Bangla
কুমিল্লায় বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
কুমিল্লায় বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
Bangla
কুমিল্লায় বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
অধ্যাপক জিনাত হুদার বহিষ্কার ও ট্রাইব্যুনাল গঠনে প্রগতিশীল শিক্ষক সমাজের ক্ষোভদেশবরেণ্য শিক্ষক, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার এবং তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।
ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রেসিডেন্টের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তার মাধ্যমে দেশের সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রেসিডেন্ট বলেন, বৃহৎ শিল্পোদ্যোক্তাদের পাশাপাশি ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের...
শেরপুরে কালের সাক্ষী মোগল স্থাপত্য ‘ঘাগড়া লস্কর খানবাড়ি মসজিদ' কালের সাক্ষী মোগল আমলের ‘ঘাগড়া লস্কর খান বাড়ি জামে মসজিদ’। জাতীয় জাদুঘর প্রত্নতত্ব বিভাগের পরিচর্য্যার অভাবে প্রচিনতম মসজিদটি দ্রুত ভঙ্গুঁর অবস্থায় রয়েছে মন্তব্য সচেতন মহলের। মসজিদটি বাইরে থেকে বিশাল মণে হলেও ভেতরে বড় নয়। এক গম্বুজবিশিষ্ট মসজিদের পূর্ব পাশে ১ টি মাত্র দরজা, উত্তর এবং দক্ষিণে দু’টি জানালা। ভেতর ইমাম ছাড়া ৩ কাতারে ১০ জন করে ৩০ জন মুসল্লি নামাজ আদায়...
সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত
৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময়
কেসিসির নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট পরীক্ষামূলক চালুখুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডুমুরিয়া উপজেলার সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে পরিদর্শনকালে প্ল্যান্টে স্থাপিত যন্ত্রপাতি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।
শুধু কথায় নয়, বাস্তবে কাজ করে মানুষকে দেখাতে হবে : আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের কল্যাণ, আবাসন, সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মক্ষেত্রে নিরাপদ ও শোভন পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম থেকেই কার্যকর উদ্যোগ শুরু করা হবে। এ কাজে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিল্পমালিক ও শ্রমিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রামে সার্বিক শ্রম পরিস্থিতি, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মন্ত্রী বলেন, শ্রমিকদের জন্য আবাসন, তাদের সন্তানদের লেখাপড়া এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক বিষয়গুলো একসঙ্গে বাস্তবায়ন করা কঠিন হলেও এক বা দুটি উদ্যোগ দিয়ে কাজ শুরু করা সম্ভব। একটি সফল উদ্যোগ অন্য শিল্পপ্রতিষ্ঠান ও এলাকাগুলোকে একই ধরনের কার্যক্রম গ্রহণে উৎসাহিত করবে। শ্রমিকদের সন্তানদের জন্য শিল্পাঞ্চলের ভেতরে শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, আইন ও নীতিমালায় শ্রমিকদের কল্যাণে বিভিন্ন ব্যবস্থা রাখার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। তিনি শিল্পমালিক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি নিজ নিজ শিল্প এলাকার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।তিনি বলেন, "আমি আইজি সাহেবকে বলব, এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা যেন অবিলম্বে শিল্পমালিকদের সঙ্গে আলোচনায় বসেন। প্রয়োজনে সংসদ সদস্যরাও এ আলোচনায় অংশ নেবেন। দু-একটি প্রতিষ্ঠানকে দিয়ে শুরু করা গেলে ধীরে ধীরে অন্যরাও এগিয়ে আসবেন।"চট্টগ্রামে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে শ্রমমন্ত্রী বলেন, বড় ধরনের স্থায়ী ভবন নির্মাণে দীর্ঘ সময় অপেক্ষা না করে প্রয়োজন অনুযায়ী স্টিল স্ট্রাকচারভিত্তিক অবকাঠামোর মাধ্যমে দ্রুত কার্যক্রম শুরু করা যেতে পারে। এতে কয়েক মাসের মধ্যেই প্রয়োজনীয় সেবা চালু করা সম্ভব হবে। তিনি বলেন, বিমানবন্দরের অভ্যন্তরে শ্রমিক কল্যাণমূলক কার্যক্রমের জন্য জায়গা বরাদ্দের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। জায়গা পাওয়া গেলে দ্রুত স্টিল স্ট্রাকচারের মাধ্যমে একটি স্বাস্থ্যকেন্দ্রসহ প্রয়োজনীয় সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।মন্ত্রী বলেন, চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের পরই তিনি বিমান মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে দ্রুত জায়গা বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।তিনি বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বিত উদ্যোগে চট্টগ্রামে শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে। ঈদ উপলক্ষে শ্রমিকদের পাওনা পরিশোধসহ বিভিন্ন কার্যক্রমে প্রশাসন ও সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন তিনি।শ্রমিকদের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, "আমরা যদি চট্টগ্রাম থেকে শুরু করতে পারি, তাহলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এ ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে। আমাদের উদ্দেশ্য যদি পরিষ্কার থাকে এবং সবাই সম্মিলিতভাবে কাজ করি, তাহলে ইনশাআল্লাহ কাজ বাস্তবায়ন করা কঠিন হবে না।"তিনি সংশ্লিষ্ট শিল্পমালিক, শ্রমিক সংগঠন ও অংশীজনদের নিজ নিজ এলাকার সমস্যা ও প্রয়োজনীয়তার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের কল্যাণে যেসব বিষয় অন্য মন্ত্রণালয়ের আওতাধীন, সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান।শ্রমমন্ত্রী বলেন, "মানুষকে আমরা অনেক আশা দিয়েছি। মানুষের অনেক প্রত্যাশা আমাদের ওপর। এখন শুধু কথায় নয়, বাস্তবে কাজ করে মানুষকে দেখাতে হবে। সময় দ্রুত চলে যাচ্ছে। তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"তিনি উল্লেখ করে বলেন, চট্টগ্রাম থেকেই শ্রমিক কল্যাণে দৃশ্যমান কার্যক্রম শুরু করার বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং সেখান থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন।শ্রমমন্ত্রী বলেন, "আমরা শুধু স্বপ্ন দেখব না, কল্পনার মধ্যে থাকব না—স্বপ্ন ও কল্পনাকে বাস্তবে রূপ দিতে হবে। সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে পারব।"চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শ্রমিক শ্রেণির ভাগ্য উন্নয়নে দুটি বিষয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একটি হচ্ছে শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা, আর দ্বিতীয়টি হচ্ছে সুচিকিৎসার ব্যবস্থা করা। যে শ্রমিকরা তাঁদের শ্রম ও ঘামে দেশের অর্থনীতি নির্মাণ করেন, তাঁদের জন্য যদি সুচিকিৎসার পর্যাপ্ত বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হয়, তাহলে তাঁরা আরও বেশি কর্মস্পৃহা পাবেন, নিরাপদ বোধ করবেন এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত হবে। এ ছাড়া শ্রমিকদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে পারলে তাঁরা তাঁদের পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে রেখে যেতে পারবেন। এতে তাঁদের কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে।চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তালুকদার, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম জেলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মাহমুদা বেগমসহ প্রমুখ বক্তব্য রাখেন।সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শ্রম শিল্পের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মন্ত্রী মতবিনিময় সভার পূর্বে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামে অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন করেন।
ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীরফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পগুলো থেকে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
শিক্ষাক্ষেত্রে গুণীজনদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করার আহ্বান রাষ্ট্রপতিরশিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণী মানুষদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করে পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বঙ্গভবনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্
মাগুরায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন "দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা"এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। রেলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপ-পরিচালক সমাজসেবা কার্যালয় মাগুরা, সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাববীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন...
শূন্য হওয়া সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি মাছউদ আপডেটঃ ০১ অক্টোবর ২০২৬ | ১৯:৩৬
আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণবান্ধব রাষ্ট্র গঠনের আহ্বানবর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৯ শতাংশ প্রবীণ। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা প্রায় ১ কোটি ৫৩ লাখ। তবে কিছু পরিসংখ্যানে এ সংখ্যা ১ কোটি ৮০ লাখ পর্যন্ত বলা হচ্ছে। আর ২০৫০ সালের মধ্যে প্রতি পাঁচজনে একজন প্রবীণ নাগরিক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবীণ নারীদের বড় একটি...
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় 'বিবিধ' এজেন্ডা : লাভক্ষতি মূল্যায়ন ও চুক্তির শর্ত প্রকাশের দাবি বন্দর রক্ষা কমিটির অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মূল এজেন্ডায় না থাকা সত্ত্বেও ‘বিবিধ’ এজেন্ডার মাধ্যমে উত্থাপন এবং দীর্ঘমেয়াদি কনসেশন চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), ওভারফ্লো ইয়ার্ডসহ ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বন্দর রক্ষা কমিটি চট্টগ্রামের আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও সদস্য সচিব ফজলুল কবির মিন্টু। বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ প্রশ্ন করেন,...
১.ময়মনসিংহে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন জিলা স্কুল
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহতমিয়ানমারের রাখাইনে স্থলমাইন বিস্ফোরণে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদ হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পায়ে আঘাতপ্রপ্ত অবস্থায় পরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
গঙ্গাচড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ রংপুরের গঙ্গাচড়ায় আয়শা সিদ্দিকা জ্যোতি (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঐ গৃহবধূকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পরিবার থেকে দাবী করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জ্যোতি বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর ওকরাবাড়ি এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীন মাস্টারের মেয়ে। সাত...
রাজধানীর পৃথক ঘটনায় দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার
যারা গুপ্ত ও স্বৈরাচারী রাজনীতি করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকে স্বৈরাচার ও গুপ্ত এক হয়েছে। যারা গুপ্ত ও স্বৈরাচারী রাজনীতি করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এদেশ ১৯৭১ সালে যুদ্ধ করে জনগণ স্বাধীন করেছে। গণতন্ত্র রক্ষা দেশের মানুষ ২০২৪ সালের জুলাই মাসে জেগে উঠেছিল। গত ১৭ বছর দেশে কোন গণতন্ত্র ছিল না। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের সমুচিত জবাব দিতে হবে। আজকে সময় হয়েছে...
ফ্রাঙ্কফুর্ট বইমেলা কি এবার বাংলাদেশবিহীন হচ্ছে?
Discussion
Please Sign In to join the discussion.