Bangla
Bangladesh
Bangla
জামায়াতকে যে কারণে ‘অকৃতজ্ঞ’ বললেন শাহে আলম
দল হিসেবে জামায়াত অকৃতজ্ঞ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
নারায়ণগঞ্জে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে
গুলশানে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৫ জন তিনদিনের রিমান্ডে
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার ১৫ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন আগামী সপ্তাহে
নির্বাচন ২০২৪
রাজধানীর প্রধান ৩ নাগরিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে বললেন এলজিআরডি মন্ত্রী
পোকা মানেই শত্রু নয়: কৃষিতে 3R থেকে 4R: সমীরণ বিশ্বাস
রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
এক পা নেই, তবু থামেনি হাসানের জীবনযুদ্ধ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৮ সদস্যের প্রতিনিধিদল
জাতিসংঘের ভাষণে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির বিশেষ অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সময়োপযোগী, সুদূরপ্রসারী ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেওয়া এক অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বলেন, বিশ্বমঞ্চে দেওয়া প্রধানমন্ত্রীর এ বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদাকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাবে।অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে দেশের সার্বভৌম স্বার্থ, জনগণের প্রত্যাশা এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সুনির্দিষ্ট অবস্থান অত্যন্ত পরিষ্কারভাবে উপস্থাপিত হয়েছে। গুম-খুন ও ফ্যাসিবাদের অবসানের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন, সামাজিক ন্যায়বিচার এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সরকারের প্রত্যয় এতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। পাশাপাশি দেশ গঠনে গৃহীত ‘থ্রি-আর’ (রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন) কৌশলের গুরুত্বও গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে।বক্তব্যে ফিলিস্তিন সংকট, রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বহুপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক জোরদার, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন প্রযুক্তির ব্যবহারের ওপর প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের প্রশংসা করেন রাষ্ট্রপতি।এ ছাড়া বৈশ্বিক যুদ্ধ ও রাজনৈতিক সংঘাতের ফলে সৃষ্ট অর্থনৈতিক মন্দা, জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি সামাল দিতে টেকসই বৈশ্বিক সহযোগিতার আহ্বানের গুরুত্ব ব্যক্ত করেন তিনি।রাষ্ট্রপতি মির্জা ফখরুল আলমগীর বলেন, সংঘাতময় বিশ্বে শান্তি ও অগ্রগতির জন্য সংলাপে বসার আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমানের জাতিসংঘে এ ভাষণ দেওয়াকে জাতির জন্য এক ঐতিহাসিক ও গৌরবের মুহূর্ত হিসেবে অভিহিত করেন তিনি।রাষ্ট্রপতি একই সাথে প্রধানমন্ত্রীর নিরাপদ প্রত্যাবর্তন, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন।/
বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া
রডের বদলে বাঁশ, উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ
• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Discussion
Please Sign In to join the discussion.