দু-একটি ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে সরকারের মধ্যে কোনো সংকট তৈরি করা যাবে না।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।বিরোধী দলের চলমান আন্দোলন ও ‘এক দফা’ দাবি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘যারা এখন বিরোধী দলে আছেন, তারা লংমার্চ করছেন। তারা তা করতেই পারেন। এমনকি তারা সরকারের কাছে এক দফা দাবিও দিচ্ছেন। তবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে দিতে হবে, এটা মেনে নিয়েই রাজনীতি করা উচিত।’তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের কয়েকটি জায়গায় দুএকটি ককটেল বিস্ফোরিত হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে, এসব করে আসলে কোনো সংকট তৈরি করা যায় বলে আমি মনে করি না।’আন্দোলনের ধরন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ভারতে ককরোচ জনতা পার্টি এত বড় আন্দোলন করেছে, কিংবা নরেন্দ্র মোদির বিরুদ্ধে কৃষক আন্দোলন হয়েছিল, যেখানে দিল্লিকে প্রায় অচল করে দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেও সরকারের পদত্যাগ দাবি করা হয়নি। যেখানে ব্যর্থতা রয়েছে, সেখানে চাপ সৃষ্টি করাই রাজনৈতিক শিষ্টাচার।’জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং এর ফলে জনদুর্ভোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা স্বীকার করে বলেন, এর ফলে সাধারণ মানুষের কষ্ট কিছুটা বাড়বে। তবে সরকারের কাছে এর চেয়ে ভালো কোনো বিকল্প ছিল না বলে তিনি দাবি করেন।তিনি বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন। কোনো সরকার কি জেনেশুনে এ সময়ে অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে চায়? নিশ্চয়ই না। কিন্তু বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে এটি প্রয়োজন ছিল। আমি আশা করি, জনগণ এই সিদ্ধান্তের যৌক্তিকতা বুঝতে পারবে।’জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে আইএমএফের কোনো শর্ত নেই ছিল না বলে দাবি তথ্য উপদেষ্টার।প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে সফরটি দীর্ঘ হওয়ার কথা থাকলেও ব্যয় সংকোচন এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এটি সংক্ষিপ্ত করেছেন। একটি ছোট দল নিয়ে তিনি সফরে গেছেন। বর্তমান পরিস্থিতিতে দেশে থাকাটাই তার কাছে অগ্রাধিকার পেয়েছে।’প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময় বোয়িং কেনার চুক্তি সই হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘বোয়িং কেনার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। এই সফরেই চুক্তি সই হবে কি না, সে বিষয়ে আমার কাছে বিস্তারিত তথ্য নেই। তবে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

Sangbad/national • 21d ago, Sep 22, 2026 11:01 AM
0
• 0 min read
Bangla

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছানোর পর সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।মাহ্দী আমিন বলেন, ‘দেশপ্রেম, আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের ভবিষ্যৎ রূপকল্প কী হওয়া উচিত, কীভাবে বাংলাদেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে হবে এবং কীভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা যাবে, সেগুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’ দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধান হিসেবে এটি একটি ঐতিহাসিক সফর বলেও উল্লেখ করেন তিনি।ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে মুখপাত্র বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতীতে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান ও রূপকল্প তুলে ধরেছিলেন। সেই ধারাবাহিকতায় তাদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশপ্রেম ধারণ করে একই পথে বাংলাদেশের স্বার্থ ও অধিকারের কথা তুলে ধরবেন। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তার ভাষণ পেশ করবেন।সফরের সংক্ষিপ্ততা ও বহরের আয়তন সম্পর্কে মাহ্দী আমিন জানান, সনাতনী ধারা ভেঙে প্রধানমন্ত্রী যাতায়াতের দুদিন বাদে মাত্র চার কর্মদিবস নিউইয়র্কে অবস্থান করবেন। ৩৫ সদস্যের একটি সংক্ষেপিত আনুষ্ঠানিক প্রতিনিধিদলের সঙ্গে এই সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এসেছেন। সফরকালে মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিবের ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’ ও পরবর্তীতে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান হওয়ায় আলাদাভাবে এ ধরনের দ্বিপাক্ষিক আলোচনার তেমন সুযোগ নেই।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান।সূত্র: বাসস/

Sangbad/national • 22d ago, Sep 21, 2026 10:48 PM
0
• 0 min read
Bangladesh

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক বৈষম্য দূরীকরনে বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলবেনযুক্তরাষ্ট্রে তারেক রহমানের সফর দেশের স্বার্থ রক্ষার মিশনএকই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের মানুষের কথা বলবেন তারেক রহমানজাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে বর্তমানে তিনি নিউইয়র্কের পথে রয়েছেন। যুক্তরাষ্ট্রে তারেক রহমানের এই সফরকে দেশের স্বার্থ রক্ষার মিশন হিসেবে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এটি বিশ্বমঞ্চে তারেক রহমানের প্রথম অংশগ্রহণ, যার মাধ্যমে তিনি নতুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ রূপরেখা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। সফরের ফাঁকে প্রধানমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইবেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট সোমবার সকাল ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।ইস্তাম্বুলে ২ ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ফ্লাইটটি নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়। নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণ করার কথা রয়েছে।জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। সফরকালে তিনি ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে অবস্থান করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ওইদিন সকালে তিনি জাতিসংঘ মহাসচিব আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন এবং এরপর সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানেও তার যোগ দেওয়ার কথা রয়েছে।২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটবিষয়ক একটি বিশেষ পার্শ্ব-অনুষ্ঠানে অংশ নেবেন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইবেন। একই দিন তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক বৈষম্য দূরীকরণ বিষয়ক উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেবেন এবং বিশ্ব নেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন।২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেবেন। তার ভাষণে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, মানবাধিকার রক্ষা এবং বিশ্বশান্তি ও উন্নয়নের প্রতিশ্রুতি ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে।এদিন তিনি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত হুমকি মোকাবিলাবিষয়ক সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও জলবায়ু ন্যায়বিচারের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরবেন।অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী পাকিস্তান, কুয়েত, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড ও হাইতির সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে তিনি ওয়াল স্ট্রিট ও মেটার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরবেন।প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, ‘এটি কোনো আড়ম্বরপূর্ণ সফর নয় বরং দেশের স্বার্থ রক্ষার মিশন। যুক্তরাষ্ট্রে যেতে এক দিন, ফিরতে এক দিন। মাঝের মাত্র চার দিন। এক মুহূর্তও নষ্ট না করে, এই চার দিনেই একের পর এক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়া জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থে কূটনৈতিক আলোচনায় সময় দিবেন তিনি।’ প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, ‘প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সফরসঙ্গী ৩৫ জন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী ১৫ জন। রয়েছেন নিরাপত্তা, মিডিয়া ও ব্যক্তিগত দায়িত্ব পালনে নিয়োজিত অত্যাবশ্যকীয় ব্যক্তিরা।’সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেইসবুক পোস্টে মাহ্দী আমিন বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের মানুষের কথা বলবেন। বিশেষ এক মুহূর্তে তিনি ভাষণ দেবেন, যখন জাতিসংঘ অধিবেশনের সভাপতির আসনে থাকবেন বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী।’প্রধানমন্ত্রী আগামী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। এই সফরের মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

Sangbad/national • 22d ago, Sep 21, 2026 12:39 PM
0
• 0 min read
Bangladesh

ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে মৎস্য ও মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য এবং ব্লু ইকোনমির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে।সোমবার (২১ সেপ্টেম্বর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ইতালির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট লুইজি দেরামো এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট খাতের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান ও মানুষের জীবিকার ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিরা কৃষক কার্ডের আওতায় আসবেন এবং কৃষকদের মতো তারাও সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।প্রতিমন্ত্রী আরো বলেন, টেকসই, জলবায়ু সহনশীল ও প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। এ ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইতালির সাথে সহযোগিতা আরো জোরদারের সুযোগ রয়েছে।বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় দেশ আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. সাইফুল ইসলাম, ইকোনমিক কাউন্সিলর মো. আল আমিন প্রমুখ।

Sangbad/national • 22d ago, Sep 21, 2026 10:27 AM
0
• 0 min read
Bangladesh

পরিবহন খাত: কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিক সমিতির

এক লাফে লিটারে ২০ টাকা দাম বাড়ার পর বনানীতে বিআরটিএর জরুরি বৈঠকচূড়ান্ত প্রজ্ঞাপনের অপেক্ষাদেশের বাজারে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক লাফে ২০ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই জনজীবনে নতুন করে শুরু হয়েছে বাড়তি ভাড়ার দুশ্চিন্তা।এই আকস্মিক মূল্যবৃদ্ধির পর দেশের গণপরিবহন খাতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বাসভাড়া পুনর্নির্ধারণের জন্য আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে একটি জরুরি বৈঠক শুরু হয়েছে।বৈঠকে বাসমালিক ও শ্রমিকসহ পরিবহন খাতের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। জ্বালানি তেলের নতুন দামের কারণে গাড়ি পরিচালনার অপারেশনাল খরচ বা অপারেটিং কস্ট কতটা বেড়েছে এবং সেই অনুপাতের ভিত্তিতে নতুন ভাড়া কী হারে সমন্বয় করা হবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।বৈঠক চলাকালীন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জুবায়ের মাসুদ গণমাধ্যমকে জানান, তেলের দাম বাড়ার কারণে বাধ্য হয়েই বিআরটিএতে এই জরুরি বৈঠক করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শুধু জ্বালানি তেলই নয়, বরং পরিবহন পরিচালনার সঙ্গে জড়িত যন্ত্রাংশসহ অন্যান্য আনুষঙ্গিক পণ্য ও সেবার দামও হু হু করে বাড়ছে। এই সার্বিক বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করেই একটি বাস্তবসম্মত বাসভাড়া পুনর্নির্ধারণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অন্যদিকে, বিআরটিএর একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পরিবহন খাতের সব পক্ষের মতামতকে গুরুত্ব দিয়েই ভাড়া বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই বৈঠকে মালিকপক্ষ থেকে জোরালোভাবে ভাড়া বাড়ানোর দাবি উত্থাপন করা হয়েছে।মূলত সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রবিবার রাতে দেশের বাজারে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক ধাক্কায় ২০ টাকা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই নির্ধারিত দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল এখন ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা সোমবার থেকেই সারা দেশে কার্যকর হয়েছে। জ্বালানির এই রেকর্ড দাম বৃদ্ধির পর সাধারণ মানুষের যাতায়াত ব্যয় কমাতে এবং পরিবহন মালিকদের লোকসান ঠেকাতে বিআরটিএ ও মালিকপক্ষের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।পরিবহন খাতের এই জটিল সমীকরণের মাঝেই বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে সুনির্দিষ্টভাবে ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় বিআরটিএর সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে সমিতির পক্ষ থেকে এই প্রস্তাব পেশ করা হয়।এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহমেদ খোকন জানান, তাদের হিসাব অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে ১ পয়সা করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়ে থাকে। সেই সুনির্দিষ্ট ফর্মুলা অনুযায়ীই যেহেতু এবার লিটারে ২০ টাকা দাম বাড়ানো হয়েছে, তাই কিলোমিটারপ্রতি ভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।মালিক সমিতির এই প্রস্তাবের ফলে নতুন হার কার্যকর হলে আন্তঃজেলা বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হবে। একই সঙ্গে ঢাকা ও অন্যান্য বড় শহরের নগর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সায় দাঁড়াবে।আহমেদ খোকন আরও জানান, আজ সোমবার কিংবা আগামী মঙ্গলবারের মধ্যেই সরকার এই ভাড়ার বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে। মালিক পক্ষ তাদের প্রস্তাব ইতিমধ্যে বিআরটিএর নিকট হস্তান্তর করেছে এবং বিআরটিএ এখন চূড়ান্ত অনুমোদনের জন্য সেটি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে প্রেরণ করবে।

Sangbad/national • 22d ago, Sep 21, 2026 10:03 AM
0
• 0 min read
Bangla

রাতভর উত্তেজনার পর সকাল থেকে স্বাভাবিক রাজশাহী স্টেশন

Sangbad/national • 22d ago, Sep 21, 2026 9:56 AM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending Stories

Daily Newspaper