Bangladesh
জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার ব্যক্তিগত মেধা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিযোগিতার মধ্য দিয়ে এই পি-৩ পজিশনে নিযুক্ত হয়েছেন। তার যে পেশাগত প্রোফাইল রয়েছে, তার সঙ্গে এই পদটিই সামঞ্জস্যপূর্ণ। এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের দূরতম কোনো সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছেন তিনি।
জিয়ানগরে শ্বশুরবাড়ির নির্যাতনের অভিযোগ, গৃহবধূ নাদিয়ার মৃত্যু
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্যাতনে নাদিয়া নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বিষপান করে নাদিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ব্যাংক এশিয়া ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সনদ বিতরণ
জাইমার জাতিসংঘ নিয়োগ
ে সরকারের সম্পৃক্ততা নেই: মাহাদী আমিনপ্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের জাতিসংঘ সদর দপ্তরে নিয়োগের সঙ্গে সরকারের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহাদী আমিন। তিনি বলেন, জাইমা রহমান নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে জাতিসংঘে পি-৩ পদে নিয়োগ পেয়ে
সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারী ডিলারদের লাইসেন্স বাতিলে ব্যবস্থা নেয়ার সুপারিশ স্থায়ী কমিটির
সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারী ডিলারদের লাইসেন্স বাতিলে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া বৈঠকে সার সরবরাহ ব্যবস্থার সাপ্লাই চেইন ঠিক রাখতে ডিজিটাল রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়।
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির
মিরপুর-১৫ আসনের সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীর সড়ক ও ফুটপাত চলাচলের উপযোগী রাখা জরুরি। তবে ফুটপাত ও সড়কে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাদের জন্য উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণ করে সেখানে ব্যবসার সুযোগ দিতে হবে।
১.ময়মনসিংহে ২২ নিয়োগপ্রার্থীর আমরণ অনশন
৪.প্রাথমিক শিক্ষক নিয়োগ: ময়মনসিংহে ২২ প্রার্থীর অনশন
সভাপতির বাড়িতে হামলার অভিযোগ, বিদ্যালয়ে ২ ঘণ্টা আটক
া শিক্ষক-শিক্ষার্থীরাগাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোজাম্মেল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। এ সময় সভাপতির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও দরজা-জানালার কাচ ভাঙচুরের অভিযোগ ওঠে।
অটোরিকশা চালককে ফ্ল্যাটে আটক
ে মারধর, টাকা আদায়ের অভিযোগে ৪ নারী আটকচাঁদপুরে পুলিশ পরিচয়ে এক অটোরিকশা চালককে ফ্ল্যাটে আটকে মারধর, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভুক্তভোগীকে উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে।
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা
সোয়া ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আলোচিত পিকে হালদারের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) সাবেক পরিচালক মো. নওশেরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাংলাদেশের ধর্মীয় স্থাপনা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে আগ্রহ ১০ কূটনীতিকের
কলাপাড়ায় বিদ্যালয় চলাকালীন অসুস্থ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী
পটুয়াখালীর কলাপড়ায় বিদ্যালয় চলাকালীন অজানা রোগে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৫০ জন শিক্ষার্থী। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷
গ্যাস সংকটে সার উৎপাদন তলানিতে
যমুনায় দুই বছরে উৎপাদন মাত্র তিন দিনআশুগঞ্জ বন্ধ ১৯ মাস ধরেগ্যাস সংকটের কারণে গত দুই বছরে যমুনা সার কারখানায় মাত্র তিন দিন উৎপাদন হয়েছে। একই কারণে আশুগঞ্জ সার কারখানা ১৯ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে।সংসদীয় কমিটিকে এ তথ্য দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশে সারের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।বুধবার (৩০ সেপ্টেম্বর) সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দিন সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং এর আওতাধীন কোম্পানিগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কার্যক্রমও বৈঠকে আলোচনায় আসে। বিসিআইসি ও বিএডিসির সার উৎপাদন, মজুদ এবং বিতরণ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়।জামালপুরের তারাকান্দির যমুনা সার কারখানায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর টানা ২৩ মাস ৯ দিন উৎপাদন বন্ধ ছিল। ২০২৫ সালের ২৩ ডিসেম্বর সেখানে আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়। কারখানাটি প্রতিদিন ১৭০০ টন দানাদার ইউরিয়া উৎপাদনে সক্ষম। এর সার ১৯ জেলায় সরবরাহ করা হয়।তবে উৎপাদনে ফেরার পরও গ্যাসের সংকট কাটেনি। চলতি বছরের ৭ জুন সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “গ্যাস সংকটের কারণে যমুনা সার কারখানা পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। গ্যাস পাওয়া গেলে কারখানাটি চালাতে সমস্যা নেই।”আশুগঞ্জ সার কারখানাতেও একই সংকট চলছে। ২০২৫ সালের ১ মার্চ গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার পর থেকে সেখানে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। কারখানাটির দৈনিক অন্তত ১১৫০ টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।সংসদে গত জুনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আশুগঞ্জে গ্যাস দিতে না পারার কারণ হিসেবে গ্যাস সংকটের কথা বলেছিলেন। তার বক্তব্য ছিল, বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে গ্যাস দিতে হওয়ায় আশুগঞ্জ সার কারখানায় তখন সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছিল না।গ্যাস সংকটের প্রভাব শুধু যমুনা ও আশুগঞ্জে সীমাবদ্ধ ছিল না। গত ৬ মার্চ বিসিআইসির পাঁচটি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া কারখানার মধ্যে চারটিতে ১৫ দিনের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। তখন চালু ছিল শুধু শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি। পাঁচটি কারখানা পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় ১৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন বলে তথ্য দিয়েছিল বিসিআইসি।বুধবারের বৈঠকে পে-অফ করা, অর্থাৎ বন্ধ করে কর্মীদের পাওনা মিটিয়ে দেওয়া সার কারখানাগুলো নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চায় সংসদীয় কমিটি। বন্ধ সার কারখানাগুলো আবার চালুর বিষয়ে মন্ত্রণালয়ের কী পরিকল্পনা রয়েছে, সেটিও জানতে চাওয়া হয়।একই সঙ্গে পুরোনো সার কারখানাগুলো আধুনিক করে উৎপাদন সক্ষমতা বাড়ানোর ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি। বীজ উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা হয়।সারের কৃত্রিম সংকট তৈরি করা ডিলারদের লাইসেন্স বাতিলে কী ব্যবস্থা নেওয়া যায়, তা পর্যালোচনার সুপারিশ করে কমিটি। সারের সরবরাহ ব্যবস্থায় কোথায় কত সার আছে এবং কোথায় যাচ্ছে, তা তাৎক্ষণিকভাবে দেখার জন্য ডিজিটাল রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনাও করতে বলা হয়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মিল রেখে খাদ্য উৎপাদন বাড়াতে বিএডিসির ভবিষ্যৎ পরিকল্পনা কী, সে বিষয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত তথ্য দিতে সুপারিশ করে কমিটি।বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশ নেন। শিল্প মন্ত্রণালয়, বিসিআইসি, বিএডিসি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে ছিলেন।
এক্স-রে মেশিন থাকলেও নেই টেকনিশিয়ান, ১৮ বছর ধরে সেবা থেকে বঞ্চিত রোগিরা
লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা উপকূলীয় অঞ্চলের দরিদ্র মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু উপজেলার চার লাখ মানুষের চিকিৎসার এই সরকারি হাসপাতালে দীর্ঘ ১৮ বছর ধরে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ এক্স-রে সেবা।
কুমিল্লায় আন্তঃজেলা চোর চক্রের ৫ নারী সদস্য গ্রেপ্তার
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। তাঁদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ক্যারম প্রতিযোগিতায় বাকৃবির শিরোপা অর্জন
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যারাম দল। প্রতিযোগিতায় শিরোপাজয়ী দলের দুই খেলোয়াড়, টিম ম্যানেজার, কোচ ও টিম পরিচালকদেরকে ব্লেজার পরিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
মুর্শিদাকে নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ
গ্যাস সংকটে যমুনা সার কারখানায় দুই বছরে মাত্র ৩ দিন উৎপাদন
গ্যাস সংকটের কারণে গত ১৯ মাস ধরে আশুগঞ্জ যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গত দুই বছরে মাত্র তিন দিন উৎপাদন হয়েছে। এ পরিস্থিতিতে সার সংকট নিরসন ও ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে আমদানিনির্ভরতা কমিয়ে দেশে সার উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
Discussion
Please Sign In to join the discussion.