১.উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
১.উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
১.উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
বরিশালে চ্যাম্পিয়ন হলো জিলা স্কুল
মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে বিষপানে মায়ের মৃত্যুর অভিযোগরংপুরের পীরগাছায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে হেচা বানু (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে, নিহত ২, ৭ পর্যটক হতাহত বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় নৌ চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত সামছু মিয়ার ছেলে মো. জিয়াবুল (৩৫) এবং মোজাহের হোসেনের ছেলে...
বড় অর্থনৈতিক ধাক্কায় দারিদ্র্যে ফিরতে পারে ৬ কোটি ২০ লাখ মানুষ বাংলাদেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি সমস্যার কারণে গত কয়েক বছরের দারিদ্র্য কমানোর অগ্রগতি এখন ঝুঁকির মুখে পড়েছে।
‘একটা ডিম ১৫ টাকা—সরকারের একেকটি সিদ্ধান্ত কীভাবে গরিবের পেটে লাথি মারছে, এটি তার সাক্ষী’নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আজ দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্য
চাটমোহরে কলমীপাড়া বিলে নজরকাড়া পদ্মফুল
সুন্দরবন রক্ষায় ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ বিশ্ব ঐতিহ্য এলাকা ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোল ঘেঁষে বাণিজ্যিকভাবে গড়ে তোলা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়ে চূড়ান্ত নোটিশ জারি করেছে পরিবেশ অধিদপ্তর। বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় অবস্থিত এসব রিসোর্টকে ইতিপূর্বে দুই দফায় বন্ধের নোটিশ দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।অবশেষে গত রোববার জারি করা চূড়ান্ত নোটিশে ১০টি রিসোর্টকে ৩০ দিন এবং ৮টি রিসোর্টকে ১৫ দিনের মধ্যে তাদের যাবতীয় স্থাপনা সরিয়ে নেওয়ার লিখিত নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করেছে, এই নির্দেশ অমান্য করা হলে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’ ও বিধিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং নিয়মিত মামলাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।বন্ধের নোটিশ পাওয়া রিসোর্টগুলোর মধ্যে রয়েছে—সুন্দরী, ইরাবতী, অরণ্যছায়া, অরণ্যবাড়ি, কেওড়াবন, মায়াবন, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, বনমালী, গোলকানন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, পিয়ালী, বনবাস, বনলতা ইকো কটেজ, ম্যানগ্রোভ এবং জঙ্গলবাড়ি।মঙ্গলবার (৬ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, ‘অনুমোদনহীন এসব রিসোর্ট বন্ধে মালিকদের আগে দুই বার নোটিশ দেওয়া হলেও তারা তা আমলে নেননি। তাই এবার নির্ধারিত সময় বেঁধে দিয়ে সব স্থাপনা সরানোর চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।’চূড়ান্ত নোটিশে দেওয়া সময়সীমা পার হওয়ার পর মালিকরা স্বেচ্ছায় স্থাপনা না সরালে আইন অনুযায়ী উচ্ছেদ ও অন্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।
মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত: দুই দালালের কারাদণ্ড, একজনকে জরিমানা সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আপডেটঃ ০৬ অক্টোবর ২০২৬ | ২০:১৮
ফেনীতে 'ডলফি' আইসক্রিম কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ, ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ফেনীর ‘ডলফি আইসক্রীম’ কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ফেনী সদর উপজেলার ডলফি আইসক্রীম ও সনি আইসক্রীম কারখানায় ফেনী জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে ডলফি আইসক্রীম কারখানায় মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত রাসায়নিক রং মেশানো এবং নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ মেলে। এছাড়া কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা ও অন্যান্য অসংগতির কারণে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।একই অভিযানে ‘সনি আইসক্রীম’ কারখানায় বেশ কিছু অসংগতি ধরা পড়লে তাদের কড়া সতর্ক করা হয় এবং অনিয়মগুলো দ্রুত সংশোধনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়।অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা সদর স্যানিটারি ইন্সপেক্টর আবদুর রহমান, ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার জানান, ভোক্তাদের জন্য নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
প্রাথমিকে নিয়োগ পেয়েও যোগ দেননি ৯১৮ জন দেশে চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতার মধ্যেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েও ৯১৮ জন চাকরিতে যোগ দেননি। ১ অক্টোবর ছিল তাদের যোগদানের নির্ধারিত তারিখ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাবে, নিয়োগপত্র পাওয়া ১৩ হাজার ৭৪৮ জনের মধ্যে ১২ হাজার ৮৩০ জন যোগ দিয়েছেন। বাকি
দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ‘যার সঙ্গে মুহাব্বত, তার সঙ্গে কিয়ামত।’ আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহওয়ালাদের ছুহবত এখতিয়ার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষণস্থায়ী এই দুনিয়ায় মানুষ এত অন্যায়, জুলুম ও দুর্নীতি কেন করে—এ বিষয়টি নিয়ে
তৃণমূল পর্যায়ে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছানোর আহ্বান আনসার-ভিডিপি প্রধানের
সাগরে জলদস্যুর হামলায় আহত ৮ মাঝিমাল্লা চমেক হাসপাতালে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের হামলায় গুরুতর আহত ৮ মাঝিমাল্লাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে মহেশখালী থেকে তাদের হাসপাতালে আনা হয়েছে। গত তিন দিনে ওই এলাকায় ১৫টি ফিশিং ট্রলারে হামলায় অন্তত ২০ মাঝিমাল্লা আহত হয়েছেন। এ ঘটনায় ত
পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে আনসার সদস্যদের অ্যাডভান্স প্রশিক্ষণ শুরু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে উপজেলা ও থানা আনসার সদস্যদের সক্ষমতা বাড়াতে ২৮ দিনব্যাপী ‘উপজেলা/থানা আনসার অ্যাডভান্স প্রশিক্ষণ-২০২৬’ শুরু হয়েছে। আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি) পরিচালিত ‘ট্রেনিং অব ফোর্সেস আন্ডার পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ শীর্ষক পাইলট প্রজেক্টের আওতায় গত ৪ অক্টোবর থেকে আনসার ব্যাটালিয়নের দুটি প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রম চলছে। পাইলট প্রজেক্টের প্রথম পর্বে গাজীপুরের সফিপুর আনসার ব্যাটালিয়ন (২৭ বিএন)...
বান্দরবানে সেনাবাহিনীর ২ দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়নের সার্বিক সহযোগীতায় বান্দরবান রাজার মাঠে ২ দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও ফ্রী ঔষধ বিতরণ ক্যাম্প সমাপ্ত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) বান্দরবান রাজার মাঠে সকাল ৯টা থেকে এ চিকিৎসা ক্যাম্প শুরু হয়ে আজ মঙ্গলবার শেষ হয়। এসময় ফ্রী মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম পিএসসি। উপস্থিত ছিলেন, সেনা...
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সহযোগিতা চায় সরকার বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে জার্মানির শীর্ষস্থানীয় এভিয়েশন প্রতিষ্ঠান লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার। দেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) কেন্দ্র স্থাপন এবং দক্ষ জনবল তৈরিতে প্রতিষ্ঠানটির সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আপডেটঃ ০৬ অক্টোবর ২০২৬ | ১৯:৪৭
জন্মনিবন্ধনে সরকারি ভুলের দায় নাগরিক নেবে কেন: ইসলামী যুব আন্দোলন জন্ম ও মৃত্যু সনদে নাগরিকদের নাম ও বিভিন্ন তথ্যের জায়গায় ‘লক্জ্ক্’, ‘ক্জ্ক্ল্জ্’, ‘দতককা’, ‘LJKLJF’-এর মতো অর্থহীন ও অদ্ভুত শব্দ যুক্ত হওয়ার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী বলেছেন, সরকারি ব্যবস্থার ভুলের কারণে তৈরি হওয়া সনদ সংশোধনের দায় কোনোভাবেই নাগরিকের ওপর চাপানো গ্রহণযোগ্য নয়। ৬ অক্টোবর এক বিবৃতিতে তিনি বলেন, জন্ম ও...
ফজরের আজান দিতে মসজিদে ঢুকেই মুয়াজ্জিনের মৃত্যুকুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী। মঙ্গলবার ভোরে মসজিদে প্রবেশের পর তিনি লুটিয়ে পড়েন বলে জানান ইমাম।
চাকরির প্রলোভনে টাকা আদায়: গণঅধিকার পরিষদের নেতার পদ স্থগিত গণঅধিকার পরিষদের (জিওপি) কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিনের সদস্যপদ স্থগিত করেছে দলটি। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ
Discussion
Please Sign In to join the discussion.