Bangladesh
সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট
সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট
Bangladesh
সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’
তত্ত্বাবধায়ক সরকার এমনভাবে ফিরবে, বাতিলেও লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রীসংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমনভাবে পুনঃস্থাপন করা হবে, যেন ভবিষ্যতে কোনো সরকার বা সংসদ চাইলেই তা সহজে বাতিল করতে না পারে। এটি বাতিলের জন্য জনগণের মতামত নিতে গণভোটের প্রয়োজন হবে- এমন বিধান রা
ঘিওরে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যুমানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিদ্যুতায়িত টিনের বেড়ায় স্পর্শ লেগে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরবিনোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাসিক প্রশাসক ২ঘন্টা অবরুদ্ধ: আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি
সাইপ্রাসে বাংলাদেশি যুবককে হত্যার দায়ে ২২ বছরের তরুণের যাবজ্জীবন
জন্ম নিবন্ধন তথ্যভান্ডারের বড় ধরনের অসঙ্গতি রয়েছে দেশের প্রকৃত জনসংখ্যার সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্যভান্ডারের তথ্যের বড় ধরনের অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছেন ছন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) আবদুল মঈন খান।তিনি বলেছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরিচালিত করে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নিয়ে আলোচনা করা হবে।মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকায় হোটেল সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।এলজিআরডি মন্ত্রী বলেন, জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব। জনগণ সরকারের কাছে যে প্রত্যাশা নিয়ে ভোট দেয়, তা পূরণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজের পার্থক্যের বিষয়টি তুলে ধরে বলেন, সরকারি চাকরিজীবীরা অফিসে প্রবেশ করলে প্রায় ৩৫ থেকে ৪০ বছর নিশ্চিতভাবে চাকরি করতে পারেন। কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদের সীমা মাত্র ৫ বছর। ৫ বছর পর আবারও জনগণের মুখোমুখি হতে হয় এবং কাজের প্রমাণ দিয়ে পুনরায় নির্বাচিত হতে হয়। ফলে আমাদের কাজের গুরুত্ব ও জবাবদিহিতা অনেক বেশি।গ্রামীণ এলাকার সাধারণ মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে সাধারণ ও স্বল্পশিক্ষিত মানুষ একটি জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদে দিনের পর দিন ঘুরেও সনদ পান না। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই জনগণের সুবিধা-অসুবিধা দেখাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া যেন সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হয়, সেজন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নিয়ে আলোচনা করা হবে। আগামীতে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচিত জনপ্রতিনিধি; সবার মূল উদ্দেশ্য এক, জনগণের সেবা করা। পদ্ধতি ভিন্ন হলেও জনগণের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে উভয়ের একই লক্ষ্য থাকা উচিত। জনগণ নির্বাচিত সরকারের কাছে অনেক প্রত্যাশা রাখে। তাই সেই প্রত্যাশা পূরণে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।তিনি বলেন, সরকারের হাতে যে ক্ষমতা রয়েছে, তা জনগণের সেবা করার কাজে ব্যবহার করতে হবে। জনগণের সেবা বাধাগ্রস্ত করার জন্য নয়, মানুষের প্রয়োজন পূরণ এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে হবে।জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এ কার্যক্রম জাতীয় প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের প্রকৃত জনসংখ্যার সঙ্গে নিবন্ধন তথ্যভান্ডারের তথ্যের বড় ধরনের অসঙ্গতি রয়েছে। প্রায় ১৯ কোটি মানুষের দেশে নিবন্ধন ডাটাবেজে এর চেয়ে অনেক বেশি মানুষের তথ্য থাকা উদ্বেগের বিষয়। এ ধরনের অসঙ্গতি দূর করে নিবন্ধন ব্যবস্থাকে নির্ভুল ও বিশ্বাসযোগ্য করতে হবে।তিনি বলেন, শুধু কম্পিউটার বা প্রযুক্তি দিয়ে মানুষের সেবা নিশ্চিত করা যাবে না। প্রযুক্তির পেছনে থাকা মানুষকেই দায়িত্বশীল হতে হবে। একটি সাধারণ জন্মসনদ নিতে কোনো নাগরিককে যেন ইউনিয়ন পরিষদে বারবার যেতে না হয়, সেটি নিশ্চিত করতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বাংলাদেশে যেসব গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান রয়েছে।স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী, ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন, ঢাকার হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ড. মিখাল ক্রেজা এবং ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি জিলিয়ান মেলসপসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে
ভালুকার বটতলায় এখনো বসে নরসুন্দরদের হাট
ভালুকার বটতলায় এখনো বসে নরসুন্দরদের হাট
ভালুকার বটতলায় এখনো বসে নরসুন্দরদের হাট
১.উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
বরিশালে চ্যাম্পিয়ন হলো জিলা স্কুল
মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে বিষপানে মায়ের মৃত্যুর অভিযোগরংপুরের পীরগাছায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে হেচা বানু (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে, নিহত ২, ৭ পর্যটক হতাহত বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় নৌ চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত সামছু মিয়ার ছেলে মো. জিয়াবুল (৩৫) এবং মোজাহের হোসেনের ছেলে...
বড় অর্থনৈতিক ধাক্কায় দারিদ্র্যে ফিরতে পারে ৬ কোটি ২০ লাখ মানুষ বাংলাদেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি সমস্যার কারণে গত কয়েক বছরের দারিদ্র্য কমানোর অগ্রগতি এখন ঝুঁকির মুখে পড়েছে।
‘একটা ডিম ১৫ টাকা—সরকারের একেকটি সিদ্ধান্ত কীভাবে গরিবের পেটে লাথি মারছে, এটি তার সাক্ষী’নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আজ দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্য
চাটমোহরে কলমীপাড়া বিলে নজরকাড়া পদ্মফুল
সুন্দরবন রক্ষায় ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ বিশ্ব ঐতিহ্য এলাকা ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোল ঘেঁষে বাণিজ্যিকভাবে গড়ে তোলা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়ে চূড়ান্ত নোটিশ জারি করেছে পরিবেশ অধিদপ্তর। বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় অবস্থিত এসব রিসোর্টকে ইতিপূর্বে দুই দফায় বন্ধের নোটিশ দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।অবশেষে গত রোববার জারি করা চূড়ান্ত নোটিশে ১০টি রিসোর্টকে ৩০ দিন এবং ৮টি রিসোর্টকে ১৫ দিনের মধ্যে তাদের যাবতীয় স্থাপনা সরিয়ে নেওয়ার লিখিত নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করেছে, এই নির্দেশ অমান্য করা হলে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’ ও বিধিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং নিয়মিত মামলাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।বন্ধের নোটিশ পাওয়া রিসোর্টগুলোর মধ্যে রয়েছে—সুন্দরী, ইরাবতী, অরণ্যছায়া, অরণ্যবাড়ি, কেওড়াবন, মায়াবন, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, বনমালী, গোলকানন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, পিয়ালী, বনবাস, বনলতা ইকো কটেজ, ম্যানগ্রোভ এবং জঙ্গলবাড়ি।মঙ্গলবার (৬ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, ‘অনুমোদনহীন এসব রিসোর্ট বন্ধে মালিকদের আগে দুই বার নোটিশ দেওয়া হলেও তারা তা আমলে নেননি। তাই এবার নির্ধারিত সময় বেঁধে দিয়ে সব স্থাপনা সরানোর চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।’চূড়ান্ত নোটিশে দেওয়া সময়সীমা পার হওয়ার পর মালিকরা স্বেচ্ছায় স্থাপনা না সরালে আইন অনুযায়ী উচ্ছেদ ও অন্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।
মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত: দুই দালালের কারাদণ্ড, একজনকে জরিমানা সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আপডেটঃ ০৬ অক্টোবর ২০২৬ | ২০:১৮
Discussion
Please Sign In to join the discussion.