Bangladesh
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ২২
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে
অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে, আয়োজনের সংস্কৃতি বদলাতে হবে : নৌপরিবহন মন্ত্রী
খাগড়াছড়ি
নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে
লক্ষ্মীপুর
বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে বুধবার (২৩ সেপ্টেম্বর) এসংক্রান্ত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
চুয়াডাঙ্গা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে তিনি অংশ নেন।
নভেম্বরে রূপপুরের বিদ্যুৎ, চলছে শেষ প্রস্তুতি
মাসের পর মাস পিছিয়ে অবশেষে আগামী নভেম্বরে উৎপাদনে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কেনায় চুক্তি
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন করে আরও ১১টি বাণিজ্যিক উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। নিউইয়র্কে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। একে দুই দেশের সম্পর্কের বড় অর্জন বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। তবে দেশের চলমান অর্থনৈতিক চাপের মধ্যে বিপুল অর্থ ব্যয়ে নতুন বিমান কেনার এই সিদ্ধান্ত নিয়ে দেশে সমালোচনা ও বিতর্ক রয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উড়োজাহাজ কেনার চুক্তির বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, ‘আজ বোয়িংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরও ১১টি বোয়িং বিমান কেনার বিষয়ে চুক্তি করেছে।’সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনা করেই নতুন এই ১১টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এভিয়েশন সেক্টর বড় হচ্ছে এবং নতুন নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা রয়েছে। ফলে নতুন উড়োজাহাজ প্রয়োজন।’ তিনি আরও জানান, বোয়িংয়ের একটি প্রতিনিধিদল পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানান, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই এই উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, আন্ডার সেক্রেটারি অব কমার্স উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বোয়িংয়ের সঙ্গে এই নতুন চুক্তিকে দুই দেশের সম্পর্কের জন্য বড় অর্জন হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বের সেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তিতে পৌঁছানোয় বোয়িং ও বিমানকে অভিনন্দন। এটি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য আরেকটি দারুণ অর্জন, যেখানে দুই দেশই লাভবান হবে।’এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে একটি চুক্তি হয়েছিল। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশ সফর শেষে জানিয়েছিলেন যে বাংলাদেশ আরও বোয়িং কিনতে যাচ্ছে। বুধবারের চুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়াই চূড়ান্ত রূপ পেল। বোয়িংয়ের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, বাংলাদেশ সব সময় চাহিদার ভিত্তিতেই বিমান কিনবে এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এয়ারবাসের সঙ্গেও আলোচনা হতে পারে।রোহিঙ্গা ইস্যু ও অন্যান্য দ্বিপক্ষীয় বৈঠকসংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের অন্যান্য কর্মসূচির কথা তুলে ধরেন মাহদী আমিন। তিনি জানান, সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী স্বাস্থ্য, কৃষি, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে একাধিক বৈঠক করেছেন। গাম্বিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ও মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মিয়ানমারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক সহায়তা কমে আসায় বাংলাদেশের ওপর চাপ বাড়ছে।রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন ও ভারতের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে মাহদী আমিন বলেন, বাংলাদেশ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় পর্যায়েই সংশ্লিষ্ট দেশ ও অংশীদারদের সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সঙ্গে উচ্চপর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে মিয়ানমারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনার পথ খোলা রাখার কথা জানান তিনি।ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকমাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে টিকা উৎপাদন ও কৃষি প্রযুক্তিতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। তিনি ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন।মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং প্রয়োজনে বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ অবস্থানে থেকে সংলাপের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার রয়েছে এবং সংঘাতের কারণে জ্বালানি, বাণিজ্য ও বাংলাদেশি প্রবাসীদের ওপর যে প্রভাব পড়ছে, তা বিবেচনায় নিয়ে শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার কথা আলোচনায় তুলে ধরা হয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সফরের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন বলে জানানো হয়।
ডিজেলের দাম বাড়ায় লঞ্চভাড়া ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব এবার পড়তে পারে নৌপথের যাত্রীভাড়ায়। ডিজেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চের ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা।
বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লা ও মহানগরসহ দেশের বিভিন্ন রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
Discussion
Please Sign In to join the discussion.